দুই শপথ ইস্যুতে উত্তপ্ত হবে সংসদ
প্রকাশিত: ১১ মার্চ ২০২৬
ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন শুরুর দিনই সংসদ সদস্য (এমপি) ও সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসেবে দ্বৈত শপথকে কেন্দ্র করে উত্তপ্ত হতে পারে। ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত নির্বাচনে জয়ী দলগুলোর মধ্যে সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসেবে শপথ নেওয়া নিয়ে তীব্র মতবিরোধ দেখা দিয়েছে।
বিএনপি নেতৃত্বাধীন জোট ও জামায়াত নেতৃত্বাধীন জোটের পক্ষ থেকে এ নিয়ে পাল্টাপাল্টি বক্তব্য দেওয়া হয়েছে। এমনকি মন্ত্রিসভার শপথ অনুষ্ঠান বর্জনের মতো নজির স্থাপন হয়েছে। শুরুর দিনই পয়েন্ট অব অর্ডারে বিষয়টি নিয়ে উত্তপ্ত হওয়ার সম্ভাবনা রয়েছে বলে উভয় জোটের এমপিদের সূত্রে জানা গেছে।
গত ১৭ ফেব্রুয়ারি সংসদ সচিবালয়ের শপথ কক্ষে নির্বাচিত এমপিরা শপথ নেন। বিদ্যমান সংবিধানে না থাকায় সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসেবে শপথ নেননি বিএনপি ও তাদের শরিকরা। অন্যদিকে জুলাই সনদ বাস্তবায়ন আদেশে থাকায় একই সঙ্গে দুই শপথ নিয়েছে জামায়াতের নেতৃত্বাধীন জোট। বিষয়টি নিয়ে দুই জোটের পক্ষ থেকে ভিন্ন ভিন্ন আইনি ব্যাখ্যা দেওয়া হয়েছে। এ দ্বিমুখী অবস্থানের কারণে সংসদ অধিবেশন শুরুর দিনই উত্তপ্ত হতে পারে সংসদ। এ নিয়ে দুই জোটের এমপিরা প্রস্তুতিও নিয়েছেন।
আগামীকাল বেলা ১১টায় শুরু হচ্ছে ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন। এ ব্যাপারে পূর্ণ প্রস্তুতি নিয়েছে সংসদ সচিবালয়। ২০২৪ সালের গণ অভ্যুত্থানে ক্ষতির শিকার হওয়া সংসদ ভবনের বেশির ভাগ সংস্কারের কাজ শেষ হয়েছে।
নির্বাচনের ঠিক এক মাসের মাথায় শুরু হতে যাচ্ছে ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন। সংসদ সচিবালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তারা বাংলাদেশ প্রতিদিনকে বলেন, এরই মধ্যে বিএনপি ও জামায়াতের কয়েকজন এমপি সংসদ সচিবালয়ের লাইব্রেরি ও গবেষণা কর্মকর্তাদের সঙ্গে যোগাযোগ করেছেন। শপথ ইস্যুতে কার্যপ্রণালি বিধির কোন কোন পয়েন্টে সংসদ অধিবেশনে আলোচনা করা যায় কিংবা কীভাবে বিষয়টি সংসদের রেকর্ডে রাখা যায় তা নিয়ে জানতে চেয়েছেন। তবে বেশির ভাগ এমপি প্রশ্নোত্তর ও পয়েন্ট অব অর্ডারে শপথ ইস্যু নিয়ে অধিবেশন উত্তপ্ত করতে পারেন বলে জানান তারা। আবার কয়েকজন এমপি দুই শপথের বিষয়টি নোটিশ আকারে সংসদে উত্থাপনের পরিকল্পনা করেছেন।
