নায়ক শিপন আমার জাস্ট ফ্রেন্ড: সেতু হায়দার
প্রকাশিত: ১৬ ফেব্রুয়ারি ২০১৯
‘প্রাণ-আরএফএল মডেল হান্ট ২০১৭’-এ অংশ নেওয়ার মাধ্যমে শোবিজে আগমন। প্রতিযোগিতায় বিজয়ী না হতে পারলেও ছিলেন সেরা দশে। এরপর থেকেই প্রাণ-আরএফএলের প্রোডাক্টসহ নানা ব্রান্ডের প্রোডাক্টের মডেল হন। মডেলিং করতে করতেই একসময় নাটকেও অভিষেক ঘটে সেতুর। বেশ কিছু জনপ্রিয় নাটকে কাজ করেন তিনি। মাঝে একটি ওয়েব সিরিজেও অভিনয় করেন সেতু। এবার তিনি প্রথমবারের মতো কাজ করলেন মিউজিক ভিডিওতে। বেলাল খানের একটি গানের মিউজিক ভিডিওতে দেখা যাবে সেতুকে। এই গানে সেতুর সঙ্গে বেলাল খান নিজেও মডেল হয়েছেন। প্রথমবার মিউজিক ভিডিওতে কাজ করার অনুভূতি জানিয়ে সেতু বলেন, ‘কাজটি করে অনেক ভালো লেগেছে। আমি অনেক উত্তেজিত ছিলাম। এটাই আমার প্রথম মিউজিক ভিডিও। ফলে চেষ্টা করেছি ভালোভাবে নিজেকে উপস্থাপন করতে।’
তিনি আরও বলেন, ‘দু সপ্তাহ আগে আমরা মিউজিক ভিডিওর শুটিংয়ে অংশ নিই। ৩০০ ফিট এলাকায় মিউজিক ভিডিওটির শুটিং হয়েছে। আগামী ১৭ ফেব্রুয়ারি এটি প্রকাশ করা হবে।’
এদিকে সেতু হায়দারকে নিয়েও মিডিয়া পাড়ায় রয়েছে গুঞ্জন। নানামুখে শোনা যায়, ‘দেশা-দ্য লিডার খ্যাত চিত্রনায়ক শিপনের সঙ্গে চুটিয়ে প্রেম করছেন সেতু। ঘটনা সত্য কিনা জানতে চাইলে বিষয়টি নাকচ করে দেন সেতু। তিনি বলেন, ‘শিপন আমার বয়ফ্রেন্ড নয়, জাস্ট ফ্রেন্ড। আসলে শিপন আমার পরিবারের কাছের একজন মানুষ। মিডিয়াতে আসার আগে থেকেই তার সঙ্গে পরিচয়। শিপনের বাড়িও যাত্রা বাড়ি। আমার পরিবারের লোকজনও সেখানেই থাকেন। শিপনের সঙ্গে আমার কিন্তু খুব বেশি কাজ নাই। শিপন-জন-ইমতু এই তিনজনের সঙ্গে আমার চলাফেরা, ওঠাবসাটা একটু বেশি। এরা সবাই আমাদের পরিবারের মতোই। আমরা খুব ভালো ফ্রেন্ড।’
তিনজনই ভালো বন্ধু হলে শিপনের সঙ্গেই কেন সেতুর নাম শোনা যায়। বিভিন্ন জায়গায়, বা ফেসবুকের নানা ছবিতেও আপনাদের দেখা যায়, ঘটনা কি? তিনি বলেন, ‘শিপনের সঙ্গে আমার প্রেমের গুঞ্জনের কথা আমিও শুনেছি। অনেকবার, অনেকের মুখে শোনার পর থেকে ওর সঙ্গে ছবি আপ দিতেও ১০০বার ভাবি ‘
কারও নামের সঙ্গে নিজেকে জড়িয়ে মিডিয়ায় কোনো সুবিধা পেতে চান না বলে সেতু বলেন, ‘মিডিয়ায় কাজের ক্ষেত্রে প্রথম দিকে ফ্যামিলির সাপোর্ট ছিল না। ফলে অনেকটা জেদ করেই কাজ করছি। ফলে আমি চাই, কারও সাহায্য না নিয়েই নিজেকে প্রতিষ্ঠা করতে। আর আমি ভেবে পাই না, শিপনের নাম কেন আসছে? ফেসবুকে তো জনের সঙ্গেই আমার বেশি ছবি। এলে জনের নামও আসবে। ওদের সঙ্গে আমার সম্পর্কটা মজার। ইমতু ভাইয়ের সঙ্গেও আমার ভালো সম্পর্ক। ঘোরাঘুরি বেশি হয় শিপনের সঙ্গে। ফেসবুকে শিপনের সঙ্গেও প্রচুর ছবি আপলোড করা হয়েছে। ফলে অনেকেই এটা ভেবে নেয় যে, শিপন আমার বয়ফ্রেন্ড। আমি আবারও বলতে চাই, আমি বড় বা ফ্যামাস কারও সঙ্গে যুক্ত হয়ে বড় হতে চাই না।’
- দিনাজপুর সমিতির সভাপতি জাভেদ ও সেক্রেটারী বিপুল
- আর্জেন্টিনার নৌ ও বিমানবাহিনীকে সন্ত্রাসী সংগঠন ঘোষণা ইরানের
- অবসর বয়সের আগে কর্মরতদের আয়ের সীমা বাড়ছে
- লস অ্যাঞ্জেলেসে গাড়ি চাপায় ৩ পথচারী নিহত
- বিশ্ব নেতাদের প্রতি জাতিসংঘ মহাসচিবের আহ্বান
- নিউইয়র্কে সাদেক হোসেন খোকা স্মরণে দোয়া মাহফিল
- শিবচর অ্যাসোসিয়েশন নামে নতুন সংগঠনে যাত্রা
- ফিলাডেলফিয়ায় ’৭১-এর অস্ত্রবাহী জাহাজ অবরোধের ইতিহাস স্মরণ
- জ্যামাইকা ফ্রেন্ডস সোসাইটির ২৫ বছরপূর্তি অনুষ্ঠান জানুয়ারিতে
- যুক্তরাষ্ট্রে মানব পাচারে আটক ৭ বাংলাদেশি
- বাফেলো ডিটেনশন সেন্টারে আটক ৫০ বাংলাদেশি
- ইকবাল সোবহান চৌধুরীসহ আটক সকল সাংবাদিকের মুক্তি দাবি
- নিউইয়র্কে বিপ্লব ও সংহতি দিবস পালন
- ব্রুকলিনে ভবন ধসে ৮ জনের মৃত্যু : আহত ১৭
- শপথ নিলে প্রথম বাংলাদেশি মেয়র মুহিত
- মাইক্রোসফটের সেবায় বিপর্যয় প্রভাব ৭৪ দেশে
- ৪ ঘণ্টার অচলাবস্থার পর যুক্তরাষ্ট্রে ফের ফ্লাইট চলাচল শুরু
- ঢাকায় ভারত-যুক্তরাষ্ট্রের রহস্যময় বৈঠক!
