নিম্নমানের পণ্যের কারণে নামিদামি ব্র্যান্ড বিপাকে
প্রকাশিত: ৮ জানুয়ারি ২০২৫
ঢাকা আন্তর্জাতিক বাণিজ্যমেলার নাম উঠতেই কারও মনে হবে এখানে আন্তর্জাতিক মানের পণ্য বিক্রি হয়। দেশি-বিদেশি গুণগত মানসম্পন্ন পণ্য পাওয়া যাবে। যা সচরাচর বাজারে পাওয়া যায় না। মেলাকে ঘিরে বিদেশি পণ্যের সঙ্গে দেশীয় ক্রেতাদের পরিচিতি এবং দেশীয় পণ্যের সঙ্গে বিদেশিরা পরিচিত হবেন। তবে বাস্তবিক অর্থে উলটো চিত্র দেখা গেছে ঢাকা আন্তর্জাতিক বাণিজ্যমেলায়। মেলার ভেতরে নিুমানের পণ্য ফুটপাতের মতো করে সাজিয়ে বিক্রি হচ্ছে অবাধে। মেলায় ঢুকতেই শোনা যায় বাইছা লন একশ, যেইটা লইবেন একশ-এ রকম কোরাসে পণ্য বিক্রি হচ্ছে। দূর থেকে এ ধরনের স্লোগান শুনলে যে কারও মনে হতে পারে গুলিস্তান, ফার্মগেট অথবা নিউমার্কেটের কোনো ফুটপাতে গিয়েছেন। এ চিত্র দেখে ক্ষোভ প্রকাশ করেছেন অনেক দর্শনার্থী। বাণিজ্যমেলার নামের আগে ‘আন্তর্জাতিক’ থাকলেও কাজে আন্তর্জাতিক মান ধরে রাখতে পারেনি বলে দাবি দর্শনার্থী ও সংশ্লিষ্টদের।
চকবাজারের বিভিন্ন মানহীন পণ্যে সয়লাব মেলার বেশির ভাগ স্টল। পণ্য নিম্নমানের হলেও দাম কয়েকগুণ বেশি। সারা বিশ্বে আন্তর্জাতিক বাণিজ্যমেলার মূল উদ্দেশ্য থাকে বিদেশি ক্রেতা-বিক্রেতা অংশ নেবেন এবং পণ্যের গুণগত মান যাচাই করবেন। পছন্দ হলে কিছু পণ্যের ক্রয়াদেশ দেবেন। অন্যদিকে দেশীয় আমদানিকারকরা আমদানির পণ্য খুঁজতে বিদেশ না গিয়ে মেলার মাধ্যমে সেই সুযোগ লুফে নেবেন। তবে ঢাকা আন্তর্জাতিক বাণিজ্যমেলায় এ দুটি উদ্দেশ্যের কোনোটির যথাযথ প্রতিফলন দেখা যাচ্ছে না বলে দাবি ব্যবসায়ী ও মেলায় আসা দর্শনার্থীদের। মেলায় কোনো বিদেশি দর্শনার্থী বা পর্যটকও চোখে পড়ে না।
সরেজমিন গিয়ে জানা গেছে, এ বছর মেলায় অংশ নিয়েছে দেশি-বিদেশি মোট ৩৬১টি স্টল। এর মধ্যে সিঙ্গাপুর, তুরস্ক, হংকং, ইরান, ভারত, ইন্দোনেশিয়া ও পাকিস্তান এই সাতটি দেশের ১১টি প্রতিষ্ঠান মেলায় যুক্ত হয়েছে। গত আসরে মেলায় বিদেশি স্টলের সংখ্যা ছিল ৯টি। তবে ব্র্যান্ডের স্টলগুলোর চেয়ে বেশি চোখে পড়ে নিম্নমানের পণ্য ও অস্বাস্থ্যকর খাবারের দোকান। এসব নিম্নমানের পণ্যের কারণে নামিদামি ব্র্যান্ডগুলোও পড়েছে বিপাকে।
আরও জানা গেছে, ইপিবি প্রতিবছর বিভিন্ন দেশে ৩০ থেকে ৩৫টি আন্তর্জাতিক বাণিজ্যমেলায় অংশ নেয়। তাদের মাধ্যমে দেশের ব্যবসায়ীরা বিদেশি সেসব মেলায় অংশ নেন। বিশ্বমানের অনেক মেলায় অংশ নিলেও নিজের দেশের মেলাকে আন্তর্জাতিক পর্যায়ে নিতে পারেনি ইপিবি।
