থেমে নেই এসপি হারুন !
প্রকাশিত: ১৮ মে ২০১৯
একাদশ সংসদ নির্বাচনের দিনকয়েক আগে পুলিশ সুপার হিসেবে নারায়ণগঞ্জে যোগদান করেন এসপি হারুন অর রশিদ। নারায়ণগঞ্জে যোগদেয়ার পর পরই বেশ কিছু কাজে হাত দেন তিনি। এর মধ্যে জেলার পুলিশ সদস্যদের নানা অনৈতিক কর্মকান্ডের বিরুদ্ধেও তার অবস্থান জানান দিয়েছেন তিনি।
বিশেষ করে জেলার বিভিন্ন থানায় যে সমস্ত সিভিল টিম পরিচালিত হতো তিনি তা বন্ধ করে দেন। এ কারণে সন্ত্রাসী, ভুমি দস্যু, মাদক বিক্রেতাদের মধ্যেও এক ধরণের আতঙ্ক ছড়িয়ে পড়ে। গ্রেপ্তার হয় বেশ কিছু সন্ত্রাসী, মাদক বিক্রেতা ও বিতর্কিত ব্যক্তিরা।
জেলার প্রভাবশালী সাংসদ শামীম ওসমানের আস্থাভাজন হিসেবে পরিচিত বেশ কয়েকজন ব্যক্তির বিরুদ্ধে ব্যবস্থা নিতেও দেখা যায় এই এসপির। সব কিছু মিলিয়ে জেলার সাধারণ মানুষের একটি আস্থার জায়গা এসপি হারুন।
নির্যাতিত ও নিপীড়িত মানুষ কোন ঝামেলায় পড়লেই এখন সরাসরিতার সাথে দেখা করে সমস্যার সমাধান খুঁজছেন। ইতিমধ্যে জেলায় বেশ কয়েকটি সফল অভিযানও করেছেন তিনি। তবে যে কারণে তিনি সবচেয়ে বেশি আলোচিত তা হলো তার সময়েই প্রভাবশালী সাংসদ শামীম ওসমানের বিরুদ্ধে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে অভিযোগ দিয়েছেন তিনি।
মাদক, জ্বালানী তেল চুরি , জুয়ার আসরসহ সাংসদের আত্মীয়ের পাগলার মেরিএন্ডারসনে মাদক বিক্রিতেও বাধা দিয়েছে তিনি। এসপির কর্মকান্ডে নিরীহ ও ভুক্তভোগী মানুষ আশার আলো দেখছে। সব সময় দ্রুত অ্যাকশনে থাকেন তিনি। তাই মানুষের আস্থার জায়গাটিও খুব দ্রুততম সময়ের মধ্যে তিনি দখল করে নিয়েছেন এমনটিই মনে করে জেলাবাসী।
নারায়ণগঞ্জ দেশের একটি গুরুত্বপূর্ণ জেলা। এই জেলায় এ পর্যন্ত যত এসপি এসেছেন তারা প্রভাবশালী মহলের বলয়ে থেকেই কাজ করেছেন। তবে এসপি হারুন এর ব্যতিক্রম। জেলায় যোগদানের পর তিনি নিজেকে ব্যতিক্রম বলেই জানান দিয়েছেন বিভিন্ন সভা সেমিনারে ও তার কর্মকান্ডে। জেলার সাধারণ মানুষ সেই ব্যতিক্রম চিত্রই দেখছে এসপি হারুনের মাঝে। তবে তিনি জেলার সকল সাংসদদের প্রতি পূর্ণ শ্রদ্ধা ও ভালবাসা রেখেই কাজ করছেন বলেও বিভিন্ন সভা সেমিনারে কথা বলেন। এসপির উপর যে দায়িত্ব ও কর্তব্য তা তিনি ঠিকভাবেই পালন করার চেষ্টা করছেন বলেও মনে করনে সাধারণ মানুষ।
জুলুম ও অত্যাচারের শিকার জেলার মানুষগুলোকে প্রতিদিন সকাল থেকেই ভীড় করতে দেখা যায় এসপি হারুনের কার্যালয়ে। জামতলা এলাকায় একজন প্রবাসীর জমি দখলের অভিযোগে সাংসদ শামীম ওসমানের আত্মীয়ের বিরুদ্ধে মামলা নেন এসপি হারুন। এ নিয়ে সাংসদ ও এসপির মধ্যে দুরত্ব তৈরির সংবাদ চাউর হয়। যদিও এসপি বক্তব্যে বলেছেন, সাংসদদের সাথে তার সম্পর্ক ভাল, কোন দ্বন্দ্ব নেই। ঠিক এর পরেই নারায়ণগঞ্জ টার্মিনাল ঘাট সংলগ্ন একটি জুয়ার আসরে হানা দেয় পুলিশ।
