নিউইয়র্ক ও অটোয়ায় দুই বাংলাদেশির ওপর হামলা
প্রকাশিত: ১৮ ফেব্রুয়ারি ২০১৯
উত্তর আমেরিকার দেশ যুক্তরাষ্ট্র এবং কানাডায় বিদ্বেষপ্রসূত (হেট ক্রাইম) হামলায় গুরুতর আহত হয়েছেন দুই বাংলাদেশি। তারা হলেন, নিউইয়র্কের ম্যানহাটনে বরুণ চক্রবর্তী (৫২) ও কানাডার অটোয়ায় সুলতানা চৌধুরী (৫০)।
পারিবারিক সূত্রে জানা যায়, বরুণ চক্রবর্তী ব্রুকলিন-ম্যানহাটন ডি ট্রেন সাবওয়েতে বিদ্বেষপ্রসূত হামলার শিকার হন। গত ১১ ফেব্রুয়ারি স্প্যানিশ এক তরুণ তার ওপর হামলা চালায়। তার নাক-মুখ ও মাথায় আঘাত করা হয়। তবে এখন তিনি আশঙ্কামুক্ত।
বরুণের ভাই বিশ্বজিৎ চক্রবর্তী বলেন, ‘১১ ফেব্রুয়ারি সন্ধ্যা সোয়া ৫টার দিকে কাজ থেকে বাসায় ফেরার পথে ডি ট্রেনে বরুণের পাশের আসনে স্প্যানিশ এক তরুণ বসেছিল। ওই তরুণ প্রথমে তাকে মুসলিম কি না, তা জানতে চায়। এ সময় বরুণ না সূচক জবাব দিয়ে কমলা খেতে থাকলে তরুণটি তার কমলায় থুতু ফেলে। কনুই ও পা দিয়ে আঘাত করতে থাকে। বরুণ এমন আচরণ করার কারণ জানতে চাইলে ওই তরুণ আরও ক্ষিপ্ত হয়ে উঠে এবং তার নাকেমুখে ও মাথায় ঘুষি মারতে থাকে। একপর্যায়ে আসন ছেড়ে বরুণ ট্রেনের কম্পার্টমেন্টের এক প্রান্ত থেকে দৌড়ে অন্য প্রান্তে গিয়ে যাত্রীদের সাহায্য চাইতে থাকেন। সেখানেও তার ওপর হামলা করা হয়।
পরে পুলিশ এসে ডি ট্রেনের গ্র্যান্ড অ্যাভিনিউ থেকে বরুণকে উদ্ধার করে ম্যানহাটনের মাউন্ট সিনাই হাসপাতালে নিয়ে যায়। এমটিএর কর্মচারী ও পুলিশের সহযোগিতায় সিটি পুলিশ হামলাকারী তরুণকে গ্রেপ্তার করেছে। তার বিরুদ্ধে বিদ্বেষপ্রসূত হামলার অভিযোগে মামলা হয়েছে। হাসপাতালে চিকিৎসা শেষে গত ১২ ফেব্রুয়ারি ভোর রাত ৩টার দিকে তিনি ম্যানহাটনের বাসায় ফিরে যান।
অন্যদিকে, কানাডার অটোয়ায় রাইডাউ শপিং মলের বের হওয়ার ফটকে সম্প্রতি বিদ্বেষপ্রসূত হামলার শিকার হন বাংলাদেশ বংশোদ্ভূত কানাডার নাগরিক সুলতানা চৌধুরী (৫০)। এ ঘটনার প্রতিবাদে গত ১০ ফেব্রুয়ারি এডমন্টন সিটির নর্থগেট সেন্টারে বাংলাদেশ কানাডা হেরিটেজ সোসাইটি অব অ্যাডমন্টন প্রতিবাদ সভা করেছে।
হামলাকারী বাংলাদেশি বংশোদ্ভূত সুলতানাকে দূর থেকে অনুসরণ করছিলেন। পরে কাছাকাছি এসে কনুই দিয়ে প্রচণ্ড ধাক্কা দিয়ে তাকে ফেলে দেয়। সুলতানার মাথায় হিজাব থাকার কারণে তার ওপর এই আক্রমণ হয়েছে বলে পরিবারের সদস্যেরা মনে করছেন। সুলতানার বাম হাতের কয়েক জায়গায় হাড় ভেঙে গেছে। জেনারেল হাসপাতালের জরুরি বিভাগে তার হাতে প্লাস্টার করা হয়েছে। ঘটনার পর পুলিশ তাৎক্ষণিক তদন্ত শুরু করেছে। এখনো কাউকে গ্রেপ্তার সম্ভব হয়নি বলে জানা গেছে।
- পারশাকে বিয়ে করেছেন আসাদ নূর?
