নতুন ভোটার তালিকা হলেই নির্বাচন:ড.ইউনূস
মাসুদ করিম, ঢাকা থেকে
প্রকাশিত: ২৮ সেপ্টেম্বর ২০২৪
বাংলাদেশের রাজনীতিতে ভোটের আলোচনা শুরু হয়েছে। আগামী দেড় বছরের মধ্যে প্রয়োজনীয় সংস্কার সম্পন্ন করে নির্বাচন করার ব্যাপারে ইঙ্গিত দিয়েছেন সেনাপ্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান। চারদিকে কানাঘুষা ছিলো। অর্ন্তবর্তি সরকার কত দিন থাকবে। সংস্কার একটি চলমান প্রক্রিয়া। বিরাট সংস্কার করতে গেলে কত সময় লাগবে। এই রকম নানা বিষয়ে গুজব ডালাপালা মেলেছিলো। সেনাপ্রধানের বক্তব্যে স্বস্তি ফিরলো। রাজনৈতিক দলগুলো ভোটের প্রস্তুতি নিতে শুরু করেছে। দলগুলো নির্বাচলের রোডম্যাপ দাবি করেছে। এদিকে, ভোটার তালিকা গত বছর করা হলেও হালনাগাদ করতে হবে। কিন্তু নির্বাচন কমিশন পদত্যাগ করার পর নতুন কমিশন গঠন না হওয়া পর্যন্ত ভোটার তালিকা হালনাগাদ করা যাচ্ছে না। এদিকে, নিউইয়র্ক টাইমসের এক অনুষ্ঠানে বক্তব্য রাখার সময় ড. ইউনূস বলেছেন, নির্বাচনে অংশ নেওয়ার কোনও পরিকল্পনা তাঁর নেই।
নির্বাচনের সময়সীমার ধারণা সম্বলিত সেনাপ্রধানের বক্তব্যের পর পরই রাজনীতিতে নির্বাচনী আলাপ শুরু হয়ে যায়। নির্বাচনের সময়সীমা নির্ধারিত হয়ে যাওয়ায় সংস্কারও সীমাহীন হবে না। অবাধ ও সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠানের জন্য সংস্কারের প্রয়োজনীয়তা রাজনৈতিক দলগুলো মেনে নিয়েছে। তবে সংস্কারের নামে কালক্ষেপন করা যাবে না। বিশেষজ্ঞরা মনে করেন, সংস্কার ও নির্বাচনের তারিখ নির্ধারণে রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা জরুরী। নির্বাচনের রোডম্যাপ ঘোষণা হলেই একক নাকি জোটগত ভোট - সে ব্যাপারে সিদ্ধান্ত নেওয়া যাবে। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, নির্বাচন যৌক্তিক সময় সীমার মধ্যে ভোট দিতে হবে।
অর্ন্তবর্তী সরকারের পক্ষ থেকে জাতীয় সংসদ নির্বাচনের সময় নিয়ে আনুষ্ঠানিকভাবে এখনো কোনো বক্তব্য দেওয়া হয়নি। তবে নিউইয়র্কে মঙ্গলবার জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনের ফাঁকে আইএমএফের ব্যবস্থাপনা পরিচালক ক্রিস্টালিনা জর্জিয়েভার সঙ্গে এক বৈঠকে অর্ন্তবর্তীকালিন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস বলেছেন, দেশের সংস্কারের