দাওয়াতে যান না, স্প্যানিশ বলেন না, একা খেলেন গলফ!
প্রকাশিত: ২০ ফেব্রুয়ারি ২০১৯
গ্যারেথ বেল রিয়াল মাদ্রিদে এসেছেন প্রায় ৬ বছর হতে চলল। এত দিনেও ব্রিটিশ বেল স্প্যানিশ কেতা শিখে উঠতে পারেননি। সেটি শেখার কোনো তাগিদও নাকি তাঁর নেই।
সতীর্থরা তাঁর নাম দিয়েছেন দ্য গলফার। এই যে ছয় বছর, প্রায় আধা যুগ একটা ক্লাবে খেলার পরও সতীর্থদের লিখতে হলো, বন্ধুরা লেখা গেল না আগের বাক্যে; এর দায়ও তাঁর। গ্যারেথ বেল যে মাদ্রিদে আসার পর বন্ধুই বানাননি! মাঠের বাইরে দোস্তিগিরি করার চেয়ে বেল যে গলফ খেলে সময় কাটাতে বেশি ভালোবাসেন!
তখনকার বিশ্ব রেকর্ড গড়ে টটেনহাম থেকে এসেছিলেন বেল। প্রত্যাশার ঘণ্টাটা ঠিকমতো বাজাতে পেরেছেন কি না, এ নিয়ে এখনো রিয়াল মাদ্রিদ সমর্থকদের ক্যালকুলেটর নিয়ে বসে পড়তে দেখা যায়। তবে একটা বিষয় নিয়ে কারও কোনো সন্দেহ নেই, যস্মিন দেশে যদাচার আপ্তবাক্যটা বেল মানেননি। মাদ্রিদে এসেও এখনো তিনি মাদ্রিদের মানুষ হয়ে উঠতে পারেননি। আর এ নিয়েই সতীর্থ থিবো কর্তোয়া রীতিমতো সমালোচনাই করলেন বেলের।
রিয়াল মাদ্রিদের বেলজিয়ান গোলরক্ষক কর্তোয়া এমনভাবে মাদ্রিদে বাস করেন, যেন তিনি মাদ্রিদেই জন্মেছেন, বেড়ে উঠেছেন। চেলসি থেকে ধারে অ্যাটলেটিকোর হয়ে খেলতে এসে এই শহরটাকে যে ভালোবেসে ফেলেছিলেন। চেলসি আবার ডেকে পাঠানোর আগে তিন মৌসুম কাটিয়ে গেছেন। আবারও মাদ্রিদে ফিরেছেন, এবার রিয়ালের জার্সিতে। এর পেছনে অন্যতম অনুঘটক ছিল এই শহরের প্রতি তাঁর ভালোবাসা।
কিন্তু ৬ বছর এখানে থেকেও মাদ্রিদের সংস্কৃতির ছিটেফোঁটাও বেলের মধ্যে নেই দেখে অবাক কর্তোয়া। সম্প্রতি রিয়ালের খেলোয়াড়েরা এক নৈশভোজে মিলিত হয়েছিলেন। সবাই সেই অনুষ্ঠানে এসে হাজির হলেও বেল ও টনি ক্রুস আসেননি। মাদ্রিদের লোকেরা দেরিতে রাতের খাবার খেয়ে দেরিতে ঘুমিয়ে অভ্যস্ত। রাত ১১টায় মাদ্রিদে রাতের খাবারের সময়টা আবার বেলের ঘুমিয়ে পড়ার সময়।
