দাপট দেখিয়ে সিরিজ জিতল বাংলাদেশ
নিউজ ডেস্ক
প্রকাশিত: ১৪ ডিসেম্বর ২০১৮
সিরিজ নির্ধারণী শেষ ম্যাচে উইন্ডিজের বিপক্ষে দাপট দেখিয়ে সিরিজ জিতল বাংলাদেশ। প্রথম ম্যাচে ৫ উইকেটের জয়ের পর দ্বিতীয় ম্যাচে শাই হোপসের শতকের কাছে হার। কিন্তু তৃতীয় ম্যাচে সফরকারীদের কোনো পাত্তাই দিল না তারা। বোলারদের দারুণ বোলিংয়ের পর ব্যাটসম্যানদের দায়িত্বপূর্ণ ব্যাটিংয়ে ৬৯ বল বাকি থাকতেই ৮ উইকেটের বড় ব্যবধানে জয় তুলে নিয়েছে মাশরাফিবাহিনী। এর ফলে ২-১ ব্যবধানে সিরিজ নিশ্চিত করল বাংলাদেশ।
সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামের সিরিজ নির্ধারণী ম্যাচে টস জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেন অধিনায়ক মাশরাফি। দলপতির সিদ্ধান্তকে যথার্থ প্রমাণে সময় নেননি বোলাররা। শুরু থেকেই চেপে ধরেন মিরাজ। তার ক্যারিয়ার সেরা বোলিংয়ে ধুঁকতে থাকে সফরকারীরা। মিরাজ ১০ ওভারে ২৯ রানে এক মেডেনসহ চার উইকেট নেন। এছাড়া সাকিব ও মাশরাফি দুই উইকেট করে নেন। শেষ পর্যন্ত ৫০ ওভারে ৯ উইকেট হারিয়ে ১৯৮ রান সংগ্রহ করে উইন্ডিজ। মুস্তাফিজ কোনো উইকেট না পেলেও কিপ্টে বোলিং করে চাপ তৈরি করেন।
সফরকারী ব্যাটসম্যানদের যাওয়া আসার মিছিলের মধ্যেও ব্যতিক্রম ছিলেন আগের ম্যাচের সেঞ্চুরিয়ান শাই হোপ। সিরিজের শেষ ওয়ানডেতেও তুলে নিয়েছেন চলতি সিরিজে নিজের দ্বিতীয় শতক। তার অপরাজিত ১০৮ রানের উপর ভর করে মাঝারি সংগ্রহ গড়ে উইন্ডিজ।
১৯৯ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমেও দাপট দেখায় বাংলাদেশ। তামিম-লিটনের ওপেনিং জুটি ভাঙে ৪৫ রানে। তবে বিপদ ঘটতে দেননি সৌম্য ও তামিম।এশিয়া কাপে হাতের ইনজুরিতে প্রায় দুই মাস মাঠের বাইরে কাটালেও ব্যাটে যে মরচে পড়েনি তা ঠিকই বোঝালেন তামিম। প্রস্তুতি ম্যাচে শতকের পর প্রথম ওয়ানডেতে রান পাননি। কিন্তু সিরিজের শেষ দুই ম্যাচে ঠিকই নিজের অর্ধশতক তুলে নিয়েছেন। ৬২ বলে ৬ চারে ক্যারিয়ারের ৪৪ তম অর্ধশতক তুলে নেন দেশসেরা ওপেনার।
