সুুদের হার কমায় ক্রয় বেড়েছে
নিউইয়র্কে হাউজিং ব্যবসা চাঙ্গা
প্রকাশিত: ৩ ফেব্রুয়ারি ২০২৪
মর্টগেজ রেট কমতে থাকায় বাড়ি কেনায় আগ্রহী হয়ে উঠছেন বাংলাদেশিরা। চাঙ্গা হয়ে উঠছে হাউজিং মার্কেট। রিয়েল স্টেট এজেন্টরাও ব্যস্ত হয়ে উঠেছেন। আগামী সামারে হাউজিং মার্কেট জমজমাট হয়ে উঠবে বলে ধারণা করছেন রিয়েল স্টেট এজেন্ট ও মর্টগেজ কোম্পানীগুলো।
গত বছর সেপ্টেম্বর ও অক্টোবরে ৩০ বছরের ফিক্সড মর্টগেজ লোনের সুদের হার ছিল শতকরা ৮ এর উপরে। গত বুধবার ৩১ জানুয়ারি তা নেমে এসেছে ৬.৮৩ ভাগে। মর্টগেজ বিশেষজ্ঞরা ধারণা করছেন, জুন-জুলাই নাগাদ সুদের হার ৫.৫-এ নেমে আসতে পারে। ফেডারেল সুদের হার কমানোর সম্ভাবনা ছিল ৩১ জানুয়ারিতেই। কিন্তু মুদ্রাস্ফীতি পরিস্থিতি আরও কিছুদিন পর্যবেক্ষণ করে সিদ্ধান্ত নেবার কথা জানিয়েছে কেন্দ্রীয় ব্যাংক। আগামীতে প্রয়োজনে সুদের হার এডজাস্টমেন্টের আভাসও দেয়া হয়েছে। অর্থনীতিবিদরা মনে করছেন, হাউজিং মার্কেট সতেজ হলে দেশের অর্থনীতির চাকা ঘুরে দাঁড়াবে। কেন্দ্রীয় ব্যাংক সুদের হার কমালে স্টক মার্কেটও প্রাণ ফিরে পাবে। গত এক বছরে স্টক মার্কেটে ধসের কারণে লাখ লাখ আমেরিকান ক্ষতিগ্রস্ত হয়েছে। পর্যবেক্ষক মহল বলছেন, নভেম্বরে প্রেসিডেন্ট নির্বাচনের আগেই সুদের হার কমিয়ে হাউজিং ও স্টক মার্কেটে গতি আনার চেষ্টা করবেন ডেমোক্র্যাটরা।
বাংলাদেশি রিয়েল এস্টেট এজেন্ট পার্কচেস্টার ব্রংকস রিয়েলিটির কর্তধার সালেহউদ্দিন আজকালকে বলেন, সুদের হারের ওপর হাউজিং মার্কেট নির্ভর করে। এই মার্কেট মুভ করলে ইকোনমিও সচল হয়। নইলে অর্থ অলস হিসেবে পড়ে থাকে। কংগ্রেসের ডেমোক্র্যাট সদস্যরা সুদের হার কমানোর জন্য চেষ্টা করছেন। আশা করা হচ্ছে জুন বা জুলাই নাগাদ হাউজিং মার্কেটে গতি আসবে। বাংলাদেশি বাড়ি ক্রেতাদের প্রসঙ্গে জনাব সালেহউদ্দিন বলেন, ভালো খবর হচ্ছে অনেক বাংলাদেশির হাতে নগদ অর্থ রয়েছে। তারা সুদ বাড়া বা কমার তোয়াক্কা করছেন না। দামে মিলে গেলে নগদে কিনে ফেলছেন। গত সপ্তাহে পার্কচেস্টারে একটি এপার্টমেন্ট বিক্রয়ের জন্য ওপেন হাউজ ছিল। ৮ জন বাংলাদেশি আগ্রহী ক্রেতার মধ্যে ৭ জনই নগদে এপার্টমেন্ট কিনবেন বলে জানিয়েছিলেন। অবশ্য বড় বাড়ি কেনার চিত্রটি ভিন্ন। সেখানে ব্যাংক লোনের বিষয় সংশ্লিষ্ট থাকে।
সেঞ্চুরী ২১ ফিউচার হোমের রিয়েল স্টেট এজেন্ট নজরুল ইসলাম বলেন, ব্রোকারদের মতে, এ বছরই মর্টগেজ সুদের হার ৫.৫ এ নেমে আসতে পারে। অথচ চার মাস আগেই তা ছিল ৮ থেকে ৯ শতাংশ। ইতোমধ্যেই সুদের হার কমে ৭ শতাংশে নেমেছে। সুদের হার অত্যাধিক হওয়ায় অনেক বাংলাদেশি ইচ্ছে থাকলেও বাড়ি কেনার আগ্রহ দেখাননি। তারা এখন কল করতে শুরু করেছেন। খোঁজ খবর নিচ্ছেন বাড়ি কেনা-বেচার।
- জামায়াত জোট সরকার গঠন করলেও ধর্মরাষ্ট্র হবে না
- ওয়েবসাইট থেকে হাজারো এপস্টেইন নথি সরাল মার্কিন বিচার বিভাগ
- বিমানে ঘুমের ভান করে নারীকে নির্যাতন করলেন ভারতীয় যুবক!
- ফেসবুক বুস্টিং ও ডিজিটাল প্রচারের হিসাব দিতে হবে ইসিতে
- যৌন হয়রানি নিয়ে জাহানারার দুটি অভিযোগের সত্যতা মিলেছে: বিসিবি
- চট্টগ্রাম বন্দরে পণ্য খালাস বন্ধ, ভিড়ছে না জাহাজ
- হরমুজ প্রণালিতে মার্কিন জাহাজকে ইরানের বার্তা
- দেশে রহস্যজনক প্রাণঘাতী ভাইরাস শনাক্ত, সতর্কবার্তা
- জামায়াতের ইশতেহারে ২৬ বিষয়ে অগ্রাধিকার
- জনগণ কি ভোট দিতে যাবে?
