নানা প্রতিশ্রুতিতে বাঁচাও হকি পরিষদের ইশতেহার ঘোষণা
প্রকাশিত: ২৬ এপ্রিল ২০১৯
দীর্ঘদিন পর আবারো হকিতে নির্বাচনের হাওয়ায়। নানা জটিলতা পার করে ২৯ এপ্রিল নির্বাচন হচ্ছে ক্রীড়াঙ্গনের আলোচিত এই ফেডারেশনের। তারই ধারবাহিকতায় এক আড়ম্বরপূর্ন অনুষ্ঠান করে নির্বাচনী ইশতেহার ঘোষনা করলেন রশিদ-সাঈদ নেতৃত্বাধীন বাঁচাও হকি পরিষদের সাধারন সম্পাদক প্রার্থী মুমিনুল হক সাঈদ।
বৃহস্পতিবার স্থানীয় একটি হোটেলে উৎসবমুখর পরিবেশে নানা প্রতিশ্রুতিতে নির্বাচিত হলে আগামি চার বছর হকির উন্নয়ন, প্রচার ও প্রসারের জন্য নিজের জীবন উৎসর্গ করবেন বলেও জানালেন তিনি।
বাঁচাও হকি পরিষদের ইশতেহারে বলা হয় হকির ভবিষ্যত কার্যক্রম কয়েকটি কমিশনের মাধ্যমে সম্পন্ন করা হবে। কমিশনগুলো হলো, ডেভেলপমেন্ট কমিশন, হাই পারফরমেন্স কমিশন, কম্পিটিশন কমিশন, ট্রেনিং অ্যান্ড মনিটরিং কমিশন এবং অ্যাডমিনিস্ট্রেশন কমিশন।
মুমিনুল হক সাঈদ স্পষ্টতই বলেন, ‘ডেভেলপমেন্ট কমিটির অধীনে হবে বিভাগীয় হকি প্রতিযোগিতা, জেলা লিগ, আন্ত:জেলা ক্লাব কাপ চ্যাম্পিয়নশিপ, জাতীয় যুব হকি, বাংলাদেশ গেমস, যুব গেমস, স্কুল হকি, মহিলা হকি, উপজাতি হকি, প্রতিভা অন্বেষন ও জাতীয় দল গঠন প্রক্রিয়া। জাতীয় মুল দলের বাইরে থাকবে, অলিম্পিক অর্থাৎ অনুর্ধ্ব ২৩, ১৮, ১৬ দল। ভুর্তুকি দিয়ে হলেও মহিলা হকি দলের প্রশিক্ষন ও টুর্ণামেন্টের আয়োজন করা হবে।’
জাতীয় ও অলিম্পিক দলের খেলোয়াড়দের বিদেশী লিগ খেলার সুযোগ তৈরি করে দেয়া ও ইন্স্যুরেন্সের আওতায় আনার কথাও বলা হয় ইশতেহারে। কম্পিটিশন কমিশনের বরাত দিয়ে বলা হয়, আগামি বছর বঙ্গবন্ধুর জন্মশত বার্ষিকীতে বিশ্বমানের দলগুলোর অংশগ্রহনে একটি আমন্ত্রনমুলক আন্তর্জাতিক হকি করা হবে। তাছাড়া প্রিমিয়ার লিগের জট কমানো হবে। প্রতিবছরই যাতে লিগটি হয় সেদিক বিবেচনায় আন্তর্জাতিক সূচীর সাথে সামঞ্জস্য রেখে প্রিমিয়ার লিগের দিনক্ষন ঠিক করা হবে। লিগ স্ট্যান্ডিং অনুসারে ক্লাবগুলোকে প্রাইজমানি দেয়া হবে। প্রথম ও দ্বিতীয় বিভাগ নিয়ম অনুযায়িই হবে। আরো থাকবে ফেডারেশন কাপ, কর্পোর্টে হকি লিগ। নতুন চমক হিসেবে থাকবে ফ্র্যাঞ্চাইজিভিত্তিক ঢাকা প্রিমিয়ার হকি লিগ।
