রোববার   ১৩ সেপ্টেম্বর ২০২৬   ভাদ্র ২৮ ১৪৩৩   ৩০ রবিউল আউয়াল ১৪৪৮

সর্বশেষ:
৫ জনের জাল ভিসা শনাক্ত হতেই বিমানবন্দর থেকে উধাও বাকি ৭১ জন ট্রাম্পকে অভিনন্দন প্রধানমন্ত্রীর ‘খামেনির রক্তের প্রতিশোধ নেওয়া হবে’-লাখো ইরানির প্রতিজ্ঞা গাজা উপত্যকার গণহত্যা আর কতকাল উপেক্ষা করবে পশ্চিমা বিশ্ব? বাংলাদেশ ও আমেরিকা একে অপরের ইতিহাস বিনির্মাণে সহায়তা করেছে যুক্তরাজ্যে অভিবাসী পৌঁছানো কমেছে ৪১ শতাংশ ফের রোহিঙ্গা ঢলের শঙ্কা কানাডাকে কাঁদিয়ে সবার আগে শেষ আটে মরক্কো টেইলর সুইফটের বিয়ে নিয়ে হোয়াইট হাউসের ট্রোল তাপপ্রবাহের কবলে নিউইয়র্ক, স্বাস্থ্যঝুঁকি নিয়ে সতর্কতা যুক্তরাষ্ট্রে অনেক শহরে স্বাধীনতা দিবসের অনুষ্ঠান বাতিল যুক্তরাষ্ট্রের বিমানবন্দরে ভারতীয় শিক্ষার্থীর হাত-পা বাঁধার ভিডিও অস্ট্রিয়ায় স্কুলে সন্ত্রাসী হামলায় ৭ শিক্ষার্থীসহ নিহত ৯ যুক্তরাষ্ট্রের বিমানবন্দরে ভারতীয় শিক্ষার্থীর হাত-পা বাঁধার ভিডিও রুশ-যুক্তরাষ্ট্র তৃতীয় দফা আলোচনা শীঘ্রই যুক্তরাষ্ট্রের ন্যাশনাল গার্ড কী, কখন মোতায়েন করা হয়? যুক্তরাষ্ট্রের টিকা কমিটির সবাইকে বরখাস্ত করলেন কেনেডি ফ্রান্সগামী উড়োজাহাজে চড়ে ইসরাইল ছাড়লেন গ্রেটা থুনবার্গ না ফেরার দেশে চিত্রনায়িকা তানিন সুবাহ সিঙ্গাপুরের ঘাম ঝরিয়েও হার বাংলাদেশের যুক্তরাষ্ট্রের বিভিন্ন শহরে বিক্ষোভ মার্কিন যুদ্ধবিমানের ওপর উপসাগরীয় দেশগুলোর নিষেধাজ্ঞা ইসরাইলের কাছে অস্ত্র বিক্রি বন্ধে মার্কিন কংগ্রেসে বিল উত্থাপন ইরান-ইয়েমেনের কাছাকাছি পারমাণবিক বোমারু বিমান মোতায়েন কফিতে মশগুল ব্রিটেনে পলাতক সাবেক মন্ত্রীরা! নিউইয়র্ক টাইমসের নিবন্ধে বাংলাদেশের ভুল চিত্র তুলে ধরেছে ভূমিকম্পে ১৭০ প্রিয়জন হারালেন এক ইমাম ইসরায়েলি হামলায় আরও ৪২ ফিলিস্তিনি নিহত ট্রাম্প কি আসলেই তৃতীয় মেয়াদে প্রেসিডেন্ট হতে পারবেন লিবিয়ায় অপহৃত ২৩ বাংলাদেশি উদ্ধার দুদিনে নিহত ১৩, চট্টগ্রামের জাঙ্গালিয়া যেভাবে মরণফাঁদ হয়ে উঠলো বাংলাদেশের অর্থপাচার তদন্তে ব্রিটিশ এমপিদের বিভ্রান্ত করার চেষ্টা ভেনিজুয়েলার তেল-গ্যাস কিনলেই শুল্কারোপের হুমকি ট্রাম্পের সাভারে চলন্ত বাসে আবার ডাকাতি, চালক ও সহকারী আটক ছুটিতে এটিএম সেবা সবসময় চালু রাখার নির্দেশ উসকানিতে প্রভাবিত না হতে বললেন সেনাপ্রধান রেড ফ্ল্যাগ সতর্কতার আওতায় ২৫ মিলিয়নের বেশি মানুষ এনসিপি নেতা হান্নানের পথসভায় হামলা, আহত ‘অর্ধশতাধিক’ নির্বাচনী ট্রেনে বাংলাদেশ বাংলাদেশ সোসাইটি অব ব্র্রঙ্কসের সাধারণ সভা অনুষ্ঠিত