দেয়ালে দেয়ালে দেশপ্রেম সাম্য ও প্রতিবাদের রং
প্রকাশিত: ১৩ আগস্ট ২০২৪
শ্রাবণের দুপুরে রমনা এলাকায় এক পশলা বৃষ্টি ঝরে গেল। চারপাশ স্নিগ্ধ। রমনা পার্কের বিপরীতে আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটের দেয়ালঘেঁষে তখন একঝাঁক তরুণ-তরুণীর জটলা। তাদের কারও হাতে রঙের কৌটা, কেউ তুলি দিয়ে দেয়ালে আঁচড় দিচ্ছেন। দেয়ালের একটি অংশ পরিষ্কারে ব্যস্ত কয়েকজন। সবার মনোযোগ গভীর, তবে তুমুল উচ্ছ্বাস নিয়ে কাজটি করছেন তারা। কাছে যেতেই চোখ আটকে গেল দেয়ালে আঁকা একটি ছবিতে। সাদা দেয়ালে লাল সূর্যের আলোকচ্ছটা। সূর্যের কেন্দ্র বরাবর পতাকা বাঁধা একটি মুষ্টিবদ্ধ হাত। এই হাতের দুই পাশে মসজিদ-মন্দির-প্যাগোডা-চার্চ। ছবিটির রং তখনও কাঁচা। সদ্য আঁকা এই ছবি সাম্যের বার্তা দেয়।
গতকাল সোমবার রমনা এলাকার বেশ কয়েকটি দেয়ালে এমন আরও অনেক গ্রাফিতি দেখা যায়। এর মধ্যে একটি ছবিতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে শহীদদের প্রতি লেখা ‘আমরা তোমাদের ভুলব না’, আরেকটিতে লেখা, ‘চা শ্রমিকের বেতন বাড়াও, গণহত্যার বিচার করো, স্বাধীন দেশে আয়না ঘর?’ দেয়ালের পাশের একটি অংশে হলুদ রঙের ওপর হাত দিয়ে শিকল ভাঙার দৃশ্য চোখে পড়ল। এর ওপর সবুজ রঙে লেখা জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ‘কারার ওই লৌহ কপাট’ শিরোনামের গানের লাইন, ‘কে দেয় সাজা মুক্ত স্বাধীন সত্যকে রে?’ আরেক দেয়ালে ২৮ বছর আগে রাঙামাটি থেকে অপহৃত কল্পনা চাকমার ছবি এঁকে লেখা, ‘আমরাই কল্পনা চাকমা।’ দেয়ালজুড়ে এরকম প্রত্যেক গ্রাফিতি প্রতিবাদ, সাম্য ও দেশপ্রেমের বার্তা দিচ্ছে।
গ্রাফিতি আঁকায় ব্যস্ত কয়েকজনের সঙ্গে কথা বলে জানা গেল, রিফর্ম উইলস গ্রুপের সদস্যরা এগুলো আঁকছেন। সংগঠনটি উইলস লিটল ফ্লাওয়ার স্কুল অ্যান্ড কলেজের সাবেক ও বর্তমান শিক্ষার্থীরা মিলে গড়েছেন। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় বিভিন্ন দেয়ালে প্রতিবাদী স্লোগানের পাশাপাশি কিছু অশ্লীল কথাও লেখা হয়েছিল। রিফর্ম উইলস গ্রুপের সদস্যরা সেসব মুছে সামাজিক বার্তা দেয়– এমন গ্রাফিতি আঁকছেন।
