কমিউনিটি সাংবাদিকতার প্রশংসা
নিউইয়র্ক বাংলাদেশ প্রেসক্লাবের অভিষেক
আজকাল রিপোর্ট -
প্রকাশিত: ৩ ফেব্রুয়ারি ২০২৪
নিউইয়র্ক বাংলাদেশ প্রেসক্লাব-এর নবনির্বাচিত কার্যকরী কমিটির অভিষেক অনুষ্ঠান গত ২৬ জানুয়ারি সম্পন্ন হয়েছে। উডসাইডের গুলশান টেরেসে আযোজিত এই অভিষেক অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন প্রবীণ সাংবাদিক ও প্রেসক্লাবের অন্যতম উপদেষ্টা মনজুর আহমদ। অনুষ্ঠানে ক্লাব প্রবর্তিত ‘সাংবাদিক ফাজলে রশীদ সম্মাননা’ প্রদান করা হয় নিউইয়র্ক প্রবাসী প্রবীণ সাংবাদিক, সাহিত্যিক ও লেখক অধ্যাপক সিরাজুল হককে।
এছাড়া নতুন প্রজন্মের বাংলাদেশী-আমেরিকান সাংবাদিক, দ্য এলএ টাইমস’র সাবেক প্রতিনিধি ও গার্ডিয়ান পত্রিকার প্রতিনিধি জোহানা ভূঁইয়াকে দেয়া হয় বিশেষ সম্মাননা। অনুষ্ঠানে কমিউনিটির বিশিষ্ট ব্যক্তিবর্গ তাদের বক্তব্যে ক্লাব সদস্যদের সৌহার্দ-সম্প্রীতি ও ঐক্যের প্রশংসা করে বস্তুনিষ্ঠ সাংবাদিকতার উপর গুরুত্বারোপ করেন। তারা বলেন, প্রবাসে বাংলাদেশি সাংবাদিকতা এক গুরুত্বপূর্ণ অবদান রেখে চলেছে। বাংলা সংবাদপত্রগুলি কমিউনিটির যে কোন বিচ্যুতির বিরুদ্ধে সতর্ক প্রহরীর ভূমিকা পালন করে চলেছে। উল্লেখ্য, নিউইয়র্ক বাংলাদেশ প্রেসক্লাব যুক্তরাষ্ট্র প্রবাসী বাংলাদেশি সাংবাদিকদের প্রথম প্রেসক্লাব।
অভিষেক অনুষ্ঠানের প্রথম পর্বে সভাপতিত্ব করেন ক্লাবের বিদায়ী সভাপতি এবং বাংলা পত্রিকা’র সম্পাদক ও টাইম টিভি’র সিইও আবু তাহের। শুরুতে স্বাগত বক্তব্য রাখেন ক্লাবের বিদায়ী সাধারণ সম্পাদক মনোয়ারুল ইসলাম। এরপর ক্লাবের সহসভাপতি শেখ সিরাজুল ইসলামের সঞ্চালনায় শুরু হওয়া অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরান থেকে তেলাওয়াত করেন ক্লাব সদস্য যাকারিয়া ভূঁইয়া। এরপর ক্লাব সদস্য মরহুম মাঈন উদ্দিন আহমেদের মৃত্যুতে এবং প্যালেস্টাইন সহ বিশ্বের বিভিন্ন দেশে নিহত সাংবাদিকদের স্মরণে এক মিনিট নিরবতা পালন করা হয়। এরপর স্বাগত বক্তব্য দেন অভিষেক আয়োজক কমিটির আহ্বায়ক ও সাপ্তাহিক বাংলাদেশ সম্পাদক ডা. ওয়াজেদ এ খান। এরপর ক্লাবের নতুন কমিটিকে পরিচয় করিয়ে দেন প্রধান নির্বাচন কমিশনার আনোয়ার হোসেইন মঞ্জু। এসময় নির্বাচন কমিশনের অপর সদস্য এবিএম সালেহউদ্দিন শুভেচ্ছা বক্তব্য রাখেন।
