‘দ্য ওভাল’ এর আদ্যোপান্ত
প্রকাশিত: ১৭ মে ২০১৯
ইংল্যান্ডে আগামী ৩০ মে আইসিসি বিশ্বকাপের দ্বাদশ আসরের পর্দা উঠতে যাচ্ছে। এ নিয়ে পঞ্চমবারের মতো বিশ্বকাপ আয়োজন করতে যাচ্ছে দেশটি, সহযোগী হিসেবে থাকছে ওয়েলস। দু’দেশের ১০টি শহরে ১১টি ভেন্যুতে ৪৬ দিনে মোট ৪৮টি ম্যাচ দেখবে বিশ্ববাসী। দুটি সেমিফাইনাল এবং ফাইনাল ম্যাচের জন্য রাখা হয়েছে রিজার্ভ ডে।
দশ দেশের অংশগ্রহণে অনুষ্ঠিত হবে আসন্ন বিশ্বকাপ। রাউন্ড রবিন লিগ পদ্ধতিতে ১৯৯২ বিশ্বকাপের আদলে হবে খেলা। যেখানে একবার করে প্রত্যেকটি দলই একে অন্যের মুখোমুখি হবে। নিয়ম অনুযায়ী পয়েন্ট টেবিলে শীর্ষে থাকা চার দল খেলবে সেমিফাইনাল।
প্রায় দেড় মাসের এই মেগা ইভেন্ট ইংল্যান্ড ও ওয়েলেসর ১১টি ভেন্যুতে অনুষ্ঠিত হবে। এর মধ্যে লন্ডন শহরের দুটি ভেন্যু রয়েছে। লন্ডনের ওভালে বিশ্বকাপের দ্বাদশ আসরের পর্দা উঠবে; আর পর্দা নামবে লর্ডসে।
ডেইলি বাংলাদেশের পাঠকদের জন্য তুলে ধরা হলো বিশ্বকাপের পর্দা ওঠা সেই ‘দ্য ওভাল’ ভেন্যুর পরিচিতি-
দ্য ওভাল, লন্ডন:
অবস্থান: কেনিংটন, লন্ডন, ইংল্যান্ড
প্রতিষ্ঠাকাল: ১৮৪৫
ধারণ ক্ষমতা: ২৩,৫০০
স্বত্ত্বাধিকারী: ডাচি অব কর্নওয়াল
অন্যান্য: সারে কাউন্টি ক্রিকেট ক্লাব
প্রথম টেস্ট: ৬ সেপ্টেম্বর ১৮৮০ (ইংল্যান্ড বনাম অস্ট্রেলিয়া)
শেষ টেস্ট: ১৫ আগস্ট ২০১৪ (ইংল্যান্ড বনাম ভারত)
প্রথম ওডিআই: ৭ সেপ্টেম্বর ১৯৭৩ ( ইংল্যান্ড বনাম ওয়েস্ট ইন্ডিজ)
শেষ ওডিআই: ২২ মে ২০১৪ (ইংল্যান্ড বনাম শ্রীলংকা)

লন্ডনের কেনিংটনে অবস্থিত আন্তর্জাতিক ক্রিকেট মাঠটি। ইংল্যান্ডের গুরুত্বপূর্ণ ক্রিকেট ম্যাচগুলো এখানে অনুষ্ঠিত হয়ে থাকে। শুধু ক্রিকেট কেন? যে কোনো খেলার সবচেয়ে বড় মাঠের স্বীকৃতি ইংল্যান্ডের দ্য ওভালের।
দক্ষিণ লন্ডনের মাঠটি ইংল্যান্ডের কাউন্টি ক্রিকেটের জনপ্রিয় ক্লাব সারের হোমগ্রাউন্ড হিসেবেও পরিচিত।