সাবওয়ে ট্রেনে সন্তান প্রসব নিউইয়র্কে আইস পুলিশের বিশাল অফিস উদ্বোধন মেয়রের মামলা প্রত্যাহারে প্রসিকিউটরের পদত্যাগ হাসিনা নিজেই হত্যার নির্দেশদাতা জন্ম নাগরিকত্ব বাতিল আদেশ আটকে দিল আদালতে নিউইয়র্কে ডিমের ডজন ১২ ডলার নিউইয়র্কে ভালোবাসা দিবস উৎযাপন আমেরিকান বাংলাদেশী টেক কোয়ালিশন’র আত্মপ্রকাশ জামালপুর সমিতির সভাপতি সিদ্দিক ও সম্পাদক জাস্টিস শেখ হাসিনার আমলে বছরে গড়ে ১৬ বিলিয়ন ডলার পাচার হয়েছে বাংলাদেশিদের অস্ত্রোপচার বাতিলে কলকাতাজুড়ে হাসপাতালে হাহাকার দি‌ল্লি যাওয়া ছাড়াই পাওয়া যাবে মে‌ক্সি‌কান ভিসা বাজার থেকে উধাও বোতলজাত সয়াবিন কেউ আপনার স্ত্রীকে ‘হট’ বললে সেটা কি ভালো লাগে, প্রশ্ন সানার পাচারের ১৭ লাখ কোটি ফেরাবে কে এবাদুলের মিলিয়ন ডলারের কোম্পানি হংকং-দুবাইয়ে পাচারকারীরা বেপরোয়া ছিল শেখ পরিবারের প্রশ্রয়ে সোনার দাম দেশের ইতিহাসে সর্বোচ্চ, ভরি ১ লাখ ৪২ হাজার টাকা আবু সাঈদের মৃত্যু নিয়ে শেখ হাসিনার বক্তব্য কতটুকু সত্য? দিনে মাত্র একবেলা খাচ্ছে গাজার অনেক মানুষ পছন্দের লোক নিয়োগ দিতে বদলে দেয়া হয় মেট্রোরেলের নিয়োগবিধি যানজটের কারণে নষ্ট হচ্ছে দৈনিক ১৩৯ কোটি টাকা মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে নজর চার খাতে বিশ্ববাজারে জ্বালানি তেলের দামে বড় পতন হাথুরুসিংহের অপকর্ম ধামাচাপা দেন পাপন ‘ট্রাম্পের দ্বিতীয় মেয়াদ আমেরিকার জন্য বিশাল হুমকি হবে’ নীরবে সরবে চাঁদাবাজি পাকিস্তানকে হোয়াইটওয়াশের দ্বারপ্রান্তে বাংলাদেশ ইন্টারনেট ছাড়াই গুগল ম্যাপ ব্যবহারের উপায় নেতানিয়াহুর বিরুদ্ধে গুরুতর অভিযোগ বাইডেনের ভাড়া ফাঁকিবাজদের ধরতে চলছে সাঁড়াশি অভিযান সীমান্তে বাংলাদেশি কিশোরীকে গুলি করে মরদেহ নিয়ে গেল বিএসএফ ভিসা ফি ছাড়াই এবার পাকিস্তান যেতে পারবেন বাংলাদেশিরা ঢাকার সাবেক অতিরিক্ত পুলিশ সুপার কাফি আটক সাবেক আইজিপি বেনজীরের সম্পত্তি ক্রোকের নির্দেশ যুক্তরাষ্ট্রে ব্যয়বহুল সফরে ২৬ ব্যাংক এমডি যুক্তরাষ্ট্রে নিষিদ্ধ সাবেক সেনাপ্রধান ইরানের ওপর যুক্তরাষ্ট্র-যুক্তরাজ্যের নতুন নিষেধাজ্ঞা দিনের বেলায় মরুভূমির চেয়েও উত্তপ্ত চাঁদ ডেঙ্গুতে একদিনে ১১ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ২৩২৭ ৬ কংগ্রেসম্যানের চিঠির সত্যতা চ্যালেঞ্জ করে ২৬৭ প্রবাসী বাংলাদেশি অক্টোবরের মধ্যেই ‘আন্দোলনের ফসল’ ঘরে তুলতে চায় বিএনপি শর্তসাপেক্ষে নিউইয়র্কে মসজিদে আজানের অনুমতি বাংলাদেশ থেকে বিনা খরচে মালয়েশিয়া গেলেন ৩১ কর্মী খেলাপি