সভাপতি আবু তাহেরের সমাপনী বক্তব্যের পর অনুষ্ঠানের দ্বিতীয় পর্ব শুরু হয়। এই পর্বে সভাপতিত্ব করেন নবনির্বাচিত সভাপতি মনোয়ারুল ইসলাম এবং স্বাগত বক্তব্য রাখেন নবনির্বাচিত সাধারণ সম্পাদক মমিনুল ইসলাম মজুমদার। এরপর কমিউনিটির বিশিষ্ট ব্যক্তিবর্গের মধ্যে প্রথিতযশা ব্যবসায়ী ও সাপ্তাহিক আজকাল সম্পাদক শাহ্ নেওয়াজ, সাপ্তাহিক প্রবাস সম্পাদক মোহাম্মদ সাঈদ, বাংলাদেশের জনপ্রিয় সঙ্গীত শিল্পী বেবী নাজনীন, কুইন্স ডেমোক্র্যাটিক পার্টির ডিস্ট্রিক্ট লিডার এট লার্জ এটর্নী মঈন চৌধুরী, মূলধারার রাজনীতিক ও অ্যাসাল-এর ন্যাশনাল প্রেসিডেন্ট মাফ মিসবাউদ্দিন, জালালাবাদ এসোসিয়েশন অব আমেরিকা’র সভাপতি বদরুল হোসেন খান, বিশিষ্ট রাজনীতিক ও ব্যবসায়ী গিয়াস আহমেদ ও জসিম উদ্দিন ভূঁইয়া, খলিল বিরিয়ানী হাউজের কর্ণধার শেফ খলিলুর রহমান, বিশিষ্ট ব্যবসায়ী ও কমিউনিটি বোর্ড মেম্বার ফখরুল ইসলাম দেলোয়ার, নিউইয়র্ক সিটির ডিষ্ট্র্ক্টি-৩৭ থেকে আগামী নির্বাচনে প্রার্থী এটর্নী জোহানা কামনা, সানম্যান এক্সপ্রেস-এর সিইও মাসুদ রানা তপন, সাংস্কৃতিক ব্যক্তিত্ব গাজী আনিসুর রহমান, বাংলাদেশী আমেরিকান রাইটার্স ফোরামের সভাপতি আব্দুল্লাহ আল আরিফ, ক্লাবের উপদেষ্টা মইনুদ্দীন নাসের, সাবেক সহসভাপতি মাহমুদ খান তাসের ও সাপ্তাহিক প্রথম আলো সম্পাদক ইব্রাহিম চৌধুরী খোকন প্রমুখ শুভেচ্ছা বক্তব্য দেন।
বক্তব্য পর্ব শেষে প্রদান করা হয় সম্মাননা। এই পর্বে বিশেষ সম্মাননার স্মারক তুলে দেয়া হয় গার্ডিয়ান-এর প্রতিনিধি জোহানা ভূঁইয়ার হাতে। ‘সাংবাদিক ফাজলে রশীদ সম্মাননা’র স্মারক দেয়া হয় প্রবীন সাংবাদিক সিরাজুল হককে এবং প্রধান অতিথির প্ল্যাক তুলে দেয়া হয় প্রবীণ সাংবাদিক মনজুর আহমদকে। প্ল্যাক প্রদানের আগে সিরাজুল হক ও মনজুর আহমদ-এর সংক্ষিপ্ত জীবনী পাঠ করেন যথাক্রমে ক্লাবের নবনির্বাচিত সহসাধারণ সম্পাদক আলমগীর সরকার ও কার্যকরী পরিষদ সদস্য রওশন হক। এই পর্বে জোহানা ভূঁইয়া ও মনজুর আহমদকে ফুল দিয়ে অভিনন্দন জানান নতুন প্রজন্মের সায়েরা তাহের। অসুস্থতার কারণে অনুষ্ঠানে উপস্থিত হতে না পারায় অধ্যাপক সিরাজুল হকের পক্ষে তাঁর সম্মাননা গ্রহণ করেন কন্যা সাঈদা আখতার রেজভীন।
