ধবলধোলাই হলো পাকিস্তান
নিউজ ডেক্স
প্রকাশিত: ১৫ জানুয়ারি ২০১৯
নিয়মিত পেসার ভারনন ফিল্যান্ডারের চোট, তাই পাকিস্তানের বিপক্ষে দক্ষিণ আফ্রিকা দলে সুযোগ পেয়েছেন ডুয়ান অলিভিয়ের। এই অলিভিয়েরের বোলিং তোপেই জোহানেসবার্গে উড়ে গেল পাকিস্তান। তৃতীয় ও শেষ টেস্টে দুই ইনিংস মিলিয়ে তাঁর ৮ উইকেট নেওয়ার ম্যাচে ১০৭ রানে হেরেছে পাকিস্তান। এতে স্বাগতিক দক্ষিণ আফ্রিকার কাছে তিন ম্যাচ সিরিজে ৩-০ তে ধবলধোলাই হলো সরফরাজের দল। আর দক্ষিণ আফ্রিকানরা ঘরের মাঠে জিতল টানা সাতটি সিরিজ।
দ্বিতীয় ইনিংসে ৩৮১ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে ১৫৩ রান তুলতেই ৩ উইকেট হারিয়ে গতকাল তৃতীয় দিন শেষ করেছিল পাকিস্তান। আজ ও কাল শেষ দুই দিনে তাদের প্রয়োজন ছিল ২২৮ রান। আজ ৩ উইকেটে ১৫৩ রান নিয়ে দিন শুরু করা পাকিস্তান মুহূর্তেই ৫ উইকেটে ১৬২। শাদাব খান এরপর পাল্টা আক্রমণ করলেও বাকি ৫ উইকেট নিতে বেশি সময় লাগেনি দক্ষিণ আফ্রিকার। লাঞ্চের আগেই শেষ পাকিস্তানের সব প্রতিরোধ। প্রথম সেশনেই বাকি ৭ উইকেট নেই!
আজকের দিনটা ছিল রাবাদা-শো। পাকিস্তানের শেষ ৫ উইকেটের তিনটিই পেয়েছেন টেস্টের ১ নম্বর বোলার কাগিসো রাবাদা। ঠেকিয়ে লাভ কী, এই মনোভাব থেকেই শাদাব একটু আক্রমণাত্মক হয়ে ওঠেন। ৬৬ বলে ৭ চারে ৪৭ রান করে শেষ পর্যন্ত অপরাজিত থাকেন এই লেগ স্পিনার। নবম ও দশম উইকেটে হাসান আলী ও আব্বাসকে নিয়ে যোগ করেন ৩৪ ও ৩১ রান।
২৭৩ রানে অলআউট, ১০৭ রানে হার। টানা দ্বিতীয়বার দক্ষিণ আফ্রিকায় এসে তিন ম্যাচের টেস্ট সিরিজে ধবলধোলাই পাকিস্তান। তাতে আবারও বৃথা গেল তাদের পেসারদের উজ্জীবিত লড়াই।
বল হাতে এমনই পারফরম্যান্স দেখিয়েছেন অলিভিয়ের, সিরিজ-সেরার পুরস্কার উঠেছে তাঁর হাতেই। মোট ২৪ উইকেট নিয়েছেন তিনি। তবে ম্যাচসেরা কুইন্টন ডি কক। দ্বিতীয় ইনিংসে ১২৯ রান করেছে এই উইকেটরক্ষক ব্যাটসম্যান। তাতেই পাকিস্তানকে প্রায় অসম্ভব এক লক্ষ্য দিয়েছিল দক্ষিণ আফ্রিকা।
জোহানেসবার্গ টেস্টটাকে দুই দলের পেসাররা নিজেদের করে নিয়েছেন। পেসবান্ধব উইকেট পেয়ে এদিকে পাকিস্তানের মোহাম্মদ আমির, মোহাম্মদ আব্বাস, হাসান আলী, ফাহিম আশরাফ আর ওদিকে দক্ষিণ আফ্রিকার ভারনন ফিল্যান্ডার, কাগিসো রাবাদা আর ডুয়ানে অলিভিয়েরের মতো বোলাররা ঝলসে উঠেছেন। তিনটি করে উইকেট অলিভিয়ের ও রাবাদার। সর্বোচ্চ ৬৫ রান এসেছে আসাদ শফিকের ব্যাট থেকে।
টেস্ট সিরিজে ধবলধোলাইয়ের ধাক্কা সামলে পাকিস্তানের এখন ওয়ানডেতে পাল্টা জবাব দেওয়ার পালা। স্বাগতিকদের বিপক্ষে পাঁচটি ওয়ানডে ছাড়াও তিনটি টি-টোয়েন্টি খেলবে পাকিস্তান। প্রথম ওয়ানডে ১৯ জানুয়ারি।
সংক্ষিপ্ত স্কোর
দক্ষিণ আফ্রিকা: ২৬২ ও ৩০৩।
পাকিস্তান: ১৮৫ ও ৬৫.৪ ওভারে ২৭৩ (শফিক ৬৫, শাদাব ৪৭ *, মাসুদ ৩৭, ইমাম ৩৫; অলিভিয়ের ৩/৭৪, রাবাদা ৩/৭৫, স্টেইন ২/৮০)।
ফল: দক্ষিণ আফ্রিকা ১০৭ রানে জয়ী।
ম্যান অব দ্য ম্যাচ: কুইন্টন ডি কক।
ম্যান অব দ্য সিরিজ: ডুয়ান অলিভিয়ের।
- হরমুজে ২৪ ঘণ্টায় ৫ জাহাজে হামলা
- দিনাজপুর সমিতির সভাপতি জাভেদ ও সেক্রেটারী বিপুল
- আর্জেন্টিনার নৌ ও বিমানবাহিনীকে সন্ত্রাসী সংগঠন ঘোষণা ইরানের