বিষয়ে ঐকমত্যে পৌঁছে ভোটার তালিকা তৈরি হয়ে গেলে নির্বাচনের তারিখ ঘোষণা করা হবে। এর আগে সোমবার বার্তা সংস্থা রয়টার্সকে দেওয়া এক সাক্ষাৎকারে সেনাপ্রধান ওয়াকার-উজ-জামান যে কোনো পরিস্থিতিতে ড. ইউনূসের নেতৃত্বাধীন অর্ন্তবর্তীকালীন সরকারকে সমর্থনের অঙ্গীকারের কথা জানান। ওই সাক্ষাৎকারে তিনি ১৮ মাসের মধ্যে যাতে নির্বাচন হতে পারে, সেজন্য গুরুত্ব¡পূর্ণ সংস্কারগুলো সম্পন্ন করতে এ সরকারকে সমর্থনের প্রতিশ্রুতি দেন। প্রধান উপদেষ্টা ও সেনাপ্রধানের এ বক্তব্যে নির্বাচনের সময় নিয়ে একটা ধারণা পাওয়া গেল বলে কোনো কোনো দল মনে করছে। প্রধান উপদেষ্টা ও সেনাপ্রধানের বক্তব্য নিয়ে এখনই কোনো প্রতিক্রিয়া জানাবে না বাংলাদেশ জামায়াতে ইসলামী। তবে দলীয় বক্তব্য তুলে ধরে মঙ্গলবার দলটির সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার বলেন, আমরা যেটা বলেছি, খুব লম্বা সময়ও নয়, স্বল্প সময়ও নয়-শুধু একটা নির্বাচন সুষ্ঠু করতে যেটুকু সংস্কার প্রয়োজন, সেটুকু করতে যে সময়, সেই সময়টুকুই নেওয়া উচিত। দিন-মাস-ঘণ্টা এখনই বেঁধে দেওয়ার মতো ম্যাচুরিটি আসেনি। পরিস্থিতি আরেকটু পরে গেলে হয়তো নির্দিষ্ট দিনের কথা বলতে পারব। আরেকটু দেখতে হবে।
তিনি আরও বলেন, অর্ন্তবর্তীকালিন সরকারের মাত্র দেড় মাস সময় হলো। অনেক সংস্কার প্রয়োজন নির্বাচনকে সুষ্ঠু করার জন্য। আরেকটা কথা হলো, রাষ্ট্রে সংস্কার অনেকগুলো, সেগুলো নির্বাচিত জনপ্রতিনিধিরা করতে পারবেন। কিন্তু অরাজনৈতিক এ অর্ন্তবর্তীকালীন সরকারের কাজ হলো একটা সুষ্ঠু নির্বাচনের জন্য ন্যূনতম যে সংস্কারটুকু দরকার-জনপ্রশাসন, পুলিশ, নির্বাচন কমিশন ও অন্যান্য সাংবিধানিক প্রতিষ্ঠানগুলো অকেজো হয়ে আছে, এ জায়গায় হাত দিতে যেটুকু সময় লাগে, সেটুকু সময় নেওয়াই উচিত। তাহলে জাতি বুঝতে পারবে কোন সময় গ্রহণযোগ্য। এখানে মাস-দিন-ঘণ্টার চেয়ে পরিস্থিতিটা হচ্ছে গুরুত্বপূর্ণ। সেটুকুকেই আমরা যৌক্তিক বলে মিন করেছি।
গণতন্ত্র মঞ্চের অন্যতম শীর্ষ নেতা বিপ¬বী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক বলেন, আমি মনে করি, অর্ন্তবর্তীকালিন সরকারের প্রধান উপদেষ্টা ও সেনাবাহিনীর প্রধানের বক্তব্যে দেশবাসী আশ্বস্ত হবে। নির্বাচনের জন্য এক থেকে দেড় বছর লাগবে বা সময়টা কী হবে, তা সরকারের সঙ্গে রাজনৈতিক দলগুলোর আলাপ-আলোচনার ভিত্তিতে নির্ধারণ জরুরি। নির্বাচন কমিশনই এখন পর্যন্ত গঠিত হয়নি। নির্বাচনি ব্যবস্থার গুরুত্বপূর্ণ পরিবর্তনসহ অনেক গণতান্ত্রিক সংস্কার করা অত্যন্ত জরুরি হয়ে পড়েছে। সেই কাজগুলো করার সঙ্গে নির্বাচন করাটা জড়িত।
গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়ক জোনায়েদ সাকি বলেন, ৫ আগস্টের পর দেশে যে ক্রইসিস, সেখানে সেনাবাহিনীর ভূমিকা অতুলনীয়। আমরা একটা দ্বিধাদ্বন্দ্বে ছিলাম, আমাদের সেনাপ্রধান তার বক্তব্যে বলেছেন, ১৮ মাসের মধ্যে নির্বাচন যাতে হতে পারে, এটা আমাদের জন্য একটা ইতিবাচক দিক। কতদিন লাগতে পারে, কী হতে পারে-এসব প্রশ্ন কাজ করছিল, সেখানে একটা গাইডলাইন পেয়েছি। আর প্রধান উপদেষ্টার বক্তব্যকেও ইতিবাচকভাবে দেখি। নির্দিষ্ট তারিখটা কবে হবে, সেজন্য কিছু হোমওয়ার্ক আছে, কিছু সংস্কার আছে-এসব গুরুত্বপূর্ণ। ভোটার হালনাগাদ খুব একটা কঠিন ব্যাপার না। কারণ, সব ডিজিটালাইজড। নির্বাচনি সংস্কারের বিষয়গুলো যে কমিশন করেছে, ডিসেম্বরের মধ্যে সময় দিয়ে। জানুয়ারি-ফেব্রুয়ারির মধ্যে যদি রাজনৈতিক দলের সঙ্গে বসেন, আমাদের পজেটিভ বিষয়গুলো দেব। তা যদি ওনাদের বিবেচনায় নেন, আমার মনে হয় দেড় বছরের মধ্যে নির্বাচন করা সম্ভব। তারিখ তো সরকারই দেবে, নির্বাচন কমিশনই দেবে। নতুন নির্বাচন কমিশনও তো নিতে হবে। কিছু কাজ তো আছেই।
নির্বাচনি প্রস্তুতি প্রসঙ্গে তিনি বলেন, অক্টোবর-নভেম্বরের মধ্যে অনেক কিছু স্পষ্ট হবে। প্রস্তুতি তো আছেই। এখন নির্বাচনি ঐক্য হবে কি হবে না-এসব বিষয় আরও পরে বলা যাবে।
গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর বলেন, নির্বাচন কবে হবে, তা রাজনৈতিক দলের সঙ্গে আলাপ করার পরে সরকারকে ঠিক করতে হবে। নির্বাচন তো সবারই চাওয়া। যত দ্রুত নির্বাচনের দিকে যাওয়া যাবে, তত দ্রুত দেশের জন্য মঙ্গল হবে। যত দ্রুত গণতান্ত্রিক ব্যবস্থার প্রত্যাবর্তন করা যাবে, ততই দেশের স্থিতিশীলতার ক্ষেত্রে, অর্থনৈতিক সক্ষমতার ক্ষেত্রে দেশ এগিয়ে যাবে। আমরা প্রত্যাশা করি, দ্রুত সময়ের মধ্যে একটা নির্বাচন দেবে।