অনুষ্ঠানের তৃতীয় পর্বে ছিল সাংস্কৃতিক অনুষ্ঠান। এই পর্বে প্রবাসের জনপ্রিয় সঙ্গীত শিল্পী রানো নেওয়াজ ও মারিয়া মরিয়ম সঙ্গীত পরিবেশন করেন। নৃত্য পরিবেশন করেন বাংলাদেশ একাডেমী অব ফাইন আর্টস (বাফা)-এর শিল্পীরা। প্রেসক্লাবের অভিষেক অনুষ্ঠান উপলক্ষ্যে ‘ভয়েস-৩’ শীর্ষক একটি স্মরণিকা প্রকাশ করা হয়। নৈশ ভোজের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।
অনুষ্ঠানে সাপ্তাহিক পরিচয় সম্পাদক নাজমুল আহসান, বর্ণমালা ডটকম সম্পাদক ও প্রেসক্লাবের সাবেক সভাপতি মাহফুজুর রহমান, সাপ্তাহিক জন্মভূমি সম্পাদক রতন তালুকদার, বাফেলো বাংলা’র সম্পাদক নিয়াজ মাখদুম, বাংলাদেশ সোসাইটির সভাপতি মোহাম্মদ রব মিয়া ও সাধারণ সম্পাদক রুহুল আমীন সিদ্দিকী, স্ট্যাটেন আইল্যান্ড লায়ন্স ক্লাবের প্রেসিডেন্ট বিশিষ্ট ব্যবসায়ী কাজী আশরাফ হোসেন নয়ন, সাবেক ছাত্রনেতা ও কমিউনিটি অ্যাক্টিভিস্ট আলী ইমাম, বিশিষ্ট গীতিকার মেহফুজুর রহমান, বিশিষ্ট ব্যবসায়ী হেলাল উদ্দিন, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় এলামনাই এসোসিয়েশন এর সাবেক সভাপতি এমলাক হোসেন ফয়সাল, দেলোয়ার হোসেন, বর্তমান সভাপতি প্রফেসর সোলায়মান, বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজ সেবক মোশারফ হোসেন মিয়া, জ্যামাইকা বাংলাদেশ ফ্রেন্ডস সোসাইটির প্রধান উপদেষ্টা এবিএম ওসমান গনি, বিশিষ্ট ব্যবসায়ী ও কমিউনিটি বোর্ড মেম্বার আহসান হাবীব, সন্দ্বীপ সোসাইটি ইউএসএ’র সভাপতি ফিরোজ আহমেদ, বাংলাদেশ সোসাইটি অব ব্রঙ্কস নিউইয়র্ক-এর সভাপতি মোহাম্মদ সামাদ মিয়া (জাকারিয়া) ও কমিউনিটি অ্যাক্টিভিষ্ট মাহবাব উদ্দিন, পারভেজ সাজ্জাদ, সৈয়দ আল আমীন রাসেল, এ ইসলাম মামুন, ডিটেকটিভ মাসুদ রানা, সন্দ্বীপ সোসাইটির সভাপতি ফিরোজ আহমেদ, ফোবানার এক্সিকিউটিভ সেক্রেটারি কাজী আজম, মাকসুদ চৌধুরী, বাগ এর প্রেসিডেন্ট জয়নাল আবেদীন, এডভোকেট মজিবুর রহমান, বিশিষ্ট ব্যবসায়ী আকিব হোসাইন, বিশিষ্ট রিয়েল এস্টেট ব্যবসায়ী সৈয়দ এ ইসলাম, শো টাইম মিউজিক-এর কর্তধার আলমগীর খান আলম প্রমুখ উপস্থিত ছিলেন।
