নকল কিমকে ফেরত পাঠাল ভিয়েতনাম
প্রকাশিত: ২৫ ফেব্রুয়ারি ২০১৯
হ্যানয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে উত্তর কোরিয়ার নেতা কিম জং উনের আসন্ন বৈঠককে কেন্দ্র করে ভিয়েতনাম থেকে হংকংয়ে ফেরত পাঠানো হয়েছে নকল কিমকে। উত্তর কোরিয়ার নেতার মতো দেখতে নকল এই কিমের আসল নাম হাওয়ার্ড এক্স। সোমবার তাকে আটকের পর হ্যানয় থেকে হংকংগামী একটি ফ্লাইটে তুলে দিয়েছেন ভিয়েতনামের নিরাপত্তা কর্মকর্তারা।
গত সপ্তাহে ট্রাম্পের মতো দেখতে রাসেল হোয়াইটকে নিয়ে ভিয়েতনামে পৌঁছান হাওয়ার্ড এক্স। সেখানে পৌঁছে হ্যানয়ের ওপেরা হাউসে গণমাধ্যমের প্রতিনিধি ও ভাড়াটে নিরাপত্তা রক্ষীদের নিয়ে একটি ‘নকল সম্মেলন’ করেন তারা। আগামী ২৭-২৮ ফেব্রুয়ারি হ্যানয়ে এক সম্মেলনে মিলিত হবেন আসল ট্রাম্প ও কিম।
কোরীয় উপদ্বীপকে পারমাণবিক অস্ত্রমুক্ত করার লক্ষ্য নিয়ে গত বছরের জুনে কিম জং উনের সঙ্গে প্রথমবারের মতো বৈঠকে বসেন মার্কিন প্রেসিডেন্ট। ওই বৈঠকের আট মাস পর আবারো মিলিত হচ্ছেন বিশ্বের চিরবৈরী দুই এ রাষ্ট্রপ্রধান।
শুক্রবার হাওয়ার্ডকে আটকের পর জিজ্ঞাসাবাদ করে হ্যানয় পুলিশ। সেই সময় তাকে হংকংয়ে ফেরত পাঠানো হবে বলে জানানো হয়। ভিয়েতনামের অভিবাসন বিভাগের কর্মকর্তারা হাওয়ার্ডকে জানান, তার ভিসা অবৈধ। তবে এ ব্যাপারে তিনি আর কোনো ব্যাখ্যা পাননি।
সোমবার ভিয়েতনামের একটি বিমানবন্দরে নকল এ কিমকে নিয়ে যান দেশটির তিন নাগরিক। তবে তারা কোনো নিরাপত্তা সংস্থার সদস্য কি-না তা জানাতে অস্বীকৃতি জানান। এ সময় হাওয়ার্ড বলেন, ‘কিম জং উনের মতো চেহারা নিয়ে জন্মগ্রহণ করাটাই প্রধান কারণ; এটাই প্রধান অপরাধ।’
কিমের অবিকল হাওয়ার্ডকে ফেরত পাঠানো হলেও মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মতো দেখতে রাসেল হোয়াইটকে ভিয়েতনামে থাকার অনুমতি দেয়া হয়েছে। তবে হ্যানয়ে কিম-ট্রাম্প সম্মেলনের আগে জনসম্মুখে না যাওয়ার নির্দেশ দেয়া হয়েছে তাকে।
হ্যানয়ের রাস্তায় যখন বেরিয়ে পড়েন রাসেল তখন অনেকেই তাকে ঘিরে ধরে ‘ডোনাল্ড ট্রাম্প’, ‘ডোনাল্ড ট্রাম্প’ বলে চিৎকার করেন। তাকে ঘিরে ধরে সেলফি তোলার হিড়িক পড়ে যায়। হাওয়ার্ড বলেন, ‘তিনি মনে করেন আসল কিমের কোনো রসবোধ নেই, যে কারণে তাকে ফেরত পাঠানো হচ্ছে।’
তিনি বলেন, ‘যে কোনো স্বৈরতন্ত্রের বিরুদ্ধে একটি শক্তিশালী অস্ত্র হচ্ছে বিদ্রুপ। তারা বাস্তবের মতো দেখতে অবিকল চেহারার এক জোড়া মানুষের ভয়ে ভীত।’ ভিয়েতনাম ছাড়ার আগে নকল ট্রাম্পের ঠোঁটে চুম্বন বসিয়ে হাওয়ার্ড বলেন, ‘রাজনীতিকে মহান করতে আমরা এখানে এসেছিলাম।’
- যুক্তরাষ্ট্রের পাহারায় হরমুজ দিয়ে যাবে ৭০ লাখ ব্যারেল তেল
- শারীরিক অবস্থার উন্নতি, বাসায় ফিরলেন বিদ্যুৎমন্ত্রী
- ব্যাংকে পুরোনো মালিকদের ফেরার পথ বন্ধ চায় সংসদীয় কমিটি
- রাজধানীতে দোকানে ঢুকে ব্যবসায়ীকে গুলি
- গ্রিন কার্ড ও ওয়ার্ক পারমিট ফরমে সেপ্টেম্বর থেকে পরিবর্তন
- অষ্টম শ্রেণি পর্যন্ত নিউইয়র্কের সরকারি স্কুলে এআই ব্যবহার নিষিদ্ধ
- মক্কা জোটে বাংলাদেশের অবস্থান নিয়ে চিন্তিত নয় ইরান: রাষ্ট্রদূত
