নিউইয়র্কে ৪০ হাজার ডলার পার্কিং টিকেট!
আজকাল রিপোর্ট
প্রকাশিত: ১৪ নভেম্বর ২০২৬
নিউইয়র্কে ৪০ হাজার ডলারের পার্কিং টিকেট পেয়েছেন ম্যানহাটনের এক বাসিন্দা। তার নাম ক্যারোল ব্ল্যাঙ্ক ব্রাউন। বাস করেন আপার ইস্ট সাইড ম্যানহাটনে। নিজের বিএমডব্লিউ গাড়িটির সঙ্গে যুক্ত অসংখ্য নিয়ম লঙ্ঘন ও জরিমানার ঘটনা দেখে তিনি হতবাক হয়ে যান। আপার ইস্ট সাইডের একটি ঠিকানায় নিজের গাড়ির রেজিস্ট্রেশন আপডেট করার পরপরই ক্যারোল ব্ল্যাঙ্ক ব্রাউন এক অপ্রত্যাশিত ‘উপহার’ পান-গাদা গাদা পার্কিং জরিমানা। সাধারনত পার্কিং টিকেট হয়ে থাকে ২৫ ডলার থেকে ১৬৫ ডলারের। উল্লেখ্য, নিউইয়র্কে ৪০ হাজার ডলারে একটি ব্রান্ড নিউ গাড়ি অনায়াসেই কেনা যায়।
গাড়ির লাইসেন্স প্লেটে লেখা ছিল ব্ল্যাঙ্ক/খালি যা তার বিয়ের আগের পারিবারিক নাম (মেইডেন নেম)। সমস্যাটি সামনে আসে এই বসন্তে। তিনি গাড়ির রেজিস্ট্রেশনে আপার ইস্ট সাইডের একটি ঠিকানা যুক্ত করেন। এর পরপরই তিনি বকেয়া পার্কিং জরিমানার দুটি নোটিশ পান। একটি ছিল ৬৫ ডলারের, যা মার্চ মাসে লাইসেন্স প্লেট না থাকার কারণে দেওয়া হয়েছিল। অন্যটি ৯৫ ডলারের, যা ফেব্রুয়ারি মাসে ড্রাইভওয়ে (গাড়ি চলাচলের পথ) আটকে রাখার জন্য দেওয়া হয়েছিল। উভয় নোটিশেই নিয়ম লঙ্ঘনকারী গাড়ির লাইসেন্স প্লেট নম্বর হিসেবে ‘ব্ল্যাংক’ লেখা ছিল।
৭০ বছর বয়সী আইনজীবী ও রিয়েল এস্টেট টাইটেল এজেন্ট মিস ব্রাউন বিষয়টি বুঝতে পারছিলেন না। তিনি জানান, যে জায়গাগুলোতে নিয়ম লঙ্ঘনের ঘটনা ঘটেছে, সেখানে তিনি বা তার গাড়ি কোনোটিই কখনো ছিল না। একটি জরিমানার বিরুদ্ধে আপিল করার সময় তিনি লিখেছিলেন, “এটি আমার গাড়ি নয়।”
বিষয়টি নিয়ে তিনি শহরের ৩১১ হেল্পলাইনে ফোন করেন। জানতে পারেন তার গাড়ির বিরীতে তার নামে ৪০০টিরও বেশি পার্কিং জরিমানা জমা হয়েছে। যার মোট পরিমাণ ৪০,০০০ ডলারেরও বেশি। তাকে জানানো হয়, অর্থ বিভাগের অ্যাডজুডিকেশন ডিভিশনের (বিচার বিভাগীয় শাখা) একজন প্রশাসনিক বিচারকই কেবল এই সমস্যার সমাধান করতে পারেন।আকাশ থেকে পড়ার অবস্থা ব্রাউনের। মিস ব্রাউন পার্কিং জরিমানার এক গোলকধাঁধায় জড়িয়ে পড়েন। এপ্রিল মাসে তিনি নিজের ওপর আরোপিত এই অভিযোগগুলো থেকে মুক্তি পেতে উদ্যোগী হন।
