নতুন জিদানের প্রথম পরাজয়, সম্ভাব্য সব শিরোপা হাত ছাড়া রিয়ালের
প্রকাশিত: ৫ এপ্রিল ২০১৯
গত মাসে নতুন করে রিয়াল মাদ্রিদের দায়িত্বে ফেরেন সাবেক ফরাসি স্ট্রাইকার জিনেদিন জিদান। বুধবার দিবাগত রাতে ভ্যালেন্সিয়ার মাঠ থেকে ২-১ গোলের পরাজয়ে মাধ্যমে জিদানে দ্বিতীয় মেয়াদের প্রথম পরাজয় সঙ্গী করে ফিরল লস ব্লাঙ্কোসরা।
চলতি মৌসুমে রিয়ালের আর কিছু পাওয়ার নেই। সম্ভাব্য সব শিরোপাই হাত থেকে ছুটে গেছে।
বুধবার রাতে ভ্যালেন্সিয়ার মাঠ থেকে জিতে ফিরতে পারলে অন্তত নগর প্রতিদ্বন্দ্বী অ্যাথেলেটিকোর সঙ্গে পয়েন্ট ব্যবধান দুইয়ে নামিয়ে আনা যেত। কিন্তু সেটাও সম্ভব হলো না। এখন বাকি ম্যাচগুলো জেতার পাশাপাশি দিয়েগো সিমিওনের দলের পা হড়কানোর অপেক্ষায় থাকতে হবে তাদের।
লা লিগায় নিজেদের ৩০তম ম্যাচে রিয়ালের রক্ষণকে রীতিমত পরীক্ষায় ফেলে দিয়েছে। দু’বার তা থেকে ফলও তুলে নিয়েছে। প্রথমবার ম্যাচের ৩৫তম মিনিটে ডিফেন্ডার সার্জিও রামোসকে পেছনে ফেলে ডি-বক্সে ঢুকে রিয়াল গোলরক্ষক কেইলর নাভাসকে পরাস্ত করে লক্ষ্যভেদ করেন ভ্যালেন্সিয়া মিডফিল্ডার গনসালো গুয়েদেস। নাভাস এগিয়ে গিয়েছিলেন বটে, কিন্তু ততক্ষণে দেরি হয়ে গেছে।
প্রথমার্ধে আরও কমপক্ষে দু’বার গোল হজম করতে পারতো রিয়াল, কিন্তু বড় বাঁচা বেঁচে গেছে তারা। দ্বিতীয়ার্ধে ছোটখাটো কিছু সুযোগ রিয়ালও হাতছাড়া করেছে। কিন্তু ৮৩ মিনিটে রিয়ালের বুকে শেল বিঁধিয়ে দেন ভ্যালেন্সিয়ার ডিফেন্ডার ইজাকুয়েল গ্যারে। পারেজোর করা কর্নার কিকে হেড করে ব্যবধান দ্বিগুণ করেন রিয়ালেরই সাবেক এই তারকা। রিয়ালের কাসেমিরোও লাফিয়ে বল ঠেকাতে চেয়েছিলেন, কিন্তু বল ছুঁতে ব্যর্থ হন এই ব্রাজিলিয়ান সেন্টার-ব্যাক।
ম্যাচের অতিরিক্ত সময়ে ঘুরে দাঁড়ায় রিয়াল। একবার তো পেনাল্টিও পেয়ে গিয়েছিল। কিন্তু ভিডিও রেফারির রিপ্লেতে দেখা যায় অফসাইডে ছিলেন রামোস। তবে পরের মিনিটেই ব্যবধান কমান রিয়াল স্ট্রাইকার করিম বেনজেমা। কর্নার থেকে বল পেয়ে মাত্র ৫ গজ দূরে থেকে লক্ষ্যভেদ করেন ফরাসি তারকা। কিন্তু তার এই গোল রিয়ালের আফসোস বাড়ানো ছাড়া আর কিছুই দিতে পারেনি।
এই পরাজয়ে ৩০ ম্যাচে ৫৭ পয়েন্ট নিয়ে তিনেই রইলো রিয়াল মাদ্রিদ। আর সমান ম্যাচে ৪৬ পয়েন্ট নিয়ে পাঁচে উঠে এলো ভ্যালেন্সিয়া। ৭০ পয়েন্ট নিয়ে আগের মতো সবার ওপরে বার্সেলোনা। অন্যদিকে দ্বিতীয় স্থানে থাকা অ্যাথলেটিকো মাদ্রিদের পয়েন্ট ৬২।
- হরমুজে ২৪ ঘণ্টায় ৫ জাহাজে হামলা
- দিনাজপুর সমিতির সভাপতি জাভেদ ও সেক্রেটারী বিপুল
- আর্জেন্টিনার নৌ ও বিমানবাহিনীকে সন্ত্রাসী সংগঠন ঘোষণা ইরানের
- অবসর বয়সের আগে কর্মরতদের আয়ের সীমা বাড়ছে
- লস অ্যাঞ্জেলেসে গাড়ি চাপায় ৩ পথচারী নিহত
- বিশ্ব নেতাদের প্রতি জাতিসংঘ মহাসচিবের আহ্বান
- নিউইয়র্কে সাদেক হোসেন খোকা স্মরণে দোয়া মাহফিল
- শিবচর অ্যাসোসিয়েশন নামে নতুন সংগঠনে যাত্রা
- ফিলাডেলফিয়ায় ’৭১-এর অস্ত্রবাহী জাহাজ অবরোধের ইতিহাস স্মরণ
- জ্যামাইকা ফ্রেন্ডস সোসাইটির ২৫ বছরপূর্তি অনুষ্ঠান জানুয়ারিতে
- যুক্তরাষ্ট্রে মানব পাচারে আটক ৭ বাংলাদেশি
- বাফেলো ডিটেনশন সেন্টারে আটক ৫০ বাংলাদেশি
- ইকবাল সোবহান চৌধুরীসহ আটক সকল সাংবাদিকের মুক্তি দাবি
- নিউইয়র্কে বিপ্লব ও সংহতি দিবস পালন
- ব্রুকলিনে ভবন ধসে ৮ জনের মৃত্যু : আহত ১৭
- শপথ নিলে প্রথম বাংলাদেশি মেয়র মুহিত
- মাইক্রোসফটের সেবায় বিপর্যয় প্রভাব ৭৪ দেশে
- ৪ ঘণ্টার অচলাবস্থার পর যুক্তরাষ্ট্রে ফের ফ্লাইট চলাচল শুরু
- ঢাকায় ভারত-যুক্তরাষ্ট্রের রহস্যময় বৈঠক!