এই মাঠে একসময় নিয়মিত ফুটবল ও রাগবি খেলা হতো। ১৮৭০ সালে স্কটল্যান্ডের বিপক্ষে নিজেদের প্রথম আন্তর্জাতিক ফুটবল ম্যাচটিও ইংল্যান্ড এখানেই খেলে। অষ্টাদশ শতকে ক্রিকেট ক্লাব সারে স্টেডিয়ামটি অধিগ্রহণের পর বাইশ গজেরই দাপট দেখা যায় ওভালে। বিশ্বের দ্বিতীয় ও অস্ট্রেলিয়ার বিপক্ষে নিজেদের প্রথম টেস্টটি দ্যা ওভালেই খেলে ইংল্যান্ড। শুধু তাই নয় প্রথম বারের মতো ফ্লাড লাইটে ক্রিকেট খেলা শুরু হয় এখানেই। ১৯৭৫, ১৯৭৯, ১৯৮৩ এবং ১৯৯৯ সালের চারটি বিশ্বকাপের আসর বসে এই দ্য ওভালেই। আর আসন্ন বিশ্বকাপ ২০১৯ এর উদ্বোধনী ম্যাচও খানেই অনুষ্ঠিত হবে।

২৩ হাজার ৫০০ দর্শক ধারণক্ষমতা সম্পন্ন এই মাঠেই দ্বিতীয় বিশ্বযুদ্ধে বন্দিদের আটকে রাখার পরিকল্পনা করে ব্রিটিশরা। প্রথম বিশ্বযুদ্ধ নিয়ে ফিলিপ লার্কিনের কবিতাতেও ওভালের কথা উঠে আসে। বিশ্বকাপের দ্বাদশ আসরের উদ্বোধনী ম্যাচসহ পাঁচটি ম্যাচ অনুষ্ঠিত হবে ওভালে। যার মধ্যে দুটি ম্যাচ বাংলাদেশের।
দক্ষিণ আফ্রিকার বিপক্ষে প্রথম ম্যাচ ২ জুন ওভালেই খেলবে সাকিব-তামিমরা। আর ৫ জুন নিজেদের দ্বিতীয় ম্যাচে এই মাঠেই নিউজিল্যান্ডর মুখোমুখি হবে বাংলাদেশ। এর আগে ৩০ ম্যাচে বিশ্বকাপের প্রথম ম্যাচে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ওভালে নামবে স্বাগতিক ইংল্যান্ড। ৯ জুন ভারত ও ১৫ জুন শ্রীলংকার মুখোমুখি অস্ট্রেলিয়া।
- দিনাজপুর সমিতির সভাপতি জাভেদ ও সেক্রেটারী বিপুল
- আর্জেন্টিনার নৌ ও বিমানবাহিনীকে সন্ত্রাসী সংগঠন ঘোষণা ইরানের
- অবসর বয়সের আগে কর্মরতদের আয়ের সীমা বাড়ছে
- লস অ্যাঞ্জেলেসে গাড়ি চাপায় ৩ পথচারী নিহত
- বিশ্ব নেতাদের প্রতি জাতিসংঘ মহাসচিবের আহ্বান
- নিউইয়র্কে সাদেক হোসেন খোকা স্মরণে দোয়া মাহফিল
- শিবচর অ্যাসোসিয়েশন নামে নতুন সংগঠনে যাত্রা
- ফিলাডেলফিয়ায় ’৭১-এর অস্ত্রবাহী জাহাজ অবরোধের ইতিহাস স্মরণ
- জ্যামাইকা ফ্রেন্ডস সোসাইটির ২৫ বছরপূর্তি অনুষ্ঠান জানুয়ারিতে
- যুক্তরাষ্ট্রে মানব পাচারে আটক ৭ বাংলাদেশি
- বাফেলো ডিটেনশন সেন্টারে আটক ৫০ বাংলাদেশি
- ইকবাল সোবহান চৌধুরীসহ আটক সকল সাংবাদিকের মুক্তি দাবি
- নিউইয়র্কে বিপ্লব ও সংহতি দিবস পালন
- ব্রুকলিনে ভবন ধসে ৮ জনের মৃত্যু : আহত ১৭
- শপথ নিলে প্রথম বাংলাদেশি মেয়র মুহিত
- মাইক্রোসফটের সেবায় বিপর্যয় প্রভাব ৭৪ দেশে
- ৪ ঘণ্টার অচলাবস্থার পর যুক্তরাষ্ট্রে ফের ফ্লাইট চলাচল শুরু
- ঢাকায় ভারত-যুক্তরাষ্ট্রের রহস্যময় বৈঠক!
