নতুন আন্তর্জাতিক রুট চালু করতে যাচ্ছে বিমান এয়ারলাইনস
প্রকাশিত: ২৬ আগস্ট ২০১৯
বিমান বাংলাদেশ এয়ারলাইনসকে আরো লাভজনক পর্যায়ে নিতে মহাপরিকল্পনা গ্রহণ করেছে সরকার। এরই অংশ হিসেবে আন্তর্জাতিক নতুন রুট চালুর উদ্যোগ নিয়েছে সংস্থাটি।
বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের নির্দেশনা অনুযায়ী এ উদ্যোগ নেয়া হয়েছে।
উদ্যোগের অংশ হিসেবে এরইমধ্যে লোকসানের কারণে বন্ধ হয়ে যাওয়া দিল্লি রুটে সরাসরি ফ্লাইট চালু করা হয়েছে। শিগগিরই বিমানের ঢাকা-চীনের গুয়ানজু, ঢাকা-সিউল-জাপান রুট চালু হতে যাচ্ছে। এছাড়া যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক, ইতালির রোম, শ্রীলংকার কলম্বো, ভারতের মুম্বাই, মালদ্বীপের মালে এবং সৌদি আরবের মদিনা শহরে বিমানের রুট চালুর উদ্যোগ নিয়েছে সরকার।
এভাবে সিডনি, টরেন্টো ও জাকার্তা আন্তর্জাতিক রুট চালু করতে চাচ্ছে বিমান মন্ত্রণালয়। এসব শহরে বিপুলসংখ্যক বাংলাদেশি যাত্রী নিয়মিত যাতায়াত করে থাকেন, উদ্যোগে এমনটাই বিবেচনায় নেয়া হয়েছে।
এসব পরিকল্পনা বাস্তবায়নে সংশ্নিষ্ট দেশের বিমান মন্ত্রণালয় ও সংস্থার সঙ্গে নিয়মিত যোগাযোগ করা হচ্ছে। বছর তিনেকের মধ্যে সরকারের নেয়া মহাপরিকল্পনা বাস্তবায়ন করা হবে। সংশ্লিষ্টরা এমন প্রত্যাশাই করছেন।
বিমানের লাভ-লোকসান নির্ধারণে স্বল্প, মাঝারি ও দীর্ঘমেয়াদি পরিকল্পনা নিয়েছে সরকার। রাজশাহী, সৈয়দপুর, যশোরসহ অন্যান্য বিমানবন্দরে সংস্কারের কাজ জোরেশোরে চলছে।
যাত্রীসেবার মান বাড়াতে নতুন উড়োজাহাজ কেনার উদ্যোগও নেয়া হয়েছে। বিমান বাংলাদেশ এয়ারলাইনসের বহরে যোগ হয়েছে অত্যাধুনিক প্রযুক্তির ড্রিমলাইনার। সম্প্রতি তৃতীয় ড্রিমলাইনার গাঙচিল বাণিজ্যিক ফ্লাইট শুরু করেছে।
বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন সচিব মহিবুল হক বলেন, মহাপরিকল্পনা বাস্তবায়ন হলে বিমানকে আরো লাভজনক অবস্থায় নিয়ে যাওয়া সম্ভব হবে। বিমান এখন লাভজনক পর্যায়ে রয়েছে।
বিমানকে গতিশীল ও স্বচ্ছ প্রক্রিয়ায় আনা হয়েছে জানিয়ে তিনি বলেন, এরইমধ্যে বিমানের উন্নয়নের জন্য নেয়া মহাপরিকল্পনা বাস্তবায়নের কাজও শুরু হয়েছে। যেসব দেশে বহুসংখ্যক বাংলাদেশি বাস করছেন, সেসব দেশে আন্তর্জাতিক রুট চালুর জন্য অগ্রাধিকার দেয়া হয়েছে।
শিগগির নতুন নতুন রুটে বিমান চালু করা হবে বলেও জানিয়েছেন সচিব মহিবুল হক।
- এলপিজির বাজার ১০ কোম্পানির নিয়ন্ত্রণে
- ইরানের ওপর নিষেধাজ্ঞা শিথিলের খবর অস্বীকার ট্রাম্পের
- ডিমের বাজারে বড় সিন্ডিকেট
- চাঁদাবাজদের পুনর্বাসনে ‘ভিক্ষার’ ‘দানবাক্স’ বসানোর আহ্বান হাসনাত,
- ফিডের দাম বাড়ায় বন্ধের পথে খামার
- যেভাবে দুই দফায় মার্কিন হামলা থেকে বেঁচে যান মোজতাবা খামেনি
- গোপনে আরব আমিরাতে সফর করেছেন নেতানিয়াহু
- তালিকায় শতাধিক হোতার নাম থেকে যাচ্ছে আড়ালেই
- ‘অপারেশন ক্লিন হার্টের’ আদলে অভিযানের চিন্তা
- শি জিনপিং-ট্রাম্প বৈঠক: ৩০ বিলিয়ন ডলারের শুল্ক কমানোসহ ৮ সমঝোতা!