আধুনিক হকিতে বিশ্বাসী রশিদ-সাঈদ প্যানেল। ইশতেহারে তারা কেন্দ্রীয় ডাটা বেস ও সকল খেলোয়াড়কে রেজিস্ট্রেশনভুক্ত করতে চান। ডাটাবেসের মাধ্যমে একটি ইউনিক রেজিস্ট্রেশন নাম্বার প্রদান করবেন। যেখানে একজন খেলোয়াড়ের প্রোফাইল থাকবে। প্রতিবছর এজিএম করারও ঘোষনা দেয়া হয় এই প্যানেল থেকে।
ইশতেহারে দেয়া বিষয়গুলো সঠিক ভাবে পালন করতে চান সাঈদ। তার কথায়, ‘আমাকে একবার সুযোগ দিয়ে দেখুন। হকি আছে তারপরও কেন বাঁচাও হকি পরিষদ নাম দিলাম। হকির সবই আছে কিন্তু সঠিক কার্যক্রম নেই। আমরা ক্ষমতায় এলে ঠিকই হকিকে বাঁচিয়ে তুলবো। কাউন্সিলররা আমাকে নির্বাচিত করলে আল্লাহ চাহে তো আগামি চার বছর হকির জন্য নিজেকে উৎসর্গ করে দেবো।’
বাঁচাও হকি পরিষদে রয়েছেন, সহ সভাপতি প্রার্থী- আব্দুর রশিদ সিকদার, সৈয়দ মোস্তাক আলী মুকুল, সারওয়ার হোসেন, মাহমুদ রিবন, নুরে আলম খোকন, সাধারণ সম্পাদক- মুমিনুল হক সাঈদ, যুগ্ম সম্পাদক- কামরুল ইসলাম কিসমত, আনোয়ারা সরকার, কোষাধ্যক্ষ- হাজী মো: হুমায়ুন, সদস্য - খাজা তাহের লতিফ মুন্না, বদরুল ইসলাম দিপু, মো: আসলাম, মো: তারিকউজ্জামান, সাফায়েত হোসেন ডালিম, জামিল আব্দুন নাসের, রফিকুল ইসলাম কামাল, নুরুল ইসলাম ফারুকী, মোস্তাক হোসেন মোনা, কাজী শরীফ উদ্দিন আহমেদ, রেজাউল করিম রিপন, শহিদ উল্লাহ টিটু, মেহেদী হাসান, মাহফুজুল আলম, মো: হোসেন মনির ও হাজী এম এ সাত্তার।
- হরমুজে ২৪ ঘণ্টায় ৫ জাহাজে হামলা
- দিনাজপুর সমিতির সভাপতি জাভেদ ও সেক্রেটারী বিপুল
- আর্জেন্টিনার নৌ ও বিমানবাহিনীকে সন্ত্রাসী সংগঠন ঘোষণা ইরানের
- অবসর বয়সের আগে কর্মরতদের আয়ের সীমা বাড়ছে
- লস অ্যাঞ্জেলেসে গাড়ি চাপায় ৩ পথচারী নিহত
- বিশ্ব নেতাদের প্রতি জাতিসংঘ মহাসচিবের আহ্বান
- নিউইয়র্কে সাদেক হোসেন খোকা স্মরণে দোয়া মাহফিল
- শিবচর অ্যাসোসিয়েশন নামে নতুন সংগঠনে যাত্রা
- ফিলাডেলফিয়ায় ’৭১-এর অস্ত্রবাহী জাহাজ অবরোধের ইতিহাস স্মরণ
- জ্যামাইকা ফ্রেন্ডস সোসাইটির ২৫ বছরপূর্তি অনুষ্ঠান জানুয়ারিতে
- যুক্তরাষ্ট্রে মানব পাচারে আটক ৭ বাংলাদেশি
- বাফেলো ডিটেনশন সেন্টারে আটক ৫০ বাংলাদেশি
- ইকবাল সোবহান চৌধুরীসহ আটক সকল সাংবাদিকের মুক্তি দাবি
- নিউইয়র্কে বিপ্লব ও সংহতি দিবস পালন
- ব্রুকলিনে ভবন ধসে ৮ জনের মৃত্যু : আহত ১৭
- শপথ নিলে প্রথম বাংলাদেশি মেয়র মুহিত
- মাইক্রোসফটের সেবায় বিপর্যয় প্রভাব ৭৪ দেশে
- ৪ ঘণ্টার অচলাবস্থার পর যুক্তরাষ্ট্রে ফের ফ্লাইট চলাচল শুরু
- ঢাকায় ভারত-যুক্তরাষ্ট্রের রহস্যময় বৈঠক!
