ত্বকের যে ১০ লক্ষণ আপনাকে দেবে স্বাস্থ্য তথ্য
নিউজ ডেক্স
প্রকাশিত: ২৮ ডিসেম্বর ২০১৮
ত্বক আপনার শরীরের একটি উল্লেখযোগ্য অংশ। এটি আপনার স্বাস্থ্য সম্পর্কে তথ্য প্রদানের ক্ষেত্রেও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। ফুসকুড়ি, দাগ, আঘাতে বিবর্ণ হয়ে যাওয়া- এমন অনেক কিছুই আপনার শরীরের সমস্যাগুলোকে ইঙ্গিত করে।
এখানে ত্বকের ১০টি লক্ষণ দেওয়া হলো যা আপনার স্বাস্থ্য সমস্যা তুলে ধরবে:
১। আপনি অনেক চাপে আছেন
অফিসের কোনো সমস্যা হোক আর হোক ব্যক্তিগত জীবনের কোনো অবস্থা- আপনি যে আবেগজনিত চাপে আছেন- তা তুলে ধরবে আপনার শরীরের ত্বক।
যদি আপনার ত্বকে কোনো ব্রেকআউট স্পষ্ট হয় তবে এটি আপনার খাবার গ্রহণ বা বয়সের কারণে নাও হতে পারে। এটি আসলে হতে পারে আপনার মানসিক চাপের বহিঃপ্রকাশ। ফলে, আপনার জীবনের ওপর যে চাপ সৃষ্টি হয়েছে তা খুঁজে বের করতে পদক্ষেপ নিন এখনই।
২। ডায়াবেটিসের সংকেত
যদি আপনার নিচের পায়ে গাঢ় দাগ দেখেন তবে মনে করতে পারেন এটি ডায়াবেটিসের সংকেত দিচ্ছে। ডায়াবেটিস ডার্মোপ্যাথি হিসেবে পরিচিত এই দাগ শুরু হতে পারে লাল বা গোলাপি হিসেবে এবং একপর্যায়ে তা পরিণত হয় বাদামি রঙে। শরীরের ডায়াবেটিসের কারণে ত্বকের রক্তনালীতে যে পরিবর্তন হয়, এটি তারই ফল। সুতরাং এ ধরনের দাগ দেখলেই অবিলম্বে চিকিৎসকের পরামর্শ নিন।
৩। যে দাগ ক্যান্সারের লক্ষণ
যদি রোদে যেতে ভালোবাসেন তবে আপনাকে ঘন ঘন ত্বকের ক্যান্সারের সম্ভাবনা পরীক্ষা করতে হবে। যদিও ত্বকের ক্যান্সার কেবল রোদে যাওয়ার কারণ থেকে হয় না; এটি জেনেটিক এমনকি অন্য রোগের পার্শ্বপ্রতিক্রিয়া হিসেবেও দেখা দিতে পারে। বিভিন্ন ধরনের ত্বকের ক্যান্সার রয়েছে তবে মেলানোমা সবচেয়ে গুরুতর। শরীরে তিল বা আঁচিল থাকলে তার দিকে নজর রাখুন। লক্ষ্য রাখুন এর আকার ও রঙে পরিবর্তন দৃশ্যমান হচ্ছে কি-না।
৪। খুব বেশি সময় রোদে কাটালে
স্কিন ক্যান্সার যে কেবল সূর্যের নিচে দীর্ঘ সময় কাটালে হয় তা নয়। রোদে পোড়া দাগ প্রমাণ করে আপনার শরীরে অনেক বেশি ইউভি রশ্মি প্রবেশ করেছে। রোদের দাগ সাধারণত আপনি কী পরিমাণ সময় সূর্যের নিচে ব্যয় করেছেন তা নির্দেশ করে। প্রারম্ভিক বার্ধক্য এবং ত্বকের ক্যান্সার প্রতিরোধে আপনাকে যা করতে হবে তা হলো ১০ মিনিটেরও বেশি সময় ধরে সূর্যের নিচে থাকলে সর্বদা অন্তত এসপিএফ ৩০ সানস্ক্রিন ব্যবহার করতে হবে।
৫। হজমে সমস্যা এবং এনজাইম ফাংশনের সংকেত
যদি আপনার নিচের ঠোঁটের চারপাশে কোনো দাগ দৃশ্যমান হয় তবে এটি কেবল হরমোনজনিত ব্রণ তা নয়, এর বাইরে অন্য কোনো সমস্যাকে ইঙ্গিত করতে পারে। এটি আসলে হজম সমস্যা এবং এনজাইম ফাংশন সংক্রান্ত সংকেত হতে পারে। এই স্থানে সাধারণত ব্রণ হয় না। সুতরাং দেখতে হবে এটি কীট এবং জীবানু সংক্রান্ত কোনো সমস্যা কি-না।
৬। হরমোন ভারসাম্যহীনতা