চকবাজারের পণ্যে সয়লাব : মেলায় কয়েকটি দেশি স্টলে পোস্টার টানিয়ে বিক্রি করা হচ্ছে বিদেশি পণ্য। আবার বিদেশি স্টলেও দেশি পণ্য বিক্রি হতে দেখা গেছে। মেলায় মিলছে চকবাজারের নিম্নমানের আচার, চকোলেট, জেলিসহ শিশুদের নানা খাবার। এসব দোকানে বিদেশি বিভিন্ন চকোলেট বিক্রি হলেও নেই কোনো আমদানিকারকের সিল ও পণ্যের মূল্য। চকবাজার থেকে আনা নকল প্রসাধনীতে নামিদামি ব্র্যান্ডের স্টিকার লাগিয়ে বেশি দামে বিক্রি হচ্ছে। গৃহস্থালি পণ্যগুলোতেও বিভিন্ন নামিনামি ব্র্যান্ডের স্টিকার লাগিয়ে ছাড়ের নামে বিক্রি করা হয়। মেলায় পোশাক পণ্যেও রয়েছে শুভঙ্করের ফাঁকি। শাল, থ্রিপিস ও তাঁতের শাড়িগুলো ভারতীয়, পাকিস্তানি ও কাশ্মীরি বলে বিক্রি করা হয়। প্রকৃতপক্ষে বেশির ভাগ কাপড় নরসিংদীর বাবুরহাট, গাউছিয়া ও ইসলামপুর থেকে কিনে এনে মেলায় উঠানো হয় বলে সংশ্লিষ্টদের সঙ্গে কথা বলে জানা গেছে।
এদিকে মেলায় দেশীয় পণ্যের নামিদামি ব্র্যান্ডের স্টলগুলো বিপাকে পড়েছে মানহীন পণ্যে সয়লাবের কারণে। লাখ লাখ টাকা খরচ করে বিভিন্ন ব্র্যান্ডের যেসব প্রতিষ্ঠান অংশ নিয়েছে, মানহীন পণ্যের কারণে তারা সেভাবে ব্র্যান্ডিং করতে পারছে না বলে অভিযোগ কিছু ব্যবসায়ীর। রূপগঞ্জের রূপসী এলাকা থেকে নূর আলম আকাশ পরিবার নিয়ে ঘুরতে এসেছিলেন। তিনি বলেন, বাণিজ্যমেলায় স্ত্রী ও দুই ছেলে নিয়ে ঘুরতে এসেছিলাম। কিন্তু মেলায় আন্তর্জাতিক পণ্যের চেয়ে চকবাজারের পণ্য বেশি।
যমুনার প্যাভিলিয়নে ক্রেতাদের ভিড় : মঙ্গলবার বাণিজ্যমেলায় যমুনার প্যাভিলিয়নে ক্রেতাদের উপচেপড়া ভিড় দেখা গেছে। যমুনা ইলেকট্রনিক্স অ্যান্ড অটোমোবাইলস লিমিটেডের ম্যানেজার রাজিব সাহা বলেন, বিগত বছরের মতো এবারও ক্রেতাদের চাহিদা অনুযায়ী মেলায় আমরা উন্নতমানের পণ্যসামগ্রী নিয়ে এসেছি। এর মধ্যে উল্লেখযোগ্য হলো-রাইসকুকার, রেফ্রিজারেটর, মাইক্রোওয়েভ ওভেন, ইলেকট্রনিক ওভেন, গ্যাস বার্নার, কারি-কুকার, ইনফ্রারেড কুকার, রুম-হিটার, ভেন্ডার, মিক্সারভেন্ডার, জুসার। এসব গৃহস্থালি পণ্য আমরা বিশেষ ছাড়ে বিক্রি করছি।
তিনি আরও বলেন, যমুনা ইলেকট্রনিক্সের রেফ্রিজারেটর (ডাবল ডোর ও সিঙ্গেল ডোর) বিশেষ মূল্যে দেওয়া হচ্ছে। স্মার্ট টিভি ও গুগল টিভিসহ সব পণ্য যমুনার নিজস্ব ফ্যাক্টরিতে তৈরির কারণে সহজে ও কম দামে গ্রাহকের কাছে পৌঁছে দিতে পারছি আমরা।
