দালাই লামাকে মাসুদ আজহারের সঙ্গে তুলনা, টুইটারে ঝড়
প্রকাশিত: ১৫ মার্চ ২০১৯
পাকিস্তানভিত্তিক জঙ্গি সংগঠন জয়েশ-ই-মোহাম্মদের প্রধান মাসুদ আজহারের সঙ্গে তিব্বতের আধ্যাত্মিক নেতা দালাই লামাকে তুলনা করে ব্যাপক সমালোচনার মুখে পড়েছেন পাকিস্তানের জ্যেষ্ঠ সাংবাদিক হামিদ মীর। তার এই মন্তব্যের জন্য টুইটারে ব্যাপক সমালোচনার ঝড় শুরু হয়েছে।
মাসুদ আজহারকে বৈশ্বিক সন্ত্রাসী হিসেবে তালিকাভূক্ত করতে জাতিসংঘের নিরাপত্তা পরিষদে আনা প্রস্তাবে চীন ভেটো দেয়ার পর পাকিস্তানি ওই সাংবাদিক এক দশক আগের পুরনো একটি সংবাদ রিটুইট করেন। ওই সংবাদের শিরোনামে তিব্বতের আধ্যাত্মিক নেতা দালাই লামাকে সন্ত্রাসী হিসেবে উল্লেখ করা হয়।
হামিদ মীর টুইটে বলেন, জাতিসংঘের নিরাপত্তা পরিষদে মাসুদ আজহারের বিরুদ্ধে আনা প্রস্তাবে চীন কেন ভেটো দিয়েছে; সেটা বোঝা অত্যন্ত সহজ। কয়েক দশক আগে থেকে ভারত চীনের একজন শত্রুকে আশ্রয় দিচ্ছে এবং তার নাম হলো দালাই লামা।
চীন শাসনের বিরোধিতায় তিব্বতিদের শুরু হওয়া গণঅভ্যুত্থানের পর ১৯৫৯ সালে দেশ ছেড়ে পালিয়ে যান দালাই লামা। সেই সময় তিনি ভারতে আশ্রয় নেন; তখন থেকেই দেশটিতে রয়েছেন তিনি।
বৌদ্ধ ধর্মাবলম্বীদের কাছে অত্যন্ত জনপ্রিয় একজন আধ্যাত্মিক নেতা দালাই লামা। বিভিন্ন সময় বিশ্বের অনেক দেশ তাকে সম্মাননা দিয়েছে। ১৯৮৯ সালে শান্তিতে নোবেল পুরস্কার জয়ী হন তিনি।
বৃহস্পতিবার টুইটারে হামিদ মীরের সমালোচনায় দালাই লামার নামে একটি হ্যাশট্যাগ ট্রেন্ড হয়েছে। এতে পাকিস্তানি এই সাংবাদিকের তীব্র সমালোচনা করেন অনেকে।
বুধবার জাতিসংঘের নিরাপত্তা পরিষদে পাকিস্তানের জয়েশ-ই-মোহাম্মদের প্রধান মাসুদ আজহারকে বৈশ্বিক সন্ত্রাসী হিসেবে তালিকাভূক্তির একটি প্রস্তাবে চতুর্থবারের মতো ভেটো দেয় চীন।
ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরের পুলওয়ামায় জয়েশের হামলায় দেশটির কেন্দ্রীয় আধা সামরিক বাহিনীর ৪০ সদস্যের প্রাণহানির পর বুধবার নিরাপত্তা পরিষদে ওই প্রস্তাব আনা হয়। পাকিস্তানের দীর্ঘদিনের মিত্র চীন প্রস্তাবে ভেটো দেয়ায় শেষ পর্যন্ত তা আটকে যায়। তবে চীনের এই ভেটোতে নাখোশ হয়েছে প্রতিবেশি ভারত।
- লিটারে ৪ টাকা বাড়ল বোতলজাত সয়াবিন তেলের দাম
- এএসআই-কনস্টেবলদের কপাল পোড়ার শঙ্কা
- সাত জেলায় বজ্রপাতে ১২ জনের মৃত্যু
- ট্রাম্প-পুতিনের দেড় ঘণ্টার ফোনালাপ, কী কথা হলো
- প্রকাশ্যে জকসু নেতা নাঈমকে চড় মারলেন ছাত্রদল নেত্রী
- ‘৮ হাজার মাইল দূরে তারাই আমাদের পরিবার’- আদালতে লিমন-বৃষ্টির বন্ধ
- বোমা নয়, অবরোধে জোর—ইরানের অর্থনীতিতে চাপ বাড়াচ্ছে যুক্তরাষ্ট্র
- লুটেরাদের হাতেই কি ফিরবে ব্যাংক
- ট্রাম্পের জনপ্রিয়তায় ধস, চাপে রিপাবলিকানরা
- আসামে মাটির নিচে মিললো মাছের সন্ধান, বিস্মিত বিজ্ঞানীরা
- মুত্রথলীতে পাথর, অপারেশনের সিদ্ধান্ত সারজিসের
