নামাজে রাকাআত ভুলে গেলে যা করণীয়
প্রকাশিত: ২৯ মে ২০১৯
নামাজ মহান রাব্বুল আলামিন আল্লাহ তায়ালার পক্ষ থেকে বান্দার প্রতি এক ফরজ বিধান বা ইবাদত।
পবিত্র কোরআনে আল্লাহ তায়ালা বিভিন্ন জায়গায় সরাসরি ৮২ বার সালাত শব্দ উল্লেখ করে নামাজের গুরুত্ব তুলে ধরেছেন। প্রতিদিন ৫ ওয়াক্ত নামাজ আদায় করা প্রত্যেক মুসলিমের জন্য আবশ্যক বা ফরজ। নামাজ ইসলামের পঞ্চম স্তম্ভের একটি।
অনেকেই খেয়ালের ভুলে নামাজ আদায়ে বেখেয়াল হয়ে যায়। যার ফলে নামাজ কত রাকাআত আদায় করেছেন তা ভুলে যায়। সেক্ষেত্রে করণীয় সম্পর্কে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিয়েছেন সুস্পষ্ট দিক-নির্দেশনা।
হাদিসে এসেছে-
হজরত ইয়াজ ইবনে হিলাল বর্ণনা করেন আমি হজরত আবু সাঈদ রাদিয়াল্লাহু আনহুকে বললাম, আমাদের কারো যদি খেয়াল না থাকে যে, সে কতটুকু (রাকাআত) নামাজ আদায় করল, তবে সে কী করবে?
তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, ‘তোমাদের কারো সালাত (নামাজ) আদায়কালে যদি কত রাকাআত পড়েছে, সে খেয়াল না থাকে, তবে সে (শেষ বৈঠকে) বসা অবস্থায় দুই সেজদা (সাহু) দেবে।’ (তিরমিজি)
হজরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেন, ‘রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, ‘তোমাদের কারো কারো সালাত আদায়কালে শয়তান আসে এবং সালাতের বিষয়ে সন্দেহে ফেলে দেয়। ফলে সে (সালাত আদায়কারী) বুঝতে পারে না কত রাকাআত (সালাত) আদায় করলো। তোমাদের কারো যদি এ রকম কিছু হয়, তবে (শেষ বৈঠকে) বসা অবস্থায় সে যেন দুই সেজদা (সাহু) আদায় করে।’ (তিরমিজি)
এ অবস্থায় করণীয় সম্পর্কে প্রিয় নবী (সা.) এর ঘোষণা-
হজরত আবদুর রহমান ইবনে আওফ রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেন, তিনি বলেন, ‘রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি, তোমাদের কারো যদি সালাতে (নামাজে) ভুল হয়ে যায়। ফলে সে এক রাকাআত পড়ল না দুই রাকাআত পড়ল, তা যদি বুঝতে না পারে, তবে সে যেন এক রাকাআতকেই ভিত্তি হিসেবে ধরে নেয়।
এমনিভাবে দুই রাকাআত পড়ল না তিন রাকাআত পড়ল, তা যদি বুঝতে না পারে, তবে সে যেন দুই রাকাআতকে ভিত্তি হিসেবে ধরে।
আর যদি তিন রাকাআত পড়ল না চার রাকাআত তা যদি বুঝতে না পারে, তবে সে যেন তিন রাকাআতকে ভিত্তি হিসেবে ধরে। (এ সব ক্ষেত্রে) সে যেন সালামের আগে দুই সেজদা (সাহু) করে নেয়।
হাদিসের অন্য বর্ণনায় এসেছে, প্রিয় নবী রাসূলুল্লাহ (সা.) ইরশাদ করেছেন, ‘তোমাদের কারো যদি এক রাকাআত না দুই রাকাআত (নামাজ পড়েছ) এ বিষয়ে সন্দেহ হয়, তবে এক রাকাআত ধরবে; আর যদি দুই রাকাআত না তিন রাকাআত এই বিষয়ে সন্দেহ হয়, তবে দুই রাকাআত ধরবে এবং এই কারণে সালাম ফেরনোর আগে দুই সিজদা (সাহু) আদায় করবে।
মহান রাব্বুল আলামিন আল্লাহ তায়ালা মুসলিম উম্মাহকে নামাজের রাকাআত সংখ্যায় বেখেয়াল হয়ে গেলে হাদিসের আলোকে বাকি নামাজ আদায় করার তাওফিক দান করুন। আল্লাহুম্মা আমিন।
- যুক্তরাষ্ট্রজুড়ে বিক্ষোভ ইরানে হামলার প্রতিবাদে
- জ্বালানি সংকটের শঙ্কায় অর্ধেক গাড়ি চলাচল বন্ধ