উইলস লিটল ফ্লাওয়ার স্কুলের প্রাক্তন শিক্ষার্থী শিহাফ মাহমুদ সবাইকে কাজ বুঝিয়ে দিচ্ছিলেন। কার কী প্রয়োজন, সেসব খেয়াল রাখছিলেন তিনি। এ সময় শিহাফ বলেন, ‘একটি বড় আন্দোলনের মধ্য দিয়ে আমরা এখানে এসেছি। তাই নতুন বাংলাদেশের জন্য নিজেদের জায়গা থেকে পরিষ্কার-পরিচ্ছন্নতা এবং বিভিন্ন সামাজিক বার্তা ছড়ানোর চেষ্টা করছি। তারই ধারাবাহিকতা এই গ্রাফিতি। সবাই সবার জায়গা থেকে কাজ করলে আমাদের দেশটা সুন্দর হবে।’
পাশেই দুর্নীতি দমন কমিশনের (দুদক) কার্যালয়ের দেয়াল। সেখানেও গ্রাফিতি আঁকছেন শিক্ষার্থীরা। এ ছাড়া বেইলি রোডের দুই পাশের দেয়ালগুলো গ্রাফিতিতে রঙিন হয়ে উঠেছে। আন্দোলন ঘিরে সংঘর্ষ চলাকালে নিহত হওয়ার কিছু সময় আগে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী মীর মাহফুজুর রহমান মুগ্ধর বলা ‘পানি লাগবে পানি’ বাক্যটিও দেখা গেল কয়েকটি দেয়ালে। ভিকারুননিসা নূন স্কুল ও কলেজসহ আশপাশর বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা এসব গ্রাফিতি আঁকছেন।
বড় মগবাজারে মিরপুর থেকে শিক্ষার্থীরা এসে দেয়ালে গ্রাফিতি আঁকেন। এতে অংশ নেন মগবাজার, মধুবাগ এলাকার বিভিন্ন স্কুল-কলেজের শিক্ষার্থী। এ ছাড়া তারা এলাকায় পরিষ্কার-পরিচ্ছন্নতার কাজ ও ট্রাফিক নিয়ন্ত্রণও করছেন। কিছু কিছু জায়গায় এসব কাজে শিক্ষার্থীদের সহায়তা করছেন অভিভাবকরা। তাদের সবার প্রত্যয় একটি নতুন বাংলাদেশ গড়ার।
- তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশের উজ্জ্বল ভবিষ্যৎ রয়েছে: ট্রাম্প
- হিসাব মেলানোই দায়
- প্রকাশ্যে মার্কিন প্রশাসনের অন্তর্দ্বন্দ্ব
- ইরানে ফের মার্কিন বিমান হামলা শুরু, জানালেন ট্রাম্প
- ‘আমি বেঁচে গেছি, কিন্তু আমার ভাই-বোন পারেনি’
- ৪৯ বছরে বিএনপি
- পালটা-পালটি হামলার পর এবার ইরানকে আরও কঠোর হুমকি দিলেন ট্রাম্প
- ইরানে পারমাণবিক হামলার সম্ভাবনা নাকচ করলেন ট্রাম্প
- ইরান-যুক্তরাষ্ট্রের নতুন সংঘাতের প্রভাব তেলের বাজারে
- পে-স্কেলের প্রস্তাবিত গেজেটে দেখুন কার বেতন কত বাড়ল
- শীর্ষ সন্ত্রাসীদের হাতে লুটের অস্ত্র
- বিমানবন্দরের থার্ড টার্মিনালে দুর্ঘটনা, বিমানবাহিনীর ৩ সদস্য নিহত
- জ্বালানির বহুমুখী সংকটে বিদ্যুৎ পরিস্থিতি নাজুক
- নিউ ইয়র্কে তোপের মুখে আরএসএস প্রধান মোহন ভাগবত
- নেপালে বন্যা বিপর্যয়: সর্বশেষ প্রাণহানি ও নিখোঁজ কতজন?
