তেল নিয়ে নৈরাজ্য সবকিছুতে
প্রকাশিত: ২১ এপ্রিল ২০২৬
♦ লোডশেডিং প্রায় ২ হাজার মেগাওয়াট ♦ জেনারেটরের তেলের অভাবে শিল্পোৎপাদন সেচ ও স্বাস্থ্যসেবা ব্যাহত
জ্বালানি তেল নিয়ে দেশজুড়ে চলছে চরম নৈরাজ্য। মধ্যপ্রাচ্যের যুদ্ধের পর বিশ্ববাজারে তেল পরিস্থিতি নিয়ে তৈরি হওয়া সংকটে ভুগছে বাংলাদেশও। তেলসংকটের ব্যাপক প্রভাব পড়ছে দৈনন্দিন জীবনে। এরই মধ্যে সরকার বিশাল ভর্তুকির বোঝা কমাতে এবং তেলের অবৈধ মজুতদারি ঠেকাতে জ্বালানি তেলের মূল্য বৃদ্ধি করেছে। এতে এখন পর্যন্ত ভোগান্তি খুব একটা না কমলেও গণপরিবহনে ভাড়া বৃদ্ধির প্রক্রিয়া শুরু হয়েছে। ঘোষণা ছাড়াই ঢাকার কিছু রুটে যাত্রীদের কাছ থেকে অতিরিক্ত ভাড়া আদায় করা হচ্ছে। জ্বালানিসংকটের প্রভাবে এরই মধ্যে গোটা দেশে লোডশেডিং পরিস্থিতি খারাপ হতে শুরু করেছে। গতকাল মধ্যরাতে সারা দেশে প্রায় ২ হাজার মেগাওয়াটের লোডশেডিং হয়। গ্রামাঞ্চলে এখন বিদ্যুৎ থাকে না বললেই চলে। তেলের সংকটে জেনারেটর চালাতে না পেরে দেশের কারখানাগুলোর উৎপাদন ব্যাহত হচ্ছে। একইভাবে কৃষক সেচের জন্য জেনারেটরে প্রয়োজনীয় তেল না পেয়ে বিপাকে পড়েছেন। হাসপাতালে জেনারেটর বন্ধ থাকায় দুর্ভোগ বাড়ছে রোগীদের।
বেড়েছে পরিবহনভাড়া : জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির এক দিন পরই পরিবহন মালিকরা যাত্রীভাড়া বৃদ্ধির তোড়জোড় শুরু করেন। ঘোষণা না দিয়েই গতকাল রাজধানীর বিভিন্ন রুটে লোকাল বাসের যাত্রীদের থেকে বাড়তি ভাড়া আদায় করা হয়। এতে বাসের হেলপার ও যাত্রীদের মধ্যে কথাকাটাকাটি হয়। প্রায় সব গন্তব্যেই যাত্রীপ্রতি ৫ থেকে ১০ টাকা করে অতিরিক্ত ভাড়া নেওয়া হয়। গতকাল আগারগাঁও থেকে আলিফ পরিবহনে এক বেসরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তা আবিদ হোসেন ডেমরা যাচ্ছিলেন। তিনি জানান, এ রুটে ভাড়া অন্য সময় ৫০ টাকা নেওয়া হলেও গতকাল ৬০ টাকা নেওয়া হয়।
লোডশেডিং পৌঁছেছে প্রায় ২ হাজার মেগাওয়াটে : জ্বালানিসংকটের বিরূপ প্রভাব পড়েছে বিদ্যুৎ উৎপাদনেও। তীব্র গরমে বিদ্যুতের চাহিদা একদিকে বাড়ছে অন্যদিকে বিদ্যুৎ উৎপাদনে প্রয়োজনীয় জ্বালানি গ্যাস ও তেলের সংকটে পরিস্থিতি দিনদিন খারাপ হচ্ছে। শহওে লোডশেডিং কিছুটা কম হলেও গ্রামাঞ্চলে পরিস্থিতি ভয়াবহ। গত কয়েক দিনে ঢাকার বাইরের