দেশের সংস্কারের বিষয়ে ঐকমত্যে পৌঁছে ভোটার তালিকা প্রস্তুত হয়ে গেলে নির্বাচনের তারিখ ঘোষণা করা হবে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। ২৪ সেপ্টেম্বর মঙ্গলবার জাতিসংঘ সদর দপ্তরে জাতিসংঘ সাধারণ পরিষদের বার্ষিক অধিবেশনের ফাঁকে আইএমএফের ব্যবস্থাপনা পরিচালক ক্রিস্টালিনা জর্জিয়েভার সঙ্গে বৈঠকে এ কথা জানান তিনি। তিনি বলেন, ছাত্র-জনতার অভ্যুত্থানের মাধ্যমে স্বৈরাচারী সরকারের পতন ঘটেছে। বর্তমান বাংলাদেশ একটি নতুন দেশ। নতুন সরকার গঠনের পর নির্বাচন, বেসামরিক প্রশাসন, পুলিশ, বিচার বিভাগ, দুর্নীতিবিরোধী এবং সংবিধানে গুরুত্বপূর্ণ সংস্কারের সুপারিশ করার জন্য ছয়টি কমিশন গঠন করা হয়েছে।
কমিশনের সুপারিশ নিয়ে সরকার রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা করবে জানিয়ে ড. ইউনূস বলেন, সংস্কারের বিষয়ে ঐক্যমত পোষণ করা হলে এবং ভোটার তালিকা তৈরি হলে নির্বাচনের তারিখ ঘোষণা করা হবে। আইএমএফের প্রধান নির্বাহী ক্রিস্টালিনা জর্জিয়েভা এই উদ্যোগে ড. ইউনূসের প্রতি সমর্থন জানান। ঋণদাতা সংস্থা এই সরকারের জন্য আর্থিক সহায়তার বিষয়টি দ্রুত ‘ট্র্যাক করবে’ জানিয়ে জর্জিয়েভা বলেন, তিনি বাংলাদেশে আইএমএফের একটি দল পাঠিয়েছেন এবং দলটি এখন ঢাকায় রয়েছে। আগামী মাসে দলের সদস্যরা আইএমএফ পরিচালনা পর্ষদের কাছে তাঁদের প্রতিবেদন জমা দেবেন।
- গণসংগীত শিল্পী মাহবুবুল হায়দারের প্রয়ান দিবস ২৩ মার্চ
- জ্যামাইকায় জীবনের বার্ষিক ইফতার ডিনার
- সাংবাদিকদের সন্মানে জাকির এইচ চৌধুরীর ইফতার পার্টি
- পবিত্র ঈদুল ফিতরের ঈদ জামায়াত
- টেক্সাসে কাউন্টি ডেমোক্রেটিক পার্টির চেয়ারম্যান হলেন নিহাল রহিম
- ১০ দিন পর নদীতে মিললো বাংলাদেশির লাশ
- প্রবাস জীবন নিয়ে ‘ফ্রেমে বাঁধা বন্ধুত্ব’ নাটকের প্রিমিয়ার শো
- ঐক্যের কলতানে জেবিবিএ’র ইফতার পার্টি অনুষ্ঠিত
- ভিসা নিয়ে যুক্তরাষ্ট্রের সতর্কবার্তা
- খালেদা জিয়ার মাগফেরাত কামনায় বিএনপির দোয়া অনুষ্ঠান
- জাতিসংঘের সভাপতি পদপ্রার্থী ড. খলিলের শ্যাটল ডিপ্লোমেসি
- স্কুল জোনে গাড়ির সর্বোচ্চ গতি ঘণ্টায় ১৫ মাইল
- আরএসএস ও র’র ওপর নিষেধাজ্ঞার সুপারিশ
- মামদানির স্ত্রীকে নিয়ে কেন বিতর্ক
- মিডিয়ার লাইসেন্স বাতিলের হুমকি ট্রাম্প প্রশাসনের
- জামাইকাবাসীর প্রাণের মেলা ইফতারে
- সম্পাদকের ঈদ শুভেচ্ছা
- গণভোট নিয়ে অঘটনের আশংকা
- আজকাল ৯১৪
- তিন আরব দেশের বিরুদ্ধে আন্তর্জাতিক আইনি লড়াইয়ে ইরান