পিতলগঞ্জ এলাকা থেকে মেলায় আসা গৃহবধূ পারুল জাহান বলেন, যমুনার গৃহস্থালি পণ্য সব সময়ই কেনা হয়। এগুলো টেকসই ও মজবুত। নারায়ণগঞ্জ থেকে আসা শিক্ষিকা আলো বেগম বলেন, যমুনার মাইক্রোওয়েভ ওভেন কিনেছি। একটি ফ্রিজও বুকিং দিয়েছি। আগামী সপ্তাহে এসে নিয়ে যাব।
রপ্তানি উন্নয়ন ব্যুরোর (ইপিবি) সচিব বিবেক সরকার বলেন, মেলায় নিম্নমানের পণ্য বেচাকেনা যাতে না হয় সেদিকে বিশেষ খেয়াল রাখা হচ্ছে। যারা এসব বিক্রি করছে তাদের প্রাথমিকভাবে সতর্ক করা হয়েছে। না মানলে ম্যাজিস্ট্রেটের মাধ্যমে জরিমানাসহ আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
- ‘এই ধরনের প্রশ্ন করে মানুষকে কেন কষ্ট দেন?’
- মিসাইল হামলার ‘শঙ্কা’, ‘বাংলার জয়যাত্রা’র অবস্থান বদল
- সড়কে ভয়ংকর প্রক্সি বাহিনী
- হামে আক্রান্তদের মৃত্যু বাড়াচ্ছে নিউমোনিয়া!
- যুক্তরাষ্ট্রে জ্বালানির দাম ফের ঊর্ধ্বমুখী
- এনসিপিতে যোগ দিলেন নিজামীর ছেলে নাদিমুর রহমান
- ইরান নিয়ে ট্রাম্পের হুমকিতে রিপাবলিকানদের অস্বস্তি, ক্ষোভ
- ফের বিয়ে করলেন সেই সুবাহ, এবার পাত্র কে?
- ‘প্রজেক্ট ফ্রিডম’ স্থগিত: ট্রাম্প
- নিহত লিমন ও বৃষ্টিকে মরণোত্তর পিএইচডি ডিগ্রি
- ৭ বীরশ্রেষ্ঠের গলায় দড়ি
- পশ্চিমবঙ্গে কে হচ্ছেন মুখ্যমন্ত্রী?
- বিদ্যুতের দাম ইউনিটে দেড় টাকা বাড়ানোর প্রস্তাব
- কুমিল্লায় স্বামীর কাছ থেকে ছিনিয়ে নিয়ে স্ত্রীকে দলবদ্ধ ধর্ষণ
- আমাকে জোর করে হারানো হয়েছে: মমতা
- ইউক্রেনের সঙ্গে যুদ্ধবিরতির ঘোষণা রাশিয়ার
- পশ্চিমবঙ্গে সংখ্যাগরিষ্ঠতা অর্জন, সরকার গঠন বিজেপির
- একদিনে হাম ও উপসর্গ নিয়ে মৃত্যু ১৭
- সরকারি কর্মকর্তারা ‘২৫ বছর’ আতঙ্কে
- টিন সার্টিফিকেট ছাড়া মিলবে না যেসব সেবা
- ইরানকে ‘পৃথিবীর বুক থেকে মুছে ফেলার’ হুমকি ট্রাম্পের
- পলাতক আসামি রন হক সিকদারের মৃত্যু
- শাপলা ট্র্যাজেডি: ঢাকাতেই ৩২ জনকে হত্যার প্রমাণ
- মার্কিন সামরিক বিমানে ঠাসা মধ্যপ্রাচ্যের আকাশপথ রণপ্রস্তুতির আভাস
- ৮ মাস পর ঘুরে দাঁড়াল রপ্তানি, এপ্রিলে আয় ৩৩% বৃদ্ধি
- নতুন প্রস্তাব তেহরানের, ৩০ দিনের মধ্যে যুদ্ধ বন্ধ চায় ইরান
- শপথ নিলেন সংরক্ষিত নারী আসনের ৪৯ এমপি
- হাম ও উপসর্গে আরও ১০ শিশুর মৃত্যু
- ভেঙে পড়ার শঙ্কায় সম্মিলিত ইসলামী ব্যাংক
- কি লেখা ছিল এপস্টেইনের চিরকুটে, কেন লুকিয়ে রাখা হয়েছিল?
