নিউইয়র্কে চোরের উপদ্রবে অতিষ্ঠ ব্যবসায়ীরা
প্রকাশিত: ২০ মে ২০২৩
আজকাল রিপোর্ট
নিউইয়র্কে রিটেইলার স্টোরগুলোতে শপ লিফটিং মারাত্মক আকার ধারণ করেছে। শপ লিফটিংয়ের কবলে পড়ছে বাংলাদেশি স্টোরগুলিও। বিভিন্ন প্রিসিংকটে ব্যবসায়ীদের পক্ষ থেকে প্রতিদিন আসছে এ ধরনের অসংখ্য অভিযোগ। এই চোরদের দৌরত্ম্যে ব্যবসায়ীরা অতিষ্ঠ। এই চুরি বেড়েছে তিন ধরনের ব্যবসায়। গ্রোসারি স্টোর, কাপড়ের দোকান ও রিটেইলার স্টোরগুলোতে। এমন কোনদিন নেই যেদিন জ্যাকসন হাইটস, এস্টোরিয়া, জামাইকা কিংবা ব্রংকসে বাংলাদেশি গ্রোসারি স্টোরগুলোতে চুরির ঘটনা ঘটছে না। বাংলাদেশি মালিকদেরও প্রতি দিনই শপ লিফটিংয়ের ঘটনার মোকাবিলা করতে হচ্ছে।
বাংলাদেশি স্টোরগুলোতে চুরির ঘটনায় অধিকাংশ ক্ষেত্রেই স্প্যানিশ ও কৃষ্ণাঙ্গ ছিচকে চোররা জড়িত বলে ভুক্তভোগীরা জানিয়েছেন। দোকানে ঢুকে তিন-চারটে পণ্য হাতিয়ে নিয়ে তারা সরাসরি দরজা দিয়ে বেরিয়ে যায়। কর্মচারিরা দেখেও কিছু বলতে সাহস পায় না জীবনের নিরাপত্তার কথা ভেবে। মালিক পক্ষ থেকেও মৌখিকভাবে কর্মচারিদের নির্দেশ দেয়া আছে, এমন ধরনের চুরির ঘটনায় প্রতিরোধ না করার। কয়েক বছর আগে এস্টারিয়ায় বাংলাদেশি একটি স্টোরে চুরিতে বাধা দিলে দুস্কৃতকারী এক কর্মচারিকে গুলি করে হত্যা করে। জামাইকায় বাংলাদেশি স্টোরে ২০১৮ ও ২০১৯ সালে চোরকে প্রতিরোধ করতে গিয়ে ২ জন কর্মচারি হামলার শিকার হন। এর মধ্যে একজন মারা যান। ব্রংকসের আল আকসা গ্রোসারিতে এমন একটি চুরির ঘটনা ঘটেছে গত ২১ এপ্রিল। একজন স্প্যানিশ চালের বস্তা নিয়ে দরজা দিয়ে বের হয়ে চলে যায়। কাউন্টারে ৩ জন মহিলা তা দেখেও না দেখার ভাব করেন। তারা নিজেরা একে অপরের দিকে তাকিয়ে চুপ থাকেন। একজন কর্মচারি জানান, ইদানিং স্প্যানিশ ও কৃষ্ণাঙ্গ চোরের পাশাপাশি কিছু বাংলাদেশি চোরেরও উপদ্রব বেড়ে গেছে। জিনিসের দাম পরিশোধ না করে তারা চলে যায়।
ফক্স নিউজের তথ্যানুসারে ২০২২ সালে শপ লিফটিং-এর হার আগের বছরের তুলনায় শতকরা ৪৪ ভাগ বেড়েছে। নিউইয়র্ক সিটি মেয়র এরিক এডামস বলেছেন, এ ধরনের ছিচকে চোরেরা বারবার চুরির ঘটনা ঘটাচ্ছে। চুরিতে গ্রেফতার হলেও আইনের ফাঁকে গ্রেফতারের পরই তারা জেল থেকে বেরিয়ে আসে। ক্যাশবিহীন বন্ডে জামিনের কারণে তারা গ্রেফতারকেও কেয়ার করে না। বারবার অপরাধ করে। নিউইয়র্ক সিটির চিফ ক্রাইম কন্ট্রোল অফিসার বলেছেন, ২০২৩ সালের প্রথম ৩ মাসে ২৫০ জন ‘শপলিফটার’ ২ হাজার ৫০০ বার চুরির ঘটনায় জড়িত ছিল।