আপনার ত্বকে দৃশ্যমান কোনো কিছুর সঙ্গে হরমোনের সম্পর্ক থাকতে পারে। যদি আপনার হরমোন সঠিকভাবে কাজ না করে, বয়ঃসন্ধিকাল, ঋতুস্রাব বন্ধ বা অন্য কোনো কারণে প্রায়ই আপনার ত্বকে লক্ষণ ফুটে ওঠে। ব্রণ, চুল বৃদ্ধি কিংবা চুল পড়া অথবা শুষ্ক ত্বকের লক্ষণও হরমোন ভারসাম্যহীনতার কারণে হতে পারে। যদিও এই সমস্যাগুলো চিকিৎসক ছাড়া নির্ণয় করা কঠিন।
৭। জল শোষণ না হওয়া
পানি আপনার শরীরের স্বাভাবিক ক্রিয়া বজায় রাখতে সাহায্য করে। যখন আপনার শরীর পানি শোষণ না করে আপনার ত্বক এটি প্রদর্শন করবে, ত্বক শুষ্ক ও নিস্তেজ হয়ে পড়বে। যদি ত্বক পানি শোষণ করে তবে সাধারণত কোনো দাগ থাকবে না। যদিও শুষ্ক ত্বক যতটা খারাপ তার চেয়ে বেশি খারাপ শরীরে পানিশূন্যতা। প্রতিদিন যে পরিমাণ পানি পান করা উচিত তার পরিমাণ ব্যক্তি বিশেষে পরিবর্তিত হয় তবে আপনাকে প্রতিদিন প্রায় দুই লিটার পানি পান করতে হবে।
৮। এলার্জি প্রতিক্রিয়া
ফুসকুড়ি, লাল ফোসকা বা ত্বকে এ ধরনের উপসর্গ প্রমাণ করে এটি আপনার এলার্জি প্রতিক্রিয়া। এটি এনাফিল্যাক্সিসের মতো বিপজ্জনক নাও হতে পারে (যা প্রায়শই শ্বাস কষ্টে, চোখ ফুলে যাওয়া ও সম্ভাব্য মারাত্মক স্বাস্থ্য সমস্যাগুলির কারণ হতে পারে), তবে এটি এমন কিছু নয় যা হালকাভাবে গ্রহণ করা উচিত। যদি আপনি একটি নতুন অ্যান্টিবায়োটিক গ্রহণ করেন, তবে আপনার শরীরের চারপাশ পরীক্ষা করুন এবং ফুসকুড়ি, লাল ফোসকা কোনো মাদকদ্রব্য গ্রহণ থেকে সৃষ্ট অ্যালার্জি কি-না তা পরীক্ষা করতে ভুলবেন না।
৯। যকৃত রোগের উপসর্গ
যদি আপনার যকৃত সঠিকভাবে কাজ না করে তবে এটি জন্ডিসের সম্ভাবনা বাড়িয়ে দেয়। এ রোগে শরীরের ত্বক ও চোখে হলুদাভা দেখা দেয়। রক্তে প্রচুর পরিমাণে রঞ্জক পদার্থের উপস্থিতি থাকার কারণে ত্বক হলুদ হয়ে যায়। এটি হেপাটাইটিসের লক্ষণ বা শরীরে অপরিমিত অ্যালকোহল প্রবেশের সংকেতও হতে পারে।
১০। ঋতুস্রাব বন্ধের সংকেত
ঋতুস্রাব বন্ধের ফলে অনেক উপসর্গ দেখা দেয়, এর একটি দৃশ্যমান হয় ত্বকে। হরমোনজনিত সমস্যা সামনে নিয়ে আসে ঋতুস্রাব বন্ধের ঘটনা। এটি দৃশ্যমান হয় ত্বক লালচে হওয়ার মধ্য দিয়ে। গরম বোধ করা এবং রাতে ঘাম ঝরাও মেনোপোজ বা ঋতুস্রাব বন্ধের সাধারণ লক্ষণ।
সূত্র : চিটশিট
- দুর্নীতির সংবাদ করায় এনায়েত শাওনকে বিটিআরসি কর্মকর্তার হুমকি
- ট্রাম্পের বরখাস্ত ক্ষমতা বাড়াল সুপ্রিম কোর্ট,
- তেলের দাম কমার কৃতিত্ব নিজের বলে দাবি ট্রাম্পের
- শেষ মুহুর্তের গোলে শেষ ষোলোর টিকিট কাটল ব্রাজিল
- জিপিএস, নজরদারি ও স্যাটেলাইট বিধ্বংসী প্রযুক্তিতে এগিয়ে চীন
- ৫ ব্যাংকের গ্রাহকদের টাকা ফেরত নিয়ে বড় ঘোষণা
- নখের সমান চিপে ১০০ বিলিয়ন ট্রানজিস্টর
- মার্কিন ক্যারিয়ার অ্যাওয়ার্ডে ভূষিত বাংলাদেশি বিজ্ঞানী সুমাইয়া
- ইউরোপে তাপপ্রবাহজনিত কারণে ১৩০০ মৃত্যু: বিশ্ব স্বাস্থ্য সংস্থা
- প্যাকেজ ভ্যাট থাকছে না ক্ষুদ্র ব্যবসায়