- অর্ধেকে নেমেছে সয়াবিন তেলের আমদানি, বাজারে সরবরাহ-সংকট
- যুক্তরাষ্ট্র আর অন্য দেশকে হুকুম দেওয়ার অবস্থায় নেই: ইরান
- হিশামকে ‘সাইকোপ্যাথ’ আখ্যা, আদালতের নির্দেশে কারাগারে প্রেরণ
- দুর্নীতিতে আকণ্ঠ নিমজ্জিত রূপপুর বিদ্যুৎ প্রকল্প
- ৩৫ ব্যক্তি-প্রতিষ্ঠানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের নতুন পদক্ষেপ
- দেশীয় প্রযুক্তিতে তৈরি ক্ষেপণাস্ত্রের সফল পরীক্ষা চালাল পাকিস্তা
- লিমন ও বৃষ্টি হত্যাকান্ড ঘটল যেভাবে
- কুড়িগ্রামে ট্রাক-মাইক্রোবাস সংঘর্ষে নিহত ৩, আহত ১১
- ফরিদপুরে ৩ জনকে কুপিয়ে হত্যা
- প্রধানমন্ত্রীর কাছে চাঁদাবাজ-দুর্নীতিবিরোধী কার্ড চাইলেন আসিফ মাহ
- হাম ও হামের উপসর্গ নিয়ে আরও ১১ জনের মৃত্যু
- ওয়াশিংটনে প্রকাশ্যে দেখানো হচ্ছে ট্রাম্প-এপস্টেইনের ভিডিও
- আম্মারকে নিয়ে সমালোচনামূলক পোস্ট ছাত্রদল নেত্রীর
- গাজায় গণবিয়ে: যুদ্ধের ছায়ায় ১৫০ দম্পতির নতুন জীবনের স্বপ্ন
- বাংলাদেশসহ ৭৫ দেশের অভিবাসী ভিসা স্থগিত করলো যুক্তরাষ্ট্র
- দূরপাল্লার বাসের নতুন ভাড়া প্রকাশ, কোন রুটে কত খরচ?
- হাসপাতালে দৌরাত্ম্য ওষুধ কোম্পানির
- ট্রাম্প প্রশাসনকে উপেক্ষা করে মাদুরোর পক্ষে রায় দিল নিউইয়র্ক আদাল
- গরমে হাঁসফাঁস করছে মানুষ
- আজকাল এর ৮৯৩ তম সংখ্যা
- ২০২৬ সালের রোজা ও ঈদের সম্ভাব্য তারিখ জানা গেল
- আজকাল ৮৯২
- আজকাল ৮৯১ তম সংখ্যা
- আজকাল ৮৯৪
- টেলিগ্রামে ১০৮ পর্নোগ্রাফি চ্যানেল শনাক্ত, বন্ধে চিঠি
- প্রতিমন্ত্রী নূরসহ বিগ বাজেটের মিডিয়া বিনিয়োগ নিয়ে চাঞ্চল্য
- হজযাত্রীদের নিবন্ধনের সময় আরও বাড়লো
- আজকাল ৮৯৫
- আজকের সংখ্যা ৯০৩
- বড় জয়ে সিরিজ বাংলাদেশের
- নোয়াখালী ও কুমিল্লা বিভাগের দাবিতে মানববন্ধন
- আজকাল ৯০২
- তারেকের দেশপ্রেম, মাতৃভক্তি ও বিদেশি নাগরিকত্ব!
- যে কারণে বাংলাদেশসহ বিশ্বের বিভিন্ন গণমাধ্যমের ওয়েবসাইটে বিপর্যয়
- যুক্তরাষ্ট্রে এনআইডি কার্ড বিতরণ শুরু
- আজকাল ৯০০
- আজকাল ৮৯৭
- এআই বিভাগ থেকে ৬০০ কর্মী ছাঁটাই করবে মেটা
- বেগম রোকেয়া পদক পেলেন ফুটবলার ঋতুপর্ণা
- হোটেল রুমে একাধিক গোপন ক্যামেরা, অন্তরঙ্গ ভিডিও ভাইরাল
- নেশা থেকে মুক্ত হতে, যা করবেন...
- অবৈধ সম্পর্কের শীর্ষ ১০ দেশ
- টাইম ম্যাগাজিনের ‘পারসন অব দ্য ইয়ার’ খাশোগি
- মার্কিন প্রেসিডেন্ট নির্বাচন ২০২৪
ট্রাম্পের মুখোমুখি পেন্স - কমিউনিটির স্বার্থে দুই তরুণের উদ্ভাবিত প্লাটফর্ম ‘লিস্টুলেট ডট কম
- সাপ্তাহিক আজকাল সংখ্যা ৭৮১
- বিরোধীদের অভিযোগ, বাজার সিন্ডিকেটে মন্ত্রী জড়িত
- নেশার অপর নাম ফোর্টনাইট গেম!
- কে কত বিলিয়নের মালিক?
- এই সংখা ৮১৪
- যুক্তরাষ্ট্রের সঙ্গে পরমাণু যুদ্ধ অনিবার্য হয়ে উঠছে : রাশিয়া
- যে কোনো সময় মহাপ্রলয়ের আশঙ্কা বিজ্ঞানীদের, যা ঘটতে চলেছে…
- শেখ হাসিনাকে চায় না যুক্তরাষ্ট্র!
- সাত বছরের শিশুর আয় ১৭৬ কোটি টাকা