- কাতারের সব ধরনের ভিসার মেয়াদ এক মাস বাড়ানোর ঘোষণা
- ইউরোপে গ্যাসের দাম বৃদ্ধি, প্রতি ঘনফুট ৭৮৫ ডলার
- ইসরায়েলকে চীনের সর্তকবার্তা
- মার্কিন সহকারী পররাষ্ট্রমন্ত্রী পল কাপুর ঢাকায়
- ইরানে নতুন সর্বোচ্চ নেতা বাছাইয়ের ভবনে ইসরায়েলের হামলা
- তানজিন তিশা কেন আমাকে মারল? বিচার চাই: সামিয়া
- আলভীর সঙ্গে ‘সম্পর্ক’ নিয়ে মুখ খুললেন তিথি
- আসিফ মাহমুদের ব্যাংক হিসাব তলব
- যুদ্ধজাহাজ থেকে স্টিলথ বোমারু, ইরানে হামলায় যুক্তরাষ্ট্রের ‘হাই-ট
- দু’দিনে ৬৫০ মার্কিন সেনা হতাহত, পালিয়েছে রণতরী আব্রাহাম লিঙ্কন
- আমার স্ত্রীর মুখটা আপনারা শেষবারের মতো দেখতে দেননি: জাহের আলভী
- খামেনির স্ত্রীও নিহত হয়েছেন: ইরানের গণমাধ্যম
- নেতানিয়াহুর কার্যালয়ে ক্ষেপণাস্ত্র হামলার দাবি ইরানের
- ‘ভুল করে’ যুক্তরাষ্ট্রের ৩ যুদ্ধবিমান ভূপাতিত করল কুয়েত
- ইরানে ‘বড় হামলা’ এখনো শুরুই হয়নি: ট্রাম্প
- ইরানের সার্বভৌমত্ব রক্ষায় পাশে থাকার ঘোষণা চীনের
- ৩ দিনের সফরে ঢাকায় আসছেন মার্কিন সহকারী পররাষ্ট্রমন্ত্রী
- স্টারমারের ওপর ক্ষুব্ধ ট্রাম্প
- দীর্ঘমেয়াদি যুদ্ধের জন্য প্রস্তুত ইরান: লারিজানি
- জ্বলছে মধ্যপ্রাচ্য
- ইরানে হামলার প্রতিবাদে যুক্তরাষ্ট্রজুড়ে বিক্ষোভ
- হরমুজ প্রণালী বন্ধে তেলের দাম বাড়ল ১০ শতাংশ
- আমিরাতে হামলায় নিহত বাংলাদেশির পরিচয় মিলেছে
- ইরানে যুক্তরাষ্ট্র ও ইসরাইলের হামলার জবাব দেওয়ার ঘোষণা হিজবুল্লাহ
- যুক্তরাষ্ট্র-ইসরাইলের যৌথ হামলায় ইরানের শীর্ষ ৪৮ নেতা নিহতের দাবি
- ইরানের নতুন নেতৃত্বের সঙ্গে আলোচনায় রাজি ট্রাম্প
- মধ্যপ্রাচ্যগামী স্থগিত ফ্লাইট পুনঃনির্ধারণে নজরদারি করছে সরকার
- এরপর কী?
- আজকাল এর ৮৯৩ তম সংখ্যা
- কোন দল জিতবে সংসদ নির্বাচনে
- টুটুলের কাছে পাওনাঃ রোকসানা মির্জা ও আজাদের কান্না
- ২০২৬ সালের রোজা ও ঈদের সম্ভাব্য তারিখ জানা গেল
- আজকাল ৮৮৪ তম সংখ্যা
- পবিত্র ঈদে মিলাদুন্নবী ৬ সেপ্টেম্বর
- আজকাল ৮৮৭
- আজকাল ৮৮৬ তম সংখ্যা
- আজকাল ৮৮৯
- জামাত কেন এবারই ক্ষমতায় যেতে চায়!
- আজকাল ৮৮৫ তম সংখ্যা
- ইনস্টাগ্রামের ফিচার এখন হোয়াটসঅ্যাপে
- আজকাল ৮৯২
- আজকালের আজকের সংখ্যা ৮৮৩
- আজকাল ৮৯১ তম সংখ্যা
- পবিত্র রমজান মাস শুরু হতে পারে ১৭ ফেব্রুয়ারি
- শুভ জন্মদিন সাদমান
- আজকাল ৮৯৪
- আজকাল ৮৯০
- ডাকসু ইলেকশন মেটিকুলাসলি ডিজাইন্ড!
- স্বামী-স্ত্রী সর্বোচ্চ কতদিন কথা না বলে থাকা জায়েয?
- পাঁচ অবস্থার আগে পাঁচ অবস্থার মূল্যায়ন করুন
- শিয়া সুন্নী দ্বন্দ্বের আদ্যোপান্ত
- দুনিয়ার সর্বোত্তম সম্পদ নেককার স্ত্রী
- কবরে কি নবীজীর ছবি দেখিয়ে প্রশ্নোত্তর করা হবে?
- মৃতের আত্মা কখনও আত্মীয়-স্বজনের সঙ্গে সাক্ষাত করতে আসে না
- কেমন হবে হাশরের ময়দান
- হিজামার স্বাস্থ্য উপকারিতা
- পরিচ্ছন্নতা ও সুস্বাস্থ্য সম্পর্কে নবীজির ১০ বাণী
- জীবনে সুখী হওয়ার পাঁচ পরামর্শ
- কোরআন-হাদিসের আলোকে কবর জিয়ারতের দোয়া
- পথ চলার আদব!
- মুসলিম হিসেবে মৃত্যু লাভের দোয়া
- নামাজে মনোযোগী হওয়ার উপায়
- তাকদিরে বিশ্বাস না করলে ঈমান থাকেনা
