ধোনি কতটা বিপজ্জনক বলল আইসিসি
নিউজ ডেস্ক
প্রকাশিত: ৪ ফেব্রুয়ারি ২০১৯
মহেন্দ্র সিং ধোনি স্টাম্পের পেছনে দাঁড়িয়ে কত কাণ্ডই না ঘটিয়েছেন। অবিশ্বাস্য সব তৎপরতায় আউট করেছেন ব্যাটসম্যানদের। এক-দুইবার নয়, অজস্রবার। মাঝে-মধ্যে ব্যাটসম্যানরা তো বটেও ভারতীয় দলে তাঁর সতীর্থেরাও বিস্মিত হয়েছেন, ধোনি কীভাবে পারেন? মাঠে কীভাবে এতটা তৎপর থাকতে পারে রক্ত-মাংসে গড়া একজন মানুষ! ওয়েলিংটনে স্টাম্পের পেছনে দাঁড়িয়ে উইকেটরক্ষক ধোনির দুর্দান্ত ক্ষমতার দেখা গতকাল পেয়েছেন নিউজিল্যান্ডের জিমি নিশাম। এর পরপরই ধোনির তৎপরতার ব্যাপারে দুনিয়ার তাবৎ ক্রিকেটারদের সতর্ক করে বার্তা দিয়েছে খোদ আইসিসি!
ধোনি যদি স্টাম্পের পেছনে থাকেন, ব্যাটসম্যানরা সাধারণ দ্বিতীয় কোনো সুযোগ পান না। কারণ তিনি ভুল তো করেন-ই না, উল্টো এমন অভাবনীয় কিছু করে বসেন, যেটি ব্যাটসম্যানের দূরতম ভাবনাতেও থাকার কথা নয়। গতকাল ওয়েলিংটনে নিউজিল্যান্ড-ভারত সিরিজের শেষ ওয়ানডে ম্যাচে ঠিক এমনই এক পরিস্থিতির শিকার কিউই ব্যাটসম্যান নিশাম। সামাজিক যোগাযোগের মাধ্যমে রীতিমতো হইচই পড়ে গেছে নিশামকে করা ধোনির সেই রানআউটটি।
প্রথমে ব্যাটিং করে ভারতের করা ২৫২ রান তাড়া করতে নেমে একপর্যায়ে নিউজিল্যান্ডের সংগ্রহ ছিল ৬ উইকেটে ১৭৬। ঠিক সে সময়ই যুজবেন্দ্র চাহালের করা একটা বলে নিশামের বিরুদ্ধে এলবিডব্লুর আবেদন ওঠে। স্বাভাবিকভাবেই এলবির আবেদনের সময় মাঠের সকলের নজর থাকে আম্পায়ারের দিকে। কিন্তু ধোনি তো আর সবার মতো নন। বুদ্ধিদীপ্ত ধোনি নজর রেখেছিলেন বলের দিকে আর নিশামের দিকে। নিশাম এ সময় ক্রিজ ছেড়ে বাইরে রের হতেই পেছন থেকে বল হাতে নিয়ে তা ছুঁড়ে মারেন স্টাম্পের দিকে। নিশাম আউট!
ওয়েলিংটনে কালকের ওয়ানডে ম্যাচটি পুরোপুরিই ছিল ধোনিময়। স্টাম্পের পেছনের তৎপরতার সঙ্গে সঙ্গে বোলারদের উৎসাহ দেওয়া তাঁর অডিওও আলোচনায়। কতটা আন্তরিকতা, কতটা দায়বদ্ধতা নিয়ে ধোনি ক্রিকেট মাঠে আসেন, খেলেন, কাল যেন তিনি আবারও সেটি চোখে আঙুল দিয়ে সবাইকে বুঝিয়ে দিয়েছেন।
ধোনির খেলা দেখে আইসিসি টুইটারে লিখেছে, ‘নেভার লিভ ইওর ক্রিজ উইথ এমএস ধোনি বিহাইন্ড দ্য স্টাম্প।’
এরপর আসলে রাঁচিতে জন্ম নেওয়া এই ক্রিকেটারের ব্যাপারে কারওরই আর কিছু বলার থাকে না, থাকতে পারে না!