‘জুলাই সনদ বাস্তবায়ন আদেশ-২০২৫’ অনুযায়ী, নবনির্বাচিত এমপিদের দুটি শপথ নেওয়ার বিধান রাখা হয়। একটি সাধারণ সংসদ সদস্য হিসেবে এবং অন্যটি সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসেবে। সংসদের সংখ্যাগরিষ্ঠ দল বিএনপি শুধু এমপি হিসেবে শপথ নিলেও সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসেবে দ্বিতীয় শপথ নেয়নি। তাদের মতে, বিদ্যমান সংবিধানে এ পরিষদের কোনো আইনি ভিত্তি নেই এবং এটি সংসদীয় সার্বভৌমত্বের পরিপন্থি। অন্যদিকে বাংলাদেশ জামায়াতে ইসলামী ও জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) উভয় শপথই গ্রহণ করেছে। তারা বলছে, গণভোটের রায় অনুযায়ী সংস্কার বাস্তবায়ন করতে হলে এ শপথ জরুরি।
সংশ্লিষ্টরা জানান, সংস্কার পরিষদের শপথ না নেওয়ায় এ পরিষদের কার্যকারিতা ও বৈধতা নিয়ে বড় ধরনের আইনি শূন্যতা তৈরির আশঙ্কা করা হচ্ছে। সংসদের ভিতরেই বড় দলগুলোর মধ্যে এ ইস্যুতে পাল্টাপাল্টি যুক্তি ও উত্তপ্ত বিতর্কের আভাস পাওয়া যাচ্ছে। জামায়াত নেতারা হুঁশিয়ারি দিয়েছেন যে, বিএনপি দ্বিতীয় শপথ এড়িয়ে গেলে তা জুলাই বিপ্লবের আকাক্সক্ষার প্রতি অবিচার হবে। নিয়ম অনুযায়ী ১৮০ দিনের মধ্যে সংস্কার সম্পন্ন করার বাধ্যবাধকতা থাকায় অধিবেশনের প্রথম দিন থেকেই এই ইস্যুতে চাপ বাড়বে। তাদের মতে, এবারের অধিবেশনে মূল আলোচনার কেন্দ্রবিন্দু হতে যাচ্ছে ‘দুই শপথ’কেন্দ্রিক আইনি ও রাজনৈতিক বিতর্ক।
জুলাই সনদ সংশ্লিষ্টরা বাংলাদেশ প্রতিদিনকে বলেন, রাষ্ট্রপতির জারি করা জুলাই জাতীয় সনদ (সংবিধান সংস্কার) বাস্তবায়ন আদেশ অনুযায়ী, গণভোটে হ্যাঁ বিজয়ী হলে নির্বাচিত সংসদ সদস্যরা একই সঙ্গে সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসেবেও কাজ করবেন। ৬০ সদস্যের কোরাম হলেই এ পরিষদ কাজ করতে পারে। ওই আদেশের ভিত্তিতে যে গণভোট হয়েছে, সেখানে ‘হ্যাঁ’ ভোট জয় লাভ করেছে। বিএনপি সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসেবে শপথ না নিলেও জামায়াত-এনসিপির ৭৭ জন নির্বাচিত সদস্য একই সঙ্গে সংসদ সদস্য ও সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসেবে শপথ নিয়েছেন। তারা বলেন, গণভোটের রায়ের কারণে যদি জুলাই আদেশ বাস্তবায়নযোগ্যই হয়ে যায়, তাহলে সংবিধান সংস্কার পরিষদের প্রয়োজনীয়তাই থাকে না। আবার অন্যদিকে যেসব সদস্যরা শপথ নিয়েছেন তারা নিজেরাই জুলাই আদেশ অনুযায়ী সংবিধান বানিয়ে ফেলতে পারেন। তাদের মতে, জুলাই আদেশে এ ধরনের সুযোগ থাকায় একে ঘিরে রাজনৈতিক অস্থিতিশীলতা তৈরির আশঙ্কা রয়েছে।
- যুক্তরাষ্ট্রে বাংলাদেশি দুই শিক্ষার্থী নিখোঁজ নিয়ে উদ্বেগ
- শামসুল হককে বিজয়ী করার আহবান
- ধনীদের বাড়ীতে অতিরিক্ত ট্যাক্স
- লায়ন্স ক্লাবের নির্বাচন ৫ মে সভাপতি পদে রাসেল, জিলানী ও আলম সম্ভা
- বাংলাদেশ প্যারেডের ওপর নিষেধাজ্ঞায় মামলা করলেন শাহ শহিদুল হক
- বিএনপির সভায় হট্রগোল ও চেয়ার নিক্ষেপ
- প্রতিমন্ত্রী নূরসহ বিগ বাজেটের মিডিয়া বিনিয়োগ নিয়ে চাঞ্চল্য
- কে হচ্ছেন বিএনপির মহাসচিব?
