দেশেই তৈরি হচ্ছে মাদারবোর্ড
নিউজ ডেস্ক
প্রকাশিত: ৩১ জানুয়ারি ২০১৯
ডিজিটাল ডিভাইসের অপরিহার্য অনুষঙ্গ মাদারবোর্ড এখন দেশেই তৈরি হচ্ছে। বর্তমানে টু লেয়ারের মাদারবোর্ড তৈরি হলেও শিগগিরই মাল্টিলেয়ারের মাদারবোর্ড দেশেই তৈরি হবে। একাধিক প্রতিষ্ঠান দেশেই মাদারবোর্ড তৈরি করবে। এরই মধ্যে ওয়ালটন মাদারবোর্ড উৎপাদন শুরু করেছে। সংশ্লিষ্ট বিভিন্ন সূত্রে এ তথ্য জানা গেছে।
প্রসঙ্গত, কম্পিউটার, ল্যাপটপ, মোবাইল ফোনের মতো ডিজিটাল ডিভাইসের মূল উপকরণ হলো সার্কিট বোর্ড বা পিসিবি। মাদারবোর্ডকে কখনও কখনও মেইনবোর্ড বা সিস্টেম বোর্ডও বলা হয়। তবে ম্যাকিনটোশ কম্পিউটারের বেলায় এটিকে লজিকবোর্ড বলা হয়ে থাকে। মাদারবোর্ডের মাধ্যমে কম্পিউটারের সব যন্ত্রাংশকে একে-অপরের সঙ্গে সংযুক্ত করা হয়।
সংশ্লিষ্টরা বলছেন, দেশে ডিজিটাল ডিভাইসের বাজার দখল করতে হলে মাদারবোর্ড তৈরির কোনও বিকল্প নেই। বিদেশি প্রযুক্তি কোম্পানিগুলোর সঙ্গে প্রতিযোগিতায় টিকে থাকতে হলে এবং দেশের প্রযুক্তি বাজার নিজেদের দখলে রাখতে হলে মাদারবোর্ড উৎপাদনে যেতে হবে। মাদারবোর্ড দেশে তৈরি করা গেলে সংশ্লিষ্ট ডিজিটাল ডিভাইসের দামও কমবে।
এ বিষয়ে ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তিমন্ত্রী মোস্তাফা জব্বার বলেন, ‘আগামী দুই মাসের মধ্যে দেশে মাদারবোর্ড (মাল্টিলেয়ার) তৈরি হবে। গত চার মাসে দেশে ছয়টি কারখানা উদ্বোধন করা হয়েছে। এসবের ধারাবাহিকতায় ডিজিটাল ডিভাইসের বাজারও বাংলাদেশের দখলে থাকবে।’ তিনি বলেন, ‘অনেকে বিশ্বাস করেনি যে, আমরা ল্যাপটপ বানাবো, মোবাইল ফোন বানাবো। এসব তো ক্রস করেই ফেলছি, আমরা এখন মাদারবোর্ড বানানোর যুগে পৌঁছে গেছি।’
তিনি জানান, শিগগিরই মাদারবোর্ড বানানোর জন্য যেসব উপাদান (কম্পোনেন্ট) রয়েছে সেগুলোর জন্য এক শতাংশ শুল্কর স্ট্যাটিউটরি রেগুলেটরি অর্ডার (এসআরও) জারি হয়ে যাবে।
ওয়ালটন কর্তৃপক্ষ জানান, ওয়ালটনের কারখানায় ইতোমধ্যে টু-লেয়ারের মাদারবোর্ড উৎপাদন হচ্ছে যা টেলিভিশন, রিমোট কন্ট্রোল যন্ত্র, মোবাইল ফোন, চার্জার ইত্যাদিতে ব্যবহার হচ্ছে। খুব শিগগিরই মাল্টিলেয়ার মাদারবোর্ড উৎপাদনে যাবে ওয়ালটন। এজন্য ওয়ালটনের রয়েছে সারফেস মাউন্টিং টেকনোলজি, যার মাধ্যমে প্রিন্টেড সার্কিট বোর্ড বা পিসিবি বোর্ডের ওপর অতি নিখুঁতভাবে সুক্ষ্ম-সুক্ষ্ম পিন বসিয়ে উচ্চমান ক্ষমতা সম্পন্ন মাদারবোর্ড তৈরি করা হবে।