- ফ্রান্সের বিক্ষোভ ছড়িয়ে পড়েছে ইউরোপের ৩১ দেশে
- কৃষকের পর সরকারকেও ঠকাচ্ছে কৃষি ব্যাংক
- সৌদিতে সড়ক দুর্ঘটনায় নিহত ৮ জনের পরিচয় নিয়ে ধোঁয়াশা
- ন্যূনতম বেতন নির্ধারণে আজ শুরু দরকষাকষি
- ভুয়া-ভুয়া স্লোগান শুনে ‘ইঙ্গিতপূর্ণ’ ভঙ্গি করলেন পরীমনি
- মিশরে ভয়াবহ ট্রেন দুর্ঘটনায় নিহত ৭, আহত ১১২
- ‘পরাজিত ব্যক্তি’ বলতেই ক্ষুব্ধ হয়ে ব্রিফিং ছাড়লেন ট্রাম্প
- এবার ইরানের বিরুদ্ধে ‘বিশেষ টাস্কফোর্স’ গড়ছে যুক্তরাষ্ট্র
- দেবিদ্বারে বিএনপির দুই পক্ষের সংঘর্ষ
- চাঁদা না পেয়ে মোটরসাইকেল নিয়ে গেলেন বিএনপি নেতা
- সাউথ ক্যারোলাইনায় বাংলাদেশি কমিউনিটির বনভোজন সম্পন্ন
- সিটির স্যানিটেশন কমিশনা ও কুইন্স বরো প্রেসিডেন্টের হিলসাইড অ্যাভ
- প্রথম কৃষ্ণাঙ্গ স্পিকার পেতে যাচ্ছে যুক্তরাষ্ট্র!
- নিউইয়র্কে প্রতি রোববার ‘হলিডে মার্কেট প্লেস’র যাত্রা শুরু
- উইলিয়ামস ল্যান্ডমার্ক ২-এর রিয়েল এস্টেট ওয়ার্কশপ সম্পন্ন
- ইসরাইলি নির্বাচনে বিদেশি অর্থায়নের অভিযোগ!
- ফাইটার ডানা হোয়াইটকে প্রেস সেক্রেটারি বানাতে চান ট্রাম্প!
- আইএমএফের ঋণ পেতে মানতে হবে ৪ কঠিন শর্ত
- ইনকিউবেটরে আগুন, পুড়ল নবজাতকের শরীরের ৯৫ শতাংশ
- বিপ্লব ও সংহতি দিবসের প্রস্তুতি সভা
- চট্টগ্রাম সমিতির কমিটির মেয়াদ বাড়লো
- গোল্ডেন এজ হোম কেয়ারের প্রতিষ্ঠাবার্ষিকী রোববার
- আবার নতুন সকাল এসেছেঃ মামদানি
- হাসিনা কি ফিরবেন নাকি ফিরবেন না ?
- আমেরিকা-বাংলাদেশ প্রেসক্লাবে সভাপতি লাবলু ও সেক্রেটারি অনিক
- কংগ্রেসে ৭ মুসলমানের বিজয়
- মানিক পশারির মৃতদেহকে অবমাননার প্রতিবাদ
- মার্কো রুবিও পদত্যাগ করছেন!
- হোয়াইট হাউজে পদত্যাগ ও বদলী আতংক
- প্রতিমন্ত্রী নূরসহ বিগ বাজেটের মিডিয়া বিনিয়োগ নিয়ে চাঞ্চল্য
- আজকাল ৯২১
- ফেসবুক থেকে উধাও শাওনের আইডি!
- আজকাল ৯৩২
- ১২০ ডলারের খাদ্য সহায়তা পাচ্ছে নিউইয়র্কের শিশুরা
- ব্রংকসে বাকার মেলায় মানুষের ঢল
- এনটিভি ও গোল্ডেন এজের হোম কেয়ার গালা ডিনার আজ
- নিউইয়র্কে আলোচনায় শামীম ওসমান
- আজকাল ৯২৪
- আসামে মাটির নিচে মিললো মাছের সন্ধান, বিস্মিত বিজ্ঞানীরা
- আজকাল ৯৩৮
- উৎসব মুখর পরিবেশে নিউইয়র্কে ঈদ জামাত
- হজের আনুষ্ঠানিকতা শুরু সোমবার, রাতেই মিনায় যাবেন হাজিরা
- ‘লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক’ ধ্বনিতে মুখর মক্কা-মিনা
- আজ পবিত্র ঈদুল আজহা
- মধ্যপ্রাচ্যে উদযাপিত হচ্ছে পবিত্র ঈদুল আজহা
- দীপ্তির জন্মের ৬ বছর আগেই এসএসসি পাশ করেছেন তার স্বামী
- আজকাল ৯২৫
- হোয়াটসঅ্যাপে সাইবার হামলা
- আজকাল ৯২৩
- হোটেল রুমে একাধিক গোপন ক্যামেরা, অন্তরঙ্গ ভিডিও ভাইরাল
- অবৈধ সম্পর্কের শীর্ষ ১০ দেশ
- নেশা থেকে মুক্ত হতে, যা করবেন...
- টাইম ম্যাগাজিনের ‘পারসন অব দ্য ইয়ার’ খাশোগি
- মার্কিন প্রেসিডেন্ট নির্বাচন ২০২৪
ট্রাম্পের মুখোমুখি পেন্স - সাপ্তাহিক আজকাল সংখ্যা ৭৮১
- কমিউনিটির স্বার্থে দুই তরুণের উদ্ভাবিত প্লাটফর্ম ‘লিস্টুলেট ডট কম
- বিরোধীদের অভিযোগ, বাজার সিন্ডিকেটে মন্ত্রী জড়িত
- নেশার অপর নাম ফোর্টনাইট গেম!
- ভূতের ছবি দেখতে গিয়ে প্রেক্ষাগৃহেই ব্রিটিশ নাগরিকের মৃত্যু
- কে কত বিলিয়নের মালিক?
- এই সংখা ৮১৪
- যুক্তরাষ্ট্রের সঙ্গে পরমাণু যুদ্ধ অনিবার্য হয়ে উঠছে : রাশিয়া
- শেখ হাসিনাকে চায় না যুক্তরাষ্ট্র!
- যে কোনো সময় মহাপ্রলয়ের আশঙ্কা বিজ্ঞানীদের, যা ঘটতে চলেছে…
