দিদারুলকে স্মরণ করলো বাংলাদেশ সোসাইটি
আজকাল রিপোর্ট -
প্রকাশিত: ৯ আগস্ট ২০২৫
ম্যানহাটনে সন্ত্রাসীর গুলিতে নিহত বাংলাদেশি বংশোদ্ভূত নিউইয়র্ক পুলিশ (এনওয়াইপিডি) কর্মকর্তা ডিটেকটিভ দিদারুল ইসলামকে শ্রদ্ধা ও ভালোবাসায় স্মরণ করেছে বাংলাদেশ সোসাইটি। এ আয়োজনে দিদারুলের সাহসিকতার বর্ণনা, তার রুহের মাগফিরাত কামনায় দোয়া করা হয়। পরে তাকে শ্রদ্ধা নিবেদনে প্রতিকৃতিতে ফুল অর্পণ ও মোমবাতিও প্রজ্জলন করা হয়।
বুধবার সন্ধ্যায় জ্যাকসন হাইটসের ডাইভার্সিটি প্লাজার সামনে আয়োজিত অনুষ্ঠানে দিদারুলের বাবাসহ পরিবারের সদস্যরা নিউইয়র্ক পুলিশ-এনওয়াইপিডির প্রতিনিধিরা, বাংলাদেশ সোসাইটির ট্রাস্টি বোর্ডের সদস্য ও কার্যকরি কমিটির সদস্যরা, কমিউনিটির বিশিষ্ট ব্যক্তি ও সাধারণ মানুষসহ অগণিত মানুষ এ আয়োজনে অংশ নেন।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেনÑ দিদারুলের বাবা আব্দুর রব, বাংলাদেশ সোসাইটির সভাপতি আতাউর রহমান, সাধারণ সম্পাদক মোহাম্মদ আলী, ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান শাহ নেওয়াজ, আজকালের ব্যবস্থাপনা সম্পাদক ও সঙ্গীত শিল্পী রানো নেওয়াজ, সোসাইটির সহ সভাপতি মহিউদ্দিন দেওয়ান কামরুজ্জামান কামরুল, অনিক রাজ, রিজু মোহাম্মদ, হাসান জিলানী, হাসান শহীদ সোহরাওয়ার্দি ও হারুন চেয়ারম্যান সহ সোসাইটির অন্যান্য কর্মকর্তারা।
পুলিশ কর্মকর্তাদের মধ্যে উপস্থিত ছিলেন বাংলাদেশি-আমেরিকান পুলিশ এসোসিয়েশন বাপার সভাপতি সার্জেন্ট এরশাদুর সিদ্দিক, সাধারণ সম্পাদক ডিটেকটিভ রাসেক মালিক ও পুলিশ কর্মকর্তা সার্জেন্ট লতিফ প্রমুখ।
কমিউনিটি ব্যক্তিত্বের মধ্যে ছিলেন- এটর্নি মঈন চৌধুরী, ফকরুল আলম, ফখরুল ইসলাম দেলোয়ার, কাজী সাখাওয়াত আজম, আহসান হাবীব, নাঈম টুটুল প্রমুখ।
ডিটেকটিভ দিদারুল ইসলামকে সম্মান জানানোর জন্য পরিবারের পক্ষ থেকে আয়োজকদের প্রতি কৃতজ্ঞতা জানালেন তার বাবা আব্দুর রব। কান্না জড়িত কন্ঠে তিনি তার সন্তানের মাগফেরাতের জন্য সবার কাছে দোয়া প্রার্থনা করেন।
ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান শাহ নেওয়াজ বলেন, দিদার শুধু বাংলাদেশের নয় পুরো আমেরিকার গর্ব। তার মতো একজন বীরের অনুষ্ঠান আয়োজন করতে পারাও সম্মানের। সোসাইটিসহ কমিউনিটির মানুষজন তার পরিবারের পাশেই থাকবে।