লোয়ার ম্যানহাটনের একটি অফিস ভবনে শুনানির আগে, তিনি তার নামে ইস্যু করা শত শত পার্কিং টিকিটের একটি তালিকা সংগ্রহ করেন। এই তালিকাগুলোর অনুলিপি পেতে তাকে ৪০০ ডলারেরও বেশি অর্থ ব্যয় করতে হয়। এর মধ্যে কিছু ছিল গাড়ির নম্বর প্লেট না থাকার কারণে; আবার কিছু ছিল ডাবল পার্কিং, ‘নো-স্ট্যান্ডিং’ জোনে গাড়ি রাখা কিংবা ফায়ার হাইড্র্যান্টের সামনে গাড়ি দাঁড় করিয়ে পথ আটকে রাখার মতো অপরাধের জন্য। প্রতিটি টিকিটের ক্ষেত্রেই লাইসেন্স প্লেট নম্বর দেওয়ার জায়গাটি ছিল সম্পূর্ণ খালি। অর্থাৎ সেখানে কোনো নম্বরই লেখা ছিল না।
প্রাথমিক টিকিটগুলোর বিরুদ্ধে লিখিত আপিল করার সময় মিসেস ব্রাউন একটি ধারণা দেন যে, সম্ভবত এই খালি জায়গাটিকে ভুলবশত তার বিএমডব্লিউ গাড়ির নম্বর প্লেট হিসেবে গণ্য করা হয়েছে। শুনানির সময় দেখা যায়, টিকিটের সংখ্যা এত বেশি ছিল যে একজন প্রশাসনিক বিচারকের পক্ষে সেগুলোর সবগুলোর সুরাহা করা সম্ভব ছিল না। ফলে, দুই দিন ধরে মিসেস ব্রাউনকে চারজন ভিন্ন ভিন্ন বিচারকের কাছে যেতে হয়। বিচারকরা প্রতিটি টিকিট আলাদাভাবে পরীক্ষা করে সেগুলো বাতিল করেন।
আরও টিকিট পাওয়া থেকে বাঁচতে মিসেস ব্রাউন তার গাড়ির নম্বর প্লেটটি জমা দিয়ে দেন। কিন্তু তবুও টিকিট আসা বন্ধ হয়নি।
প্রতি কয়েক সপ্তাহ অন্তর তিনি সেখানে যেতেন-প্রথমে কাস্টমার সার্ভিস উইন্ডোতে গিয়ে টিকিটের প্রিন্টআউট নিতেন, তারপর ঘণ্টার পর ঘণ্টা বিচারকদের সামনে সময় কাটাতেন। তার ধারণা, তাকে অন্তত ১০ বার এই প্রক্রিয়ার মধ্য দিয়ে যেতে হয়েছে এবং প্রতিটি সফরে তিনি ১০ হাজার ডলার বা তারও বেশি মূল্যের টিকিট বাতিল করাতে সক্ষম হয়েছেন।
সেপ্টেম্বরের মাঝামাঝি সময়ে তিনি শহরের ‘অফিস অফ দ্য পার্কিং সামনস অ্যাডভোকেট’-এর ম্যানহাটন প্রতিনিধি দলের একজনের সঙ্গে কথা বলেন। ওই প্রতিনিধি জানান যে, তিনি বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে পৌঁছে দিয়েছেন। তবে ৭ই অক্টোবরের মধ্যে, তিনি আরও ৩৬টি ভায়োলেশনের মুখোমুখি হন। যার মোট জরিমানাও প্রায় ৩,০০০ ডলার।
সেদিন আমি অর্থ বিভাগের (ফাইন্যান্স ডিপার্টমেন্ট) একজন মুখপাত্রের কাছে মিস ব্রাউনের ভোগান্তি নিয়ে জানতে চেয়ে একটি বার্তা পাঠাই। পরের দিন, ওই দপ্তরের একজন প্রতিনিধি মিস ব্রাউনকে ইমেইলে জানান যে, তিনিও বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নজরে এনেছেন এবং সমস্যার সমাধান হয়ে গেছে।
