তিন ফিফটিতে মোহামেডানকে ৩০৪ রানের চ্যালেঞ্জ ছুড়ে দিল আবাহনী
প্রকাশিত: ১৭ এপ্রিল ২০১৯
সৌম্য সরকার, মোহাম্মদ মিঠুন, সাব্বির রহমান আর মোসাদ্দেক হোসেন সৈকত- চব্বিশ ঘণ্টা আগে ঘোষিত জাতীয় দলের চার জন প্রতিষ্ঠিত ব্যাটসম্যানের দল আবাহনী লিমিটেড। প্রতিপক্ষ মোহামেডানে বিশ্বকাপ স্কোয়াডের একজন মাত্র ক্রিকেটার, লিটন দাস- যিনি আজ নেই একাদশে।
মূলত এই পাঁচ উইলোবাজের ব্যাটিং দেখতেই আজ সাত সকালে সাভারের বিকেএসপি চলে গেছেন জাতীয় দলের নির্বাচক হাবিবুল বাশার সুমন। উদ্দেশ্য কে কেমন করে? তা নিজ চোখে দেখে নেয়া। প্রথম সেশনেই সৌম্য ছাড়া আবাহনীর বাকি তিন ব্যাটসম্যান সাব্বির, মোসাদ্দেক ও মিঠুন খেলেছেন সহজাত ভঙ্গিমায়, তুলে নিয়েছেন ফিফটি। যা কি-না নির্বাচকদেরও জন্যও স্বস্তির।
ঢাকার অদূরে সাভারের বিকেএসপির তিন নম্বর মাঠে সুপার লিগের দ্বিতীয় রাউন্ডের ম্যাচে চির প্রতিদ্বন্দ্বী মোহামেডান স্পোর্টিং ক্লাবের বিপক্ষে ৩০৪ রানের বিশাল সংগ্রহ দাঁড় করিয়েছে আবাহনী লিমিটেড। অধিনায়ক মোসাদ্দেক হোসেন সৈকত, সাব্বির রহমান এবং মোহাম্মদ মিঠুনের ফিফটিতে বড় সংগ্রহ পেয়েছে বর্তমান চ্যাম্পিয়নরা।
বিশ্বকাপ স্কোয়াডে মোসাদ্দেক হোসেন সৈকত ও সাব্বির রহমানের সুযোগ পাওয়া নিয়ে অনেকেই মৃদু আপত্তি তুলেছিলেন। আজ যেনো তাদের কড়া জবাবটাই দিয়ে দিলেন এ দুই তরুণ প্রতিভাবান ব্যাটসম্যান। প্রমোশন পেয়ে তিন নম্বরে নেমে ঝড়ো ফিফটি করেছেন সাব্বির, নিচের দিকে দায়িত্ব নিয়ে দলকে বড় সংগ্রহ এনে দিয়েছেন অধিনায়ক মোসাদ্দেক।
কম যাননি প্রথমবারের মতো বিশ্বকাপ স্কোয়াডে ডাক পাওয়া মোহাম্মদ মিঠুনও। মিডল অর্ডারে হাল ধরে তিনি কক্ষে রেখেছেন আবাহনীর ইনিংসকে। এর সঙ্গে বিশ্বকাপে প্রথমবার ডাক পাওয়া আরেক তরুণ মোহাম্মদ সাইফউদ্দিনের ৩৫ বলে ৪১ রানের ইনিংস খেলে ভূমিকা রেখেছেন ফিনিশার হিসেবে।

তবে টসে জিতে ব্যাট করতে নেমে শুরুটা ভালো হয়নি আবাহনীর। দুই ওপেনার জহুরুল ইসলাম ৪ এবং সৌম্য সরকার ১৭ রান করে সাজঘরে ফিরে যান। তৃতীয় উইকেটে প্রাথমিক প্রতিরোধ গড়েন ওয়াসিম জাফর এবং সাব্বির রহমান। দুজনের জুটিতে আসে ৭১ রান। আউট হওয়ার আগে ৩২ বলে ১৯ রান করেন জাফর।