সতীর্থ পুলিশ কর্মকর্তারা বলেন, কাপুরুষ হামলাকারি পার্ক অ্যাভিনিউর বহুতল ভবনে ঢুকে রাইফেল থেকে এলোপাতাড়ি গুলি চালিয়ে সাধারণ মানুষকে হামলা করছিল। মানুষের প্রাণ বাঁচাতে দিদারুল তখন সাহসিতকার সঙ্গে জীবনের ঝুঁকি নিয়ে হামলাকারীকে থামাতে চেষ্টা করেন। বন্দুকধারীর গুলিতে দিদারুল নিহত হন। তিনি চাইলে নিজের প্রাণ বাঁচাতে পারতেন। কিন্তু তিনিতো অন্যের প্রাণ বাঁচানোর ব্রত নিয়েছেন। তারা যে কোন প্রয়োজনে দিদারুলের পরিবারের পাশে দাঁড়ানোর প্রতিশ্রুত দেন।
অনুষ্ঠানের শেষের দিকে দিদারুলের রুহের মাগফেরাত কামনায় দোয়ার আয়োজন করা হয়। দোয়া পরিচালনা করেন জ্যাকসন হাইটস ইসলামিক সেন্টারের ইমাম কাজী কাউয়ুম। পরে সন্ধ্যার পর শোকাহতরা উপস্থিতি দিদারুলের সম্মানে তার প্রতিকৃতিতে পুষ্প স্তবক অর্পন করেন এবং মোমবাতি প্রজ্জলন করেন।
- ভার্জিনিয়ায় নজরুল সম্মেলন ১৯-২০ সেপ্টেম্বর
- ওয়েস্টার্ন নিউইয়র্ক জাতীয়তাবাদী ফোরামের আলোচনা সভা
- নিউইয়র্কে শেরপুর জেলা সমিতির এক মিলনমেলা
- মিশিগানে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উৎযাপন
- ফোবানায় সেরা ড্রামারের সম্মাননা পেলেন শাহাদাত ওসমান মিথুন
- জেরুজালেমে যুক্তরাজ্যের কনস্যুলেট বন্ধের নির্দেশ
- সিলেট এমসি কলেজ এলামনাই অ্যাসোসিয়েশনের এলামনাই নাইট
- নিউইয়র্কের কক্সবাজারবাসীর এডহক কমিটি গঠন
- আনজুমানে আল ইসলাহ’র উদ্যোগে ঈদে মীলাদুন্নবীর মাহফিল ও র্যালি
- সিডনিতে প্রথম বাংলাদেশি ডেপুটি মেয়র এলিজা রহমান
- আগামীর বাংলাদেশ সোসাইটি নিয়ে মতবিনিময় সভা অনু্িঠত
- চিকিৎসকের অবহেলায় ডা. ডোরার মৃত্যুর অভিযোগে স্মারকলিপি প্রদান
- জাতিসংঘের স্বার্থেই কাজ করার শপথ নিলেন ড. খলিলুর রহমান
- ল’ সোসাইটির ফ্যামিলি নাইট
- ইউনূসের গ্রামীণ কল্যাণের ৬৬৬ কোটি টাকা কর বলবৎ
- নিউইয়র্কে চট্টগ্রামের ঐতিহ্যবাহী মেজবান অনুষ্ঠিত
- মিউজিক্যাল নাইট ২৭ সেপ্টেম্বর
- আইএমএফ’র উদ্যোগে সমুদ্র ভ্রমণ ও নৈশভোজ
- মধ্যবর্তী নির্বাচনে ৯/৬ আসনই গেমচেঞ্জার
- বিমানে উশৃংখল যাত্রীকে ডাক্ট টেপে বাঁধলো
- ৫০ কোটি ডলার খরচের ঘোষণা ট্রাম্পের
- নেতানিয়াহু’র নির্বাচনী কার্ড মামদানি ও খামেনি
- লড়ছে সেলিম-আলী ও কুনু-ফিরোজ প্যানেল
- ৩ নভেম্বর মধ্যবর্তী নির্বাচন
৫ হাজার ডলার ‘ট্রাম্প ভাতা’র ঘোষণা - ২৫ সেপ্টেম্বর প্রধানমন্ত্রীর সংবর্ধনা
- ট্রাম্প মানচিত্রে নেই কানাডা, মেক্সিকো ও গ্রীনল্যান্ড
- ইরান যুদ্ধকে ‘গোল আলু’র সাথে তুলনা করলেন ট্রাম্প
- হোকুলকে ‘হিজাব হোকুল’ অ্যাখ্যায়িত
- আজ ৯/১১ ভয়াবহ হামলার ২৫ বছর
- পর্দা নামলো ৪০তম টরেন্টো ফোবানার
- প্রতিমন্ত্রী নূরসহ বিগ বাজেটের মিডিয়া বিনিয়োগ নিয়ে চাঞ্চল্য
- আজকাল ৯২১
- আজকের সংখ্যা ৯১৭
- ফেসবুক থেকে উধাও শাওনের আইডি!
