দাবানলের ধোঁয়ায় অন্ধকার নিউইয়র্ক
প্রকাশিত: ১০ জুন ২০২৩
নজিরবিহীন ঘটনা : মেয়র এডামস
আজকাল রিপোর্ট
‘পুবে বাতাস এল হঠাৎ ধেয়ে...’। না, হঠাৎ ধেয়ে আসা পুবের বাতাস নয়, ধেয়ে এসেছিল দাবানলের ধোঁয়া। কি ভয়াবহ সেই ধোঁয়ার বিস্তার! দেখতে দেখতে পুরো নিউইয়র্ক নগরী ডুবে গেল আবছায়া আঁধারে। বাড়িঘর, আকাশচুম্বি ভবন সব হয়ে গেল ঝাপসা, অস্পষ্ট। ঘনঘোর কুয়াশার মতো সারা শহরকে গ্রাস করে নিল এই ধোঁয়াশা।
নিউইয়র্ক নগরীর এই নাকাল অবস্থা গত বুধবারের। আগে থেকেই এ ব্যাপারে সতর্কতা ছিল আবহাওয়া বিভাগের। বলা হচ্ছিল, কানাডায় যে ব্যাপক দাবানলের তান্ডব চলছে তার ধোঁয়া ধেয়ে আসছে নিউইয়র্কের দিকে। বলা হচ্ছিল এর ফলে নিউইয়র্কের বায়ু দূষণ বিশ্বের যে কোন শহরের তুলনায় সবচেয়ে নিকৃষ্ট পর্যায়ে যাবে। বুধবার যখন পুরো নিউইয়র্ক ধোঁয়ায় আচ্ছন্ন হয়ে গেল তখন এ শহরের বায়ূ দূষণের হার নেমেছিল সর্বনি¤েœ। ১৯৬০ সালের পর এমন ভয়াবহ বায়ু বিপর্যয় নিউইয়র্কে আর ঘটেনি। সার্বিক পরিস্থিতিকে মেয়র এরিক এডামস বলেছেন ‘নজিরবিহীন’। নগরবাসীদের বলা হয়েছিল একান্ত প্রয়োজন ছাড়া ঘরের বাইরে বের না হতে। ধোঁয়া আর বায়ু দূষণে বিপর্যস্ত হয়েছে নগরবাসী। অনেকেই জানিয়েছেন নাক-মুখে জ্বালা করার কথা, এমনকি শ^াসকষ্টের কথাও। কোন কোন ব্যাংক এবং অফিস এই পরিস্থিতিতে প্রতিষ্ঠান বন্ধ করে দরজায় তালা ঝুলিয়ে দিয়েছে। ফেসবুকে কেউ কেউ জানিয়েছেন ধোঁয়ার সাথে ছাই উড়ে আসার কথা। পথের ওপর, বাড়ির জানালায় ছাই এস পড়েছে।
শুধু নিউইয়র্ক সিটি বা নিউইয়র্ক স্টেট নয়, যুক্তরাষ্ট্রের অন্তত ১২টি স্টেট কানাডার দাবানলের ধোঁয়া কবলিত হয়েছে। এ ধোঁয়া ছড়িয়েছে ইন্ডিয়ানা এবং দক্ষিণের ক্যারোলাইনা পর্যন্ত। ধোঁয়া আক্রান্ত গুরুত্বপূর্ণ শহরগুলির মধ্যে নিউইয়র্ক ছাড়াও রয়েছে ফিলাডেলফিয়া, ওয়াশিংটন প্রভৃতি। সবখানেই এখন বিরাজ করছে ভয়াবহ বায়ু দূষণ। এসব স্থানে অনেকেই মাস্ক পরে চলাচল করছেন। ওয়াশিংটনে এই ধোঁয়া ছিল বেশ ঘন এবং এর কারণে লিংকন মেমোরিয়ালের পাদদেশে আয়োজিত মেয়েদে একটি অনুষ্ঠান শুরু হওয়ার আগেই বাতিল করে দিতে হয়েছে।