তবে চলতি লিগে নিজের দ্বিতীয় ফিফটি তুলে নেন সাব্বির। মনে হচ্ছিলো হয়তো সেঞ্চুরিটাও করে ফেলবেন সহজাত মারমুখী এ ব্যাটসম্যান। কিন্তু ২০তম ওভারে বাঁহাতি স্পিনার রাহাতুল ফেরদৌস জাভেদের ডেলিভারিতে আউট হয়ে যান সাব্বির। তবে খেলেন ৫ চার ও ৪ ছক্কার মারে ৫৩ বলে ৬৪ রানের ঝকঝকে ইনিংস।
এরপর পঞ্চম উইকেটে ৯১ রানের জুটি গড়েন মোহাম্মদ মিঠুন এবং নাজমুল হোসেন শান্ত। দলীয় ২০০ রানের মাথায় শান্ত আউট হয়ে যান ব্যক্তিগত ৩৬ রান করে। মিঠুনের ব্যাট থেকে আসে ৬ চার ও ২ ছয়ের মারে ৫২ বলে ৫৬ রানের ইনিংস। তবে দুই রানের ব্যবধানে মিঠুন ও শান্তর উইকেট হারিয়ে খানিক বিপাকে পড়ে যায় আবাহনী।
সেখান থেকে দলকে ৩০৪ রানের বড় সংগ্রহ এনে দেয়ার পুরো কৃতিত্ব অধিনায়ক মোসাদ্দেক হোসেন সৈকত এবং মোহাম্মদ সাইফউদ্দীনের। ইনিংসের শেষ ওভারে রানআউটে কাঁটা পড়ার আগে ১০২ রানের জুটি গড়েন এ দুজন। ৫ চার ও ১ ছয়ের মারে ৫৪ রান করে অপরাজিত থাকেন সৈকত। সাইফউদ্দিন আউট হন ৪১ রান করে।
- ইরানের সঙ্গে বাণিজ্য করলে অতিরিক্ত শুল্ক, হুমকি ট্রাম্পের
- সকালে বেড়ে রাতেই স্বর্ণের দামে পতন, ভরিতে কমল ৩২৬৬ টাকা
- এনসিপির আখতার হোসেনকে হত্যার হুমকি, থানায় জিডি
- ‘বোর্ড অব পিস’-এর প্রথম বৈঠক ১৯ ফেব্রুয়ারি
- ভিজিটর ভিসায় যুক্তরাষ্ট্রে কাজ করার অনুমোদন নেই
- ২০২৬ সালের হজ ভিসা শুরু ৮ ফেব্রুয়ারি থেকে
- ইরানি ক্ষেপণাস্ত্র ভূপাতিত করার পুরস্কার পেল মার্কিন রণতরী
- কোনো কোনো রাজনৈতিক দল অস্ত্রের মজুত করছে: আসিফ মাহমুদ
- বাসা থেকে ১৩ আগ্নেয়াস্ত্র জব্দ, সুব্রত বাইনের সহযোগী কে এই বিপু
- বেনজীর-নাফিসার প্রতিষ্ঠান থেকে বডিওর্ন ক্যামেরা ক্রয়
- রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পেলে বিডিআরের নাম পুনর্বহাল করা হবে
- আগামী এক সপ্তাহ খুবই ক্রুশিয়াল
- হাসনাতকে ঠেকাতে বিএনপি কর্মীরা চড়ছেন ট্রাকে
- স্যাংকচুয়ারি সিটির ফেডারেল অর্থ বন্ধ
- নিউইয়র্ক বাংলাদেশ প্রেসক্লাবের অফিস উদ্বোধন
- বিশেষ নির্বাচনে ডিয়ানার বিজয়
- হাদি হত্যার তদন্ত জাতিসংঘে
- ডেলিভারি ড্রাইভাররা পাবেন ১৫০০ ডলার করে ক্ষতিপূরণ
- মন্তব্য প্রতিবেদন
রহস্যময়তায় বাংলাদেশি ভোটাররা! - অস্ট্রেলিয়ার শিক্ষার্থী ভিসায় কড়াকড়ি
- নতুন সরকারের কাছে দায়িত্ব ১৭ বা ১৮ ফেব্রুয়ারি
- যুক্তরাষ্ট্রে বাণিজ্য চুক্তিতে উপদেষ্টার অনুপস্থিতি
- নতুন এমপিদের শপথ পড়াবেন কে ?