শপ লিফটিং প্রতিরোধে সিটি মেয়র প্রশাসন একটি পরিকল্পনা হাতে নিয়েছে। সেই অনুযায়ী চুরির ঘটনা কমিয়ে আনতে এনওয়াইপিডি স্টোরের কর্মচারিদের বিশেষ প্রশিক্ষণের ব্যবস্থা করবে। প্রস্তাব করা হয়েছে নেবারহুড রিটেইল ওয়াচ গ্রুপ তৈরির। তারা চোরদের তথ্যাদি একে অপরের সাথে শেয়ার করবে এবং প্রয়োজনে স্থানীয় পুলিশকে সরবরাহ করবে। স্টোরগুলোতে ইলেকট্রনিক ইকুয়েপমেন্ট ও টেকনোলজি সম্বলিত ‘কিয়োসক’ স্থাপন করা হবে। যা কিনা চোরদের চিহ্নিত করে সোশাল সার্ভিস কর্মসূচির সাথে সংযোগ ঘটাবে। মনিটরিং ব্যবস্থা থাকবে ছিঁচকে চোরদের ওপর। জন জে কলেজ অব ক্রিমিনাল জাস্টিসের অধ্যাপক রালফ সিলেন্টো অবশ্য এ ব্যাপারে দ্বিমত পোষণ করে বলেছেন, সোশাল সার্ভিস কর্মসূচি দিয়ে চুরি বন্ধ করা যাবে না। তাদেরকে গ্রেফতার করে বিচারের আওতায় আনতে হবে। তবেই চুরি কমবে।
- কোনো ‘প্ল্যান’ ছাড়াই যা করেন জয়া আহসান
- ক্ষমতা যত কমছে, ততই বিপজ্জনক হচ্ছেন ট্রাম্প
- এবার মোহাম্মদপুরে শতাধিক মানুষ নিয়ে জমি দখল
- ফিলিস্তিনের শাসন ফিলিস্তিনিদের হাতেই থাকবে: চীন
- যুদ্ধ বন্ধে ইরানের সাত দিনের রোডম্যাপ প্রত্যাখ্যান করলেন ট্রাম্প
- যুদ্ধাপরাধীদের জায়গা আদালতে, জাতিসংঘের মঞ্চে নয়: এরদোয়ান
- ভুলে ছবি প্রকাশ, দেখা গেল গাজার ব্যাপক ধ্বংসযজ্ঞ
- যুক্তরাষ্ট্রে অবস্থানকারী বিদেশিদের জন্য জরুরি নির্দেশনা
- যুক্তরাষ্ট্রে ছেলের সামনেই শামা ওবায়েদকে হেনস্তার চেষ্টা
- টিকাদানকেন্দ্র ভাঙচুরে এমপি ও পুলিশ জড়িত থাকলে ব্যবস্থা
- তারেক রহমানের সাক্ষাৎ অনুষ্ঠানে বিশৃঙ্খলা
- আটলান্টিক সিটিতে ফ্যাশন শো
- আটলান্টিক সিটিতে জমজমাট ঘুড়ি উৎসব
- ভার্জিনিয়ায় বাইটপোর অ্যাপ্রিসিয়েশন পার্টি
- বার্থ ট্যুরিজম ঠেকাতে ভিসা নিষেধাজ্ঞার ঘোষণা
- গ্রেটার নোয়াখালী সোসাইটি মাসিক সভা অনুষ্ঠিত
- ওজন পার্কে চারুকণ্ঠের বাংলা স্কুলের উদ্বোধন
- নিউইয়র্কের ২৫ লাখ পরিবারে বিদ্যুৎ-গ্যাস বিলে ছাড় পাবে
- প্রেসিডেন্ট ট্রাম্পের যে বৈঠকে মেয়র মামদানির বাসভবনে
- অবৈধদের নির্বাসনে পাঠাতে আদালতের আপত্তি
- জ্যাকসন হাইটসে আড্ডা রেষ্টুরেন্টের উদ্বোধন
- মা’দের বিরল সম্মান জানালো কিশোরগঞ্জ এসোসিয়েশন
- ‘সাংবাদিকতার পথ কখনোই মসৃণ নয়’
- সরকারি সহায়তা নিলে গ্রিনকার্ড নয়
- বোয়িংতো কিনলামঃ বিমান কি আসবে!
