দ্বিতীয় ম্যাচেও অনিশ্চিত মুশফিক
প্রকাশিত: ৭ মার্চ ২০১৯
হ্যামিল্টনে টেস্ট সিরিজের প্রথম ম্যাচের দ্বিতীয় ইনিংসে সৌম্য সরকার ও মাহমুদউল্লাহ রিয়াদের ক্যারিয়ার সেরা সেঞ্চুরি এবং তামিম ইকবালের ৭৪ রানের ইনিংসে ৪২৯ রান করেছিল বাংলাদেশ দল। আপাতদৃষ্টিতে বেশ ভালো সংগ্রহ। কিন্তু বাস্তবতা হলো ম্যাচে ইনিংস ও ৫২ রানের বিশাল ব্যবধানে হেরেছে টাইগাররা।
কারণ ম্যাচের প্রথম ইনিংসেই যে হেরে বসেছে বাংলাদেশ। যেখানে তামিম ইকবালের ১২৬ রানের ঝকঝকে ইনিংসের পরেও মাত্র ২৩৪ রানে অলআউট হয়েছিল দল। এত অল্প রানের জবাবে ব্যাট করতে নেমে ৭১৫ রানের পাহাড়ে চড়ে স্বাগতিকরা, পায় ৪৮২ রানের বিশাল লিড। যে কারণে দ্বিতীয় ইনিংসে ৪২৯ রান করেও বিব্রতকর হার এড়াতে পারেনি মাহমুদউল্লাহ রিয়াদের দল।
অস্বীকার করার উপায় নেই হ্যামিল্টনে দেশের অন্যতম সেরা এবং নির্ভরযোগ্য ব্যাটসম্যান মুশফিকুর রহীমের অভাববোধ করেছে বাংলাদেশ। তামিমের সেই সেঞ্চুরির পর টপ-মিডল অর্ডারে ব্যাট হাতে প্রতিরোধ গড়তে পারেননি কেউই। মুশফিক থাকলে চিত্রটা হতে পারতো অন্যরকম।
প্রথম ম্যাচে তাকে না পেলেও দ্বিতীয় টেস্টে মুশফিকের ফেরার ছিলো জোর সম্ভাবনা। নিউজিল্যান্ডের গত সফরের ওয়েলিংটন টেস্টে সাকিব আল হাসানের (২১৭) সঙ্গে রেকর্ড ৩৫৯ রানের জুটি গড়ার পথে মুশফিক খেলেছিলেন ১৫৯ রানের বীরোচিত ইনিংস। তাই ওয়েলিংটন টেস্টের আগে আবারও তার দিকে তাকিয়ে ছিল বাংলাদেশ।
কিন্তু বুধবারের অনুশীলন শেষে টাইগার কোচ স্টিভ রোডসের ভাষ্য অনুযায়ী দ্বিতীয় ম্যাচেও মুশফিকের ফেরার সম্ভাবনা খুবই কম। ওয়েলিংটনে মুশফিক খেলবেন এমন আশাবাদ তো দূরে, উল্টো অনিশ্চিয়তার কথাই জানিয়েছেন রোডস।
ওয়েলিংটনের বেসিন রিজার্ভে টাইগারদের অনুশীলন শেষে মুশফিকের ব্যাপারে জানাতে গিয়ে রোডস বলেন, ‘ইনজুরিতে পড়ার পর আজকেই প্রথমবারের মতো ব্যাট হাতে নিল মুশফিক। আমরা টেনিস বল, রাবার বল এবং ক্রিকেট বল দিয়ে চেষ্টা করেছি। কিন্তু যখনই ক্রিকেট বলে খেলতে গেল, সে লিগামেন্টের আশপাশে তিক্ত ব্যথা অনুভব করেছে। সত্যি বললে দ্বিতীয় ম্যাচে পুরোপুরি অনিশ্চিত সে। তবে ভালো খবর হলো তৃতীয় ম্যাচে সে খেলবেই। আশা করছি এর মাঝে আর কোনো সমস্যা দেখা দেবে না।’
এদিকে ওয়েলিংটনে প্রথম দিনের অনুশীলনে তামিম ইকবালও ব্যথা অনুভব করেছেন। তবে সেটি কোনো গুরুতর নয়। কিন্তু সতর্কতা স্বরুপ বুধবার বেশিক্ষণ অনুশীলন করেননি দেশসেরা এ ওপেনার।