সেখান থেকে ৪১জন জুয়ারীকে আটক করে জেলা গোয়োন্দা পুলিশ (ডিবি)। এই জুয়ার আড্ডাটি রাজু সাংবাদিক নামে একজন চালাতেন বলে জানতে পেরেছে পুলিশ। এছাড়াও গত ১ এপ্রিল পাগলা মেরিএন্ডারসনে এসপির নির্দেশে হানা দেয় পুলিশ। সেখান থেকে বিপুল পরিমাণ মাদকসহ ৭১জনকে আটক করেছিল ডিবি পুলিশ।
এসময় মেরিএন্ডারসনে মাদক বিক্রির সাথে সাংসদ শামীম ওসমানের শ্যালক তানভীর আহম্মেদ টিটুর সংশ্লিষ্টতার প্রসঙ্গ উঠে আসে। পুলিশের সংবাদ সম্মেলনে এই নামটিও উঠে আসে। এনিয়ে এসপি হারুনকে কোনঠাসা করার চেষ্টা করলেও এসপি তার অবস্থান থেকে পিছপা হননি।
অপরদিকে জেলার ডিস ক্যাবলের ডন হিসেবে পরিচিত আব্দুল করিম বাবুকে বন্দরে একটি চাঁদাবাজীর অভিযোগে গ্রেপ্তার করা হয়। এছাড়াও সাংসদ শামীম ওসমানের দেহরক্ষী মামুন ফকিরের (বর্তমানে অন্য জেলায় বদলী) কাছে পুলিশের যে ওয়াকিটকি ছিল তা পুলিশ লাইনে জমা নেন এসপি হারুন।
অভিযোগ ছিল ওয়াটকির মাধ্যমে শামীম ওসমান পুলিশের গতিবিধি শুনে থাকতে পারেন। সাংসদের দেহরক্ষীর কোন ওয়াকটকির বিধান না থাকলেও সাংসদ শামীম ওসমানের দেহরক্ষী ওয়াকিটকি ব্যবহার করতেন। এর আগের জেলার এসপি যারা ছিলেন তারা এ ব্যাপারে কোন শব্দও করেননি। কিন্তু এসপি হারুন এব্যাপারে শক্ত ব্যবস্থা নিয়েছেন।
এছাড়াও ফতুল্লার শীর্ষ সন্ত্রাসী মীর হোসেন ওরফে মীরু, পাগলা বাজার মালিক সমিতির নেতা টেনু গাজী, তেল চোর সিন্ডিকেটের সদস্য ইকবাল চৌধূরীর বিরুদ্ধেও ব্যবস্থা নেন এসপি হারুন। জেলায় দীর্ঘ সময় ধরে চলতে থাকা সন্ত্রসী কর্মকান্ডের বিরুদ্ধে এসপি হারুণের অবস্থানকে সাধুবাদ জানিয়েছেন সাধারণ জনগণ।
- কোনো ‘প্ল্যান’ ছাড়াই যা করেন জয়া আহসান
- ক্ষমতা যত কমছে, ততই বিপজ্জনক হচ্ছেন ট্রাম্প
- এবার মোহাম্মদপুরে শতাধিক মানুষ নিয়ে জমি দখল
- ফিলিস্তিনের শাসন ফিলিস্তিনিদের হাতেই থাকবে: চীন
- যুদ্ধ বন্ধে ইরানের সাত দিনের রোডম্যাপ প্রত্যাখ্যান করলেন ট্রাম্প
- যুদ্ধাপরাধীদের জায়গা আদালতে, জাতিসংঘের মঞ্চে নয়: এরদোয়ান
- ভুলে ছবি প্রকাশ, দেখা গেল গাজার ব্যাপক ধ্বংসযজ্ঞ
- যুক্তরাষ্ট্রে অবস্থানকারী বিদেশিদের জন্য জরুরি নির্দেশনা
- যুক্তরাষ্ট্রে ছেলের সামনেই শামা ওবায়েদকে হেনস্তার চেষ্টা
- টিকাদানকেন্দ্র ভাঙচুরে এমপি ও পুলিশ জড়িত থাকলে ব্যবস্থা
- তারেক রহমানের সাক্ষাৎ অনুষ্ঠানে বিশৃঙ্খলা
- আটলান্টিক সিটিতে ফ্যাশন শো
- আটলান্টিক সিটিতে জমজমাট ঘুড়ি উৎসব
- ভার্জিনিয়ায় বাইটপোর অ্যাপ্রিসিয়েশন পার্টি
- বার্থ ট্যুরিজম ঠেকাতে ভিসা নিষেধাজ্ঞার ঘোষণা
- গ্রেটার নোয়াখালী সোসাইটি মাসিক সভা অনুষ্ঠিত
- ওজন পার্কে চারুকণ্ঠের বাংলা স্কুলের উদ্বোধন
- নিউইয়র্কের ২৫ লাখ পরিবারে বিদ্যুৎ-গ্যাস বিলে ছাড় পাবে
- প্রেসিডেন্ট ট্রাম্পের যে বৈঠকে মেয়র মামদানির বাসভবনে
- অবৈধদের নির্বাসনে পাঠাতে আদালতের আপত্তি
- জ্যাকসন হাইটসে আড্ডা রেষ্টুরেন্টের উদ্বোধন
- মা’দের বিরল সম্মান জানালো কিশোরগঞ্জ এসোসিয়েশন
- ‘সাংবাদিকতার পথ কখনোই মসৃণ নয়’
- সরকারি সহায়তা নিলে গ্রিনকার্ড নয়
- বোয়িংতো কিনলামঃ বিমান কি আসবে!