ঋণ কমাতে কঠোর নির্দেশ জার্মানে পাঁচ বছর বাস করলেই পাওয়া যাবে নাগরিকত্ব বিএনপি-জাপা বৈঠক সিঙ্গাপুরে বাইডেন প্রশাসনকে হাসিনার কড়া বার্তা এবার হাসিনার পাশে রাশিয়া বঙ্গ সম্মেলনের ইতিহাসে ন্যাক্কারজনক ঘটনা স্টুডেন্ট লোন মওকুফ প্রস্তাব বাতিল বাংলাদেশিদের ওপর উপর্যুপরি হামলা যুক্তরাষ্ট্রের উচিত আগে নিজ দেশে মানবাধিকার রক্ষা করা: শেখ হাসিনা তামিমের অবসর অভিযোগের তীর পাপনের দিকে নিউইয়র্কে এখন চোরের উপদ্রুব যুক্তরাষ্ট্রের ২৪৭তম স্বাধীনতা দিবস উদযাপন এলিভেটেড এক্সপ্রেসওয়েতে হাতিরঝিলের ক্ষতি হবেই ইসরায়েল-ফিলিস্তিন যুদ্ধবিরতি, পাঁচ দিনে নিহত ৩৫ যুক্তরাষ্ট্রে একের পর এক বন্দুক হামলার ঘটনা ঘটছে বাখমুত থেকে পিছু হটেছে সেনারা, স্বীকার করল রুশ প্রতিরক্ষা মন্ত্রণ ঘূর্ণিঝড় ‘মোখা’ সুপার সাইক্লোন হবে না, দাবি আবহাওয়া অধিদপ্তরের সুদানে যুদ্ধে সাড়ে ৪ লাখ শিশু বাস্তুচ্যুত : জাতিসংঘ পারস্য উপসাগরে সামরিক উপস্থিতি বাড়াচ্ছে যুক্তরাষ্ট্র দক্ষিণ এশিয়ায় খেলাপি ঋণে দ্বিতীয় বাংলাদেশ বিদ্যুৎ ও গ্যাস সংকটে সারা দেশে ভোগান্তি রুশ হামলা সামলে ফের বিদ্যুৎ রপ্তানি করতে যাচ্ছে ইউক্রেন রিজার্ভ সংকট, খাদ্যমূল্য বৃদ্ধির জন্য সরকারের দুর্বল নীতিও দায়ী পূজার ‘জিন’ একা দেখতে পারলেই মিলবে লাখ টাকা! সিরিয়ায় আর্টিলারি হামলা শুরু করেছে ইসরায়েল বাইডেন না দাঁড়ালে প্রার্থী হবেন কে নাইজেরিয়ায় ৭৪ জনকে গুলি করে হত্যা ভারতে বাড়ছে করোনা, বিধিনিষেধ জারি তিন রাজ্যে ব্রাজিলের প্রেসিডেন্ট হিসেবে শপথ নিলেন লুলা যে কোনো দিন খুলবে স্বপ্নের বঙ্গবন্ধু টানেল শীতে কাঁপছে উত্তরাঞ্চল দেশে করোনার নতুন ধরন, সতর্কতা বিএনপির সব পদ থেকে বহিষ্কার আব্দুস সাত্তার ভূঁইয়া নৌকার প্রার্থীর পক্ষে মাঠে কাজ করবো: মাহিয়া মাহি মর্মান্তিক, মেয়েটিকে ১২ কিলোমিটার টেনে নিয়ে গেল ঘাতক গাড়ি! স্ট্যামফোর্ড-আশাসহ ৪ বিশ্ববিদ্যালয়ের ভর্তি বন্ধ রাখার সিদ্ধান্ত বর্ষবরণে বায়ু-শব্দদূষণ জনস্বাস্থ্যে ধাক্কা কোনো ভুল মানুষকে পাশে রাখতে চাই না বাসস্থানের চরম সংকটে নিউইয়র্কবাসী ট্রাকসেল লাইনে মধ্যবিত্ত-নিম্নবিত্ত একাকার! ছুটি ৬ মাসের বেশি হলে কুয়েতের ভিসা বাতিল ১০ হাজার বাড়িঘর ক্ষতিগ্রস্ত চুক্তিতে বিয়ে করে ইউরোপে পাড়ি আইফোন ১৪ প্রোর ক্যামেরায় নতুন দুই সমস্যা পায়ের কিছু অংশ কাটা হলো গায়ক আকবরের ১৫ দিনে রেমিট্যান্স এসেছে ১০০ কোটি ডলার নারী ফুটবলে দক্ষিণ এশিয়ার চ্যাম্পিয়ন বাংলাদেশ অতীতের সব রেকর্ড ভেঙে আবার বাড়লো স্বর্ণের দাম