তামিমের পর সৌম্য সরকারও তুলে নেন ক্যারিয়ারের সপ্তম অর্ধশতক। সম্প্রতি তিন নাম্বারের ব্যাটিংয়ে তিনি যে দুর্দান্ত ফর্মে রয়েছেন তা প্রমাণ করে চলেছেন। জিম্বাবুয়ের বিপক্ষে প্রস্তুতি ম্যাচে শতকের পর তৃতীয় ওয়ানডেতেও শতক হাঁকান। এরপর ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে প্রস্তুতি ম্যাচেও শতক হাঁকান এই স্টাইলিশ ব্যাটসম্যান। তবু নিজের সেরা পজিশন পাচ্ছিলেন না দলে।
আগের দুই ম্যাচে সাত নাম্বারে ব্যাটিং নামানোর পর রান পাননি। কিন্তু সিরিজের শেষ ম্যাচে তিন নাম্বারে নামাতেই তুলে নেন অর্ধশতক। এরপরই টানা দুটি ছক্কা হাঁকিয়ে আক্রমণাত্মক চরিত্রটিকে প্রকাশ করতে শুরু করেন সৌম্য। ৫ চার ও ৫ ছক্কায় ৮০ রানেই ঝড় থামান কিমো পল। স্ট্যাম্পের বলকে ক্রস ব্যাটে খেলতে গিয়ে বোল্ড হয়ে ফেরেন তিনি।
এর আগে অফ সাইডের অনেক বাইরের একটি বল লেগে টেনে খেলতে যান লিটন। ফলাফল কিমো পলের বলে পাওয়েলের হাতে ক্যাচ। লিটন ফিরেছেন ব্যক্তিগত ২৩ রানে।
পরে অবশ্য বিপদ ঘটতে দেননি অভিজ্ঞ ওপেনার তামিম ইকবাল ও ফর্মে থাকা সৌম্য সরকার। জয়ের একেবারে কাছাকাছি সময়ে সৌম্য আউট হলেও মুশফিককে নিয়ে বাকি কাজ শেষ করেন তামিম। তামিম অপরাজিত থাকেন ৭৭ রানে। মুশফিকের করেন অপরাজিত ১৬ রান।
- মেয়রের অনুদান পেল আটলান্টিক সিটির কমিউনিটি সংগঠ
- ‘লেখকের অঙ্গন’র গ্রন্থালোচনা অনুষ্ঠিত
- বরিশাল বিভাগীয় সোসাইটি ইউএসএ’র নতুন কমিটি
- প্রধানমন্ত্রী তারেক রহমানের আগমন উপলক্ষে কর্মিসভা অনুষ্ঠিত
- বিসমিল্লাহ্ পোল্ট্রীতে হালাল লাইভ গোট বিক্রী শুরু
- নিউইয়র্ক বাংলাদেশ প্রেসক্লাবের বারবিকিউ ও কমিউনিটি সম্মিলন
- ভারতের ওপর যুক্তরাষ্ট্রের ১০০ শতাংশ শুল্ক আরোপ
- যুক্তরাষ্ট্র ইউরোপীয় সখ্যতা হুমকির মুখে
- প্রধানমন্ত্রীর সফরে বিএনপির ব্যস্ততা
- যুদ্ধের ধাক্কা সামলাতে সুদের হার বাড়ালো যুক্তরাষ্ট্র
- কাদের সহ ৭ নেতার মৃত্যুদণ্ডের প্রতিবাদে বিক্ষোভ
- ২০ লাখ ডলারে বিক্রি ট্রাম্পের জন্মভিটা
- ফিকে হয়ে আসছে ট্রাম্পের দলের বিজয়
- আ’লীগ নেতাদের নিয়ে হাসিনার বৈঠকে আপত্তি দিল্লীর
- সেলিম-আলী পরিষদের ওজন পার্ক নির্বাচন পরিচালনা কমিটি গঠন
- গোল্ডেন এইজ প্রেজেন্টস সোনু নিগমের কনসার্ট
- ইরানের স্কুলে হামলায় যুক্তরাষ্ট্র জড়িত ও যুদ্ধাপরাধের সামিল
- ট্রাম্প চাইলেন অঙ্গরাজ্য বানাতে