কয়েক দিন পর অর্থ বিভাগের মুখপাত্র রায়ান ল্যাভিস এক ইমেইলে জানান যে, সেপ্টেম্বর মাসের মাঝামাঝি সময় থেকেই তারা মিস ব্রাউনের বিষয়টি পর্যালোচনা করছিলেন। তিনি আরও জানান, চলতি বছর এখন পর্যন্ত যে ৫,২০০ জনেরও বেশি ব্যক্তিকে তারা সহায়তা করেছেন, মিস ব্রাউন তাদেরই একজন। তবে ঠিক কী কারণে এই সমস্যা তৈরি হয়েছিল বা কীভাবে তার সমাধান করা হয়েছে, সে বিষয়ে করা প্রশ্নের কোনো উত্তর তিনি দেননি। বিষয়টি ডিএমভি, সিটির অর্থ বিভাগের অ্যাডজুডিকেশন ডিভিশন ও ট্রাফিক বিভাগের শীর্ষ কর্তাদের নজওে আসার পর সকল টিকেটকে বাতিল করার হয়। মিস ব্রাউনও নতুন লাইসেন্স প্লেট “কঘঅখই”এর জন্য আবেদন করেন। (তথ্য সূত্র-নিউইয়র্ক টাইমস)
- ঢাকায় ভারত-যুক্তরাষ্ট্রের রহস্যময় বৈঠক!
- গোল্ডেন এজের গৌরবময় এক দশক উৎযাপন
- জামাইকা মুসলিম সেন্টারে ওয়াক্ত নামাজ ও জুমা শুরু
- যুক্তরাষ্ট্র আওয়ামী নেতৃবৃন্দের দিল্লী যাত্রা
- চাক শুমারকে বার্নি স্যান্ডার্সের না
- নিউইয়র্কে ৪০ হাজার ডলার পার্কিং টিকেট!
- ইসরাইলী লবিস্ট গ্রুপ আইপ্যাক’র বিপরীতে হাবিবি প্যাক গঠন
- পুঁজিবাদের দেশে বড় শহরগুলো সমাজতন্ত্রী মেয়র
- ওয়াশিংটনের কেন্দ্রবিন্দুতে নিউইয়র্কের ৩ সন্তান
- আজকাল ৯৪৮
- নিউইয়র্কে বহুতল ভবন ধসে নিহত ২, আহত ১৭
- এক দশকের গৌরবময় পথচলা উদযাপন করল গোল্ডেন এজ হোমকেয়ার
- নিউইয়র্কে আবাসিক ভবনে ভয়াবহ আগুন
- যুক্তরাষ্ট্রের সিনেটর হতে পারেন রেসলার কেইন
- ডিসেম্বরে বাড়বে শীতের তীব্রতা, ৬টি শৈত্যপ্রবাহের আশঙ্কা
- ইরানের হামলার আশঙ্কায় সামরিক ঘাঁটিতে আশ্রয়
- এনভিডিয়ার চিপ কিনেছিল চীনের সামরিক-সংশ্লিষ্ট বিশ্ববিদ্যালয়
- নতুন ‘মিসাইল সিটি’ উন্মোচন করে বিশ্বকে যে হুঁশিয়ারি দিল ইরান
- ‘যুদ্ধমন্ত্রী’ পিট হেগসেথের অভিশংসন আটকে দিল রিপাবলিকানরা
- প্রেমিক বা প্রেমিকা নেই? তাতে কী! একা থাকারও আছে উদযাপন
- এরদোয়ানের সঙ্গে তারেক রহমানের বৈঠক
- বাংলাদেশি টিকটকারের ভিডিও ঘিরে বিতর্ক
- আখাউড়ায় তিতাস কমিউটার ট্রেনের বগিতে আগুন, আটক ২
- যুক্তরাজ্যের আরেক ঘাঁটি ছাড়লো মার্কিন সামরিক বিমান
- ইরান যুদ্ধের খরচ এবার ইসরায়েল-আরব মিত্রদের ওপর চাপাতে চান ট্রাম্প
- লভ্যাংশ থেকে ইঞ্জিনিয়ারকে উপহার দিলে সেটা ঘুষ নয়
- যুক্তরাষ্ট্রে মূল্যস্ফীতির ঊর্ধ্বগতি, ফের সুদের হার বাড়ানোর শঙ্কা
- আন্তালিয়ায় প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে এরদোয়ানের বৈঠক
- সুপারশপের ফ্রিজ হ্যাকের ঘটনায় ইরানকে দায়ী করল ফ্রান্স
- ‘স্ত্রীকে শেষবারের মতো চুমু দিয়ে আসুন, কাল জেলে যেতে হবে’
- আজকাল ৯২১
- ফেসবুক থেকে উধাও শাওনের আইডি!