কর্তোয়া বলেছেন, ‘আমাকে দেখলে মনে হবে আমি যেন মাদ্রিদেই জন্মেছি, বেড়ে উঠেছি। আমি দেরিতে খাই, দেরিতে ঘুমোতে যাই। কদিন আগে পুরো দল নৈশ ভোজে মিলিত হয়েছিল, কিন্তু বেল আর টনি আসেনি। তাদের কথা, নৈশভোজের জন্য সময়টা বেশি দেরি হয়ে যায়। আমরা সাড়ে নয়টার দিকে মিলিত হয়েছি, এরপর সোয়া দশটায় খাবার শুরু। মাঝরাতে সবাই মিলে কফিও খেলাম। সে রাতে আমি।একটার দিকে ঘুমোতে গেছি পরদিন বেলা ১১টায় অনুশীলনে হাজির হয়েছি। এর মধ্যে যথেষ্টই ঘুমিয়েছি। কিন্তু বেল বলেছিল, ‘আমি তোমাদের সঙ্গে খেতে যাচ্ছি না। আমাকে রাত ১১টার মধ্যে ঘুমোতেই হবে। ও শেষ পর্যন্ত এলই না।’
সতীর্থদের সঙ্গে বেলের সম্পর্কটা এখনো পেশাদার গণ্ডিতেই। কিন্তু দলের মধ্যে একটা আবেগীয় বন্ধনও তো লাগে। বেল সম্ভবত এই ধারণায় বিশ্বাস করেন না। এ কারণে আধা যুগ স্পেনে কাটিয়েও দেশটির ভাষাও শেখেননি। একে সতীর্থেরা বিপাকে পড়ে যান। বাকিদের প্রায় সবাই যে ইংরেজিতে সড়ো-গড়ো নন। সবচেয়ে বেশি সমস্যায় পড়েন মার্সেলো। ড্রেসিংরুমে মার্সেলো বেলের সবচেয়ে কাছের সতীর্থ। বেলের সঙ্গে নিজের কথোপকথনের অভিজ্ঞতা মার্সেলো বর্ণনা করেছেন এভাবে, ‘কিকো ক্যাসিয়া অন্য ক্লাবে চলে গেছে। আমি ওর খুব কাছের ছিলাম। ড্রেসিংরুমে আমরা পাশাপাশি বসতাম। এখন আমার পাশে কেউ নেই। বেল আছে, কিন্তু ও তো কথাই বলে না। ও শুধু ইংরেজিতে কথা বলে। ফলে বুঝতেই পারছেন ওর সঙ্গে আমার কথাবার্তা কেমন হয়। হেয়, হাই, হ্যালো, গুডবাই...!’
- ভারতের আন্দোলনে রসদ যোগাচ্ছে ব্যাঙ্গাত্মক মিম ও রিলস
- ফ্রান্সে ১৫ বছরের কম বয়সীদের জন্য সোশ্যাল মিডিয়া নিষিদ্ধ
- কানাডায় বন্দুক সহিংসতা
- দিল্লির বিক্ষোভে ভয় পেয়েছেন কঙ্গনা
- নিউইয়র্কে লাফিয়ে বাড়ছে ডিপোর্টেশন
- সৌদির ইউরেনিয়াম সমৃদ্ধকরণ চুক্তিতে ট্রাম্পের অনুমোদন
- ধর্ষণের পর স্কুলছাত্রীকে ২০ টাকা ধরিয়ে দেন প্রধান শিক্ষক
- আমেরিকানরা ইরান যুদ্ধের বিরোধী নয়: ট্রাম্প
- গ্যাস সরবরাহ কমেছে ৪৫ কোটি ঘনফুট চরম ভোগান্তি
- সরকারি নির্দেশেই দিল্লিতে ইন্টারনেট বন্ধ, দাবি টেলিকম সংস্থাগুলোর
- আন্দোলন নিয়ে আতঙ্কিত মোদি
- জামায়াত থেকে বহিষ্কারের পর গাজী নজরুল ইসলামের এমপি পদ কি থাকবে?