- বাংলাদেশি শিক্ষার্থীদের জন্য সুখবর
- তেলের মূল্যবৃদ্ধির প্রতিবাদে বাংলাদেশসহ বিশ্বজুড়ে বিক্ষোভ
- আজকাল ৯৪০
- ইজরাইলকে ৪০ হাজার বিধ্বংসী বোমা দিচ্ছেন ট্রাম্প
- জাতিসংঘে তারেকের ৯৬ ঘন্টার সফর
- `বিবাহিত পুরুষের সঙ্গে সম্পর্কে জড়ানো নারীরা অশুভ`
- পশ্চিমা সম্প্রসারণবাদই ইউক্রেন সংকটের মূল: রুশ পররাষ্ট্রমন্ত্রী
- সাত মাসে ৪০০ ধর্ষণ, শিশুদের বিরুদ্ধে সহিংসতার ঘটনা ৬০৬
- মন্ত্রিসভায় পাস হলেও গেজেট হচ্ছে না পে-স্কেলের
- র্যাব বিলুপ্ত, যাত্রা শুরু এসআরবির
- মধ্যবর্তী নির্বাচনের আগে ‘দুর্বল’ ট্রাম্প
- জ্বালানিসংকট সমাধানে কয়লা উত্তোলনে জোর
- প্রতিমন্ত্রী নূরসহ বিগ বাজেটের মিডিয়া বিনিয়োগ নিয়ে চাঞ্চল্য
- আজকাল ৯২১
- আজকের সংখ্যা ৯১৭
- ফেসবুক থেকে উধাও শাওনের আইডি!
- আজকাল ৯১৫
- ১২০ ডলারের খাদ্য সহায়তা পাচ্ছে নিউইয়র্কের শিশুরা
- নতুন নামে করোনার ‘সিকাডা’ ভ্যারিয়েন্ট
- শীর্ষ গোয়েন্দাদের যুক্তরাষ্ট্রে রহস্যময় সফর
- আজকাল ৯১২
- আজকাল ৯১৩
- ব্রংকসে বাকার মেলায় মানুষের ঢল
- এনটিভি ও গোল্ডেন এজের হোম কেয়ার গালা ডিনার আজ
- নিউইয়র্কে আলোচনায় শামীম ওসমান
- আজকাল ৯২৪
- আজকাল ৯১৬
- এবার স্টেডফাস্টের ১০ লাখ গ্রাহকের তথ্য ফাঁস
- আজকাল ৯১৪
- আসামে মাটির নিচে মিললো মাছের সন্ধান, বিস্মিত বিজ্ঞানীরা
- বট বাহিনীর নৃত্য, আমিনুলের তেল ও বিব্রত জাইমা
- হজের আনুষ্ঠানিকতা শুরু সোমবার, রাতেই মিনায় যাবেন হাজিরা
- হোপে আশাহত বাংলাদেশ
- জাতীয় দলের দরজাও বন্ধ হচ্ছে মদ এনে নিষিদ্ধ ৫ ফুটবলারের
- ধোনিকে দিয়ে জুতার ফিতা বাঁধালেন যে নারী!
- লাইভে সঞ্চালিকা বলে ফেললেন ‘সেক্স’!
- ইংলিশ তারকা ওয়েন রুনি গ্রেফতার
- বিবাহবার্ষিকীতে দারুণ উপহার দিলেন সাকিব
- সিলেট পর্ব থেকেই জিং বেল!
- বিপিএল কমিটিকে যে প্রস্তাব দিতে চান নাফিসা কামাল
- ডুফা কাপে চ্যাম্পিয়ন বনশ্রী অ্যাভেঞ্জার্স
- আউট, অর নট-আউট!
- জয়ের ধারায় ফিরল রিয়াল মাদ্রিদ
- প্রস্তুতি ম্যাচে নিউজিল্যান্ড একাদশের বিপক্ষে বাংলাদেশের জয়
- ‘২০ বছর’ খেলতে চান মাশরাফি
- ২০৮ করেও অস্ট্রেলিয়ার কাছে পাত্তা পেলো না ভারত
- বিপিএলে খেলতে পারবেন ভারতীয় ক্রিকেটাররা