জেলাগুলোতে দিন ও রাতের বড় একটি সময় বিদ্যুৎ থাকছে না। পাওয়ার গ্রিড বাংলাদেশ পিএলসির তথ্যমতে গতকাল মধ্যরাত ১টার দিকে ১ হাজার ৯১২ মেগাওয়াট লোডশেডিং হয়। বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের কর্মকর্তারা বাংলাদেশ প্রতিদিনকে জানান, জ্বালানিসংকটের পাশাপাশি কয়লাভিত্তিক কয়েকটি বিদ্যুৎকেন্দ্রের কারিগরি ত্রুটির কারণে উৎপাদন কিছুটা কম হচ্ছে। দেশে বর্তমানে ১৩৬টি বিদ্যুৎকেন্দ্র আছে। এর মোট স্থাপিত সক্ষমতা ২৮ হাজার ৯১৯ মেগাওয়াট। কিন্তু জ্বালানিসংকটের কারণে সক্ষমতার অর্ধেক বিদ্যুৎ এখন উৎপাদিত হচ্ছে। গত এক সপ্তাহে গড়ে ১১ থেকে ১৪ হাজার মেগাওয়াট পর্যন্ত বিদ্যুৎ উৎপাদন হয়।
জেনারেটর বন্ধে ক্ষতিগ্রস্ত শিল্পোৎপাদন, সেচকাজ ও হাসপাতালে চিকিৎসা : জ্বালানিসংকটের কারণে কারখানা, সেচকাজ ও হাসপাতালের জেনারেটরগুলো বন্ধ আছে। এতে পোশাকসহ অন্য কারখানায় উৎপাদন বাধাগ্রস্ত হচ্ছে। বাংলাদেশ নিটওয়্যার ম্যানুফ্যাকচারার্স অ্যান্ড এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশনের (বিকেএমইএ) সভাপতি মোহাম্মদ হাতেম বাংলাদেশ প্রতিদিনকে বলেন, অনেক কারখানার মালিকরা জেনারেটর চালানোর জন্য প্রয়োজনীয় তেল ও পণ্য পরিবহনের জন্য প্রয়োজনীয় তেল যথাসময়ে পাচ্ছেন না। এতে উৎপাদনের পাশাপাশি সরবরাহ চেইন ব্যাহত হচ্ছে। এরই মধ্যে সরকারের কাছে আবেদন কওে পোশাক কারখানার মালিকরা সংশ্লিষ্ট অ্যাসোসিয়েশনের প্রত্যয়নপত্র দেখিয়ে পেট্রোলপাম্প থেকে তেল সংগ্রহ শুরু করেছেন। আবার ডিজেলসংকটের কারণে সেচ মৌসুমে দেশের বিভিন্ন প্রান্তের কৃষক জেনারেটর দিয়ে জমিতে সেচ দিতে পারছেন না। আগে পাম্প থেকে ট্যাংকিতে করে তেল দেওয়া হলেও এখন সেটি না দেওয়ায় কৃষক ভোগান্তিতে পড়েছেন। আবার দেশের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে জেনারেটর থাকলেও তা চালানোর জন্য পর্যাপ্ত জ্বালানি নেই। জেনারেটর না চলায় অপারেশন থিয়েটার, প্যাথলজি ও জরুরি বিভাগের কার্যক্রম ব্যাহত হচ্ছে। মোমবাতির আলোয় কোনোমতে জরুরি সেবা চললেও গরমে রোগীদের ভোগান্তি বেড়েছে।