- গোল্ডেন এজের গৌরবময় এক দশক উৎযাপন
- জামাইকা মুসলিম সেন্টারে ওয়াক্ত নামাজ ও জুমা শুরু
- যুক্তরাষ্ট্র আওয়ামী নেতৃবৃন্দের দিল্লী যাত্রা
- চাক শুমারকে বার্নি স্যান্ডার্সের না
- নিউইয়র্কে ৪০ হাজার ডলার পার্কিং টিকেট!
- ইসরাইলী লবিস্ট গ্রুপ আইপ্যাক’র বিপরীতে হাবিবি প্যাক গঠন
- পুঁজিবাদের দেশে বড় শহরগুলো সমাজতন্ত্রী মেয়র
- ওয়াশিংটনের কেন্দ্রবিন্দুতে নিউইয়র্কের ৩ সন্তান
- আজকাল ৯৪৮
- নিউইয়র্কে বহুতল ভবন ধসে নিহত ২, আহত ১৭
- এক দশকের গৌরবময় পথচলা উদযাপন করল গোল্ডেন এজ হোমকেয়ার
- আজকাল ৯২১
- ফেসবুক থেকে উধাও শাওনের আইডি!
- আজকাল ৯৩২
- ১২০ ডলারের খাদ্য সহায়তা পাচ্ছে নিউইয়র্কের শিশুরা
- ব্রংকসে বাকার মেলায় মানুষের ঢল
- এনটিভি ও গোল্ডেন এজের হোম কেয়ার গালা ডিনার আজ
- নিউইয়র্কে আলোচনায় শামীম ওসমান
- আজকাল ৯২৪
- আজকাল ৯৩৮
- আসামে মাটির নিচে মিললো মাছের সন্ধান, বিস্মিত বিজ্ঞানীরা
- উৎসব মুখর পরিবেশে নিউইয়র্কে ঈদ জামাত
- হজের আনুষ্ঠানিকতা শুরু সোমবার, রাতেই মিনায় যাবেন হাজিরা
- ‘লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক’ ধ্বনিতে মুখর মক্কা-মিনা
- আজ পবিত্র ঈদুল আজহা
- মধ্যপ্রাচ্যে উদযাপিত হচ্ছে পবিত্র ঈদুল আজহা
- দীপ্তির জন্মের ৬ বছর আগেই এসএসসি পাশ করেছেন তার স্বামী
- আজকাল ৯২৫
- আজকাল ৯২৩
- হোয়াটসঅ্যাপে সাইবার হামলা
- আজকাল ৯২৬
- হোপে আশাহত বাংলাদেশ
- জাতীয় দলের দরজাও বন্ধ হচ্ছে মদ এনে নিষিদ্ধ ৫ ফুটবলারের
- ধোনিকে দিয়ে জুতার ফিতা বাঁধালেন যে নারী!
- লাইভে সঞ্চালিকা বলে ফেললেন ‘সেক্স’!
- ইংলিশ তারকা ওয়েন রুনি গ্রেফতার
- বিবাহবার্ষিকীতে দারুণ উপহার দিলেন সাকিব
- সিলেট পর্ব থেকেই জিং বেল!
- বিপিএল কমিটিকে যে প্রস্তাব দিতে চান নাফিসা কামাল
- ডুফা কাপে চ্যাম্পিয়ন বনশ্রী অ্যাভেঞ্জার্স
- আউট, অর নট-আউট!
- জয়ের ধারায় ফিরল রিয়াল মাদ্রিদ
- প্রস্তুতি ম্যাচে নিউজিল্যান্ড একাদশের বিপক্ষে বাংলাদেশের জয়
- ‘২০ বছর’ খেলতে চান মাশরাফি
- ২০৮ করেও অস্ট্রেলিয়ার কাছে পাত্তা পেলো না ভারত
- বিপিএলে খেলতে পারবেন ভারতীয় ক্রিকেটাররা