- ঢাকার ব্যাটারিচালিত রিকশা আসছে নিবন্ধনের আওতায়
- ২ হাজার টাকা ছাড়াল ১২ কেজির সিলিন্ডার
- চাঁদাবাজদের তালিকায় বিএনপির নেতাকর্মীদের আধিপত্য
- রাড্ডা স্বাস্থ্যকেন্দ্রে ভাঙচুর, পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন
- ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ২১৫৮ জন, মৃত্যু ৬
- মার্কিন হামলার উপযুক্ত জবাব দিতে ‘পুরোপুরি প্রস্তুত’ ইরান: আরাগচি
- হাফপ্যান্ট পরায় অ্যাথলেট স্নিগ্ধকে মেট্রোস্টেশনে হেনস্তা
- জুলাই-আগস্টে ৮৬২৬ কোটি টাকার বিদেশি ঋণ পরিশোধ
- ঢাকায় কবরের সংকট
- মনে হয় দেশে কোনো সরকার নেই বা সরকার আছে দখলবাজদের পক্ষে: হাসনাত
- সালমান মুক্তাদিরের স্টুডিও ভাঙচুর, মামলার মূল আসামি গেপ্তার
- কোনো ‘প্ল্যান’ ছাড়াই যা করেন জয়া আহসান
- ক্ষমতা যত কমছে, ততই বিপজ্জনক হচ্ছেন ট্রাম্প
- এবার মোহাম্মদপুরে শতাধিক মানুষ নিয়ে জমি দখল
- ফিলিস্তিনের শাসন ফিলিস্তিনিদের হাতেই থাকবে: চীন
- যুদ্ধ বন্ধে ইরানের সাত দিনের রোডম্যাপ প্রত্যাখ্যান করলেন ট্রাম্প
- যুদ্ধাপরাধীদের জায়গা আদালতে, জাতিসংঘের মঞ্চে নয়: এরদোয়ান
- ভুলে ছবি প্রকাশ, দেখা গেল গাজার ব্যাপক ধ্বংসযজ্ঞ
- যুক্তরাষ্ট্রে অবস্থানকারী বিদেশিদের জন্য জরুরি নির্দেশনা
- যুক্তরাষ্ট্রে ছেলের সামনেই শামা ওবায়েদকে হেনস্তার চেষ্টা
- প্রতিমন্ত্রী নূরসহ বিগ বাজেটের মিডিয়া বিনিয়োগ নিয়ে চাঞ্চল্য
- আজকাল ৯২১
- আজকের সংখ্যা ৯১৭
- ফেসবুক থেকে উধাও শাওনের আইডি!
- আজকাল ৯১৫
- ১২০ ডলারের খাদ্য সহায়তা পাচ্ছে নিউইয়র্কের শিশুরা
- শীর্ষ গোয়েন্দাদের যুক্তরাষ্ট্রে রহস্যময় সফর
- নতুন নামে করোনার ‘সিকাডা’ ভ্যারিয়েন্ট
- আজকাল ৯১৩
- ব্রংকসে বাকার মেলায় মানুষের ঢল
- এনটিভি ও গোল্ডেন এজের হোম কেয়ার গালা ডিনার আজ
- নিউইয়র্কে আলোচনায় শামীম ওসমান
- আজকাল ৯২৪
- আজকাল ৯১৬
- এবার স্টেডফাস্টের ১০ লাখ গ্রাহকের তথ্য ফাঁস
- আজকাল ৯১৪
- বট বাহিনীর নৃত্য, আমিনুলের তেল ও বিব্রত জাইমা
- আসামে মাটির নিচে মিললো মাছের সন্ধান, বিস্মিত বিজ্ঞানীরা
- আজকাল ৯৩২
- হজের আনুষ্ঠানিকতা শুরু সোমবার, রাতেই মিনায় যাবেন হাজিরা
- শেখ রাসেলের একটি প্রিয় খেলা
- ঢাকার ২৩ প্রার্থীর মনোনয়ন প্রত্যাহার
- বিকাশের কাছে জিম্মি এজেন্টরা
- আবার ক্ষমতায় আসছে আওয়ামী লীগ: ইআইইউ
- ‘নগদ’কে অনুসরণ করে এগুচ্ছে বিকাশ!
- জাতিসংঘে অভিবাসন নিয়ে প্রধানমন্ত্রীর প্রস্তাবনা গৃহীত
- ৫০ হাজার আসনের ‘শেখ হাসিনা’ ক্রিকেট স্টেডিয়াম হচ্ছে পূর্বাচলে
- শেষ ঠিকানা আজিমপুর কবরস্থান
- শেখ হাসিনার হাতটি ধরে পথের শিশু যাবে ঘরে
- জাতীয় চেতনার স্মারক ‘দোয়েল চত্বর’
- ভেনামি চিংড়ি চাষে প্রতিমন্ত্রীর আশ্বাস
- সরকার যথাসময়ে পদক্ষেপ নেওয়ায় কোভিডের ক্ষয়ক্ষতি অনেক কম হয়েছে: প্
- বেসরকারি মেডিকেল কলেজের দিকে মনোযোগ বাড়ানোর তাগিদ
- প্রচারণার শুরুতেই সহিংসতা অনাকাঙ্ক্ষিত: সিইসি
- আমিরাতের সঙ্গে বাণিজ্য সমঝোতা স্মারক সই