প্রেসক্লাবের নবনির্বাচিত কর্মকর্তারা হলেন: সভাপতি- মনোয়ারুল ইসলাম (সাপ্তাহিক নিউইয়র্ক কাগজ), সহ সভাপতি- শেখ সিরাজুল ইসলাম (সাপ্তাহিক বাংলা পত্রিকা), সাধারণ সম্পাদক- মমিনুল ইসলাম মজুমদার (সাপ্তাহিক বাংলাদেশ/বিএনিউজ২৪.কম), সহ সাধারণ সম্পাদক- মোহাম্মদ আলমগীর সরকার (সাপ্তাহিক দেশবাংলা), অর্থ সম্পাদক- রশীদ আহমদ (ইয়র্ক বাংলা), সাংগঠনিক সম্পাদক- সৈয়দ ইলিয়াস খসরু (টাইম টেলিভিশন), দপ্তর ও প্রচার সম্পাদক- মাহাথীর খান ফারুকী (ফ্রিল্যান্স) এবং কার্যকরী সদস্য যথাক্রমে রওশন হক (সাপ্তাহিক প্রথম আলো), এসএম জাহিদুর রহমান (নিউজবিডিইউএস.কম), আবিদুর রহীম (টাইম টেলিভিশন) ও মুস্তাফিজুর রহমান (সাপ্তাহিক যুগান্তর)।
- ফ্লোরিডায় বন্যায় ৭ কাউন্টিতে ভোটকেন্দ্রের স্থান পরিবর্তন
- শিক্ষা পরিকল্পনা নিয়ে সমালোচনায় মামদানি
- ‘বাংলাদেশের শ্রমিক আন্দোলনের দিকে নজর রাখছে ভারত’
- যুক্তরাষ্ট্রে মধ্যবর্তী নির্বাচনে জয়-পরাজয় কীভাবে নির্ধারিত হবে
- ইসরায়েলকে বছরে ৪০০ কোটি ডলারের সহায়তা বন্ধের ঘোষণা ট্রাম্পের
- ইরানে পারমাণবিক হামলা থেকে বাঁচার নির্দেশিকা প্রচার
- যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে গুরুত্বপূর্ণ হয়ে উঠেছেন লাতিনো
- দ্রব্যমূল্যের চাপে দিশাহারা সাধারণ মানুষ
- বেলজিয়াম ও সুইডেনের সুপারমার্কেটের ফ্রিজে ফের সাইবার হামলা
- হামে ৩০ বছরের মধ্যে প্রথম শিশুমৃত্যু দেখল নিউইয়র্ক
- বৃহত্তর জাতীয় সরকার গঠনে রাজি নেতানিয়াহু, থাকতে চান প্রধানমন্ত্রী
- জুয়ার ওয়েবসাইটের লিংক পাঠিয়ে বিসিবির ইনস্টাগ্রাম হ্যাকের চেষ্টা
- ই-রিকশার নিবন্ধন কীভাবে, কারা পাবেন জেনে নিন
- হ্যালোইন উৎসবে আমেরিকাজুড়ে বন্দুক হামলা, নিহত ২৪
- যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচন আজ
- টিন নিয়ে বিপাকে? বাতিল করতে পারবেন যেসব শর্তে
- ফ্রান্সে স্কুল ছুটি শেষে আবার বিক্ষোভ
- ইরানে ফের মার্কিন হামলা, উপকূলীয় এলাকায় দফায় দফায় বিস্ফোরণ
- ক্যালিফোর্নিয়ায় ২০ হাজার ভোট বাতিলে ট্রাম্প প্রশাসনের আবেদন খারিজ
- হরমুজে পুঁতে রাখা মাইনের আঘাতে দুই তেলবাহী জাহাজে বিস্ফোরণ
- হ্যাকের পর বিন্যান্স থেকে অর্থ তুলে নিচ্ছেন গ্রাহকরা
- ৩৫৭ পুলিশ কর্মকর্তার তথ্য চেয়েছে সদরদপ্তর
- আমরা এক দফার দিকে যাচ্ছি: নাসীরুদ্দীন পাটওয়ারী
- যুক্তরাষ্ট্রে আবাসিক এলাকায় বিমান বিধ্বস্ত
- রেকর্ড ভেঙে ফেল ৫ লাখ ৯৪ হাজার শিক্ষার্থী
- পোশাক খাতে অস্থিরতায় রাজনৈতিক ইন্ধনের গন্ধ
- ভয়ংকর ক্লাস্টার ওয়ারহেডের পরীক্ষা চালাল উত্তর কোরিয়া
- সাবেক মোসাদ এজেন্টের সহায়তায় ব্রাজিল ছাড়েন ফ্লাভিও বলসোনারো!