- এক দশক পর নিউইয়র্ক সিটির নির্বাচিত জনপ্রতিনিধিদের বেতন বাড়ছে
- নিউইয়র্কে গুলিতে নিহত পুলিশ কর্মকর্তা দিদারুলের নামে সড়কের নাম
- গৃহকর্মীদের ইকামা নিয়ে বড় সুখবর দিলো সৌদি আরব
- ফের বিয়ের পিঁড়িতে জেনিফার
- ৪ বছরে যুক্তরাজ্য পেল ৫ প্রধানমন্ত্রী
- সৌদি আরবের বিরুদ্ধে নৌ অবরোধ ঘোষণা করল হুতি
- সাবমেরিন কেবল নিয়ে চীন-যুক্তরাষ্ট্র ‘লড়াই’
- টানা দশম রাতেও ইরানে মার্কিন হামলা, কুয়েতে পালটা আঘাত তেহরানের
- স্বৈরাচার পতনের পর গুপ্ত বাহিনীর আত্মপ্রকাশ: প্রধানমন্ত্রী
- ১৯৮৩ সালের পর সর্বনিম্ন পর্যায়ে নেমেছে যুক্তরাষ্ট্রের তেল মজুত
- যুক্তরাষ্ট্রের নাগরিকদের জন্য বিশ্বব্যাপী ভ্রমণ সতর্কতা জারি
- সৌদি আরবকে ইউরেনিয়াম সমৃদ্ধকরণের অনুমতি দিতে পারে যুক্তরাষ্ট্র
- নেতানিয়াহুকে গ্রেফতার করাতে পারেন মামদানি
- ট্রাম্প দেখবেন খেলা, প্রস্তুত থাকবে এফ-১৬ যুদ্ধবিমান
- যুক্তরাষ্ট্রে লেবাননের প্রেসিডেন্টের সঙ্গে বৈঠকে বসেছেন মার্কো
- ফাইনালে দুই পরিবর্তনসহ আর্জেন্টিনার সম্ভাব্য একাদশ
- মার্কিন সেনা নিহতের ঘটনায় মুখ খুললেন ট্রাম্প
- নির্জনা হত্যা: আদালতে বাবার স্বীকারোক্তি
- প্রতিমন্ত্রী নূরসহ বিগ বাজেটের মিডিয়া বিনিয়োগ নিয়ে চাঞ্চল্য
- আজকের সংখ্যা ৯০৩
- আজকাল ৯০৪
- কাবা শরিফ ও মদিনায় ৩০ দিনে ৭ কোটি ৮৮ লাখ মুসল্লি
- আজকাল ৯০৫ তম সংখ্যা
- অর্ধশতাব্দী পর ফের চাঁদে মানুষ পাঠানোর প্রস্তুতি নাসার
- আজকাল ৯২১
- সিনেটে ইমিগ্র্যান্ট বিরোধী ‘স্টপ সিটিজেনশিপ অ্যাবিউজ’ বিল উত্থাপ
- আজকাল ৯০৬ তম সংখ্যা
- আজকাল ৯০৭
- আজকাল ৯০৮
- আজকের সংখ্যা ৯১৭
- মেটার ঘোষণা: ব্রাউজার ও ডেস্কটপে বন্ধ হচ্ছে মেসেঞ্জার
- আজকাল ৯১০
- আজকাল ৯১১
- আজকাল ৯১৫
- বিয়ে করছেন রাফসান-জেফার!
- আজকাল ৯০৯
- নতুন নামে করোনার ‘সিকাডা’ ভ্যারিয়েন্ট
- আজকাল ৯১২
- হোপে আশাহত বাংলাদেশ
- জাতীয় দলের দরজাও বন্ধ হচ্ছে মদ এনে নিষিদ্ধ ৫ ফুটবলারের
- ধোনিকে দিয়ে জুতার ফিতা বাঁধালেন যে নারী!
- লাইভে সঞ্চালিকা বলে ফেললেন ‘সেক্স’!
- ইংলিশ তারকা ওয়েন রুনি গ্রেফতার
- বিবাহবার্ষিকীতে দারুণ উপহার দিলেন সাকিব
- সিলেট পর্ব থেকেই জিং বেল!
- বিপিএল কমিটিকে যে প্রস্তাব দিতে চান নাফিসা কামাল
- ডুফা কাপে চ্যাম্পিয়ন বনশ্রী অ্যাভেঞ্জার্স
- আউট, অর নট-আউট!
- জয়ের ধারায় ফিরল রিয়াল মাদ্রিদ
- প্রস্তুতি ম্যাচে নিউজিল্যান্ড একাদশের বিপক্ষে বাংলাদেশের জয়
- ‘২০ বছর’ খেলতে চান মাশরাফি
- ২০৮ করেও অস্ট্রেলিয়ার কাছে পাত্তা পেলো না ভারত
- বিপিএলে খেলতে পারবেন ভারতীয় ক্রিকেটাররা