জানা গেছে, সরকার দেশের পাঁচ কোটি শিক্ষার্থীর হাতে ল্যাপটপ তুলে দিতে চায়। এত ল্যাপটপ দেশে তৈরি করা গেলে নিজেদের সক্ষমতাও প্রকাশ করা যাবে। এ কারণে সরকার স্থানীয় প্রযুক্তি পণ্য নির্মাতাদের কাছ থেকে ল্যাপটপ নিতে আগ্রহী। অন্যদিকে শিক্ষার্থীদের দেওয়ার জন্য দোয়েল ল্যাপটপ প্রকল্প থেকেও ল্যাপটপ নেওয়ার পরিকল্পনা রয়েছে। এই বিশাল কর্মযজ্ঞ সামাল দিতে দেশে মাদারবোর্ড তৈরি করলে যেমন সাশ্রয়ী হবে, তেমনি একটি হার্ডওয়্যার শিল্পও দাঁড়িয়ে যাবে। দেশের ডিজিটাল ডিভাইসের ৮০ ভাগ চাহিদা বাংলাদেশে তৈরি ডিভাইসে মেটাতে চায় সরকার।
এদিকে প্রযুক্তি পণ্যের আমদানি নির্ভরতা কমাতে দেশে হার্ডওয়্যার শিল্পের বিকাশে দেশি-বিদেশি কোনও প্রতিষ্ঠান হাইটেক পার্ক ও হাইটেক পার্কের বাইরে ডিজিটাল ডিভাইস উৎপাদন করলে ১০ শতাংশ নগদ আর্থিক প্রণোদনা পাবে বলে সরকার আগেই ঘোষণা দিয়েছে।
এ বিষয়ে জানতে চাইলে দেশে স্যামসাং মোবাইল উৎপাদনকারী প্রতিষ্ঠান ফেয়ার গ্রুপের প্রধান বিপণন কর্মকর্তা মেসবাহ উদ্দিন বলেন, ‘আমরা এখন মাদারবোর্ড আমদানি করছি। ভবিষ্যতে মাদারবোর্ড দেশেই তৈরি করতে চাই। তবে তার আগে দেশে মাদারবোর্ড তৈরির মতো অনুকূল পরিবেশ তৈরি হতে হবে। এই অনুকূল পরিবেশ কয়েকটি ফ্যাক্টরের ওপর নির্ভর করে।’
সংশ্লিষ্ট সূত্র জানায়, আন্তর্জাতিক ব্র্যান্ডের কয়েকটি ল্যাপটপ নির্মাতা প্রতিষ্ঠান বাংলাদেশে কারখানা নির্মাণ করতে আগ্রহ প্রকাশ করেছে। ওই প্রতিষ্ঠানগুলোকে এ দেশে কারখানা স্থাপন, প্রযুক্তি পণ্য সংযোজন, বিপণন, রফতানিসহ আরও কী সুবিধা দেওয়া যায় সে বিষয়ে প্রস্তাবনা তৈরির কাজ শুরু হয়েছে। এরই মধ্যে একটি প্রতিষ্ঠানকে জায়গা বরাদ্দ দেওয়া হয়েছে। তালিকায় রয়েছে স্যামসাং, হুয়াওয়ে, ডেল, এইচপি ও লেনোভোর মতো পাঁচটি কোম্পানি।
চীনের প্রযুক্তিপণ্য নির্মাতা প্রতিষ্ঠান হুয়াওয়ে এরই মধ্যে কারখানা স্থাপনের জন্য গাজীপুরের কালিয়াকৈরের বঙ্গবন্ধু হাইটেক পার্কে ৭ একর জায়গা বরাদ্দ পেয়েছে। অন্যদিকে দেশীয় উদ্যোক্তাদের সহযোগিতায় নরসিংদীর শিবপুরে স্থাপন করা হয়েছে স্যামসাংয়ের কারখানা। এই কারখানায় বর্তমানে ফোর-জি স্মার্টফোন তৈরি হলেও ভবিষ্যতে ল্যাপটপ তৈরি করা হবে বলে জানিয়েছেন সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। স্যামসাংয়ের এই কারখানায় অন্যান্য ব্র্যান্ডের ল্যাপটপ তৈরি করা হতে পারে এমন আয়োজনও থাকছে।
