তরুণ মনের বৈশাখ
প্রকাশিত: ১২ এপ্রিল ২০১৯
সাদা পাঞ্জাবির ওপর ছিটানো নানা রঙে বৈশাখের আবহ। মডেল: রাতুল ও রাজ, পাঞ্জাবি: সারা লাইফস্টাইল, স্থান: নাচোল, চাঁপাইনবাবগঞ্জ, ছবি: কবির হোসেনরঙে ভরা বৈশাখ আবার দোরগোড়ায়।
পয়লা দিনের উদ্যাপনে পোশাকটাও হওয়া চাই রঙিন। তরুণদের পোশাকে পাঞ্জাবির চাহিদা তো বেশি থাকবেই। অনেকে আবার প্রিয় টি-শার্ট ছেড়ে বাইরে আসতে চান না। তাঁদের জন্যও বৈশাখের রং লেগেছে পশ্চিমা এই পোশাকে। সারা বছর এখন খুব একটা ফতুয়া পরার চল দেখা না গেলেও অনেকে শখ করে ফতুয়া পরেন বৈশাখে। তাই এমন পোশাকের সংগ্রহও চোখে পড়বে ফ্যাশন হাউসগুলোতে।
বাঙালির বর্ষবরণের এই উৎসবে এখন কেনাকাটার পরিধি বেড়েছে। যেহেতু এক দিনের উদ্যাপন, তাই কম টাকার মধ্যেই পছন্দমতো পোশাক কিনতে চান সবাই। ছেলেদের পোশাকেও সেদিকটা মাথায় রাখছেন ফ্যাশন হাউসের উদ্যোক্তারা।
কলার ছাড়া গোল গলার সাবেকি ধারার পাঞ্জাবি। এর পাশাপাশি ডিপ ডাই করা পাঞ্জাবিও দেখা যাবে এই বৈশাখে। পাঞ্জাবি: রাইজ
তারুণ্যের নকশা
ওদিকে ডিজাইনারদের ভাবনায় আছে সবচেয়ে ভালো নকশা করে তরুণদের মন জয় করা। তো ডিজাইনাররা এবারের নকশায় কোন বিষয়গুলো প্রাধান্য দিচ্ছেন? বাজার ঘুরে একটা সিদ্ধান্তে পৌঁছানো গেল, ছেলেদের পোশাকে ডিজিটাল প্রিন্টের আধিক্য। পাঞ্জাবি, টি-শার্ট, ফতুয়া বা শার্টের নকশাতেও ডিজিটাল প্রিন্ট। একই সঙ্গে উজ্জ্বল রঙের উপস্থিতি।
ফ্যাশন হাউস সারা লাইফস্টাইলের জ্যেষ্ঠ নির্বাহী ডিজাইনার আলী তারেক ফারুকী বলেন, বৈশাখে উজ্জ্বল রং ব্যবহার করার প্রবণতা বেশি। এবারও তা–ই। ছেলেদের পাঞ্জাবির নকশায় সুতি কাপড় আর লোকজ মোটিফ ব্যবহৃত হয়। এবার জ্যামিতিক নকশা, ডিপ ডাই, ডিজিটাল প্রিন্ট, বিমূর্ত নকশা ইত্যাদি দেখা যাবে।
সুতির পাঞ্জাবিই বেশি বৈশাখে। পাঞ্জাবি: রাইজ ও মেনজ ক্লাব
পাঞ্জাবিতে ছিটানো রং
কয়েক বছর ধরেই বৈশাখের পাঞ্জাবিতে ছিটা রঙের নকশা জনপ্রিয়তা পাওয়ায় এবারও তেমন নকশা করেছে অনেক ফ্যাশন হাউস। দোকানে কথা বলে জানা গেল, তরুণদের অনেকেই এসে এই ডিজাইন চান। তাই এটার চাহিদা আছেই। এ ছাড়া পলকা ডট, পোড়ামাটির নকশা, কালারস্প্ল্যাশ, ফুলেল নকশা, পাখি, প্রজাপতি, ঘুড়ির নকশা দেখা যাবে ছেলেদের পাঞ্জাবিতে।
