তিনদিন বিরতির পর মঙ্গলবার শুরু প্রিমিয়ার ক্রিকেট
প্রকাশিত: ১৯ মার্চ ২০১৯
নিউজিল্যান্ডের ক্রাইস্টচার্চে বর্বরোচিত সশস্ত্র ও প্রাণঘাতি হামলায় মৃত্যুর হাত থেকে রক্ষা পাওয়া ক্রিকেট দল নিরাপদে রাজধানীতে এসে পৌঁছেছে ৪৮ ঘন্টা আগেই।
ক্রিকেটারদের নিরাপদে দেশে ফেরার কারণে সৃষ্টিকর্তার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ আর নিউজিল্যান্ডে উগ্রতা আর নারকীয় হত্যাযজ্ঞের নির্মম বলি হওয়া ৫০ মুসলমান এবং ৫ বাংলাদেশির আত্মার শান্তি কামনায় আজ দুপুরে মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামে বিশেষ প্রার্থনাও হয়ে গেল।
বিসিবি সভাপতি ও ক্রিকেটারদের অভিভাবক নাজমুল হাসান পাপন সোমবার দুপুরে মাহমুদউল্লাহ, মুশফিক আর তামিমদের সাথে ঐ নারকীয় হত্যাযজ্ঞ নিয়ে কথা বলেছেন। তাদের ওই ঘটনা ভুলে যত দ্রুত সম্ভব স্বাভাবিক জীবনে ফেরা ও ক্রিকেটীয় কর্মকান্ডে সম্পৃক্ত হবার পরামর্শও দিয়েছেন নাজমুল হাসান পাপন।
এদিকে শেষ খবর, তামিম ইকবাল আর মুশফিকুর রহীম ছাড়া (এ দু’জন আগে ভাগেই প্রিমিয়ার ক্রিকেটের এবারের আসর না খেলে বিশ্বকাপের আগে বিশ্রামে থাকার সিদ্ধান্ত নিয়েছেন) নিউজিল্যান্ড সফর করে আসা জাতীয় দলের বহরের বাকি সদস্যদের সবাই এবারের প্রিমিয়ার লিগ খেলবেন এবং সৌম্য সরকার ও মোহাম্মদ মিঠুনসহ কয়েকজন কাল থেকেই মাঠে নামবেন।
এদিকে ১৫ মার্চ তৃতীয় রাউন্ড খেলার পর তিনদিন বিরতি ছিল। তারপর কাল থেকে আবার মাঠে গড়াবে প্রিমিয়ার ক্রিকেট লিগ। এবার শুরু থেকেই প্রতিদ্বন্দ্বীতায় ঠাসা প্রিমিয়ার লিগ। তৃতীয় রাউন্ড শেষে অপরাজিত দল মোটে দুটি। ১২ দলের ১০ দল অন্তত একটি করে ম্যাচ হেরে বসে আছে।
এখন টানা তিন ম্যাচ জিতে যৌথভাবে পয়েন্ট টেবিলের শীর্ষে আবাহনী ও মোহামেডান। আগের মত মঙ্গলবার চতুর্থ রাউন্ডেও তিন মাঠে তিনটি ম্যাচ। ফতুল্লার খান সাহেব ওসমান আলি স্টেডিয়ামে চ্যাম্পিয়ন আবাহনী খেলবে শাইন পুকুরের বিপক্ষে।
চির প্রতিদ্বন্দ্বী মোহামেডানের সাথে তিন খেলায় পূর্ণ ৬ পয়েন্ট নিয়ে যৌথভাবে লিগ টেবিলের শীর্ষে থাকা আবাহনীর হয়ে কাল ফতুল্লা স্টেডিয়ামে খেলবেন নিউজিল্যান্ডের বিপক্ষে টেস্ট দলে থাকা দুই নিয়মিত সদস্য সৌম্য ও মিঠুন। অন্যদিকে সাদা কালো জার্সির মোহামেডান শেরে বাংলায় মুখোমুখি হবে লিজেন্ডস অব রূপগঞ্জের বিপক্ষে।
আর বিকেএসপি তিন নম্বর মাঠে লড়াই হবে কাগজে কলমের দুই শক্তিশালি দল শেখ জামাল ধানমন্ডি আর প্রাইম ব্যাংকের। আবাহনীর হয়ে সৌম্য আর মিঠুন মঙ্গলবার মাঠে নামলেও মোহামেডানের হয়ে লিজেন্ডস অব রূপগঞ্জের বিপক্ষে খেলবেন না লিটন দাস।
