ত্বক এবং চুলের যত্নে চা পাতা এবং টি-ব্যাগ
প্রকাশিত: ১৯ আগস্ট ২০১৯
ছোট থেকে বড় চায়ের দোকানের কোন অভাব নেই। অলিগলি থেকে শুরু করে বড় সড়ক, মহাসড়ক, ভিআইপি রোড সব জায়গাতেই পাবেন চায়ের দোকান। এ থেকেই বোঝা যায় চায়ের প্রতি দেশের মানুষের কত আসক্তি। অনেকেই জানেন লিকার চা পান করা স্বাস্থ্যের জন্য উপকার। কিন্তু এই লিকার চা ত্বক ও চুলে লাগালেও ভাল উপকার পাওয়া যায় তা কি জানেন?
চায়ে রয়েছে অ্যান্টি অক্সিডেন্ট, অ্যান্টি এজিং, অ্যান্টি ইনফ্ল্যামেটরি বস্তু যা ত্বক স্বাস্থ্যকর ও সুন্দর রাখতে সাহায্য করে। গ্রিন এবং লিকার চায়ে ক্যাফাইন থাকে যা ক্যাটেচিন এবং পলিফেনল সমৃদ্ধ। চা দারুণ টোনারের কাজ করে। আপনি যদি যে কোন সময় চা পান করতে ভালবাসেন তবে নিজের বিউটি রুটিনেও একে যোগ করে ফেলতে পারবেন।
এবার দেখে নেই ত্বক এবং চুলের জন্য চায়ের উপকারিতা :
চোখের ফলা ভাব এবং ডার্ক সার্কেল দূর করে
চায়ে উপস্থিত ক্যাফাইন ত্বকের নিচে রক্তজালককে সংকুচিত করে এবং ডার্ক সার্কেল দূর করে। চায়ে উপস্থিত ট্যানিন ফোলা ভাব দূর করে। এর জন্য টি-ব্যাগ পানিতে ভিজিয়ে চোখের ওপরে পাঁচ-দশ মিনিট ধরে রাখতে হবে। এই পদ্ধতি রোজ অবলম্বন করলে চোখের ফলা ভাব এবং ডার্ক সার্কেল দূর করা সম্ভব।
রোদে পোড়া ত্বকের কালো ভাব দূর করে
চায়ে উপস্থিত ট্যানিক অ্যাসিড ত্বকের কালো ভাব দূর করে। এর জন্য একটা পাত্রে কিছুটা চা পানিতে ফোটাতে হবে। তারপর ঠাণ্ডা হলে একটা তোয়ালে চুবিয়ে আধঘন্টা প্রয়োজনীয় স্থানে ধরে রাখতে হবে। মুখের ত্বকে জ্বালা ভাব কমাতে সরাসরি টি-ব্যাগ ব্যবহারও করতে পারেন।
টোনারের কাজ করে
আপনার সাধারণ টোনার শেষ হয়ে গেলে আপনি লিকার চা টোনার হিসাবে ব্যবহার করতে পারেন। এটা আপনার ত্বকের তৈলাক্ত ভাব দূর করে মুখ পরিষ্কার রাখতে সাহায্য করে। মুখে একটা টি-ব্যাগ লাগিয়ে কিছুক্ষণ পর পরিষ্কার তোয়ালে দিয়ে মুছে ফেলুন।
স্ক্রাবার হিসাবে ব্যবহার করতে পারেন
টি-ব্যাগ ফেলে না দিয়ে সেগুলো স্ক্রাবার হিসাবে ব্যবহার করতে পারেন। ব্যবহার করা টি-ব্যাগ শুকিয়ে স্ক্রাবার হিসাবে ব্যবহার করুন। মুখ মুছে মইশ্চারাইজার মাখুন। চায়ে উপস্থিত অ্যান্টিঅক্সিডেন্ট আপনার মুখকে উজ্জ্বল, নরম ও মসৃণ করবে।
তৈলাক্ত ভাব দূর করে
জ্যাসমিন চায়ে প্রচুর গুরুত্বপূর্ণ তেল থাকে যা ত্বকের জন্য উপকারী। কিছুটা জ্যাসমিন চা ভালো করে ফুটিয়ে ঠান্ডা করে তৈলাক্ত ত্বকে লাগান। এটি পিম্পলের জন্য দায়ী ব্যাক্টেরিয়া দূর করে এবং ত্বকের pH লেভেলে ভারসাম্য রক্ষা করে।
ত্বক মসৃণ করে
ত্বক মসৃণ করতে চামোমাইল চা উপকারী। ত্বকের র্যাশ, শুষ্কতা, খসখসে ভাব, দাগ দূর করে। নিয়মিত মুখে টি-ব্যাগ ব্যবহার করলে উপকার পাওয়া যায়।
মুখ পরিষ্কার করে
চায়ে বেশি অ্যান্টিঅক্সিডেন্ট থাকে। এটা ত্বক পরিষ্কার করে এবং ত্বকে পুষ্টি প্রদান করে। কিছুটা চা পাতা নিয়ে ফোটান। তারপর বেটে ঘন মিশ্রণ তৈরি করুন। তারপর ঠাণ্ডা করে মাস্ক হিসাবে মুখে লাগান আর পার্থক্য দেখুন!