- আজকাল ৯১১
- আজকাল ৯১৫
- নতুন নামে করোনার ‘সিকাডা’ ভ্যারিয়েন্ট
- শীর্ষ গোয়েন্দাদের যুক্তরাষ্ট্রে রহস্যময় সফর
- ১২০ ডলারের খাদ্য সহায়তা পাচ্ছে নিউইয়র্কের শিশুরা
- আজকাল ৯১২
- আজকাল ৯১৩
- ব্রংকসে বাকার মেলায় মানুষের ঢল
- এনটিভি ও গোল্ডেন এজের হোম কেয়ার গালা ডিনার আজ
- আজকাল ৯২৪
- নিউইয়র্কে আলোচনায় শামীম ওসমান
- আজকাল ৯১৬
- এবার স্টেডফাস্টের ১০ লাখ গ্রাহকের তথ্য ফাঁস
- আজকাল ৯১৪
- আসামে মাটির নিচে মিললো মাছের সন্ধান, বিস্মিত বিজ্ঞানীরা
- বট বাহিনীর নৃত্য, আমিনুলের তেল ও বিব্রত জাইমা
- ব্রংকসের খলিল চাইনিজ রেষ্টুরেন্ট বিক্রি হয়ে গেল
- গভীর সংকটে জালালাবাদ এসোসিয়েশন
- যুক্তরাষ্ট্র বিএনপি’র তিন নেতাকে খুঁজছে পুলিশ
- নারায়ণগঞ্জের এমপিদের জেলাতেই থাকা শ্রেয় : তরুণের অভিমত
- এ বি সিদ্দিক এবং জাস্টিসকে নিয়ে জামালপুর জেলা সমিতির নতুন কমিটি
- টুটুলের কাছে পাওনাঃ রোকসানা মির্জা ও আজাদের কান্না
- জ্যাকসন হাইটসে গাড়ির ধাক্কায় বাংলাদেশি নিহত
- হোমিওপ্যাথিক ডক্টরস সোসাইটির ৪৭ সদস্য বিশিষ্ট কমিটি গঠিত
- সড়ক ছাড়লেন শ্রমিকরা, যান চলাচল স্বাভাবিক
- বদলে গেল গ্রীনকার্ড ও ওয়ার্ক পারমিটের ডিজাইন
- আইসিটিইএবির নতুন কমিটি গঠিত
- সম্পাদকীয় নেতাদের নতুন সংগঠনের আত্মপ্রকাশ
- বিজয় দিবসে রাবিতে `ইচ্ছে`র পিঠা উৎসব
- বাংলাদেশিরা এখনও মূলধারায় স্থান করে নিতে পারেনি
- সাংবাদিকরা সমাজের দর্পণ : এমপি বাবু