- নিউইয়র্কে ষষ্ঠ ভাসানী সম্মেলন ভাসানীকে রাষ্ট্রীয়ভাবে জাতীয় নেতার
- জাতিসংঘের সামনে বিএনপির স্বাগত মিছিল
- আরও ১১ বোয়িং কেনার চুক্তিকে ঐতিহাসিক বললেন ট্রাম্প
- জাতিসংঘের সামনে আঃলীগের প্রতিবাদ সমাবেশ
- জাতিসংঘে ড. খলিলের দপ্তরে লিগ্যাল অফিসার জাইমা
- প্রতিমন্ত্রী নূরসহ বিগ বাজেটের মিডিয়া বিনিয়োগ নিয়ে চাঞ্চল্য
- আজকাল ৯২১
- আজকের সংখ্যা ৯১৭
- ফেসবুক থেকে উধাও শাওনের আইডি!
- আজকাল ৯১৫
- ১২০ ডলারের খাদ্য সহায়তা পাচ্ছে নিউইয়র্কের শিশুরা
- শীর্ষ গোয়েন্দাদের যুক্তরাষ্ট্রে রহস্যময় সফর
- নতুন নামে করোনার ‘সিকাডা’ ভ্যারিয়েন্ট
- আজকাল ৯১৩
- ব্রংকসে বাকার মেলায় মানুষের ঢল
- এনটিভি ও গোল্ডেন এজের হোম কেয়ার গালা ডিনার আজ
- নিউইয়র্কে আলোচনায় শামীম ওসমান
- আজকাল ৯২৪
- আজকাল ৯১৬
- এবার স্টেডফাস্টের ১০ লাখ গ্রাহকের তথ্য ফাঁস
- আজকাল ৯১৪
- আসামে মাটির নিচে মিললো মাছের সন্ধান, বিস্মিত বিজ্ঞানীরা
- বট বাহিনীর নৃত্য, আমিনুলের তেল ও বিব্রত জাইমা
- হজের আনুষ্ঠানিকতা শুরু সোমবার, রাতেই মিনায় যাবেন হাজিরা
- আজকাল ৯৩২
- সহযোগিতা চাইলেন নারায়ণগঞ্জের ডিসি ও এসপি
- নিউইয়র্কে পুলিশের গুলিতে বাংলাদেশি তরুণ নিহত
- রফিকুল ইসলাম বন্দর থানার নতুন ওসি
- জঙ্গিদে প্রার্থী বানিয়েছে বিএনপি : শামীম ওসমান
- শামীম ওসমানের হস্তক্ষেপে ৫ বছর পর বিদ্যুৎ পেল অর্ধশত পরিবার
- রূপগঞ্জে ছাদ ধসে নির্মাণ শ্রমিকের মৃত্যু
- নৌকায় ভোট দিন উন্নায়ন পাবেন : এমপি বাবু
- নিউইয়র্ক সিটিতে ফিরে আসছে আশ্রয়প্রার্থীরা
- নিউইয়র্কের বাজারে বাংলাদেশের মিষ্টি
- নারায়ণগঞ্জে পায়ুপথে বাতাস ঢুকিয়ে হত্যার অভিযোগে আটক ৭
- নারায়ণগঞ্জে ২০ মামলার আসামি বন্দুকযুদ্ধে নিহত
- সংবর্ধনায় অনুপস্থিত এডামস
হোকুলের প্রশংসায় প্রেসিডেন্ট বাইডেন - শুক্রবার যেসব সড়কে বন্ধ থাকবে যানচলাচল
- গাজায় ধ্বংসযজ্ঞের বিরুদ্ধে নিউইয়র্কে বিক্ষোভ
- নারায়ণগঞ্জে ৫টি আসনে জয় পেতে মরিয়া আওয়ামী লীগ ও বিএনপির প্রার্থীর