- গরুর মাংস রান্না করায় ভারতে বাড়ি থেকে তিন নারীকে গ্রেপ্তার
- ইরানকে আবারও নিশ্চিহ্ন করার হুমকি দিলেন ট্রাম্প
- বিয়েতে ১০০ জনের বেশি অতিথি হলে জনপ্রতি ট্যাক্স নেওয়ার প্রস্তাব
- হাজার ছাড়াল লাশ নিখোঁজ অর্ধলাখ
- ধসে পড়া ভবন থেকে দুদিন পর গোঙানির শব্দ
- বিবাহিত ছেলের প্রেমে পড়া নিয়ে যে উপদেশ প্রভার
- ইতালিতে একই পরিবারের ৩ বাংলাদেশিকে হত্যা
- মৌলভীবাজার সীমান্তে পুশইনে মরিয়া বিএসএফ, প্রতিরোধে বিজিবি
- বিশ্বকাপের ৯৬ বছরের ইতিহাসে প্রথম
- এইচএসসি পরীক্ষার প্রতিটি কক্ষে ক্যামেরা বসানোর নির্দেশ
- জামালপুরের সাবেক সংসদ সদস্য নূর মোহাম্মদ আটক
- তুরাগে ছাত্রলীগের সাত নেতা-কর্মীর লাশ ভাসার খবর ভিত্তিহীন: পুলিশ
- সমঝোতা লঙ্ঘন করলে জবাব হবে দ্রুত ও চূড়ান্ত: ইরানের হুঁশিয়ারি
- ইরান যুদ্ধের খরচ মেটাতে ৮৮ বিলিয়ন ডলার চাইলেন ট্রাম্প
- মুন্সীগঞ্জ বিক্রমপুর অ্যাসোসিয়েশনের অভিষেক অনুষ্ঠিত
- বিএনপির জিল্লু ৬ মাস পর ফিরলেন
- শত্রুর বিরুদ্ধে মিন্টুর হুংকার
- ৩০ জুনই নির্বাচনী মহড়ার প্রাথমিক দৃশ্য
- যুক্তরাষ্ট্রের আদালতে আইস’র গ্রেপ্তার সাময়িকভাবে নিষিদ্ধ
- নতুন তারকার জন্ম হয়নি এবারের বিশ্বকাপে
- প্রতিমন্ত্রী নূরসহ বিগ বাজেটের মিডিয়া বিনিয়োগ নিয়ে চাঞ্চল্য
- আজকের সংখ্যা ৯০৩
- আজকাল ৯০২
- আজকাল ৯০০
- আজকাল ৯০৪
- আজকাল ৯০১
- উস্কানির অভিযোগে ইলিয়াসের আরেক পেজ সরাল মেটা
- গ্রেফতারের আগে খালেদাকে নিয়ে শওকত মাহমুদ
- ফেসবুক অ্যাপে ফের বড় পরিবর্তন
- কাবা শরিফ ও মদিনায় ৩০ দিনে ৭ কোটি ৮৮ লাখ মুসল্লি
- আজকাল ৯২১
- আজকাল ৯০৫ তম সংখ্যা
- অর্ধশতাব্দী পর ফের চাঁদে মানুষ পাঠানোর প্রস্তুতি নাসার
- সিনেটে ইমিগ্র্যান্ট বিরোধী ‘স্টপ সিটিজেনশিপ অ্যাবিউজ’ বিল উত্থাপ
- নির্বাচনের আগে হচ্ছে না বিশ্ব ইজতেমা
- আজকাল ৯০৬ তম সংখ্যা
- এটা আমার নতুন অধ্যায়ের সূচনা, বহিষ্কার হওয়ার পর রুমিন ফারহানা
- আজকাল ৯০৭
- আজকাল ৯০৮
- আজকের সংখ্যা ৯১৭
- সেক্স কমে গেলে যেসব শারীরিক সমস্যা হয় (ভিডিও)
- নবজাতকের মায়েদের স্তনের পাঁচটি সমস্যা এবং তার সমাধান
- ‘ওরাল সেক্স’র আগে-পরে দাঁত ব্রাশ করতে নিষেধ চিকিৎসকদের
- দেহ বিষমুক্ত রাখতে গরম পানি পানের উপকারিতা
- স্যানিটারি প্যাড তরুণ প্রজন্মের ভয়াবহ নেশা!
- প্লাস্টিক বা কাচ নয় পানি পান করুন স্বাস্থ্যকর মাটির বোতলে
- ফ্যাটি লিভারের যত সমস্যা
- ৬ মেডিকেল কলেজের নতুন নামকরণ
- মিষ্টি বা টক দই কোনটি স্বাস্থ্যের জন্য ভালো?
- দেশের প্রধান তেলবীজ সরিষা : অ্যান্টিবায়োটিকের বিকল্প
- দেশে কম বয়সে হৃদরোগ-মৃত্যু বাড়ছে
- দায়িত্বে অবহেলা হলে চিকিৎসকদের ওএসডির নির্দেশ
- কোষ্ঠকাঠিন্য দূর করার সাতটি সহজ উপায়
- শরীরে ভিটামিন ডির ঘাটতি বুঝবেন কীভাবে?
- মাত্র ১০ মিনিটে ক্যানসার শনাক্ত! এরপর চিকিৎসা…