তামিমের বিষয়ে রোডস বলেন, ‘আজ (বুধবার) খুবই হালকা অনুশীলন করেছে তামিম। খুবই ক্ষীণ একটা ব্যথা রয়েছে তার। তবে সে ভালো অবস্থায় আছে। হ্যামিল্টনে দুই ইনিংসে অনেক ব্যাটিং করেছে এবং ২০০ রান করেছে। সে ভালো আছে।’
এদিকে দ্বিতীয় ম্যাচের একাদশ কেমন হবে তা নিয়ে বেশ চিন্তায় পড়েছেন টাইগার কোচ। কেননা আগেই বলে রেখেছেন ওয়েলিংটনে ফেরানো হবে মোস্তাফিজুর রহমানকে। কম হলেও, ফেরার সম্ভাবনা রয়েছেন মুশফিকেরও। এছাড়া স্কোয়াডের দুই স্পিনার তাইজুল ইসলাম ও নাঈম ইসলাম সমান দাবীদার একাদশে জায়গা পাওয়ার। প্রথম ম্যাচের সেঞ্চুরিয়ান সৌম্য সরকারকেও নেয়া হয়েছে ব্যাকআপ অপশন থেকে।
সব মিলিয়ে বেশ কঠিন পরিস্থিতিতেই রয়েছেন রোডস। বৃহস্পতিবারের অনুশীলন শেষে চূড়ান্ত সিদ্ধান্ত নেয়ার আভাসই দিয়েছেন তিনি। রোডস বলেন, ‘এমনটা হয় মাঝে মাঝে। নিউজিল্যান্ডে আমরা মোটেও আদর্শ পরিস্থিতিতে নেই। তবে প্রথম ম্যাচে সৌম্যকে ভালো করতে দেখে ভালো লেগেছে। যদিও সে আমাদের ব্যাকআপ ব্যাটসম্যান ছিলো লিটনের সঙ্গে। দেখা যাক আগামীকাল (বৃহস্পতিবার) অনুশীলন শেষে সিদ্ধান্ত কেমন দাঁড়ায়।’
বাংলাদেশ সময় বৃহস্পতিবার দিবাগত রাত, শুক্রবার প্রথম প্রহরে ভোর ৪.০০টায় ওয়েলিংটনের বেসিন রিজার্ভে সিরিজের দ্বিতীয় টেস্ট খেলতে নামবে বাংলাদেশ ক্রিকেট দল।
- আ’লীগ নেতাদের নিয়ে হাসিনার বৈঠকে আপত্তি দিল্লীর
- সেলিম-আলী পরিষদের ওজন পার্ক নির্বাচন পরিচালনা কমিটি গঠন
- গোল্ডেন এইজ প্রেজেন্টস সোনু নিগমের কনসার্ট
- ইরানের স্কুলে হামলায় যুক্তরাষ্ট্র জড়িত ও যুদ্ধাপরাধের সামিল
- ট্রাম্প চাইলেন অঙ্গরাজ্য বানাতে
- বাংলাদেশি শিক্ষার্থীদের জন্য সুখবর
- তেলের মূল্যবৃদ্ধির প্রতিবাদে বাংলাদেশসহ বিশ্বজুড়ে বিক্ষোভ
- আজকাল ৯৪০
- ইজরাইলকে ৪০ হাজার বিধ্বংসী বোমা দিচ্ছেন ট্রাম্প
- জাতিসংঘে তারেকের ৯৬ ঘন্টার সফর
- `বিবাহিত পুরুষের সঙ্গে সম্পর্কে জড়ানো নারীরা অশুভ`
- পশ্চিমা সম্প্রসারণবাদই ইউক্রেন সংকটের মূল: রুশ পররাষ্ট্রমন্ত্রী
- সাত মাসে ৪০০ ধর্ষণ, শিশুদের বিরুদ্ধে সহিংসতার ঘটনা ৬০৬
- মন্ত্রিসভায় পাস হলেও গেজেট হচ্ছে না পে-স্কেলের
- র্যাব বিলুপ্ত, যাত্রা শুরু এসআরবির
- মধ্যবর্তী নির্বাচনের আগে ‘দুর্বল’ ট্রাম্প
- জ্বালানিসংকট সমাধানে কয়লা উত্তোলনে জোর