টেলিকম সেবা বিঘ্নিত হওয়ার শঙ্কা : ক্রমবর্ধমান বিদ্যুৎ ও জ্বালানিসংকটের কারণে সারা দেশে টেলিকম সেবা বিঘ্নিত হতে পাওে, এমন আশঙ্কা করছেন দেশের মোবাইল অপারেটররা। এর ফলে ডেটা সেন্টারসহ দেশের ডিজিটাল অর্থনীতি সমস্যায় পড়তে পারে। এরই মধ্যে অপারেটররা বিদ্যুৎ ও জ্বালানি পেতে সমস্যায় পড়ছেন। বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনকে (বিটিআরসি) শনিবার পাঠানো জরুরি চিঠিতে অপারেটররা বলেছেন, পরিস্থিতি এমন পর্যায়ে পৌঁছেছে যে সরকারের দ্রুত সাহায্য ছাড়া টেলিকম সেবা চালিয়ে রাখা কঠিন হয়ে যাচ্ছে। বাংলাদেশের মোবাইল টেলিকম অপারেটরদের সংগঠনের (এএমটিওবি) নেতারা তাঁদের চিঠিতে জানান, এখন প্রায় প্রতিদিনই ৫ থেকে ৮ ঘণ্টা বিদ্যুৎ থাকছে না এবং তাঁদের বাধ্য হয়ে ডিজেলচালিত জেনারেটর দিয়ে গুরুত্বপূর্ণ সিস্টেম চালাতে হচ্ছে। শুধু বেস ট্রান্সসিভার স্টেশন (বিটিএস) চালাতেই প্রতিদিন অপারেটরদের ৫২ হাজার লিটারের বেশি ডিজেল এবং প্রায় ২০ হাজার লিটার অকটেন খরচ হচ্ছে। ওই চিঠিতে বলা হয়েছে, এ অবস্থায় ঠিকভাবে যদি জ্বালানি সরবরাহ করা না যায় এবং ডেটা সেন্টার বন্ধ হয়ে যায়, তাহলে ব্যাপক কল ড্রপ, ইন্টারনেট বিভ্রাট ও টেলিকম সেবায় অচলাবস্থা তৈরি হতে পারে।
- অলিগলি ছাড়িয়ে প্রধান সড়ক, উঠছে উড়ালসড়কেও ঢাকার বিষফোড়া ই-রিকশা
- ডেঙ্গুতে এক দিনে ৩ মৃত্যু, হাসপাতালে ভর্তি ১ হাজার ৪৬৩
- সার সংকট নিয়ে উদ্বেগ সংসদে
- হাম ও উপসর্গে মৃত্যু হাজার ছাড়াল
- জালিয়াতির অভিযোগে ডব্লিউএইচওর আঞ্চলিক পরিচালকের পদ ছাড়লেন পুতুল
- বিএনপি ক্ষমতায় আসবে আর গ্যাস-বিদ্যুৎ সংকট হবে না, এটা হতেই পারে ন
- হরমুজে মার্কিন সাবমার্সিবল আটক করার দাবি ইরানের
- হামলার ঘটনার পর বাঁধন বললেন, ‘আমি এটার শেষ দেখে ছাড়ব’
- মার্কিন পণ্যে কানাডার শুল্ক কার্যকর, বাণিজ্যযুদ্ধ তীব্র হওয়ার আশঙ
- মালয়েশিয়ায় ঝুঁকিতে বাংলাদেশি শ্রমিকরা, আটক ৩১৭
- ২০৩০ সালের মধ্যে ৫৫০০ মেগাওয়াট সৌরবিদ্যুতের লক্ষ্য
- যুদ্ধ শেষ হলে তেলের দাম ২ ডলারের নিচে নামবে: ট্রাম্প
- মক্কা চুক্তিতে ইরানকে যুক্ত করার আহ্বান রাশিয়ার
- বিপদ বাড়াচ্ছে ডেঙ্গু
- চাঁদাবাজির রিমোট বিদেশে
- ঋণের নামে ব্যাংক লুট বিদেশে বিশাল সাম্রাজ্য
- ৪০ পেরিয়ে সুখী ও সুন্দর থাকার চার মন্ত্র কুসুমের
- নিহত মার্কিন সেনাদের পরিবারকে ক্ষতিপূরণ দিতে পেন্টাগনের অস্বীকৃতি
- বাংলাদেশের আইনশৃঙ্খলা বাহিনীর ওপর স্বাধীন নজরদারি চান ভলকার তুর্ক
- অটোরিকশা নিয়ন্ত্রণে কি উদ্যোগ নিচ্ছে সরকার ?