- গোল্ডেন এজের গৌরবময় এক দশক উৎযাপন
- জামাইকা মুসলিম সেন্টারে ওয়াক্ত নামাজ ও জুমা শুরু
- যুক্তরাষ্ট্র আওয়ামী নেতৃবৃন্দের দিল্লী যাত্রা
- চাক শুমারকে বার্নি স্যান্ডার্সের না
- নিউইয়র্কে ৪০ হাজার ডলার পার্কিং টিকেট!
- ইসরাইলী লবিস্ট গ্রুপ আইপ্যাক’র বিপরীতে হাবিবি প্যাক গঠন
- পুঁজিবাদের দেশে বড় শহরগুলো সমাজতন্ত্রী মেয়র
- ওয়াশিংটনের কেন্দ্রবিন্দুতে নিউইয়র্কের ৩ সন্তান
- আজকাল ৯৪৮
- নিউইয়র্কে বহুতল ভবন ধসে নিহত ২, আহত ১৭
- এক দশকের গৌরবময় পথচলা উদযাপন করল গোল্ডেন এজ হোমকেয়ার
- আজকাল ৯২১
- ফেসবুক থেকে উধাও শাওনের আইডি!
- আজকাল ৯৩২
- ১২০ ডলারের খাদ্য সহায়তা পাচ্ছে নিউইয়র্কের শিশুরা
- ব্রংকসে বাকার মেলায় মানুষের ঢল
- এনটিভি ও গোল্ডেন এজের হোম কেয়ার গালা ডিনার আজ
- নিউইয়র্কে আলোচনায় শামীম ওসমান
- আজকাল ৯২৪
- আজকাল ৯৩৮
- আসামে মাটির নিচে মিললো মাছের সন্ধান, বিস্মিত বিজ্ঞানীরা
- উৎসব মুখর পরিবেশে নিউইয়র্কে ঈদ জামাত
- হজের আনুষ্ঠানিকতা শুরু সোমবার, রাতেই মিনায় যাবেন হাজিরা
- ‘লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক’ ধ্বনিতে মুখর মক্কা-মিনা
- আজ পবিত্র ঈদুল আজহা
- মধ্যপ্রাচ্যে উদযাপিত হচ্ছে পবিত্র ঈদুল আজহা
- দীপ্তির জন্মের ৬ বছর আগেই এসএসসি পাশ করেছেন তার স্বামী
- আজকাল ৯২৫
- আজকাল ৯২৩
- হোয়াটসঅ্যাপে সাইবার হামলা
- আজকাল ৯২৬
- হোপে আশাহত বাংলাদেশ
- জাতীয় দলের দরজাও বন্ধ হচ্ছে মদ এনে নিষিদ্ধ ৫ ফুটবলারের
- ধোনিকে দিয়ে জুতার ফিতা বাঁধালেন যে নারী!
- লাইভে সঞ্চালিকা বলে ফেললেন ‘সেক্স’!
- ইংলিশ তারকা ওয়েন রুনি গ্রেফতার
- বিবাহবার্ষিকীতে দারুণ উপহার দিলেন সাকিব
- সিলেট পর্ব থেকেই জিং বেল!
- বিপিএল কমিটিকে যে প্রস্তাব দিতে চান নাফিসা কামাল
- ডুফা কাপে চ্যাম্পিয়ন বনশ্রী অ্যাভেঞ্জার্স
- আউট, অর নট-আউট!
- জয়ের ধারায় ফিরল রিয়াল মাদ্রিদ
- প্রস্তুতি ম্যাচে নিউজিল্যান্ড একাদশের বিপক্ষে বাংলাদেশের জয়
- ‘২০ বছর’ খেলতে চান মাশরাফি
- ২০৮ করেও অস্ট্রেলিয়ার কাছে পাত্তা পেলো না ভারত
- বিপিএলে খেলতে পারবেন ভারতীয় ক্রিকেটাররা