- সীমিত হামলাও বড় সংঘাত ডেকে আনতে পারে, খামেনির হুঙ্কার
- মিরপুরে পোশাক শ্রমিকদের সঙ্গে পুলিশের দফায় দফায় সংঘর্ষ
- প্রতিমন্ত্রী নূরসহ বিগ বাজেটের মিডিয়া বিনিয়োগ নিয়ে চাঞ্চল্য
- আজকাল ৯২১
- ফেসবুক থেকে উধাও শাওনের আইডি!
- আজকাল ৯৩২
- ১২০ ডলারের খাদ্য সহায়তা পাচ্ছে নিউইয়র্কের শিশুরা
- ব্রংকসে বাকার মেলায় মানুষের ঢল
- এনটিভি ও গোল্ডেন এজের হোম কেয়ার গালা ডিনার আজ
- নিউইয়র্কে আলোচনায় শামীম ওসমান
- আজকাল ৯২৪
- আজকাল ৯৩৮
- আসামে মাটির নিচে মিললো মাছের সন্ধান, বিস্মিত বিজ্ঞানীরা
- উৎসব মুখর পরিবেশে নিউইয়র্কে ঈদ জামাত
- হজের আনুষ্ঠানিকতা শুরু সোমবার, রাতেই মিনায় যাবেন হাজিরা
- ‘লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক’ ধ্বনিতে মুখর মক্কা-মিনা
- আজ পবিত্র ঈদুল আজহা
- মধ্যপ্রাচ্যে উদযাপিত হচ্ছে পবিত্র ঈদুল আজহা
- দীপ্তির জন্মের ৬ বছর আগেই এসএসসি পাশ করেছেন তার স্বামী
- আজকাল ৯২৫
- আজকাল ৯২৩
- হোয়াটসঅ্যাপে সাইবার হামলা
- হোটেল রুমে একাধিক গোপন ক্যামেরা, অন্তরঙ্গ ভিডিও ভাইরাল
- অবৈধ সম্পর্কের শীর্ষ ১০ দেশ
- নেশা থেকে মুক্ত হতে, যা করবেন...
- টাইম ম্যাগাজিনের ‘পারসন অব দ্য ইয়ার’ খাশোগি
- মার্কিন প্রেসিডেন্ট নির্বাচন ২০২৪
ট্রাম্পের মুখোমুখি পেন্স - সাপ্তাহিক আজকাল সংখ্যা ৭৮১
- কমিউনিটির স্বার্থে দুই তরুণের উদ্ভাবিত প্লাটফর্ম ‘লিস্টুলেট ডট কম
- বিরোধীদের অভিযোগ, বাজার সিন্ডিকেটে মন্ত্রী জড়িত
- নেশার অপর নাম ফোর্টনাইট গেম!
- কে কত বিলিয়নের মালিক?
- ভূতের ছবি দেখতে গিয়ে প্রেক্ষাগৃহেই ব্রিটিশ নাগরিকের মৃত্যু
- এই সংখা ৮১৪
- যুক্তরাষ্ট্রের সঙ্গে পরমাণু যুদ্ধ অনিবার্য হয়ে উঠছে : রাশিয়া
- শেখ হাসিনাকে চায় না যুক্তরাষ্ট্র!
- যে কোনো সময় মহাপ্রলয়ের আশঙ্কা বিজ্ঞানীদের, যা ঘটতে চলেছে…