- `গুপ্ত` ইস্যুতে ছাত্রদল-শিবির সংঘর্ষ
- আলোচিত মুখগুলো বাদ
- শাহ নেওয়াজ লায়ন্সের ফার্স্ট ভাইস গর্ভনর নির্বাচিত
- দুই মাসেই সরকার চ্যালেঞ্জের মুখে
- আজকাল ৯১৯
- জার্মানিতে তেল সরবরাহে বড় ধাক্কা
- তনু হত্যা মামলায় সাবেক সেনা কর্মকর্তা গ্রেপ্তার
- ইরানের জন্য কোনো যুদ্ধবিরতির সময়সীমা বেঁধে দেননি ট্রাম্প
- লোডশেডিং চার হাজার মেগাওয়াট ছাড়াল
- পাম্পে আসা তরুণের গায়ে হাত তুললেন ইউএনও
- ট্রাম্পের খামখেয়ালি মন্তব্যই শান্তির পথে প্রধান বাধা
- জ্বালানি তেলের জন্য প্রচণ্ড গরমে ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা
- শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধান নিয়োগ পরীক্ষার ফল প্রকাশ, পাস ১৪৯৪২ জন
- মনোনয়ন না পেয়ে যা বললেন অভিনেত্রী চমক
- মধ্যরাতে এনসিপির যুবশক্তি ছাড়লেন সদস্যসচিব
- নিউজিল্যান্ডকে হারিয়ে সিরিজে সমতা ফেরাল বাংলাদেশ
- তেল নিয়ে নৈরাজ্য সবকিছুতে
- ইরানের সঙ্গে সম্ভাব্য চুক্তি ‘ওবামা আমলের চেয়ে অনেক ভালো হবে
- যুদ্ধবিরতির মধ্যেই লেবাননে চলছে ইসরায়েলের হামলা
- হেফাজত আমিরের দোয়া নিলেন এনসিপি মুখপাত্র আসিফ মাহমুদ
- শর্ত সাপেক্ষে ইরানের নেতাদের সঙ্গে দেখা করতে চান ট্রাম্প
- ঝুঁকিতে গুম কমিশনের স্পর্শকাতর তথ্যপ্রমাণ
- আজকাল এর ৮৯৩ তম সংখ্যা
- ২০২৬ সালের রোজা ও ঈদের সম্ভাব্য তারিখ জানা গেল
- আজকাল ৮৯২
- আজকাল ৮৯১ তম সংখ্যা
- আজকাল ৮৯৪
- টেলিগ্রামে ১০৮ পর্নোগ্রাফি চ্যানেল শনাক্ত, বন্ধে চিঠি
- হজযাত্রীদের নিবন্ধনের সময় আরও বাড়লো
- আজকাল ৮৯৫
- সব ভিসাতেই পালন করা যাবে ওমরাহ
- আজকের সংখ্যা ৯০৩
- বড় জয়ে সিরিজ বাংলাদেশের
- ইতিহাসে সবচেয়ে বেশি ডলারের মালিক হলেন ইলন মাস্ক
- আজকাল ৯০২
- নোয়াখালী ও কুমিল্লা বিভাগের দাবিতে মানববন্ধন
- তারেকের দেশপ্রেম, মাতৃভক্তি ও বিদেশি নাগরিকত্ব!
- যে কারণে বাংলাদেশসহ বিশ্বের বিভিন্ন গণমাধ্যমের ওয়েবসাইটে বিপর্যয়
- যুক্তরাষ্ট্রে এনআইডি কার্ড বিতরণ শুরু
- আজকাল ৯০০
- আজকাল ৮৯৭
- এআই বিভাগ থেকে ৬০০ কর্মী ছাঁটাই করবে মেটা
- মার্কিন ভিসা বাতিল ৫১ বাংলাদেশির!
- প্রশাসনকে নিরপেক্ষ করবে যুক্তরাষ্ট্র
শলা-পরামর্শ করতে আসছেন হাস - তারেকের অপচেষ্টা প্রতিহত করবে ভোটাররা
- অবিলম্বে খালেদা জিয়ার মুক্তি ৩৫ লাখ মামলা প্রত্যাহার
- নির্বাচনী কর্মকর্তাদের সাথে নারায়ণগঞ্জ প্রার্থীদের মতবিনিময় সভা
- গণসংযোগকালে যুবলীগ নেতা হত্যা
- মুখোমুখি বাইডেন-হাসিনা
জিতবে কে? - ধর্ম ব্যবসায়ীরা ধোকা দিয়ে রাষ্ট্র ক্ষমতায় আসতে চায়:সালমা ওসমান
- এনবিআরে ‘কমপ্লিট শাটডাউন’ চলবে রোববারও
- আমেরিকার ‘ধমকে’ প্রথম কুপোকাত আজম
- বাংলাদেশে বাজেট পেশ
যেসব পন্যের দাম বাড়বে-কমবে - বাংলাদেশের নির্বাচন
বাইডেন-মোদী বৈঠকেই হাসিনার ভাগ্য নির্ধারণ? - সুন্দর আগামীর জন্য আবারও নৌকায় ভোট দিন: সোহেল তাজ
- রাষ্ট্রদূত হাস আসছেন ফাইলে কি থাকছে?
- দেশকে বাঁচাতে নির্বাচনে বিজয়ের কোনো বিকল্প নেই : এইচটি ইমাম