- মেয়রের অনুদান পেল আটলান্টিক সিটির কমিউনিটি সংগঠ
- ‘লেখকের অঙ্গন’র গ্রন্থালোচনা অনুষ্ঠিত
- বরিশাল বিভাগীয় সোসাইটি ইউএসএ’র নতুন কমিটি
- প্রধানমন্ত্রী তারেক রহমানের আগমন উপলক্ষে কর্মিসভা অনুষ্ঠিত
- বিসমিল্লাহ্ পোল্ট্রীতে হালাল লাইভ গোট বিক্রী শুরু
- নিউইয়র্ক বাংলাদেশ প্রেসক্লাবের বারবিকিউ ও কমিউনিটি সম্মিলন
- ভারতের ওপর যুক্তরাষ্ট্রের ১০০ শতাংশ শুল্ক আরোপ
- যুক্তরাষ্ট্র ইউরোপীয় সখ্যতা হুমকির মুখে
- প্রধানমন্ত্রীর সফরে বিএনপির ব্যস্ততা
- যুদ্ধের ধাক্কা সামলাতে সুদের হার বাড়ালো যুক্তরাষ্ট্র
- কাদের সহ ৭ নেতার মৃত্যুদণ্ডের প্রতিবাদে বিক্ষোভ
- ২০ লাখ ডলারে বিক্রি ট্রাম্পের জন্মভিটা
- ফিকে হয়ে আসছে ট্রাম্পের দলের বিজয়
- আ’লীগ নেতাদের নিয়ে হাসিনার বৈঠকে আপত্তি দিল্লীর
- সেলিম-আলী পরিষদের ওজন পার্ক নির্বাচন পরিচালনা কমিটি গঠন
- গোল্ডেন এইজ প্রেজেন্টস সোনু নিগমের কনসার্ট
- ইরানের স্কুলে হামলায় যুক্তরাষ্ট্র জড়িত ও যুদ্ধাপরাধের সামিল
- ট্রাম্প চাইলেন অঙ্গরাজ্য বানাতে
- বাংলাদেশি শিক্ষার্থীদের জন্য সুখবর
- তেলের মূল্যবৃদ্ধির প্রতিবাদে বাংলাদেশসহ বিশ্বজুড়ে বিক্ষোভ
- আজকাল ৯৪০
- ইজরাইলকে ৪০ হাজার বিধ্বংসী বোমা দিচ্ছেন ট্রাম্প
- জাতিসংঘে তারেকের ৯৬ ঘন্টার সফর
- `বিবাহিত পুরুষের সঙ্গে সম্পর্কে জড়ানো নারীরা অশুভ`
- পশ্চিমা সম্প্রসারণবাদই ইউক্রেন সংকটের মূল: রুশ পররাষ্ট্রমন্ত্রী
- সাত মাসে ৪০০ ধর্ষণ, শিশুদের বিরুদ্ধে সহিংসতার ঘটনা ৬০৬
- মন্ত্রিসভায় পাস হলেও গেজেট হচ্ছে না পে-স্কেলের
- র্যাব বিলুপ্ত, যাত্রা শুরু এসআরবির
- মধ্যবর্তী নির্বাচনের আগে ‘দুর্বল’ ট্রাম্প
- জ্বালানিসংকট সমাধানে কয়লা উত্তোলনে জোর
- প্রতিমন্ত্রী নূরসহ বিগ বাজেটের মিডিয়া বিনিয়োগ নিয়ে চাঞ্চল্য
- আজকাল ৯২১
- আজকের সংখ্যা ৯১৭
- ফেসবুক থেকে উধাও শাওনের আইডি!
- আজকাল ৯১৫
- ১২০ ডলারের খাদ্য সহায়তা পাচ্ছে নিউইয়র্কের শিশুরা
- নতুন নামে করোনার ‘সিকাডা’ ভ্যারিয়েন্ট
- শীর্ষ গোয়েন্দাদের যুক্তরাষ্ট্রে রহস্যময় সফর
- আজকাল ৯১২
- আজকাল ৯১৩
- ব্রংকসে বাকার মেলায় মানুষের ঢল
- এনটিভি ও গোল্ডেন এজের হোম কেয়ার গালা ডিনার আজ
- নিউইয়র্কে আলোচনায় শামীম ওসমান
- আজকাল ৯২৪
- আজকাল ৯১৬
- এবার স্টেডফাস্টের ১০ লাখ গ্রাহকের তথ্য ফাঁস
- আজকাল ৯১৪
- আসামে মাটির নিচে মিললো মাছের সন্ধান, বিস্মিত বিজ্ঞানীরা
- বট বাহিনীর নৃত্য, আমিনুলের তেল ও বিব্রত জাইমা
- হজের আনুষ্ঠানিকতা শুরু সোমবার, রাতেই মিনায় যাবেন হাজিরা
- হোপে আশাহত বাংলাদেশ
- জাতীয় দলের দরজাও বন্ধ হচ্ছে মদ এনে নিষিদ্ধ ৫ ফুটবলারের
- ধোনিকে দিয়ে জুতার ফিতা বাঁধালেন যে নারী!
- লাইভে সঞ্চালিকা বলে ফেললেন ‘সেক্স’!
- ইংলিশ তারকা ওয়েন রুনি গ্রেফতার
- বিবাহবার্ষিকীতে দারুণ উপহার দিলেন সাকিব
- সিলেট পর্ব থেকেই জিং বেল!
- বিপিএল কমিটিকে যে প্রস্তাব দিতে চান নাফিসা কামাল
- ডুফা কাপে চ্যাম্পিয়ন বনশ্রী অ্যাভেঞ্জার্স
- আউট, অর নট-আউট!
- জয়ের ধারায় ফিরল রিয়াল মাদ্রিদ
- প্রস্তুতি ম্যাচে নিউজিল্যান্ড একাদশের বিপক্ষে বাংলাদেশের জয়
- ‘২০ বছর’ খেলতে চান মাশরাফি
- ২০৮ করেও অস্ট্রেলিয়ার কাছে পাত্তা পেলো না ভারত
- বিপিএলে খেলতে পারবেন ভারতীয় ক্রিকেটাররা