- বিয়ের গুঞ্জন আনুশকার, ক্ষোভ জানালেন অভিনেত্রী
- দি ইকোনমিস্টের ২৭% শেয়ার কিনলেন কানাডীয় বিলিয়নিয়ার
- পারমাণবিক হামলার আশঙ্কায় মধ্যপ্রাচ্যে জরুরি সরঞ্জাম বিতরণ
- ছিনতাইকারীর টানে রিকশা থেকে পড়ে গৃহবধূর মৃত্যু
- হরমুজ প্রণালিতে জাহাজ চলাচলে শুল্ক আরোপের পরিকল্পনা ইরানের
- যুক্তরাষ্ট্র ও ইসরাইলের আরও ৯৭ গুপ্তচর গ্রেপ্তার করল ইরান
- ইরানি তেলের ওপর বিধিনিষেধ শিথিল করতে পারে যুক্তরাষ্ট্র
- শীর্ষ সন্ত্রাসী সালাউদ্দিনের নির্দেশে খুন, নেপথ্যে পরকীয়া
- দেশের আকাশে চাঁদ দেখা যায়নি, শনিবার ঈদ
- বগুড়ায় মাইক্রোবাসের সিলিন্ডার বিস্ফোরণে চালকসহ নিহত ৩
- আজকাল এর ৮৯৩ তম সংখ্যা
- কোন দল জিতবে সংসদ নির্বাচনে
- টুটুলের কাছে পাওনাঃ রোকসানা মির্জা ও আজাদের কান্না
- ২০২৬ সালের রোজা ও ঈদের সম্ভাব্য তারিখ জানা গেল
- আজকাল ৮৮৭
- আজকাল ৮৮৬ তম সংখ্যা
- আজকাল ৮৮৯
- জামাত কেন এবারই ক্ষমতায় যেতে চায়!
- ইনস্টাগ্রামের ফিচার এখন হোয়াটসঅ্যাপে
- আজকাল ৮৯২
- আজকাল ৮৯১ তম সংখ্যা
- শুভ জন্মদিন সাদমান
- আজকাল ৮৯৪
- শাহ নেওয়াজ গ্রুপে নতুন মুখ
- আজকাল ৮৯০
- ডাকসু ইলেকশন মেটিকুলাসলি ডিজাইন্ড!
- টেলিগ্রামে ১০৮ পর্নোগ্রাফি চ্যানেল শনাক্ত, বন্ধে চিঠি
- হজযাত্রীদের নিবন্ধনের সময় আরও বাড়লো
- সব ভিসাতেই পালন করা যাবে ওমরাহ
- আজকাল ৮৯৫
- মার্কিন ভিসা বাতিল ৫১ বাংলাদেশির!
- প্রশাসনকে নিরপেক্ষ করবে যুক্তরাষ্ট্র
শলা-পরামর্শ করতে আসছেন হাস - তারেকের অপচেষ্টা প্রতিহত করবে ভোটাররা
- অবিলম্বে খালেদা জিয়ার মুক্তি ৩৫ লাখ মামলা প্রত্যাহার
- নির্বাচনী কর্মকর্তাদের সাথে নারায়ণগঞ্জ প্রার্থীদের মতবিনিময় সভা
- গণসংযোগকালে যুবলীগ নেতা হত্যা
- ধর্ম ব্যবসায়ীরা ধোকা দিয়ে রাষ্ট্র ক্ষমতায় আসতে চায়:সালমা ওসমান
- মুখোমুখি বাইডেন-হাসিনা
জিতবে কে? - আমেরিকার ‘ধমকে’ প্রথম কুপোকাত আজম
- বাংলাদেশে বাজেট পেশ
যেসব পন্যের দাম বাড়বে-কমবে - এনবিআরে ‘কমপ্লিট শাটডাউন’ চলবে রোববারও
- বাংলাদেশের নির্বাচন
বাইডেন-মোদী বৈঠকেই হাসিনার ভাগ্য নির্ধারণ? - সুন্দর আগামীর জন্য আবারও নৌকায় ভোট দিন: সোহেল তাজ
- রাষ্ট্রদূত হাস আসছেন ফাইলে কি থাকছে?
- দেশকে বাঁচাতে নির্বাচনে বিজয়ের কোনো বিকল্প নেই : এইচটি ইমাম