দেশজুড়ে আন্তর্জাতিক প্রতারক চক্রের জাল

প্রকাশিত: ১৩ সেপ্টেম্বর ২০২৬  

আন্তর্জাতিক অপরাধ সিন্ডিকেটগুলোর কাছে বাংলাদেশ এখন হটজোন হয়ে উঠেছে। বিশেষ করে সাইবার সিন্ডিকেটগুলো বাংলাদেশকে অপারেশন হাব হিসেবে বেছে নিয়েছে। এ ছাড়া অনলাইন ক্যাসিনো, আবাসন ব্যবসার নামে বিনিয়োগ ফাঁদ, ব্যাংকের এটিএম বুথে জালিয়াতি, ক্রেডিট কার্ড জালিয়াতি, অপ্রচলিত মাদকের কারবার, অস্ত্র পাচার, জাল মুদ্রা তৈরি, অবৈধ ভিওআইপি ব্যবসা, অ্যাপের মাধ্যমে উচ্চসুদে ঋণ দেওয়ার নামে ব্ল্যাকমেল, অনলাইনে বন্ধুত্ব গড়ে দামি উপহার পাঠানো, খুনাখুনি, ক্লোন ওয়েবসাইট বানিয়ে প্রতারণা, নকল মোবাইল ফোন তৈরি, সোনা চোরাচালান ও মানব পাচারের মতো অপরাধমূলক কর্মকাণ্ডে একের পর এক নাম আসছে বিদেশি নাগরিকের। গ্রেপ্তারও হচ্ছেন অনেকে। তাদের মধ্যে অনেকে জামিনে বেরিয়ে ফের অপরাধেও জড়াচ্ছেন। অপরাধ কর্মকাণ্ড পরিচালনা করতে অনেক বিদেশি বছরের পর বছর অবৈধভাবে বসবাস করলেও থেকে যাচ্ছেন ধরাছোঁয়ার বাইরে।

সংশ্লিষ্ট সূত্র বলছেন, ছয় দেশের সাইবার স্পেসের ট্রান্সন্যাশন সিন্ডিকেটগুলোর সদস্যরা পর্যটক ভিসায় এসে চট্টগ্রাম, কক্সবাজার ও সিলেটের মতো শহরগুলোর অভিজাত ফ্ল্যাটে গড়ে তুলেছেন অনলাইন ক্যাসিনো ও স্ক্যামিংয়ের আন্ডারওয়ার্ল্ড। বেনামি সিম, মোবাইল ব্যাংকিংয়ের ফাঁকফোকর আর ক্রিপ্টোকারেন্সির ডার্ক চ্যানেল ব্যবহার করে বিদেশি সাইবার মাফিয়ারা প্রতিদিন পাচার করছেন কোটি কোটি টাকা; আর তাদের পাতা ফাঁদে পা দিয়ে নিঃস্ব হচ্ছেন এ দেশের প্রতিষ্ঠিত ব্যবসায়ী থেকে শুরু করে বেকার তরুণ ও নিঃসঙ্গ বয়স্করাও।

মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ক্রিমিনোলজি অ্যান্ড পুলিশ সায়েন্স বিভাগের অধ্যাপক, অপরাধ বিশেষজ্ঞ ড. মুহাম্মদ ওমর ফারুক বলেন, ‘বিদেশিদের এ তৎপরতা প্রতিহত করতে প্রযুক্তিগত উন্নতিসাধন এবং বাংলাদেশে অবস্থানকারী অবৈধ বিদেশিদের আইনের আওতায় আনার বিকল্প নেই।’ চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ক্রিমিনোলজি অ্যান্ড পুলিশ স্টাডিজ বিভাগের সাবেক চেয়ারম্যান, সহকারী অধ্যাপক মো. শাখাওয়াত হোসেন বলেন, ‘বাংলাদেশে ক্রিপ্টোকারেন্সি ট্রেডিংয়ের বিশাল আন্ডারগ্রাউন্ড মার্কেট সক্রিয়। প্রতারণার মাধ্যমে এমএফএসে আসা অর্থ তারা খুব দ্রুত স্থানীয় এজেন্টদের সাহায্যে ক্রিপ্টোকারেন্সিতে রূপান্তর করে। দেশে আনুষ্ঠানিক ব্যাংকিং চ্যানেলে সরকারের নজরদারি থাকলেও এই “শ্যাডো ইকোনমি” বিদেশিদের অর্থ পাচারের আদর্শ ক্ষেত্রে পরিণত হয়েছে।’

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, গত দুই বছরে শুধু রাজধানী ঢাকা থেকেই বিভিন্ন অপরাধে জড়িত অর্ধশত চায়নিজ নাগরিককে গ্রেপ্তার করা হয়েছে। সবশেষ বৃহস্পতিবার রাতে চট্টগ্রাম মহানগরের খুলশী থানার কৃষ্ণচূড়া আবাসিক এলাকার একটি বাড়ি থেকে আন্তর্জাতিক প্রতারক চক্রের ৬৩ বিদেশি নাগরিককে গ্রেপ্তার হয়। এ ছাড়া দেশের বিভিন্ন কারাগারে বর্তমানে ৪ শতাধিক বিদেশি বন্দি রয়েছেন, যাদের মধ্যে অনেকেই ব্যবসা, ভ্রমণ, শিক্ষার্থী ও খেলোয়াড় ভিসায় বাংলাদেশে এসেছিলেন। আরও জানা গেছে, চীন ও কম্বোডিয়া সরকার অনলাইন জুয়া এবং স্ক্যামারদের বিরুদ্ধে কঠোর নীতি গ্রহণ করে সাঁড়াশি অভিযান শুরু করেছে। এ দুই দেশের ধারাবাহিকতায় ফিলিপাইন ও ভিয়েতনাম সরকারও অনলাইন জুয়া এবং স্ক্যামারদের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ নীতি অনুসরণ করছে। ফলে এ চার দেশের সাইবার স্পেসে সক্রিয় ট্রান্সন্যাশনাল সিন্ডিকেটগুলো তাদের অপারেশনাল হাব পরিবর্তন করে দক্ষিণ এশিয়ার দেশগুলোর দিকে মনোযোগ দিচ্ছে। তারা বাংলাদেশের ইন্টারনেটের সহজলভ্যতা, এমএফএস (মোবাইল ব্যাংকিং) সেবার ব্যাপক বিস্তার এবং সাইবার-আর্থিক অপরাধ দমনে প্রাতিষ্ঠানিক ও ফরেনসিক দুর্বলতা কাজে লাগিয়ে বাংলাদেশকে সাইবার অপরাধের নতুন হাব হিসেবে ব্যবহার করছে। বিশেষ করে ঢাকা, চট্টগ্রাম, কক্সবাজার, সিলেটসহ বিভিন্ন পর্যটনকেন্দ্র ও অভিজাত এলাকায় তারা গড়ে তুলছে অনলাইন ক্যাসিনো এবং স্ক্যামিংয়ের সাবস্টেশন। এসব সাবস্টেশনের মূল সার্ভার ও ওয়েবসাইট রাশিয়া, মাল্টা, সাইপ্রাস এবং আফ্রিকার বিভিন্ন দেশ থেকে হোস্ট করা হয়। জানা গেছে, অনেকে পর্যটক ভিসায় বাংলাদেশে আসেন, পরে অভিজাত এলাকায় বাসা ভাড়া নিয়ে এসব অনলাইন ক্যাসিনো গড়ে তোলেন। এ ক্ষেত্রে তারা ডার্ক ওয়েব বা নির্দিষ্ট প্রোভাইডারের কাছ থেকে ‘হোয়াইট-লেবেল’ রেডিমেড ক্যাসিনো সফটওয়্যার কিনে নেন। অনলাইন ক্যাসিনো পরিচালনার পাশাপাশি তারা অনলাইন প্রতারণার সঙ্গেও যুক্ত। প্রতারণার ক্ষেত্রে তারা মূলত তৈরি পোশাক খাতের মাঝারি ব্যবসায়ী, ফ্রিল্যান্সার এবং চট্টগ্রামভিত্তিক আমদানি-রপ্তানিকারকদের ‘বিজনেস ইমেইল কমপ্রোামাইজ’ এবং ভুয়া বিনিয়োগ স্কিমের নামে টার্গেট করেন। এ ছাড়া ভুয়া ওয়ার্ক পারমিট এবং বিদেশে আকর্ষণীয় চাকরির প্রলোভন দেখিয়ে বেকার তরুণদেরও ফাঁদে ফেলা হয়।