- নিউইয়র্কে কুমিল্লা সমিতির বনভোজন অনুষ্ঠিত
- প্রবাহের আয়োজনে কবি নজরুল ও মতিউর রহমান মল্লিকের স্মরণসভা
- সেলিম-আলী পরিষদের নির্বাচন পরিচালনা কমিটি গঠন
- শিশুর পাসপোর্ট পেতে বাবা-মা’র নাগরিকত্ব লাগবে
- পরম্পরা মিউজিক একাডেমির বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত
- সুনামগঞ্জ জেলা বন্ধন সোসাইটির বনভোজন অনুষ্ঠিত
- জ্যামাইকা বাংলাদেশ ফ্রেন্ডস সোসাইটি’র বারবিকিউ পার্টি
- আটলান্টিক সিটিতে বিএএসজের ব্যাক টু স্কুল কর্মসূচি
- জাতিসংঘে বাংলাদেশের স্থায়ি প্রতিনিধির দায়িত্ব নিলেন আইরিন খান
- কুনু-ফিরোজ পরিষদের নির্বাচন পরিচালনা কমিটির সভা
- যুক্তরাষ্ট্র ও ইরান আবার পাল্টাপাল্টি হামলা চালাচ্ছে
- লায়ন্স ক্লাবের নতুন কমিটির বর্ণাঢ্য অভিষেক
- নিউইয়র্কে বিএনপির প্রতিষ্ঠা বার্ষিকী পালিত
- চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় এলামনাই’র বনভোজন অনুষ্ঠিত
- ব্যাংক অব আমেরিকার ভাইস প্রেসিডেন্ট গুলিতে নিহত
- সেলিম-আলী পরিষদের মনোনয়নপত্র সংগ্রহ
- নারায়ণগঞ্জ সোসাইটির বনভোজনে দৃষ্টিকাড়া উপস্থিতি
- মসজিদে হামলায় ৩ জন নিহত
১৭ বছরের কিশোরী হত্যা মামলায় আসামী - মিউজিক্যাল নাইট ৩ অক্টোবর গাইবেন ইমরান, কনা ও ঝিলিক
- ইরান যুদ্ধ স্থগিতে পথ খুঁজছেন ট্রাম্প
- নিউইয়র্ক সাইবার বিজনেস লায়ন্স ক্লাবের স্কুল সামগ্রী বিতরণ
- চেয়ারম্যান ঢাকায়, সেক্রেটারি নির্বাচনে, ভাইস চেয়ারম্যান ভ্রমণে
- প্রেসিডেন্ট পদে ওকাসিওকে মেয়র মামদানীর সর্মথন!
- প্রতিমন্ত্রী নূরসহ বিগ বাজেটের মিডিয়া বিনিয়োগ নিয়ে চাঞ্চল্য
- আজকাল ৯২১
- আজকের সংখ্যা ৯১৭
- আজকাল ৯১০
- মেটার ঘোষণা: ব্রাউজার ও ডেস্কটপে বন্ধ হচ্ছে মেসেঞ্জার
- ফেসবুক থেকে উধাও শাওনের আইডি!
- আজকাল ৯১১
- আজকাল ৯১৫
- নতুন নামে করোনার ‘সিকাডা’ ভ্যারিয়েন্ট
- শীর্ষ গোয়েন্দাদের যুক্তরাষ্ট্রে রহস্যময় সফর
- আজকাল ৯১২
- ১২০ ডলারের খাদ্য সহায়তা পাচ্ছে নিউইয়র্কের শিশুরা
- আজকাল ৯১৩
- ব্রংকসে বাকার মেলায় মানুষের ঢল
- এনটিভি ও গোল্ডেন এজের হোম কেয়ার গালা ডিনার আজ
- আজকাল ৯২৪
- নিউইয়র্কে আলোচনায় শামীম ওসমান
- আজকাল ৯১৬
- এবার স্টেডফাস্টের ১০ লাখ গ্রাহকের তথ্য ফাঁস
- আজকাল ৯১৪
- হোটেল রুমে একাধিক গোপন ক্যামেরা, অন্তরঙ্গ ভিডিও ভাইরাল
- অবৈধ সম্পর্কের শীর্ষ ১০ দেশ
- নেশা থেকে মুক্ত হতে, যা করবেন...
- টাইম ম্যাগাজিনের ‘পারসন অব দ্য ইয়ার’ খাশোগি
- মার্কিন প্রেসিডেন্ট নির্বাচন ২০২৪
ট্রাম্পের মুখোমুখি পেন্স - কমিউনিটির স্বার্থে দুই তরুণের উদ্ভাবিত প্লাটফর্ম ‘লিস্টুলেট ডট কম
- সাপ্তাহিক আজকাল সংখ্যা ৭৮১
- বিরোধীদের অভিযোগ, বাজার সিন্ডিকেটে মন্ত্রী জড়িত
- নেশার অপর নাম ফোর্টনাইট গেম!
- কে কত বিলিয়নের মালিক?
- এই সংখা ৮১৪
- যুক্তরাষ্ট্রের সঙ্গে পরমাণু যুদ্ধ অনিবার্য হয়ে উঠছে : রাশিয়া
- ভূতের ছবি দেখতে গিয়ে প্রেক্ষাগৃহেই ব্রিটিশ নাগরিকের মৃত্যু
- যে কোনো সময় মহাপ্রলয়ের আশঙ্কা বিজ্ঞানীদের, যা ঘটতে চলেছে…
- শেখ হাসিনাকে চায় না যুক্তরাষ্ট্র!