মোহামেডান অফিসিয়াল ওয়াসিম খান জাগো নিউজকে জানিয়েছেন, লিটন টিম ম্যানেজমেন্ট ও চিকিৎসকের পরামর্শে বিশ্রামে আছেন। হয়ত ২২ মার্চ শেখ জামালের বিপক্ষে খেলতে পারে। তা না হলে ২৫ মার্চ শেরে বাংলায় আবাহনীর বিপক্ষে ঠিকই খেলতে দেখা যাবে লিটন দাসকে।
এদিকে শুধু লিটন নয়, আবাহনীর আরেক জাতীয় ক্রিকেটার মেহেদি হাসান মিরাজকেও মঙ্গলবার শাইনপুকুরের বিপক্ষে খেলতে দেখা যাবে না। আবাহনীর কোচ খালেদ মাহমুদ সুজন জাগো নিউজকে এ তথ্য জানিয়ে বলেন, মিরাজ বাবা-মা’র সাথে দেখা করতে বাড়ি চলে গেছে।
এর বাইরে টেস্ট অধিনায়ক মাহমুদউল্লাহ রিয়াদও দেশে ফিরেই প্রিমিয়ার লিগ খেলতে মাঠে নামবেন না। আজ দুপুরে বিসিবিতে দোয়া ও মিলাদ মাহফিলে যোগ দিতে এসে বিকেলে বেরিয়ে যাবার পথে মাহমুদউল্লাহ জাগো নিউজকে জানান, আমি খুব সহসাই মাঠে নামতে পারবো না। একটু কাঁধে ব্যথা আছে। তাই কিছুদিন বিশ্রাম নেব। তারপর প্রিমিয়ার লিগ খেলতে নামবো।
এদিকে যে সব ক্রিকেটার কিউইদের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ খেলার পর দুই টেস্টেও অংশ নিয়েছেন, তাদের সবাইকে বিশ্রাম দেয়া হয়েছে। জাতীয় দলের ফিজিও প্রত্যেক ক্রিকেটারকে আলাদা করে বিশ্রামের চার্ট তৈরি করে দিয়েছেন। লিটন দাস, মিরাজ ও মাহমুদউল্লাহসহ কয়েকজন তা মেনে বিশ্রামে চলেও গেছেন; কিন্তু সৌম্য-মিঠুনসহ কয়েকজন ওই বেঁধে দেয়া বিশ্রামে না গিয়ে আজ থেকেই মাঠে নেমে পড়ছেন।
প্রমিয়ার লিগের পয়েন্ট টেবিল
|
দল |
খেলা |
জয় |
পরাজয় |
পয়েন্ট |
|
আবাহনী |
৩ |
৩ |
০ |
৬ |
|
মোহামেডান |
৩ |
৩ |
০ |
৬ |
|
প্রাইম ব্যাংক |
৩ |
২ |
১ |
৪ |
|
প্রাইম দোলেশ্বর |
৩ |
২ |
১ |
৪ |
|
গাজী গ্রুপ |
৩ |
২ |
১ |
৪ |
|
লিজেন্ডস অফ রূপগঞ্জ |
৩ |
২ |
১ |
৪ |
|
ব্রাদার্স |
৩ |
১ |
২ |
২ |
|
বিকেএসপি |
৩ |
১ |
২ |
২ |
|
শেখ জামাল |
৩ |
১ |
২ |
২ |
|
উত্তরা |
৩ |
১ |
২ |
২ |
|
খেলাঘর সমাজ কল্যাণ |
৩ |
০ |
৩ |
০ |
|
শাইন পুকুর |
৩ |
০ |
৩ |
০ |
•নেট রান রেটে এগিয়ে আবাহনী
- ভারতের আন্দোলনে রসদ যোগাচ্ছে ব্যাঙ্গাত্মক মিম ও রিলস
- ফ্রান্সে ১৫ বছরের কম বয়সীদের জন্য সোশ্যাল মিডিয়া নিষিদ্ধ
- কানাডায় বন্দুক সহিংসতা
- দিল্লির বিক্ষোভে ভয় পেয়েছেন কঙ্গনা
- নিউইয়র্কে লাফিয়ে বাড়ছে ডিপোর্টেশন
- সৌদির ইউরেনিয়াম সমৃদ্ধকরণ চুক্তিতে ট্রাম্পের অনুমোদন
- ধর্ষণের পর স্কুলছাত্রীকে ২০ টাকা ধরিয়ে দেন প্রধান শিক্ষক
- আমেরিকানরা ইরান যুদ্ধের বিরোধী নয়: ট্রাম্প
- গ্যাস সরবরাহ কমেছে ৪৫ কোটি ঘনফুট চরম ভোগান্তি
- সরকারি নির্দেশেই দিল্লিতে ইন্টারনেট বন্ধ, দাবি টেলিকম সংস্থাগুলোর
- আন্দোলন নিয়ে আতঙ্কিত মোদি
- জামায়াত থেকে বহিষ্কারের পর গাজী নজরুল ইসলামের এমপি পদ কি থাকবে?