জানা গেছে, প্রতারক চক্রের সদস্যরা টার্গেট ব্যক্তিদের সঙ্গে হোয়াটস অ্যাপ, টেলিগ্রামসহ অন্যান্য যোগাযোগমাধ্যমে কিছুদিন কথা বলেন। নিজেদের অভিজাত জীবনযাপন প্রদর্শন করে এবং ভুয়া ছবি বা ভিডিও কলের মাধ্যমে তাদের ওপর একটি মানসিক নির্ভরতা তৈরি করেন। শেষ পর্যন্ত এ ফাঁদে পড়ে নিঃস্ব হন বহু মানুষ। এ ছাড়া ফিশিং লিঙ্ক পাঠিয়ে ব্যবহারকারীর মোবাইল ও আইডির নিয়ন্ত্রণ নেওয়া, মোবাইল ব্যাংকিং থেকে অর্থ সরিয়ে ফেলা এবং সমাজমাধ্যমের আইডি হ্যাক করে ব্ল্যাকমেলিংয়ের মাধ্যমে টাকা আদায়ের অভিযোগও রয়েছে তাদের বিরুদ্ধে। লেনদেনের ক্ষেত্রে সামান্য কমিশনের বিনিময়ে এরা স্থানীয় বাংলাদেশি এজেন্টদের মাধ্যমে টাকা গ্রহণ করেন। টাকা জমা হওয়ার সঙ্গে সঙ্গে তা একাধিক অ্যাকাউন্টে স্থানান্তর করে অর্থের মূল উৎস গোপন করা হয়। পরে ওই টাকা ক্রিপ্টোকারেন্সিতে রূপান্তর করে পাচার করা হয়।

এ বিষয়ে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) সাইবার সিকিউরিটি অ্যান্ড সাপোর্ট সেন্টারের (দক্ষিণ) যুগ্মকমিশনার সৈয়দ হারুন অর রশীদ বলেন, ‘বিদেশিদের প্রতারণার জাল সব সময় ছিল। তবে সাম্প্রতিক সময়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর মনিটরিং বৃদ্ধি পাওয়ায় গ্রেপ্তার হচ্ছে বেশি। এজন্য মনে হচ্ছে বিদেশিরা বেশি প্রতারণা করছে। তবে সাইবার মাধ্যমে যারাই প্রতারণা বা অন্য কোনো অপরাধ করছে তাদের আইনের আওতায় আনা হচ্ছে। বিদেশি সাইবার অপরাধীদের মধ্যে চায়নিজ ও নাইজেরিয়ানের সংখ্যা বেশি। অনেকে বিদেশে বসে দেশি এজেন্ট দিয়ে এ কাজ করছে। যারা বাংলাদেশে বসে অপরাধ করছে, তথ্য পেলেই আমরা অভিযান পরিচালনা করছি।’