- অবসর বয়সের আগে কর্মরতদের আয়ের সীমা বাড়ছে
- লস অ্যাঞ্জেলেসে গাড়ি চাপায় ৩ পথচারী নিহত
- বিশ্ব নেতাদের প্রতি জাতিসংঘ মহাসচিবের আহ্বান
- নিউইয়র্কে সাদেক হোসেন খোকা স্মরণে দোয়া মাহফিল
- শিবচর অ্যাসোসিয়েশন নামে নতুন সংগঠনে যাত্রা
- ফিলাডেলফিয়ায় ’৭১-এর অস্ত্রবাহী জাহাজ অবরোধের ইতিহাস স্মরণ
- জ্যামাইকা ফ্রেন্ডস সোসাইটির ২৫ বছরপূর্তি অনুষ্ঠান জানুয়ারিতে
- যুক্তরাষ্ট্রে মানব পাচারে আটক ৭ বাংলাদেশি
- বাফেলো ডিটেনশন সেন্টারে আটক ৫০ বাংলাদেশি
- ইকবাল সোবহান চৌধুরীসহ আটক সকল সাংবাদিকের মুক্তি দাবি
- নিউইয়র্কে বিপ্লব ও সংহতি দিবস পালন
- ব্রুকলিনে ভবন ধসে ৮ জনের মৃত্যু : আহত ১৭
- শপথ নিলে প্রথম বাংলাদেশি মেয়র মুহিত
- মাইক্রোসফটের সেবায় বিপর্যয় প্রভাব ৭৪ দেশে
- ৪ ঘণ্টার অচলাবস্থার পর যুক্তরাষ্ট্রে ফের ফ্লাইট চলাচল শুরু
- ঢাকায় ভারত-যুক্তরাষ্ট্রের রহস্যময় বৈঠক!
- গোল্ডেন এজের গৌরবময় এক দশক উৎযাপন
- জামাইকা মুসলিম সেন্টারে ওয়াক্ত নামাজ ও জুমা শুরু
- যুক্তরাষ্ট্র আওয়ামী নেতৃবৃন্দের দিল্লী যাত্রা
- চাক শুমারকে বার্নি স্যান্ডার্সের না
- নিউইয়র্কে ৪০ হাজার ডলার পার্কিং টিকেট!
- ইসরাইলী লবিস্ট গ্রুপ আইপ্যাক’র বিপরীতে হাবিবি প্যাক গঠন
- পুঁজিবাদের দেশে বড় শহরগুলো সমাজতন্ত্রী মেয়র
- ওয়াশিংটনের কেন্দ্রবিন্দুতে নিউইয়র্কের ৩ সন্তান
- আজকাল ৯৪৮
- নিউইয়র্কে বহুতল ভবন ধসে নিহত ২, আহত ১৭
- এক দশকের গৌরবময় পথচলা উদযাপন করল গোল্ডেন এজ হোমকেয়ার
- আজকাল ৯২১
- ফেসবুক থেকে উধাও শাওনের আইডি!
- আজকাল ৯৩২
- ১২০ ডলারের খাদ্য সহায়তা পাচ্ছে নিউইয়র্কের শিশুরা
- ব্রংকসে বাকার মেলায় মানুষের ঢল
- এনটিভি ও গোল্ডেন এজের হোম কেয়ার গালা ডিনার আজ
- নিউইয়র্কে আলোচনায় শামীম ওসমান
- আজকাল ৯২৪
- আজকাল ৯৩৮
- আসামে মাটির নিচে মিললো মাছের সন্ধান, বিস্মিত বিজ্ঞানীরা
- উৎসব মুখর পরিবেশে নিউইয়র্কে ঈদ জামাত
- হজের আনুষ্ঠানিকতা শুরু সোমবার, রাতেই মিনায় যাবেন হাজিরা
- ‘লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক’ ধ্বনিতে মুখর মক্কা-মিনা
- আজ পবিত্র ঈদুল আজহা
- মধ্যপ্রাচ্যে উদযাপিত হচ্ছে পবিত্র ঈদুল আজহা
- দীপ্তির জন্মের ৬ বছর আগেই এসএসসি পাশ করেছেন তার স্বামী
- আজকাল ৯২৫
- আজকাল ৯২৩
- হোয়াটসঅ্যাপে সাইবার হামলা
- আজকাল ৯২৬
- হোপে আশাহত বাংলাদেশ
- জাতীয় দলের দরজাও বন্ধ হচ্ছে মদ এনে নিষিদ্ধ ৫ ফুটবলারের
- ধোনিকে দিয়ে জুতার ফিতা বাঁধালেন যে নারী!
- লাইভে সঞ্চালিকা বলে ফেললেন ‘সেক্স’!
- ইংলিশ তারকা ওয়েন রুনি গ্রেফতার
- বিবাহবার্ষিকীতে দারুণ উপহার দিলেন সাকিব
- সিলেট পর্ব থেকেই জিং বেল!
- বিপিএল কমিটিকে যে প্রস্তাব দিতে চান নাফিসা কামাল
- ডুফা কাপে চ্যাম্পিয়ন বনশ্রী অ্যাভেঞ্জার্স
- আউট, অর নট-আউট!
- জয়ের ধারায় ফিরল রিয়াল মাদ্রিদ
- প্রস্তুতি ম্যাচে নিউজিল্যান্ড একাদশের বিপক্ষে বাংলাদেশের জয়
- ‘২০ বছর’ খেলতে চান মাশরাফি
- ২০৮ করেও অস্ট্রেলিয়ার কাছে পাত্তা পেলো না ভারত
- বিপিএলে খেলতে পারবেন ভারতীয় ক্রিকেটাররা