- আজমেরী হক বাঁধনের ওপর হামলার অভিযোগ
- অ্যাপের ঋণে ভয়ংকর ব্ল্যাকমেলার
- গ্যাস না পেয়েও ৬২ কোটি টাকার বাড়তি বিল
- তিন কোটি টাকার কাপড়সহ কনটেইনারের হদিস মিলছে না
- ছয় মাসে তেল কিনতেই মার্কিনিদের অতিরিক্ত খরচ ১০০ বিলিয়ন ডলার
- মাদকবিরোধী অভিযান, ডোপ টেস্টের খরচে নাভিশ্বাস পুলিশের
- ৩৬ হাজার স্কুলে নেই প্রধান শিক্ষক
- সিঙ্গাপুরের ৫০ শীর্ষ ধনীর তালিকা থেকে বাদ পড়লেন আজিজ খান
- মিস ওয়ার্ল্ড মুকুটজয়ী কে এই জোহেইরি মোলা
- ট্রাম্পের প্রতি জনসমর্থন সর্বনিম্ন পর্যায়ে, চাপে রিপাবলিকানরা
- প্রতিমন্ত্রী নূরসহ বিগ বাজেটের মিডিয়া বিনিয়োগ নিয়ে চাঞ্চল্য
- আজকাল ৯২১
- আজকের সংখ্যা ৯১৭
- আজকাল ৯১০
- ফেসবুক থেকে উধাও শাওনের আইডি!
- আজকাল ৯১১
- আজকাল ৯১৫
- নতুন নামে করোনার ‘সিকাডা’ ভ্যারিয়েন্ট
- শীর্ষ গোয়েন্দাদের যুক্তরাষ্ট্রে রহস্যময় সফর
- ১২০ ডলারের খাদ্য সহায়তা পাচ্ছে নিউইয়র্কের শিশুরা
- আজকাল ৯১২
- আজকাল ৯১৩
- ব্রংকসে বাকার মেলায় মানুষের ঢল
- এনটিভি ও গোল্ডেন এজের হোম কেয়ার গালা ডিনার আজ
- আজকাল ৯২৪
- নিউইয়র্কে আলোচনায় শামীম ওসমান
- আজকাল ৯১৬
- এবার স্টেডফাস্টের ১০ লাখ গ্রাহকের তথ্য ফাঁস
- আজকাল ৯১৪
- আসামে মাটির নিচে মিললো মাছের সন্ধান, বিস্মিত বিজ্ঞানীরা
- মার্কিন ভিসা বাতিল ৫১ বাংলাদেশির!
- প্রশাসনকে নিরপেক্ষ করবে যুক্তরাষ্ট্র
শলা-পরামর্শ করতে আসছেন হাস - তারেকের অপচেষ্টা প্রতিহত করবে ভোটাররা
- অবিলম্বে খালেদা জিয়ার মুক্তি ৩৫ লাখ মামলা প্রত্যাহার
- ছাত্রলীগ নেত্রীর ভিডিও ভাইরাল
- নির্বাচনী কর্মকর্তাদের সাথে নারায়ণগঞ্জ প্রার্থীদের মতবিনিময় সভা
- এনবিআরে ‘কমপ্লিট শাটডাউন’ চলবে রোববারও
- গণসংযোগকালে যুবলীগ নেতা হত্যা
- মুখোমুখি বাইডেন-হাসিনা
জিতবে কে? - আমেরিকার ‘ধমকে’ প্রথম কুপোকাত আজম
- ধর্ম ব্যবসায়ীরা ধোকা দিয়ে রাষ্ট্র ক্ষমতায় আসতে চায়:সালমা ওসমান
- বাংলাদেশে বাজেট পেশ
যেসব পন্যের দাম বাড়বে-কমবে - বাংলাদেশের নির্বাচন
বাইডেন-মোদী বৈঠকেই হাসিনার ভাগ্য নির্ধারণ? - সুন্দর আগামীর জন্য আবারও নৌকায় ভোট দিন: সোহেল তাজ
- রাষ্ট্রদূত হাস আসছেন ফাইলে কি থাকছে?
