নিউজিল্যান্ডে বন্দুক ক্লাব পুড়িয়ে দিল অজ্ঞাতরা
প্রকাশিত: ২২ মার্চ ২০১৯
নিউজিল্যান্ডের উত্তরাঞ্চলীয় দ্বীপ নর্থল্যান্ডের কাইতাইয়া এলাকায় একটি বন্দুক ক্লাব আগুনে পুড়িয়ে দিয়েছে অজ্ঞাত ব্যক্তিরা। ক্রাইস্টচার্চের দুটি মসজিদে বন্দুকধারীর হামলায় হতাহতের ঘটনায় পুরো দেশ যখন শোকে ভাসছে; তার মাঝেই মঙ্গলবার স্থানীয় সময় ভোর সোয়া ৪ টার দিকে ওই ক্লাবে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
দেশটির পুলিশের এক মুখপাত্র বলেছেন, মঙ্গলবার ভোর সোয়া ৪টার সময় পুলিশের জরুরি সার্ভিসের নাম্বারে একটি টেলিফোন কল আসে। নর্থল্যান্ডের ওকাহু ডাউনস ড্রাইভের কাছের কাইতাইয়া বন্দুক ক্লাবে আগুনের সূত্রপাত হয়েছে বলে জানায় অজ্ঞাত ব্যক্তি।
পুলিশের এই কর্মকর্তা বলেন, গান ক্লাবে অগ্নিকাণ্ডের ঘটনায় কোনো হতাহত হয়নি। তবে আগুনের এই ঘটনাকে সন্দেহজনক হিসেবে মনে করা হচ্ছে।
এর আগে সোমবার অস্ত্র আইন পরিবর্তনে সায় দেন দেশটির মন্ত্রিসভার সদস্যরা। নিউজিল্যান্ডের প্রধানমন্ত্রী জেসিন্ডা আর্ডার্ন দেশটিতে আধা স্বয়ংক্রিয় ও সামরিক ধাঁচের সব ধরনের আগ্নেয়ান্ত্র নিষিদ্ধের ঘোষণা দিয়েছেন। তার এই ঘোষণার পর অনেকেই স্বেচ্ছায় আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্যদের কাছে নিজের লাইসেন্সকৃত অস্ত্র ফেরত দিচ্ছেন।
তবে মঙ্গলবারের অগ্নিকাণ্ডের ঘটনায় পুলিশ তদন্ত শুরু করেছে বলে জানিয়েছেন ওই কর্মকর্তা। নিউজিল্যান্ডের ফায়ার অ্যান্ড এমারজেন্সি সার্ভিসের ব্যবস্থাপক পল রাডেন বলেন, টেলিফোনে অগ্নিকাণ্ডের খবর পাওয়ার পর ওই গান ক্লাবে দু'জন ক্রুকে পাঠানো হয়েছিল।
পাঁচ মিটার দৈর্ঘ্য ও পাঁচ মিটার প্রস্থের টিনের তৈরি ওই গান ক্লাব আগুনে পুরোপুরি পুড়ে গেছে। ভোর পাঁচটার দিকে তারা আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়েছেন। তবে আগুনের কারণ জানতে একটি কমিটি গঠন করা হয়েছে।
এর আগে ২০১৮ সালের ফেব্রুয়ারিতে নর্থল্যান্ডের এই বন্দুক ক্লাবে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। সেই সময় আগুনে ক্লাবরুম পুড়ে যায়।
গত শুক্রবার ক্রাইস্টচার্চ শহরে দু’টি মসজিদে অস্ট্রেলীয় উগ্র-ডানপন্থী সন্ত্রাসী ব্রেন্টন ট্যারেন্টের হামলায় ৫০ জন নিহত এবং আরও ২৯ জন আহত হয়। হামলার ছয়দিন পর প্রধানমন্ত্রী জেসিন্ডা আর্ডার্ন দেশটিতে সব ধরনের সামরিক ধাঁচের আধা-স্বয়ংক্রিয় (এমএসএসএ) অস্ত্র এবং অ্যাসল্ট রাইফেল নিষিদ্ধের ঘোষণা দিয়েছেন।
- পারশাকে বিয়ে করেছেন আসাদ নূর?
- ফ্রান্সের বিক্ষোভ ছড়িয়ে পড়েছে ইউরোপের ৩১ দেশে
- কৃষকের পর সরকারকেও ঠকাচ্ছে কৃষি ব্যাংক
- সৌদিতে সড়ক দুর্ঘটনায় নিহত ৮ জনের পরিচয় নিয়ে ধোঁয়াশা
- ন্যূনতম বেতন নির্ধারণে আজ শুরু দরকষাকষি
- ভুয়া-ভুয়া স্লোগান শুনে ‘ইঙ্গিতপূর্ণ’ ভঙ্গি করলেন পরীমনি
- মিশরে ভয়াবহ ট্রেন দুর্ঘটনায় নিহত ৭, আহত ১১২
- ‘পরাজিত ব্যক্তি’ বলতেই ক্ষুব্ধ হয়ে ব্রিফিং ছাড়লেন ট্রাম্প
- এবার ইরানের বিরুদ্ধে ‘বিশেষ টাস্কফোর্স’ গড়ছে যুক্তরাষ্ট্র
- দেবিদ্বারে বিএনপির দুই পক্ষের সংঘর্ষ
- চাঁদা না পেয়ে মোটরসাইকেল নিয়ে গেলেন বিএনপি নেতা
- সাউথ ক্যারোলাইনায় বাংলাদেশি কমিউনিটির বনভোজন সম্পন্ন
- সিটির স্যানিটেশন কমিশনা ও কুইন্স বরো প্রেসিডেন্টের হিলসাইড অ্যাভ
- প্রথম কৃষ্ণাঙ্গ স্পিকার পেতে যাচ্ছে যুক্তরাষ্ট্র!