দেশের প্রযুক্তি পণ্য ব্যবসায়ীদের সংগঠন বিসিএস -এর সভাপতি সুব্রত সরকার বলেন, আমরা পাঁচটি ব্র্যান্ডকে এ দেশে কারখানা স্থাপনের জন্য আমন্ত্রণ জানাবো। প্রস্তাবনা তৈরি হচ্ছে। এদের মধ্যে কয়েকটির কাছ থেকে আগেই ইতিবাচক সাড়াও পাওয়া গেছে বলে তিনি জানান।
- চট্টগ্রামে অধ্যাপক ইউনূসের পৈতৃক বাড়িতে আগুন
- পৃথিবী থেকে এক আলোকদিন দূরত্ব পার করল ভয়েজার-১
- আলাস্কায় সিনেট নির্বাচনে ডেমোক্র্যাট পেলটোলার জয়
- আল-আকসায় শতাধিক ইসরাইলির অনুপ্রবেশ
- ১ গোলে হেরে সাফের সেমিফাইনাল থেকে বাংলাদেশের বিদায়
- ১৫ বছরে যুক্তরাষ্ট্রে বাংলাদেশি অভিবাসী বেড়েছে ১৪১ শতাংশ
- কালো তালিকাভুক্ত প্রতিষ্ঠানের হাতে শতকোটি টাকার কাজ
- একসঙ্গে ট্রাম্প, পুতিন ও শি, বৈঠক ঘিরে রহস্য-উদ্বেগ
- ‘হামমুক্ত’ দেশের মর্যাদা হারাল যুক্তরাষ্ট্র
- ৯ দিনে গ্রামীণ ব্যাংকের ৩৭ শাখায় হামলা-আগুন
- আ.লীগের হামলায়, নড়াইলে বিএনপির ২ নেতা নিহত
- জিটিএ সিক্স খেলতে স্ত্রীর সঙ্গে ‘চুক্তি’, এক সপ্তাহ সংসারের কোনো
- পর্ন তারকাকে ঘুষ দেওয়া মামলায় সাজা বাতিল চেয়ে ট্রাম্পের আপিল
- ডিসেম্বরের পর আয়কর রিটার্ন জমায় বাড়তি কর, কত গুনতে হবে?
- রাশিয়ায় ইউক্রেনের দূরপাল্লার হামলা, সমালোচনা যুক্তরাষ্ট্রের
- যুক্তরাষ্ট্রে বড় ব্যাংকগুলোর অনলাইন লেনদেনে বিপর্যয়
- সৌদি আরবের একাংশ দখলে নিয়েছে হুথিরা: টাকার কার্লসন
- জাতীয় গ্রিডে প্রথম বার পারমাণবিক বিদ্যুৎ
- যুক্তরাষ্ট্র-জাপানের ‘আলু যুদ্ধের’ নতুন মোড়
- বিশ্বের দূষিত বায়ুর শহরের তালিকায় দ্বিতীয় ঢাকা
- ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে পালটাপালটি হামলা, মধ্যপ্রাচ্যে যুদ্ধ
- মার্কিন জাতীয় নিরাপত্তা সংস্থার গোপন যোগাযোগ নেটওয়ার্কে বিভ্রাট
- কারাগারে আর বাঁচতে পারবেন কিনা, শঙ্কায় ইমরান খান
- লন্ডনে নাহিদের সংবর্ধনা শেষে আ.লীগ-এনসিপি সংঘর্ষ, আহত ৪
- ইরান সংঘাত দীর্ঘস্থায়ী যুদ্ধে রূপ নিতে দেবেন না ট্রাম্প: ভ্যান্স
- সাঈদ খোকনকে ডিবিতে হস্তান্তর
- তুরস্কে মোসাদের দুঃসাহসিক অভিযান,ইরানি জেনারেলকে তুলে নিয়ে হত্যা
- মৃত্যুদণ্ড নিয়ে বদলে গেল মার্কিনিদের অবস্থান, জরিপে চমক
- টেস্ট লিখে ডায়াগনস্টিক সেন্টারগুলো থেকে চিকিৎসকরা বছরে কমিশন পান
- লিটন-হৃদয়ের শতকে দক্ষিণ আফ্রিকায় রেকর্ড সংগ্রহ বাংলাদেশের
- আজকাল ৯২১
- আজকাল ৯৩২
- ফেসবুক থেকে উধাও শাওনের আইডি!