- চার কোটি নতুন ভোটারের ঢেউ
- নির্বাচনি আমেজে ৯৬ ঘন্টায় সাড়ে ৫০ কোটি ডলার রেমিট্যান্স
- টানটান নির্বাচনি উত্তেজনায় ১২ ফেব্রুয়ারি ভোট
- নিউইয়র্কে শবে বরাত উপলক্ষে গোল্ডেন এজের মিলাদ অনুষ্ঠিত
- আজকাল ৯০৮
- এপস্টেইন ঝড় ট্রাম্প নয়, এক বিশ্ব নেতার পতন ঘটাতে পারে
- যমুনার সামনে হাদির স্ত্রীসহ ইনকিলাব মঞ্চের অবস্থান
- আজকাল এর ৮৯৩ তম সংখ্যা
- কোন দল জিতবে সংসদ নির্বাচনে
- টুটুলের কাছে পাওনাঃ রোকসানা মির্জা ও আজাদের কান্না
- ২০২৬ সালের রোজা ও ঈদের সম্ভাব্য তারিখ জানা গেল
- আজকাল ৮৮৪ তম সংখ্যা
- আজকাল ৮৮২ তম সংখ্যা
- কবির জন্য একটি সন্ধ্যা
- পবিত্র ঈদে মিলাদুন্নবী ৬ সেপ্টেম্বর
- আজকাল ৮৮৭
- ট্রাম্পের চাপে আরও ১০০ বিলিয়ন ডলার বিনিয়োগের ঘোষণা অ্যাপলের
- আজকাল ৮৮৬ তম সংখ্যা
- আজকাল ৮৮৯
- আজকাল ৮৮১ তম সংখ্যা
- জামাত কেন এবারই ক্ষমতায় যেতে চায়!
- বাচ্চাগুলোর ড্রপ আউট : দায় কার
- আজকাল ৮৮৫ তম সংখ্যা
- ইউটিউব ভিডিও নির্মাতাদের জন্য দারুণ খবর!
- রোমাঞ্চকর জয়ে ইতিহাস গড়ল বাংলাদেশ
- ইনস্টাগ্রামের ফিচার এখন হোয়াটসঅ্যাপে
- আজকাল ৮৮০ তম সংখ্যা
- হোপে আশাহত বাংলাদেশ
- জাতীয় দলের দরজাও বন্ধ হচ্ছে মদ এনে নিষিদ্ধ ৫ ফুটবলারের
- ধোনিকে দিয়ে জুতার ফিতা বাঁধালেন যে নারী!
- লাইভে সঞ্চালিকা বলে ফেললেন ‘সেক্স’!
- ইংলিশ তারকা ওয়েন রুনি গ্রেফতার
- বিবাহবার্ষিকীতে দারুণ উপহার দিলেন সাকিব
- সিলেট পর্ব থেকেই জিং বেল!
- আউট, অর নট-আউট!
- বিপিএল কমিটিকে যে প্রস্তাব দিতে চান নাফিসা কামাল
- ডুফা কাপে চ্যাম্পিয়ন বনশ্রী অ্যাভেঞ্জার্স
- জয়ের ধারায় ফিরল রিয়াল মাদ্রিদ
- প্রস্তুতি ম্যাচে নিউজিল্যান্ড একাদশের বিপক্ষে বাংলাদেশের জয়
- ‘২০ বছর’ খেলতে চান মাশরাফি
- ২০৮ করেও অস্ট্রেলিয়ার কাছে পাত্তা পেলো না ভারত
- বিপিএলে খেলতে পারবেন ভারতীয় ক্রিকেটাররা