- নিউ ইয়র্কে পুতুলনাচের আসরে ইসরাইলবিরোধী বিক্ষোভ
- মান নিয়ে প্রশ্ন, তবু বেড়েছে বেসরকারি বিশ্ববিদ্যালয়
- ইরানে পারমাণবিক হামলা চালাতে পারে যুক্তরাষ্ট্র
- মার্কিন হামলার জবাবে ইরানের পাল্টা হামলা শুরু
- প্রতিদিন ৭ বিলিয়ন ডলার করে বাড়ছে যুক্তরাষ্ট্রের ঋণ
- নবম পে-স্কেলের দুয়ারে সরকারি চাকরিজীবীরা
- সব পাপ ধুয়েমুছে আল্লাহ-খোদার নাম নিয়ে মরতে চাই: পপি
- বিমানবন্দর ছাত্রদলের সভাপতি-সম্পাদকসহ গ্রেফতার ৩
- ঢাকার ভোর ভয়ংকর
- বছরে কোটি টাকার বেশি বৃত্তিতে যুক্তরাষ্ট্রে ফেলোশিপের সুযোগ
- মধ্যরাতে সড়ক দুর্ঘটনার কবলে তিশা
- ইরান যুদ্ধ ও বাণিজ্য উত্তেজনা, মধ্যবর্তী নির্বাচনের আগে চাপে ট্রা
- ভেনেজুয়েলার বিশাল তেল ভাণ্ডারের নিয়ন্ত্রণ নিচ্ছে যুক্তরাষ্ট্র
- পাকিস্তানে ঘন ঘন ভিড়ছে তুর্কি সামরিক বিমান, দুশ্চিন্তায় ভারত
- প্রেম-বিয়ে যেকোনো বিচ্ছেদেই মিলবে ৭ দিনের বেতনসহ ছুটি
- প্রতিমন্ত্রী নূরসহ বিগ বাজেটের মিডিয়া বিনিয়োগ নিয়ে চাঞ্চল্য
- আজকাল ৯২১
- আজকের সংখ্যা ৯১৭
- আজকাল ৯১০
- মেটার ঘোষণা: ব্রাউজার ও ডেস্কটপে বন্ধ হচ্ছে মেসেঞ্জার
- আজকাল ৯১১
- আজকাল ৯১৫
- নতুন নামে করোনার ‘সিকাডা’ ভ্যারিয়েন্ট
- ফেসবুক থেকে উধাও শাওনের আইডি!
- শীর্ষ গোয়েন্দাদের যুক্তরাষ্ট্রে রহস্যময় সফর
- আজকাল ৯১২
- আজকাল ৯০৯
- আজকাল ৯১৩
- ব্রংকসে বাকার মেলায় মানুষের ঢল
- নিউইয়র্কে আলোচনায় শামীম ওসমান
- আজকাল ৯২৪
- এনটিভি ও গোল্ডেন এজের হোম কেয়ার গালা ডিনার আজ
- আজকাল ৯১৬
- এবার স্টেডফাস্টের ১০ লাখ গ্রাহকের তথ্য ফাঁস
- আজকাল ৯১৪
- মার্কিন ভিসা বাতিল ৫১ বাংলাদেশির!
- প্রশাসনকে নিরপেক্ষ করবে যুক্তরাষ্ট্র
শলা-পরামর্শ করতে আসছেন হাস - তারেকের অপচেষ্টা প্রতিহত করবে ভোটাররা
- অবিলম্বে খালেদা জিয়ার মুক্তি ৩৫ লাখ মামলা প্রত্যাহার
- নির্বাচনী কর্মকর্তাদের সাথে নারায়ণগঞ্জ প্রার্থীদের মতবিনিময় সভা
- ছাত্রলীগ নেত্রীর ভিডিও ভাইরাল
- এনবিআরে ‘কমপ্লিট শাটডাউন’ চলবে রোববারও
- গণসংযোগকালে যুবলীগ নেতা হত্যা
- মুখোমুখি বাইডেন-হাসিনা
জিতবে কে? - আমেরিকার ‘ধমকে’ প্রথম কুপোকাত আজম
- ধর্ম ব্যবসায়ীরা ধোকা দিয়ে রাষ্ট্র ক্ষমতায় আসতে চায়:সালমা ওসমান
- বাংলাদেশে বাজেট পেশ
যেসব পন্যের দাম বাড়বে-কমবে - বাংলাদেশের নির্বাচন
বাইডেন-মোদী বৈঠকেই হাসিনার ভাগ্য নির্ধারণ? - সুন্দর আগামীর জন্য আবারও নৌকায় ভোট দিন: সোহেল তাজ
- রাষ্ট্রদূত হাস আসছেন ফাইলে কি থাকছে?