গতকাল বৃহস্পতিবারেও নিউইয়র্কে বায়ু দূষণের প্রকোপ কমেনি। গতকালও এয়ার কোয়লিটির ইনডেক্স ছিল প্রায় বুধবারের মতই, ১৬৯। পরিস্থিতি স্বাভাবিক হতে কত সময় লাগবে সংশ্লিষ্ট বিভাগ থেকে তা জানান হয়নি। তবে বুধবারে নিউইয়র্ককে গ্রাস করা ধোঁয়া গতকাল বৃহস্পতিবার দক্ষিণে এগিয়ে গেছে এবং আজ শুক্রবার নাগাদ তা ওহাইয়ো ভ্যালিতে গিয়ে পৌঁছাবে বলে পূর্বাভাস দেয়া হয়েছে। এই ধোঁয়া ক্রমাগত হালকা হয়ে ফ্লোরিডা পর্যন্ত যেতে পারে। তবে এটি নিউইয়র্কে যত ঘন ছিল তখন আর তেমন থাকবে না।
দাবানলে পুড়ছে কানাডার পূর্বাঞ্চল। কয়েক সপ্তাহ ধরেই এ আগুন জ্বলছে। গতকাল সকাল পর্যন্ত কানাডায় প্রায় ২৫০টি দাবানল পূর্বাঞ্চলকে গ্রাস করে রেখেছিল। এর মধ্যে ১৫০টি কুইবেকে। এই অঞ্চল থেকে হাজার হাজার অধিবাসীকে নিরাপদ স্থানে সরিয়ে নেয়া হয়েছে। পূর্বাঞ্চলের নোভা স্কশিয়ার উপকূলে সৃষ্ট ঝড়ের ঘূর্ণাবর্ত এই ধোঁয়াকে দক্ষিণে যুক্তরাষ্ট্রের দিকে নিয়ে এসেছে।
ধোঁয়া প্রবাহের গতি-প্রকৃতি সম্পর্কে পূর্বাভাসে আবহাওয়াবিদরা বলেছেন, সামুদ্রিক বাতাস যদি এই ধোঁয়াকে ‘পুশ ব্যাক’ করে তবে তা ঘন আকারে আজ আবার নিউইয়র্কে ফিরে আসতে পারে।
- কোনো ‘প্ল্যান’ ছাড়াই যা করেন জয়া আহসান
- ক্ষমতা যত কমছে, ততই বিপজ্জনক হচ্ছেন ট্রাম্প
- এবার মোহাম্মদপুরে শতাধিক মানুষ নিয়ে জমি দখল
- ফিলিস্তিনের শাসন ফিলিস্তিনিদের হাতেই থাকবে: চীন
- যুদ্ধ বন্ধে ইরানের সাত দিনের রোডম্যাপ প্রত্যাখ্যান করলেন ট্রাম্প
- যুদ্ধাপরাধীদের জায়গা আদালতে, জাতিসংঘের মঞ্চে নয়: এরদোয়ান
- ভুলে ছবি প্রকাশ, দেখা গেল গাজার ব্যাপক ধ্বংসযজ্ঞ
- যুক্তরাষ্ট্রে অবস্থানকারী বিদেশিদের জন্য জরুরি নির্দেশনা
- যুক্তরাষ্ট্রে ছেলের সামনেই শামা ওবায়েদকে হেনস্তার চেষ্টা
- টিকাদানকেন্দ্র ভাঙচুরে এমপি ও পুলিশ জড়িত থাকলে ব্যবস্থা
- তারেক রহমানের সাক্ষাৎ অনুষ্ঠানে বিশৃঙ্খলা
- আটলান্টিক সিটিতে ফ্যাশন শো
- আটলান্টিক সিটিতে জমজমাট ঘুড়ি উৎসব
- ভার্জিনিয়ায় বাইটপোর অ্যাপ্রিসিয়েশন পার্টি
- বার্থ ট্যুরিজম ঠেকাতে ভিসা নিষেধাজ্ঞার ঘোষণা
- গ্রেটার নোয়াখালী সোসাইটি মাসিক সভা অনুষ্ঠিত
- ওজন পার্কে চারুকণ্ঠের বাংলা স্কুলের উদ্বোধন
- নিউইয়র্কের ২৫ লাখ পরিবারে বিদ্যুৎ-গ্যাস বিলে ছাড় পাবে
- প্রেসিডেন্ট ট্রাম্পের যে বৈঠকে মেয়র মামদানির বাসভবনে
- অবৈধদের নির্বাসনে পাঠাতে আদালতের আপত্তি
- জ্যাকসন হাইটসে আড্ডা রেষ্টুরেন্টের উদ্বোধন
- মা’দের বিরল সম্মান জানালো কিশোরগঞ্জ এসোসিয়েশন
- ‘সাংবাদিকতার পথ কখনোই মসৃণ নয়’
- সরকারি সহায়তা নিলে গ্রিনকার্ড নয়
- বোয়িংতো কিনলামঃ বিমান কি আসবে!