- নিউইয়র্কে ষষ্ঠ ভাসানী সম্মেলন ভাসানীকে রাষ্ট্রীয়ভাবে জাতীয় নেতার
- জাতিসংঘের সামনে বিএনপির স্বাগত মিছিল
- আরও ১১ বোয়িং কেনার চুক্তিকে ঐতিহাসিক বললেন ট্রাম্প
- জাতিসংঘের সামনে আঃলীগের প্রতিবাদ সমাবেশ
- জাতিসংঘে ড. খলিলের দপ্তরে লিগ্যাল অফিসার জাইমা
- প্রতিমন্ত্রী নূরসহ বিগ বাজেটের মিডিয়া বিনিয়োগ নিয়ে চাঞ্চল্য
- আজকাল ৯২১
- আজকের সংখ্যা ৯১৭
- ফেসবুক থেকে উধাও শাওনের আইডি!
- আজকাল ৯১৫
- ১২০ ডলারের খাদ্য সহায়তা পাচ্ছে নিউইয়র্কের শিশুরা
- শীর্ষ গোয়েন্দাদের যুক্তরাষ্ট্রে রহস্যময় সফর
- নতুন নামে করোনার ‘সিকাডা’ ভ্যারিয়েন্ট
- আজকাল ৯১৩
- ব্রংকসে বাকার মেলায় মানুষের ঢল
- এনটিভি ও গোল্ডেন এজের হোম কেয়ার গালা ডিনার আজ
- নিউইয়র্কে আলোচনায় শামীম ওসমান
- আজকাল ৯২৪
- আজকাল ৯১৬
- এবার স্টেডফাস্টের ১০ লাখ গ্রাহকের তথ্য ফাঁস
- আজকাল ৯১৪
- আসামে মাটির নিচে মিললো মাছের সন্ধান, বিস্মিত বিজ্ঞানীরা
- বট বাহিনীর নৃত্য, আমিনুলের তেল ও বিব্রত জাইমা
- হজের আনুষ্ঠানিকতা শুরু সোমবার, রাতেই মিনায় যাবেন হাজিরা
- আজকাল ৯৩২
- সহযোগিতা চাইলেন নারায়ণগঞ্জের ডিসি ও এসপি
- নিউইয়র্কে পুলিশের গুলিতে বাংলাদেশি তরুণ নিহত
- রফিকুল ইসলাম বন্দর থানার নতুন ওসি
- জঙ্গিদে প্রার্থী বানিয়েছে বিএনপি : শামীম ওসমান
- শামীম ওসমানের হস্তক্ষেপে ৫ বছর পর বিদ্যুৎ পেল অর্ধশত পরিবার
- রূপগঞ্জে ছাদ ধসে নির্মাণ শ্রমিকের মৃত্যু
- নৌকায় ভোট দিন উন্নায়ন পাবেন : এমপি বাবু
- নিউইয়র্ক সিটিতে ফিরে আসছে আশ্রয়প্রার্থীরা
- নিউইয়র্কের বাজারে বাংলাদেশের মিষ্টি
- নারায়ণগঞ্জে পায়ুপথে বাতাস ঢুকিয়ে হত্যার অভিযোগে আটক ৭
- নারায়ণগঞ্জে ২০ মামলার আসামি বন্দুকযুদ্ধে নিহত
- সংবর্ধনায় অনুপস্থিত এডামস
হোকুলের প্রশংসায় প্রেসিডেন্ট বাইডেন - শুক্রবার যেসব সড়কে বন্ধ থাকবে যানচলাচল
- গাজায় ধ্বংসযজ্ঞের বিরুদ্ধে নিউইয়র্কে বিক্ষোভ
- নারায়ণগঞ্জে ৫টি আসনে জয় পেতে মরিয়া আওয়ামী লীগ ও বিএনপির প্রার্থীর