- গোল্ডেন এজের গৌরবময় এক দশক উৎযাপন
- জামাইকা মুসলিম সেন্টারে ওয়াক্ত নামাজ ও জুমা শুরু
- যুক্তরাষ্ট্র আওয়ামী নেতৃবৃন্দের দিল্লী যাত্রা
- চাক শুমারকে বার্নি স্যান্ডার্সের না
- নিউইয়র্কে ৪০ হাজার ডলার পার্কিং টিকেট!
- ইসরাইলী লবিস্ট গ্রুপ আইপ্যাক’র বিপরীতে হাবিবি প্যাক গঠন
- পুঁজিবাদের দেশে বড় শহরগুলো সমাজতন্ত্রী মেয়র
- ওয়াশিংটনের কেন্দ্রবিন্দুতে নিউইয়র্কের ৩ সন্তান
- আজকাল ৯৪৮
- নিউইয়র্কে বহুতল ভবন ধসে নিহত ২, আহত ১৭
- এক দশকের গৌরবময় পথচলা উদযাপন করল গোল্ডেন এজ হোমকেয়ার
- নিউইয়র্কে আবাসিক ভবনে ভয়াবহ আগুন
- আজকাল ৯২১
- ফেসবুক থেকে উধাও শাওনের আইডি!
- আজকাল ৯৩২
- ১২০ ডলারের খাদ্য সহায়তা পাচ্ছে নিউইয়র্কের শিশুরা
- ব্রংকসে বাকার মেলায় মানুষের ঢল
- এনটিভি ও গোল্ডেন এজের হোম কেয়ার গালা ডিনার আজ
- নিউইয়র্কে আলোচনায় শামীম ওসমান
- আজকাল ৯২৪
- আজকাল ৯৩৮
- আসামে মাটির নিচে মিললো মাছের সন্ধান, বিস্মিত বিজ্ঞানীরা
- উৎসব মুখর পরিবেশে নিউইয়র্কে ঈদ জামাত
- হজের আনুষ্ঠানিকতা শুরু সোমবার, রাতেই মিনায় যাবেন হাজিরা
- ‘লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক’ ধ্বনিতে মুখর মক্কা-মিনা
- আজ পবিত্র ঈদুল আজহা
- মধ্যপ্রাচ্যে উদযাপিত হচ্ছে পবিত্র ঈদুল আজহা
- দীপ্তির জন্মের ৬ বছর আগেই এসএসসি পাশ করেছেন তার স্বামী
- আজকাল ৯২৫
- আজকাল ৯২৩
- হোয়াটসঅ্যাপে সাইবার হামলা
- আজকাল ৯২৬
- পূজা চেরির ৩৫ সেকেন্ডের ভিডিও ভাইরাল
- প্রভার সেই ভিডিওটি এখনো সরানো হয়নি!
- পর্নো তারকারা তাদের সন্তানের কাছে কী জবাব দেন?
- সালমান শাহ্র স্ত্রী সামিরা এখন কোথায়?
- ‘হট’ নাচে ঝড় তুললেন ঝুমা বৌদি!
- ‘ছাম্মা ছাম্মা’ গানে ‘সেক্সি ডান্স’ এ ঝড় তুললেন নায়িকা! (ভিডিও)
- সে ভাইরাল ভিডিও নিয়ে ‘অভিযোগ’ মেহজাবিনের
- মান্নার সম্পর্কে কিছু অজানা তথ্য
- আবেদনময়ী লুকে ধরা দিলেন জয়া আহসান
- গায়ে হলুদের অনুষ্ঠানে উচ্ছল সিয়াম-অবন্তী
- সোনার মেডেল পেলেন ‘ছোটে নবাব’
- ভক্তদের অপেক্ষায় তানজিন তিশা
- অবশেষে ক্যামেরার সামনে অহনা
- বিয়ের প্রস্তাব পেয়ে যা বললেন শ্রীলেখা
- ২০০ কোটির ঘরে অজিতের সিনেমা
