নারায়ণগঞ্জ-৪ আসনে নৌকাকে সমর্থন বিএনপি নেতার, বিপাকে ধানের শীষের
নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ২৮ ডিসেম্বর ২০১৮
নিউজ ডেস্ক: নারায়ণগঞ্জ-৪ (ফতুল্লা-সিদ্ধিরগঞ্জ) আসনে আওয়ামী লীগের প্রার্থী শামীম ওসমানের পক্ষে ভোট চেয়েছেন ফতুল্লা থানা বিএনপির সহসভাপতি মনিরুল আলম ওরফে সেন্টু চেয়ারম্যান।
২২ ডিসেম্বর সন্ধ্যায় নারায়ণগঞ্জ সদর উপজেলার ফতুল্লার পঞ্চবটিতে শামীম ওসমানের নির্বাচনী সভায় নৌকায় ভোট চান তিনি। এদিকে এ ঘটনার পর মনিরুল আলমকে দল থেকে বহিষ্কারের দাবি জানিয়েছেন বিএনপির নেতা–কর্মীরা। মনিরুল আলম কুতুবপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান। স্থানীয় সূত্র বলছে, এর আগেও শামীম ওসমানের বিভিন্ন অনুষ্ঠানে মনিরুলকে দেখা গেছে।
এদিকে বিএনপি একজন প্রভাবশালী নেতা আওয়ামী লীগের প্রার্থীর পক্ষে ভোট চাওয়ায় ওই আসনের বিএনপি কর্মীদের মধ্যে ছড়িয়ে পড়েছেন ক্ষোভ। এমনকি মনিরুল আলম ওরফে সেন্টুর কর্মীরা শামীম ওসমানের পক্ষে কাজ করার ঘোষণা দিয়েছেন। এতে বিপাকে পড়তে হয়েছে। জয় নিয়ে পড়তে হয়েছে শঙ্কায়।
এ বিষয়ে ফতুল্লা থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শওকত আলী বলেন, ওই সভায় মনিরুল আলম ছাড়াও বিএনপির আরও লোকজন বক্তব্য দেন। শামীম ওসমানকে সমর্থন জানিয়ে তার জন্য জন্য ভোট চেয়েছেন মনিরুল আলম।
নারায়ণগঞ্জ-৪ (ফতুল্লা-সিদ্ধিরগঞ্জ) আসনটি নারায়ণগঞ্জ সদর উপজেলার পাঁচটি ইউনিয়ন (কুতুবপুর, ফতুল্লা, এনায়েতনগর, কাশিপুর ও বক্তাবলী) এবং নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের ১ থেকে ১০ নম্বর ওয়ার্ড নিয়ে গঠিত। এ আসনে মোট ভোটার ৬ লাখ ৫৩ হাজার ৬৩৯ জন। জেলার পাঁচটি আসনের মধ্যে এ আসনেই সবচেয়ে বেশি ভোটার। জেলার সবচেয়ে বড় ইউনিয়ন কুতুবপুরে মোট ভোটার পৌনে ২ লাখ।
বিএনপির বেশ কয়েকজন নেতাকর্মীর মতে, দলের নেতা–কর্মী-সমর্থকদের ভোটে চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন মনিরুল আলম। তিনি এখন নৌকার পক্ষে ভোট চেয়ে দলের নীতি আদর্শের সঙ্গে বেইমানি করেছেন। তাদের মত লোকদের কারণে দলের এই পরিণতি। তাদের উচিত দল ছেড়ে চলে যাওয়া। দলেরও উচিত এ ধরণের চিহ্নিত লোকদের আজীবনের জন্য বহিষ্কার করা।
এ ব্যাপারে জানতে চাইলে এই আসনে ধানের শীষের প্রার্থী মনির হোসাইন কাসেমী বলেন, ‘বিএনপির নেতা হয়ে নৌকার পক্ষে ভোট চাওয়ায় দলের নেতাকর্মীরা হতবাক। তিনি কেন সেখানে গিয়ে নৌকায় ভোট চাইলেন, তা তিনিই ভালো বলতে পারবেন। দল তার কাছে জবাব চাইতে পারে।’
এ ব্যাপারে জেলা বিএনপির সাধারণ সম্পাদক মামুন মাহমুদ বলেন, দলের পদে থেকে নৌকার পক্ষে ভোট চেয়ে তিনি দল ও প্রার্থীর বিরুদ্ধে গেছেন। এটা দলের শৃঙ্খলাবিরোধী কাজ। এটা তিনি করতে পারেন না। দলের শীর্ষ নেতারা তার বিরুদ্ধে ব্যবস্থা নেবেন।
এ ব্যাপারে মুঠোফোনে যোগাযোগ করা হলে মনিরুল আলম বলেন, ‘শামীম ওসমান এলাকায় অনেক উন্নয়ন করেছেন। যেহেতু আমাদের দলের কোন প্রার্থী এখানে নেই, তাই আমি তাকে সমর্থন জানিয়েছি।’
- ইরান যুদ্ধের খরচ মেটাতে ৮৮ বিলিয়ন ডলার চাইলেন ট্রাম্প
- মুন্সীগঞ্জ বিক্রমপুর অ্যাসোসিয়েশনের অভিষেক অনুষ্ঠিত
- বিএনপির জিল্লু ৬ মাস পর ফিরলেন
- শত্রুর বিরুদ্ধে মিন্টুর হুংকার
- ৩০ জুনই নির্বাচনী মহড়ার প্রাথমিক দৃশ্য
- যুক্তরাষ্ট্রের আদালতে আইস’র গ্রেপ্তার সাময়িকভাবে নিষিদ্ধ
- নতুন তারকার জন্ম হয়নি এবারের বিশ্বকাপে
- বঙ্গবন্ধু গোল্ড কাপের পুরস্কার বিতরণ
- নিউইয়র্কে আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী পালন
- অভিবাসী বিতারণে সুপ্রিম কোর্টের রায়ে ট্রাম্পের বিজয়
- প্রধানমন্ত্রীর চীন সফরে ভারত চাপে
- সেই রাজকুমার হারলেন
- বিশেষ একাউন্ট: প্রবাসীরা বিনিয়োগ ফেরত আনতে পারবে
- ডেমোক্র্যাটিক প্রাইমারি
বাংলাদেশি প্রার্থীরা কে কোথায় - রাজনীতিতে কিংমেকার মামদানি!