- এনটিভি ও গোল্ডেন এজের হোম কেয়ার গালা ডিনার আজ
- উৎসব মুখর পরিবেশে নিউইয়র্কে ঈদ জামাত
- ১২০ ডলারের খাদ্য সহায়তা পাচ্ছে নিউইয়র্কের শিশুরা
- আজকাল ৯২৪
- ব্রংকসে বাকার মেলায় মানুষের ঢল
- আজকাল ৯৩৮
- নিউইয়র্কে আলোচনায় শামীম ওসমান
- আজকাল ৯২৫
- হজের আনুষ্ঠানিকতা শুরু সোমবার, রাতেই মিনায় যাবেন হাজিরা
- মন্তব্য প্রতিবেদন
কর্নেল অলির প্রার্থীতা ও কাজি মন্টুর কলাম - ‘লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক’ ধ্বনিতে মুখর মক্কা-মিনা
- আজ পবিত্র ঈদুল আজহা
- মধ্যপ্রাচ্যে উদযাপিত হচ্ছে পবিত্র ঈদুল আজহা
- আজকাল ৯২৬
- আজকাল ৯২৩
- দীপ্তির জন্মের ৬ বছর আগেই এসএসসি পাশ করেছেন তার স্বামী
- মন্তব্য প্রতিবেদন
ম্লান যুক্তরাষ্ট্র বিএনপি : উজ্জীবিত ‘নিষিদ্ধ’
- ৪০ মিনিটে মদনপুর টু গাজীপুর!
- নতুন হাইস্পিড রেলে ঢাকা থেকে ৫৪ মিনিটে চট্টগ্রাম
- পায়রা বন্দরের রাবনাবাদ চ্যানেল ড্রেজিংয়ে পিপিপি চুক্তি
- প্রয়োজন কারখানাভিত্তিক শ্রমজীবী মহিলা হোস্টেল
- সিঙ্গাপুর থেকে শুরু হচ্ছে প্রবাসীদের জাতীয় পরিচয়পত্র সেবা
- টুঙ্গিপাড়াকে ‘বঙ্গবন্ধু স্যাটেলাইট’ সিটিতে রূপান্তর করা হবে
- দেশের চাহিদা মিটিয়ে ইউরোপ, আমেরিকার বাজারে প্লাস্টিক পণ্য
- অর্থনৈতিক স্বাধীনতা সূচকে সাত ধাপ এগুলো বাংলাদেশ
- আইসিসিবিতে বস্ত্র খাতের তিন প্রদর্শনীতে ব্যাপক সাড়া
- উদ্বোধনের অপেক্ষায় কাঁচপুর দ্বিতীয় সেতু
- দেশেই তৈরি হচ্ছে মাদারবোর্ড
- রূপপুর থেকে জাতীয় গ্রিডে বিদ্যুৎ যাবে ২০২৩ সালে
- সিটি কর্পোরেশনের উদ্যোগে রাজধানীতে বাড়ছে ছাদবাগান
- ১৭৫টি নতুন প্রকল্প হাতে নিতে চায় সড়ক বিভাগ
- ৯ জানুয়ারি শুরু হবে বাণিজ্য মেলা