- আজকাল এর ৮৯৩ তম সংখ্যা
- ২০২৬ সালের রোজা ও ঈদের সম্ভাব্য তারিখ জানা গেল
- আজকাল ৮৯২
- আজকাল ৮৯৪
- প্রতিমন্ত্রী নূরসহ বিগ বাজেটের মিডিয়া বিনিয়োগ নিয়ে চাঞ্চল্য
- টেলিগ্রামে ১০৮ পর্নোগ্রাফি চ্যানেল শনাক্ত, বন্ধে চিঠি
- আজকাল ৮৯৫
- আজকের সংখ্যা ৯০৩
- বড় জয়ে সিরিজ বাংলাদেশের
- আজকাল ৯০২
- তারেকের দেশপ্রেম, মাতৃভক্তি ও বিদেশি নাগরিকত্ব!
- যে কারণে বাংলাদেশসহ বিশ্বের বিভিন্ন গণমাধ্যমের ওয়েবসাইটে বিপর্যয়
- আজকাল ৯০০
- আজকাল ৮৯৭
- এআই বিভাগ থেকে ৬০০ কর্মী ছাঁটাই করবে মেটা
- বেগম রোকেয়া পদক পেলেন ফুটবলার ঋতুপর্ণা
- আজকাল ৯০৪
- উস্কানির অভিযোগে ইলিয়াসের আরেক পেজ সরাল মেটা
- আজকাল ৮৯৮
- আজকাল ৯০১
- মার্কিন ভিসা বাতিল ৫১ বাংলাদেশির!
- প্রশাসনকে নিরপেক্ষ করবে যুক্তরাষ্ট্র
শলা-পরামর্শ করতে আসছেন হাস - তারেকের অপচেষ্টা প্রতিহত করবে ভোটাররা
- অবিলম্বে খালেদা জিয়ার মুক্তি ৩৫ লাখ মামলা প্রত্যাহার
- নির্বাচনী কর্মকর্তাদের সাথে নারায়ণগঞ্জ প্রার্থীদের মতবিনিময় সভা
- গণসংযোগকালে যুবলীগ নেতা হত্যা
- মুখোমুখি বাইডেন-হাসিনা
জিতবে কে? - ধর্ম ব্যবসায়ীরা ধোকা দিয়ে রাষ্ট্র ক্ষমতায় আসতে চায়:সালমা ওসমান
- এনবিআরে ‘কমপ্লিট শাটডাউন’ চলবে রোববারও
- আমেরিকার ‘ধমকে’ প্রথম কুপোকাত আজম
- বাংলাদেশে বাজেট পেশ
যেসব পন্যের দাম বাড়বে-কমবে - বাংলাদেশের নির্বাচন
বাইডেন-মোদী বৈঠকেই হাসিনার ভাগ্য নির্ধারণ? - সুন্দর আগামীর জন্য আবারও নৌকায় ভোট দিন: সোহেল তাজ
- রাষ্ট্রদূত হাস আসছেন ফাইলে কি থাকছে?
- দেশকে বাঁচাতে নির্বাচনে বিজয়ের কোনো বিকল্প নেই : এইচটি ইমাম