- এক দশক পর নিউইয়র্ক সিটির নির্বাচিত জনপ্রতিনিধিদের বেতন বাড়ছে
- নিউইয়র্কে গুলিতে নিহত পুলিশ কর্মকর্তা দিদারুলের নামে সড়কের নাম
- গৃহকর্মীদের ইকামা নিয়ে বড় সুখবর দিলো সৌদি আরব
- ফের বিয়ের পিঁড়িতে জেনিফার
- ৪ বছরে যুক্তরাজ্য পেল ৫ প্রধানমন্ত্রী
- সৌদি আরবের বিরুদ্ধে নৌ অবরোধ ঘোষণা করল হুতি
- সাবমেরিন কেবল নিয়ে চীন-যুক্তরাষ্ট্র ‘লড়াই’
- টানা দশম রাতেও ইরানে মার্কিন হামলা, কুয়েতে পালটা আঘাত তেহরানের
- স্বৈরাচার পতনের পর গুপ্ত বাহিনীর আত্মপ্রকাশ: প্রধানমন্ত্রী
- ১৯৮৩ সালের পর সর্বনিম্ন পর্যায়ে নেমেছে যুক্তরাষ্ট্রের তেল মজুত
- যুক্তরাষ্ট্রের নাগরিকদের জন্য বিশ্বব্যাপী ভ্রমণ সতর্কতা জারি
- সৌদি আরবকে ইউরেনিয়াম সমৃদ্ধকরণের অনুমতি দিতে পারে যুক্তরাষ্ট্র
- নেতানিয়াহুকে গ্রেফতার করাতে পারেন মামদানি
- ট্রাম্প দেখবেন খেলা, প্রস্তুত থাকবে এফ-১৬ যুদ্ধবিমান
- যুক্তরাষ্ট্রে লেবাননের প্রেসিডেন্টের সঙ্গে বৈঠকে বসেছেন মার্কো
- ফাইনালে দুই পরিবর্তনসহ আর্জেন্টিনার সম্ভাব্য একাদশ
- মার্কিন সেনা নিহতের ঘটনায় মুখ খুললেন ট্রাম্প
- নির্জনা হত্যা: আদালতে বাবার স্বীকারোক্তি
- প্রতিমন্ত্রী নূরসহ বিগ বাজেটের মিডিয়া বিনিয়োগ নিয়ে চাঞ্চল্য
- আজকের সংখ্যা ৯০৩
- আজকাল ৯০৪
- কাবা শরিফ ও মদিনায় ৩০ দিনে ৭ কোটি ৮৮ লাখ মুসল্লি
- আজকাল ৯০৫ তম সংখ্যা
- অর্ধশতাব্দী পর ফের চাঁদে মানুষ পাঠানোর প্রস্তুতি নাসার
- আজকাল ৯২১
- সিনেটে ইমিগ্র্যান্ট বিরোধী ‘স্টপ সিটিজেনশিপ অ্যাবিউজ’ বিল উত্থাপ
- আজকাল ৯০৬ তম সংখ্যা
- আজকাল ৯০৭
- আজকাল ৯০৮
- আজকের সংখ্যা ৯১৭
- মেটার ঘোষণা: ব্রাউজার ও ডেস্কটপে বন্ধ হচ্ছে মেসেঞ্জার
- আজকাল ৯১০
- আজকাল ৯১১
- আজকাল ৯১৫
- বিয়ে করছেন রাফসান-জেফার!
- আজকাল ৯০৯
- নতুন নামে করোনার ‘সিকাডা’ ভ্যারিয়েন্ট
- আজকাল ৯১২
- হোপে আশাহত বাংলাদেশ
- জাতীয় দলের দরজাও বন্ধ হচ্ছে মদ এনে নিষিদ্ধ ৫ ফুটবলারের
- ধোনিকে দিয়ে জুতার ফিতা বাঁধালেন যে নারী!
- লাইভে সঞ্চালিকা বলে ফেললেন ‘সেক্স’!
- ইংলিশ তারকা ওয়েন রুনি গ্রেফতার
- বিবাহবার্ষিকীতে দারুণ উপহার দিলেন সাকিব
- সিলেট পর্ব থেকেই জিং বেল!
- বিপিএল কমিটিকে যে প্রস্তাব দিতে চান নাফিসা কামাল
- ডুফা কাপে চ্যাম্পিয়ন বনশ্রী অ্যাভেঞ্জার্স
- আউট, অর নট-আউট!
- জয়ের ধারায় ফিরল রিয়াল মাদ্রিদ
- প্রস্তুতি ম্যাচে নিউজিল্যান্ড একাদশের বিপক্ষে বাংলাদেশের জয়
- ‘২০ বছর’ খেলতে চান মাশরাফি
- ২০৮ করেও অস্ট্রেলিয়ার কাছে পাত্তা পেলো না ভারত
- বিপিএলে খেলতে পারবেন ভারতীয় ক্রিকেটাররা