- যুক্তরাষ্ট্রে পোশাক রপ্তানিতে রেকর্ড, আগস্টেই প্রবৃদ্ধি ২৫.৬৫ শতা
- ইরানের হামলায় মার্কিন ঘাঁটিতে ধ্বংস শত শত ভবন ও ড্রোন
- রেলের জমিতে দখলের রাজত্ব
- এয়ারলাইন্সের বিল ডলারে নেওয়ার সিদ্ধান্ত
- হুতিদের ঠেকাতে যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় সৌদি-ইসরায়েল যোগাযোগ
- গুজব ছড়ানো পেজ ও অনিবন্ধিত নিউজ পোর্টাল বন্ধের নির্দেশ
- গ্যাস-বিদ্যুৎ সংকটে ৫৫% নিটওয়্যার রপ্তানি আদেশ বাতিল বা কমেছে
- পে-স্কেলে বড় পরিবর্তন
নিচের গ্রেডে ৫% ইনক্রিমেন্ট - রাজধানীতে বাড়ছে অজ্ঞাত লাশ
- ভাঙনের পথে যুক্তরাজ্য
- এআই নিয়ে সমালোচকদের কড়া হুঁশিয়ারি ট্রাম্পের
- এআই নিয়ে সমালোচকদের কড়া হুঁশিয়ারি ট্রাম্পের
- ট্রেনে রুশ ড্রোন হামলা পুতিনের পরিকল্পিত উসকানি
- প্রতিমন্ত্রী নূরসহ বিগ বাজেটের মিডিয়া বিনিয়োগ নিয়ে চাঞ্চল্য
- আজকাল ৯২১
- আজকের সংখ্যা ৯১৭
- ফেসবুক থেকে উধাও শাওনের আইডি!
- আজকাল ৯১৫
- ১২০ ডলারের খাদ্য সহায়তা পাচ্ছে নিউইয়র্কের শিশুরা
- নতুন নামে করোনার ‘সিকাডা’ ভ্যারিয়েন্ট
- শীর্ষ গোয়েন্দাদের যুক্তরাষ্ট্রে রহস্যময় সফর
- আজকাল ৯১২
- আজকাল ৯১৩
- ব্রংকসে বাকার মেলায় মানুষের ঢল
- এনটিভি ও গোল্ডেন এজের হোম কেয়ার গালা ডিনার আজ
- নিউইয়র্কে আলোচনায় শামীম ওসমান
- আজকাল ৯২৪
- আজকাল ৯১৬
- এবার স্টেডফাস্টের ১০ লাখ গ্রাহকের তথ্য ফাঁস
- আজকাল ৯১৪
- আসামে মাটির নিচে মিললো মাছের সন্ধান, বিস্মিত বিজ্ঞানীরা
- বট বাহিনীর নৃত্য, আমিনুলের তেল ও বিব্রত জাইমা
- হজের আনুষ্ঠানিকতা শুরু সোমবার, রাতেই মিনায় যাবেন হাজিরা
- হোপে আশাহত বাংলাদেশ
- জাতীয় দলের দরজাও বন্ধ হচ্ছে মদ এনে নিষিদ্ধ ৫ ফুটবলারের
- ধোনিকে দিয়ে জুতার ফিতা বাঁধালেন যে নারী!
- লাইভে সঞ্চালিকা বলে ফেললেন ‘সেক্স’!
- ইংলিশ তারকা ওয়েন রুনি গ্রেফতার
- বিবাহবার্ষিকীতে দারুণ উপহার দিলেন সাকিব
- সিলেট পর্ব থেকেই জিং বেল!
- বিপিএল কমিটিকে যে প্রস্তাব দিতে চান নাফিসা কামাল
- ডুফা কাপে চ্যাম্পিয়ন বনশ্রী অ্যাভেঞ্জার্স
- আউট, অর নট-আউট!
- জয়ের ধারায় ফিরল রিয়াল মাদ্রিদ
- প্রস্তুতি ম্যাচে নিউজিল্যান্ড একাদশের বিপক্ষে বাংলাদেশের জয়
- ‘২০ বছর’ খেলতে চান মাশরাফি
- ২০৮ করেও অস্ট্রেলিয়ার কাছে পাত্তা পেলো না ভারত
- বিপিএলে খেলতে পারবেন ভারতীয় ক্রিকেটাররা