পুলিশ সদর দপ্তরের এআইজি (মিডিয়া) এ এইচ এম শাহাদাত হোসাইন বলেন, ‘অবৈধভাবে অবস্থান, অপরাধে সম্পৃক্ততা কিংবা অপরাধ করে দেশত্যাগের চেষ্টা-এসব ক্ষেত্রে গোয়েন্দা নজরদারি, ইমিগ্রেশন কর্তৃপক্ষের সঙ্গে সমন্বয় এবং প্রয়োজন অনুযায়ী অভিযান ও আইনানুগ ব্যবস্থা অব্যাহত রয়েছে। অপরাধীর জাতীয়তা বিবেচ্য নয়; অপরাধের প্রমাণ পাওয়া গেলে সংশ্লিষ্ট আইনের আওতায় তাকে আনা হবে।’

সিএমপির কাউন্টার টেররিজম ইউনিটের উপকমিশনার শামীম হোসেন বলেন, ‘কয়েকটি দেশের নাগরিক নিয়ে গঠিত চক্র চট্টগ্রাম, কক্সবাজারসহ বিভিন্ন এলাকায় প্রতারণার জাল বিছিয়েছে। প্রতারণার সঙ্গে জড়িত থাকার অভিযোগে চট্টগ্রাম ও কক্সবাজার থেকে বেশ কয়েকজন বিদেশি নাগরিককে গ্রেপ্তার করা হয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তাদের কাছ থেকে প্রতারণার চাঞ্চল্যকর তথ্য পাওয়া গেছে। তাদের দেওয়া তথ্যগুলো যাচাই করা হচ্ছে।’

কক্সবাজারের অতিরিক্ত পুলিশ সুপার অহিদুর রহমান বলেন, ‘প্রাথমিক তদন্তে জানা গেছে কক্সবাজারে গ্রেপ্তার চক্রটি স্টারলিংক প্রযুক্তি ব্যবহার করে অনলাইন জুয়া ও বিভিন্ন কারেন্সি-সংক্রান্ত প্রতারণায় জড়িত ছিল। তাদের পাসপোর্ট ব্লক করে দেওয়া হয়েছিল। এ কারণে তারা দেশত্যাগ করতে পারেনি। জব্দ করা আইফোন, ল্যাপটপ এবং অন্যান্য ডিভাইস পরীক্ষা করে এগুলো কীভাবে ব্যবহার করা হতো তা জানার চেষ্টা চলছে। জব্দ ডিভাইস পরীক্ষানিরীক্ষার পর চক্রটির কার্যক্রম সম্পর্কে আরও তথ্য পাওয়া যেতে পারে।’

কারা অধিদপ্তরের এআইজি (মিডিয়া) মাসুদ হাসান জুয়েল বলেন, ‘কারাগারে থাকা বিদেশি বন্দিদের মধ্যে চায়নিজ, আফ্রিকান ও ভারতীয়র সংখ্যাই বেশি। বিদেশি বন্দিদের নিরাপত্তার স্বার্থে আলাদা রাখা হয় এবং যে জেলায় গ্রেপ্তার হয় সেই জেলার কারাগারে রাখা হয়। খাবারের বেলায়ও বিদেশি বন্দিদের নিজ নিজ দেশের সঙ্গে মিল রাখার চেষ্টা করা হয়। যেসব বিদেশি বন্দির আইনজীবী নিয়োগের সক্ষমতা থাকে না, তাদের সরকারিভাবে আইনজীবীর ব্যবস্থা করা হয়।’

সাপ্তাহিক আজকাল
সাপ্তাহিক আজকাল
এই বিভাগের আরো খবর