- নিউইয়র্কে প্রতি রোববার ‘হলিডে মার্কেট প্লেস’র যাত্রা শুরু
- উইলিয়ামস ল্যান্ডমার্ক ২-এর রিয়েল এস্টেট ওয়ার্কশপ সম্পন্ন
- ইসরাইলি নির্বাচনে বিদেশি অর্থায়নের অভিযোগ!
- ফাইটার ডানা হোয়াইটকে প্রেস সেক্রেটারি বানাতে চান ট্রাম্প!
- আইএমএফের ঋণ পেতে মানতে হবে ৪ কঠিন শর্ত
- ইনকিউবেটরে আগুন, পুড়ল নবজাতকের শরীরের ৯৫ শতাংশ
- বিপ্লব ও সংহতি দিবসের প্রস্তুতি সভা
- চট্টগ্রাম সমিতির কমিটির মেয়াদ বাড়লো
- গোল্ডেন এজ হোম কেয়ারের প্রতিষ্ঠাবার্ষিকী রোববার
- আবার নতুন সকাল এসেছেঃ মামদানি
- হাসিনা কি ফিরবেন নাকি ফিরবেন না ?
- আমেরিকা-বাংলাদেশ প্রেসক্লাবে সভাপতি লাবলু ও সেক্রেটারি অনিক
- কংগ্রেসে ৭ মুসলমানের বিজয়
- মানিক পশারির মৃতদেহকে অবমাননার প্রতিবাদ
- মার্কো রুবিও পদত্যাগ করছেন!
- হোয়াইট হাউজে পদত্যাগ ও বদলী আতংক
- প্রতিমন্ত্রী নূরসহ বিগ বাজেটের মিডিয়া বিনিয়োগ নিয়ে চাঞ্চল্য
- আজকাল ৯২১
- ফেসবুক থেকে উধাও শাওনের আইডি!
- আজকাল ৯৩২
- ১২০ ডলারের খাদ্য সহায়তা পাচ্ছে নিউইয়র্কের শিশুরা
- ব্রংকসে বাকার মেলায় মানুষের ঢল
- এনটিভি ও গোল্ডেন এজের হোম কেয়ার গালা ডিনার আজ
- নিউইয়র্কে আলোচনায় শামীম ওসমান
- আজকাল ৯২৪
- আসামে মাটির নিচে মিললো মাছের সন্ধান, বিস্মিত বিজ্ঞানীরা
- আজকাল ৯৩৮
- উৎসব মুখর পরিবেশে নিউইয়র্কে ঈদ জামাত
- হজের আনুষ্ঠানিকতা শুরু সোমবার, রাতেই মিনায় যাবেন হাজিরা
- ‘লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক’ ধ্বনিতে মুখর মক্কা-মিনা
- আজ পবিত্র ঈদুল আজহা
- মধ্যপ্রাচ্যে উদযাপিত হচ্ছে পবিত্র ঈদুল আজহা
- দীপ্তির জন্মের ৬ বছর আগেই এসএসসি পাশ করেছেন তার স্বামী
- আজকাল ৯২৫
- হোয়াটসঅ্যাপে সাইবার হামলা
- আজকাল ৯২৩
- হোটেল রুমে একাধিক গোপন ক্যামেরা, অন্তরঙ্গ ভিডিও ভাইরাল
- অবৈধ সম্পর্কের শীর্ষ ১০ দেশ
- নেশা থেকে মুক্ত হতে, যা করবেন...
- টাইম ম্যাগাজিনের ‘পারসন অব দ্য ইয়ার’ খাশোগি
- মার্কিন প্রেসিডেন্ট নির্বাচন ২০২৪
ট্রাম্পের মুখোমুখি পেন্স - সাপ্তাহিক আজকাল সংখ্যা ৭৮১
- কমিউনিটির স্বার্থে দুই তরুণের উদ্ভাবিত প্লাটফর্ম ‘লিস্টুলেট ডট কম
- বিরোধীদের অভিযোগ, বাজার সিন্ডিকেটে মন্ত্রী জড়িত
- নেশার অপর নাম ফোর্টনাইট গেম!
- ভূতের ছবি দেখতে গিয়ে প্রেক্ষাগৃহেই ব্রিটিশ নাগরিকের মৃত্যু
- কে কত বিলিয়নের মালিক?
- এই সংখা ৮১৪
- যুক্তরাষ্ট্রের সঙ্গে পরমাণু যুদ্ধ অনিবার্য হয়ে উঠছে : রাশিয়া
- শেখ হাসিনাকে চায় না যুক্তরাষ্ট্র!
- যে কোনো সময় মহাপ্রলয়ের আশঙ্কা বিজ্ঞানীদের, যা ঘটতে চলেছে…