- গোল্ডেন এজের গৌরবময় এক দশক উৎযাপন
- জামাইকা মুসলিম সেন্টারে ওয়াক্ত নামাজ ও জুমা শুরু
- যুক্তরাষ্ট্র আওয়ামী নেতৃবৃন্দের দিল্লী যাত্রা
- চাক শুমারকে বার্নি স্যান্ডার্সের না
- নিউইয়র্কে ৪০ হাজার ডলার পার্কিং টিকেট!
- ইসরাইলী লবিস্ট গ্রুপ আইপ্যাক’র বিপরীতে হাবিবি প্যাক গঠন
- পুঁজিবাদের দেশে বড় শহরগুলো সমাজতন্ত্রী মেয়র
- ওয়াশিংটনের কেন্দ্রবিন্দুতে নিউইয়র্কের ৩ সন্তান
- আজকাল ৯৪৮
- নিউইয়র্কে বহুতল ভবন ধসে নিহত ২, আহত ১৭
- এক দশকের গৌরবময় পথচলা উদযাপন করল গোল্ডেন এজ হোমকেয়ার
- নিউইয়র্কে আবাসিক ভবনে ভয়াবহ আগুন
- আজকাল ৯২১
- ফেসবুক থেকে উধাও শাওনের আইডি!
- আজকাল ৯৩২
- ১২০ ডলারের খাদ্য সহায়তা পাচ্ছে নিউইয়র্কের শিশুরা
- ব্রংকসে বাকার মেলায় মানুষের ঢল
- এনটিভি ও গোল্ডেন এজের হোম কেয়ার গালা ডিনার আজ
- নিউইয়র্কে আলোচনায় শামীম ওসমান
- আজকাল ৯২৪
- আজকাল ৯৩৮
- আসামে মাটির নিচে মিললো মাছের সন্ধান, বিস্মিত বিজ্ঞানীরা
- উৎসব মুখর পরিবেশে নিউইয়র্কে ঈদ জামাত
- হজের আনুষ্ঠানিকতা শুরু সোমবার, রাতেই মিনায় যাবেন হাজিরা
- ‘লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক’ ধ্বনিতে মুখর মক্কা-মিনা
- আজ পবিত্র ঈদুল আজহা
- মধ্যপ্রাচ্যে উদযাপিত হচ্ছে পবিত্র ঈদুল আজহা
- দীপ্তির জন্মের ৬ বছর আগেই এসএসসি পাশ করেছেন তার স্বামী
- আজকাল ৯২৫
- আজকাল ৯২৩
- হোয়াটসঅ্যাপে সাইবার হামলা
- আজকাল ৯২৬
- হোপে আশাহত বাংলাদেশ
- জাতীয় দলের দরজাও বন্ধ হচ্ছে মদ এনে নিষিদ্ধ ৫ ফুটবলারের
- ধোনিকে দিয়ে জুতার ফিতা বাঁধালেন যে নারী!
- লাইভে সঞ্চালিকা বলে ফেললেন ‘সেক্স’!
- ইংলিশ তারকা ওয়েন রুনি গ্রেফতার
- বিবাহবার্ষিকীতে দারুণ উপহার দিলেন সাকিব
- সিলেট পর্ব থেকেই জিং বেল!
- বিপিএল কমিটিকে যে প্রস্তাব দিতে চান নাফিসা কামাল
- ডুফা কাপে চ্যাম্পিয়ন বনশ্রী অ্যাভেঞ্জার্স
- আউট, অর নট-আউট!
- জয়ের ধারায় ফিরল রিয়াল মাদ্রিদ
- প্রস্তুতি ম্যাচে নিউজিল্যান্ড একাদশের বিপক্ষে বাংলাদেশের জয়
- ‘২০ বছর’ খেলতে চান মাশরাফি
- ২০৮ করেও অস্ট্রেলিয়ার কাছে পাত্তা পেলো না ভারত
- বিপিএলে খেলতে পারবেন ভারতীয় ক্রিকেটাররা