- নিউইয়র্কে ষষ্ঠ ভাসানী সম্মেলন ভাসানীকে রাষ্ট্রীয়ভাবে জাতীয় নেতার
- জাতিসংঘের সামনে বিএনপির স্বাগত মিছিল
- আরও ১১ বোয়িং কেনার চুক্তিকে ঐতিহাসিক বললেন ট্রাম্প
- জাতিসংঘের সামনে আঃলীগের প্রতিবাদ সমাবেশ
- জাতিসংঘে ড. খলিলের দপ্তরে লিগ্যাল অফিসার জাইমা
- প্রতিমন্ত্রী নূরসহ বিগ বাজেটের মিডিয়া বিনিয়োগ নিয়ে চাঞ্চল্য
- আজকাল ৯২১
- আজকের সংখ্যা ৯১৭
- ফেসবুক থেকে উধাও শাওনের আইডি!
- আজকাল ৯১৫
- ১২০ ডলারের খাদ্য সহায়তা পাচ্ছে নিউইয়র্কের শিশুরা
- শীর্ষ গোয়েন্দাদের যুক্তরাষ্ট্রে রহস্যময় সফর
- নতুন নামে করোনার ‘সিকাডা’ ভ্যারিয়েন্ট
- আজকাল ৯১৩
- ব্রংকসে বাকার মেলায় মানুষের ঢল
- এনটিভি ও গোল্ডেন এজের হোম কেয়ার গালা ডিনার আজ
- নিউইয়র্কে আলোচনায় শামীম ওসমান
- আজকাল ৯২৪
- আজকাল ৯১৬
- এবার স্টেডফাস্টের ১০ লাখ গ্রাহকের তথ্য ফাঁস
- আজকাল ৯১৪
- আসামে মাটির নিচে মিললো মাছের সন্ধান, বিস্মিত বিজ্ঞানীরা
- বট বাহিনীর নৃত্য, আমিনুলের তেল ও বিব্রত জাইমা
- হজের আনুষ্ঠানিকতা শুরু সোমবার, রাতেই মিনায় যাবেন হাজিরা
- আজকাল ৯৩২
- সহযোগিতা চাইলেন নারায়ণগঞ্জের ডিসি ও এসপি
- নিউইয়র্কে পুলিশের গুলিতে বাংলাদেশি তরুণ নিহত
- রফিকুল ইসলাম বন্দর থানার নতুন ওসি
- জঙ্গিদে প্রার্থী বানিয়েছে বিএনপি : শামীম ওসমান
- শামীম ওসমানের হস্তক্ষেপে ৫ বছর পর বিদ্যুৎ পেল অর্ধশত পরিবার
- রূপগঞ্জে ছাদ ধসে নির্মাণ শ্রমিকের মৃত্যু
- নৌকায় ভোট দিন উন্নায়ন পাবেন : এমপি বাবু
- নিউইয়র্ক সিটিতে ফিরে আসছে আশ্রয়প্রার্থীরা
- নিউইয়র্কের বাজারে বাংলাদেশের মিষ্টি
- নারায়ণগঞ্জে পায়ুপথে বাতাস ঢুকিয়ে হত্যার অভিযোগে আটক ৭
- নারায়ণগঞ্জে ২০ মামলার আসামি বন্দুকযুদ্ধে নিহত
- সংবর্ধনায় অনুপস্থিত এডামস
হোকুলের প্রশংসায় প্রেসিডেন্ট বাইডেন - শুক্রবার যেসব সড়কে বন্ধ থাকবে যানচলাচল
- গাজায় ধ্বংসযজ্ঞের বিরুদ্ধে নিউইয়র্কে বিক্ষোভ
- নারায়ণগঞ্জে ৫টি আসনে জয় পেতে মরিয়া আওয়ামী লীগ ও বিএনপির প্রার্থীর