- আজকাল ৯৩২
- ১২০ ডলারের খাদ্য সহায়তা পাচ্ছে নিউইয়র্কের শিশুরা
- ব্রংকসে বাকার মেলায় মানুষের ঢল
- এনটিভি ও গোল্ডেন এজের হোম কেয়ার গালা ডিনার আজ
- নিউইয়র্কে আলোচনায় শামীম ওসমান
- আজকাল ৯২৪
- আজকাল ৯৩৮
- আসামে মাটির নিচে মিললো মাছের সন্ধান, বিস্মিত বিজ্ঞানীরা
- উৎসব মুখর পরিবেশে নিউইয়র্কে ঈদ জামাত
- হজের আনুষ্ঠানিকতা শুরু সোমবার, রাতেই মিনায় যাবেন হাজিরা
- ‘লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক’ ধ্বনিতে মুখর মক্কা-মিনা
- আজ পবিত্র ঈদুল আজহা
- মধ্যপ্রাচ্যে উদযাপিত হচ্ছে পবিত্র ঈদুল আজহা
- দীপ্তির জন্মের ৬ বছর আগেই এসএসসি পাশ করেছেন তার স্বামী
- আজকাল ৯২৫
- আজকাল ৯২৩
- হোয়াটসঅ্যাপে সাইবার হামলা
- আজকাল ৯২৬
- সহযোগিতা চাইলেন নারায়ণগঞ্জের ডিসি ও এসপি
- নিউইয়র্কে পুলিশের গুলিতে বাংলাদেশি তরুণ নিহত
- রফিকুল ইসলাম বন্দর থানার নতুন ওসি
- জঙ্গিদে প্রার্থী বানিয়েছে বিএনপি : শামীম ওসমান
- শামীম ওসমানের হস্তক্ষেপে ৫ বছর পর বিদ্যুৎ পেল অর্ধশত পরিবার
- রূপগঞ্জে ছাদ ধসে নির্মাণ শ্রমিকের মৃত্যু
- নৌকায় ভোট দিন উন্নায়ন পাবেন : এমপি বাবু
- নিউইয়র্ক সিটিতে ফিরে আসছে আশ্রয়প্রার্থীরা
- নিউইয়র্কের বাজারে বাংলাদেশের মিষ্টি
- নারায়ণগঞ্জে পায়ুপথে বাতাস ঢুকিয়ে হত্যার অভিযোগে আটক ৭
- নারায়ণগঞ্জে ২০ মামলার আসামি বন্দুকযুদ্ধে নিহত
- সংবর্ধনায় অনুপস্থিত এডামস
হোকুলের প্রশংসায় প্রেসিডেন্ট বাইডেন - শুক্রবার যেসব সড়কে বন্ধ থাকবে যানচলাচল
- গাজায় ধ্বংসযজ্ঞের বিরুদ্ধে নিউইয়র্কে বিক্ষোভ
- নারায়ণগঞ্জে ৫টি আসনে জয় পেতে মরিয়া আওয়ামী লীগ ও বিএনপির প্রার্থীর