- ইরানে হামলা চালাতে যুক্তরাষ্ট্রকে চাপ দিচ্ছে ইসরাইল
- যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা হবে কি না, জানালেন পেজেশকিয়ান
- পাকিস্তান কি তাহলে ৮ বছরের পুরোনো ঘটনার প্রতিশোধ নিচ্ছে?
- আমিরের পর এবার জামায়াত সেক্রেটারির এক্স অ্যাকাউন্ট হ্যাকড
- হার্ভার্ডের কাছে ১০০ কোটি ডলার ক্ষতিপূরণ চাইবো: ট্রাম্প
- ভয়ংকর ফল্টে পরপর দুইবার ভূমিকম্প, আফটারশকের আশঙ্কা
- প্রতিরক্ষা সরঞ্জাম ও প্রযুক্তি হস্তান্তরে বাংলাদেশ-জাপান চুক্তি
- ক্রিকেট আইনে বড় পরিবর্তন আনল এমসিসি
- এস আলমের মামলা লড়তে ব্রিটিশ ল ফার্ম নিয়োগ
- ২০ মিনিটের ব্যবধানে ফের ভূমিকম্প
- আঞ্চলিক যুদ্ধের হুঁশিয়ারি দিলেন খামেনি
- বিএনপি কর্মীকে লক্ষ্য করে চলন্ত গাড়িতে গুলি
- প্যারিসে ইহুদি প্রাথমিক বিদ্যালয়ে ভাঙচুর
- ঢাকায় ভিসা আবেদন কেন্দ্র চালু তুরস্কের, ফি কত?
- হ্যাকারদের চিহ্নিত করা হয়েছে, তাদের মুখোশ উন্মোচন করা হবে
- বিশ্বকাপ খেলবে পাকিস্তান, বয়কট করবে ভারত ম্যাচ
- দেশের বাজারে স্বর্ণের দরপতন, এখন ভরি কত?
- তৈরি পোশাকশিল্পে বিপদ সংকেত
- এপস্টেইনের নথিতে মামদানির মা মীরা নায়ারের নাম
- যারা বছরের পর বছর উধাও তারা মজলুমদের বলে গুপ্ত
- আজকাল এর ৮৯৩ তম সংখ্যা
- কোন দল জিতবে সংসদ নির্বাচনে
- টুটুলের কাছে পাওনাঃ রোকসানা মির্জা ও আজাদের কান্না
- ২০২৬ সালের রোজা ও ঈদের সম্ভাব্য তারিখ জানা গেল
- আজকাল ৮৮৪ তম সংখ্যা
- আজকাল ৮৮২ তম সংখ্যা
- আজকাল সংখ্যা ৮৭৯
- এক কোটি আইডি ডিলিট করল ফেসবুক, শুদ্ধি অভিযানের ঘোষণা
- কবির জন্য একটি সন্ধ্যা
- পবিত্র ঈদে মিলাদুন্নবী ৬ সেপ্টেম্বর
- ট্রাম্পের চাপে আরও ১০০ বিলিয়ন ডলার বিনিয়োগের ঘোষণা অ্যাপলের
- আজকাল ৮৮৭
- আজকাল ৮৮৬ তম সংখ্যা
- আজকাল ৮৮৯
- আজকাল ৮৮১ তম সংখ্যা
- জামাত কেন এবারই ক্ষমতায় যেতে চায়!
- বাচ্চাগুলোর ড্রপ আউট : দায় কার
- আজকাল ৮৮৫ তম সংখ্যা
- ইউটিউব ভিডিও নির্মাতাদের জন্য দারুণ খবর!
- রোমাঞ্চকর জয়ে ইতিহাস গড়ল বাংলাদেশ
- সহযোগিতা চাইলেন নারায়ণগঞ্জের ডিসি ও এসপি
- নিউইয়র্কে পুলিশের গুলিতে বাংলাদেশি তরুণ নিহত
- রফিকুল ইসলাম বন্দর থানার নতুন ওসি
- জঙ্গিদে প্রার্থী বানিয়েছে বিএনপি : শামীম ওসমান
- শামীম ওসমানের হস্তক্ষেপে ৫ বছর পর বিদ্যুৎ পেল অর্ধশত পরিবার
- নৌকায় ভোট দিন উন্নায়ন পাবেন : এমপি বাবু
- রূপগঞ্জে ছাদ ধসে নির্মাণ শ্রমিকের মৃত্যু
- নারায়ণগঞ্জে পায়ুপথে বাতাস ঢুকিয়ে হত্যার অভিযোগে আটক ৭
- নিউইয়র্ক সিটিতে ফিরে আসছে আশ্রয়প্রার্থীরা
- নারায়ণগঞ্জে ২০ মামলার আসামি বন্দুকযুদ্ধে নিহত
- সংবর্ধনায় অনুপস্থিত এডামস
হোকুলের প্রশংসায় প্রেসিডেন্ট বাইডেন - নিউইয়র্কের বাজারে বাংলাদেশের মিষ্টি
- শুক্রবার যেসব সড়কে বন্ধ থাকবে যানচলাচল
- গাজায় ধ্বংসযজ্ঞের বিরুদ্ধে নিউইয়র্কে বিক্ষোভ
- নারায়ণগঞ্জে ৫টি আসনে জয় পেতে মরিয়া আওয়ামী লীগ ও বিএনপির প্রার্থীর