ঠোঁট ফাটা দূর করে
গ্রিন টি ঠোঁট ফাটা দূর করে। একটা গ্রিন টি ব্যাগ নিয়ে উষ্ণ গরম পানিতে ডুবিয়ে ঠোঁটে লাগিয়ে রাখুন। এর ফলে আপনার ঠোঁটের শুষ্কভাব দূর হবে এবং ঠোঁট আর্দ্রতা ফিরে পাবে।
চুল স্বাস্থ্যকর করে
লিকার চা দিয়ে চুল ধুয়ে ফেললে চুলের স্বাস্থ্য ভালো হয়। চুল পড়া রোধ করতে চা পাতা পানিতে ফুটিয়ে ঠাণ্ডা করুন। তারপর সেটা চুলে, মাথার তালুতে স্প্রে করুন। চুল মজবুত এবং সুন্দর হবেই!
হেয়ার কালারের কাজ করে
চুলে কালো রঙ করতে হলে কিছুটা কালো চা হেনার সঙ্গে মিশিয়ে মাখুন আর তফাতটা লক্ষ্য করুন। পাকা চুলের জন্য সাময়িক হেয়ার কালারের কাজ করে কালো চা।
- যুক্তরাষ্ট্রের পাহারায় হরমুজ দিয়ে যাবে ৭০ লাখ ব্যারেল তেল
- শারীরিক অবস্থার উন্নতি, বাসায় ফিরলেন বিদ্যুৎমন্ত্রী
- ব্যাংকে পুরোনো মালিকদের ফেরার পথ বন্ধ চায় সংসদীয় কমিটি
- রাজধানীতে দোকানে ঢুকে ব্যবসায়ীকে গুলি
- গ্রিন কার্ড ও ওয়ার্ক পারমিট ফরমে সেপ্টেম্বর থেকে পরিবর্তন
- অষ্টম শ্রেণি পর্যন্ত নিউইয়র্কের সরকারি স্কুলে এআই ব্যবহার নিষিদ্ধ
- মক্কা জোটে বাংলাদেশের অবস্থান নিয়ে চিন্তিত নয় ইরান: রাষ্ট্রদূত
- নিউইয়র্কে কুমিল্লা সমিতির বনভোজন অনুষ্ঠিত
- প্রবাহের আয়োজনে কবি নজরুল ও মতিউর রহমান মল্লিকের স্মরণসভা
- সেলিম-আলী পরিষদের নির্বাচন পরিচালনা কমিটি গঠন
- শিশুর পাসপোর্ট পেতে বাবা-মা’র নাগরিকত্ব লাগবে
- পরম্পরা মিউজিক একাডেমির বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত
- সুনামগঞ্জ জেলা বন্ধন সোসাইটির বনভোজন অনুষ্ঠিত
- জ্যামাইকা বাংলাদেশ ফ্রেন্ডস সোসাইটি’র বারবিকিউ পার্টি
- আটলান্টিক সিটিতে বিএএসজের ব্যাক টু স্কুল কর্মসূচি
- জাতিসংঘে বাংলাদেশের স্থায়ি প্রতিনিধির দায়িত্ব নিলেন আইরিন খান
- কুনু-ফিরোজ পরিষদের নির্বাচন পরিচালনা কমিটির সভা
- যুক্তরাষ্ট্র ও ইরান আবার পাল্টাপাল্টি হামলা চালাচ্ছে
- লায়ন্স ক্লাবের নতুন কমিটির বর্ণাঢ্য অভিষেক
- নিউইয়র্কে বিএনপির প্রতিষ্ঠা বার্ষিকী পালিত
- চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় এলামনাই’র বনভোজন অনুষ্ঠিত
- ব্যাংক অব আমেরিকার ভাইস প্রেসিডেন্ট গুলিতে নিহত
- সেলিম-আলী পরিষদের মনোনয়নপত্র সংগ্রহ
- নারায়ণগঞ্জ সোসাইটির বনভোজনে দৃষ্টিকাড়া উপস্থিতি
- মসজিদে হামলায় ৩ জন নিহত
১৭ বছরের কিশোরী হত্যা মামলায় আসামী - মিউজিক্যাল নাইট ৩ অক্টোবর গাইবেন ইমরান, কনা ও ঝিলিক
- ইরান যুদ্ধ স্থগিতে পথ খুঁজছেন ট্রাম্প
- নিউইয়র্ক সাইবার বিজনেস লায়ন্স ক্লাবের স্কুল সামগ্রী বিতরণ
- চেয়ারম্যান ঢাকায়, সেক্রেটারি নির্বাচনে, ভাইস চেয়ারম্যান ভ্রমণে
- প্রেসিডেন্ট পদে ওকাসিওকে মেয়র মামদানীর সর্মথন!
- প্রতিমন্ত্রী নূরসহ বিগ বাজেটের মিডিয়া বিনিয়োগ নিয়ে চাঞ্চল্য
- আজকাল ৯২১
- আজকের সংখ্যা ৯১৭
- আজকাল ৯১০
- মেটার ঘোষণা: ব্রাউজার ও ডেস্কটপে বন্ধ হচ্ছে মেসেঞ্জার
- ফেসবুক থেকে উধাও শাওনের আইডি!
- আজকাল ৯১১
- আজকাল ৯১৫
- নতুন নামে করোনার ‘সিকাডা’ ভ্যারিয়েন্ট
- শীর্ষ গোয়েন্দাদের যুক্তরাষ্ট্রে রহস্যময় সফর
- আজকাল ৯১২
- ১২০ ডলারের খাদ্য সহায়তা পাচ্ছে নিউইয়র্কের শিশুরা
- আজকাল ৯১৩
- ব্রংকসে বাকার মেলায় মানুষের ঢল
- এনটিভি ও গোল্ডেন এজের হোম কেয়ার গালা ডিনার আজ
- আজকাল ৯২৪
- নিউইয়র্কে আলোচনায় শামীম ওসমান
- আজকাল ৯১৬
- এবার স্টেডফাস্টের ১০ লাখ গ্রাহকের তথ্য ফাঁস
- আজকাল ৯১৪
- বিশ্বের সবচেয়ে ক্ষুদ্রতম ১০টি দেশ
- বাসর রাতে ‘সেক্স’, বোকামি ছাড়া আর কিছুই নয়!
- সৌন্দর্যময় স্তন গড়ে তুলতে যেসব বিষয় জেনে রাখা উচিত
- চুমু কত রকম, জানেন?
- ছেলেদের কিছু হেয়ারস্টাইল
- সহধর্মিনীতে সুখ চান; ঘরে তুলুন মোটা মেয়ে!
- আজ ভালোবাসা দিবস
- যতনে বাঁধিও চুল, খোপায় বাঁধিও ফাল্গুনী ফুল
- ছেলেদের সাইড ব্যাগ কেন এত উপকারী
- নকশা করা কাঠের আসবাব পরিষ্কারের উপায়
- রোজায় ডায়াবেটিস রোগীরা যেসব নিয়ম মানবেন
- কেন পছন্দ করবেন খাটো মেয়ে?
- যে ৫ উক্তি আপনার জীবন বদলে দেবে
- কোন খাবারে কত ক্যালরি
- হতাশা রোধ করবেন যেভাবে...