- সিটিজেনশীপ আবেদন ফি ১৩৩০ ডলার হচ্ছে
- আমাদের ছিলেন একজন শামসুল হক
- আজকাল ৯২৮
- ‘বিশ্বকাপ বিক্রি হয়ে যাচ্ছে’
- নিউইয়র্কে মেয়র মামদানি-সমর্থিত প্রার্থীদের জয়জয়কার
- এবার শ্যামলীতে হাসপাতালের অব্যবস্থাপনায় শিশুর মৃত্যু
- ব্রাজিল-স্কটল্যান্ড মহারণ, নেইমারের অপেক্ষায় কোটি ভক্ত
- একমাত্র পারমাণবিক অস্ত্রই পারে বিশ্বযুদ্ধ ঠেকাতে: রাশিয়া
- সাংবাদিকদের বাথরুম পরিষ্কারের দায়িত্ব দেওয়া উচিত
- খাগড়াছড়িতে সেনাবাহিনীর অভিযান
- জন্মদিনে মেসিকে চমকে দিলেন সতীর্থরা
- ভ্যাটের আওতায় আসছে মুদি দোকান ও বিউটি পার্লার
- দিল্লি বিমানবন্দরের ঘটনা নিয়ে ভারতের ব্যাখ্যা ‘সন্তোষজনক নয়’
- অলস ২৩ হাজার কোটির বিনিয়োগ
- ট্রাম্পের ব্যবহারের জন্য নতুন বিলাসবহুল এয়ার ফোর্স ওয়ান
- প্রতিমন্ত্রী নূরসহ বিগ বাজেটের মিডিয়া বিনিয়োগ নিয়ে চাঞ্চল্য
- আজকের সংখ্যা ৯০৩
- আজকাল ৯০২
- আজকাল ৯০০
- আজকাল ৯০৪
- বেগম রোকেয়া পদক পেলেন ফুটবলার ঋতুপর্ণা
- আজকাল ৯০১
- উস্কানির অভিযোগে ইলিয়াসের আরেক পেজ সরাল মেটা
- গ্রেফতারের আগে খালেদাকে নিয়ে শওকত মাহমুদ
- ফেসবুক অ্যাপে ফের বড় পরিবর্তন
- কাবা শরিফ ও মদিনায় ৩০ দিনে ৭ কোটি ৮৮ লাখ মুসল্লি
- আজকাল ৯২১
- অর্ধশতাব্দী পর ফের চাঁদে মানুষ পাঠানোর প্রস্তুতি নাসার
- আজকাল ৯০৫ তম সংখ্যা
- সিনেটে ইমিগ্র্যান্ট বিরোধী ‘স্টপ সিটিজেনশিপ অ্যাবিউজ’ বিল উত্থাপ
- নির্বাচনের আগে হচ্ছে না বিশ্ব ইজতেমা
- আজকাল ৯০৬ তম সংখ্যা
- এটা আমার নতুন অধ্যায়ের সূচনা, বহিষ্কার হওয়ার পর রুমিন ফারহানা
- আজকাল ৯০৭
- আজকাল ৯০৮
- সহযোগিতা চাইলেন নারায়ণগঞ্জের ডিসি ও এসপি
- নিউইয়র্কে পুলিশের গুলিতে বাংলাদেশি তরুণ নিহত
- রফিকুল ইসলাম বন্দর থানার নতুন ওসি
- জঙ্গিদে প্রার্থী বানিয়েছে বিএনপি : শামীম ওসমান
- শামীম ওসমানের হস্তক্ষেপে ৫ বছর পর বিদ্যুৎ পেল অর্ধশত পরিবার
- নৌকায় ভোট দিন উন্নায়ন পাবেন : এমপি বাবু
- রূপগঞ্জে ছাদ ধসে নির্মাণ শ্রমিকের মৃত্যু
- নিউইয়র্ক সিটিতে ফিরে আসছে আশ্রয়প্রার্থীরা
- নারায়ণগঞ্জে পায়ুপথে বাতাস ঢুকিয়ে হত্যার অভিযোগে আটক ৭
- নারায়ণগঞ্জে ২০ মামলার আসামি বন্দুকযুদ্ধে নিহত
- সংবর্ধনায় অনুপস্থিত এডামস
হোকুলের প্রশংসায় প্রেসিডেন্ট বাইডেন - নিউইয়র্কের বাজারে বাংলাদেশের মিষ্টি
- শুক্রবার যেসব সড়কে বন্ধ থাকবে যানচলাচল
- গাজায় ধ্বংসযজ্ঞের বিরুদ্ধে নিউইয়র্কে বিক্ষোভ
- নারায়ণগঞ্জে ৫টি আসনে জয় পেতে মরিয়া আওয়ামী লীগ ও বিএনপির প্রার্থীর