ফুল, আলপনা থেকে শুরু করে ট্রাক–টেম্পোর নকশাও আছে এবার। পাঞ্জাবি: টুয়েলভ
বোতামে বৈচিত্র্য
পাঞ্জাবির বোতামেও এসেছে বৈচিত্র্য। একই বাটনপ্লেটে পাঁচটি বোতাম থাকলে তাতে পাঁচ রং বেছে নিতে দেখা যাচ্ছে। এতে অবশ্য সাদা পাঞ্জাবি আরও রঙিন হয়ে উঠেছে। পাঞ্জাবির বুকপকেটের প্রচলনও বেড়েছে তরুণদের চাহিদা ধরে। কলার আর হাতার কাজেও লোকজ মোটিফ দেখা যাবে।
পাঞ্জাবির বুকে ছোট পকেট। পাঞ্জাবি: লুবনান ও মেনজ ক্লাবআবার চিরায়ত ঢং
রাইজ ফ্যাশন হাউসের সহকারী নির্বাহী ডিজাইনার জাকির হোসাইন জানালেন, চিরায়ত (ক্ল্যাসিক) ধারার বেশ কিছু পাঞ্জাবি দেখা যাবে এবার। কলার ছাড়া গোল গলা পাঞ্জাবিতে ফুলের নকশা থাকবে। এ ধরনের পাঞ্জাবি লুঙ্গি বা ধুতির সঙ্গে পরা যেতে পারে। পলকা ডটের পাঞ্জাবিও দেখা যাবে লাল–সাদা রঙের ওপর। সুতার কাজ করা নকশাও আছে। এ ছাড়া নীল, হলুদ, গোলাপি, কমলা, বেগুনি ইত্যাদি রং দেখা যাবে।
ফতুয়ার সঙ্গে ঢিলেঢালা প্যান্ট আরাম দেবে গরমে। পোশাক: যাত্রা
আছে ফতুয়াও
পয়লা বৈশাখে ফতুয়া পরতে চাইলে কিছুটা ঘুরে ঘুরে পছন্দ করতে হবে। কারণ, কয়েকটি দোকানে মিলবে ফতুয়া। সুতি কাপড়ের কলার দেওয়া ফতুয়া এনেছে ফ্যাশন হাউস যাত্রা। তাতে বাংলা সিনেমা আর রিকশাচিত্রের প্রভাব। এ ধরনের স্টাইল মূলত পপ আর্টের অনুকরণে একটি দেশি আবহ যোগ করেছে পোশাকে। এর সঙ্গে কিছুটা গুটিয়ে নিয়ে ঢিলেঢালা হারেম প্যান্ট পরলেই বৈশাখের দিন আরাম পাওয়া যাবে। সুতির চেক ফতুয়ার চাহিদাও দেখা যায় বৈশাখে। অনেকে শখ করে এর সঙ্গে লুঙ্গি পরেন।
লাল, সাদা ও নীল রং পাঞ্জাবিতে বেশি দেখা যাচ্ছে। পাঞ্জাবি: লুবনান ও মেনজ ক্লাবতবে যেটাই পরেন, এই সময়ের গরমের কথা মাথায় রেখেই পোশাক নির্বাচন করা ভালো। পোশাকে আরাম পাওয়া গেলে আনন্দ হবে ষোলো আনা।
- কারাগারে আর বাঁচতে পারবেন কিনা, শঙ্কায় ইমরান খান
- লন্ডনে নাহিদের সংবর্ধনা শেষে আ.লীগ-এনসিপি সংঘর্ষ, আহত ৪
- ইরান সংঘাত দীর্ঘস্থায়ী যুদ্ধে রূপ নিতে দেবেন না ট্রাম্প: ভ্যান্স
- সাঈদ খোকনকে ডিবিতে হস্তান্তর
- তুরস্কে মোসাদের দুঃসাহসিক অভিযান,ইরানি জেনারেলকে তুলে নিয়ে হত্যা
- মৃত্যুদণ্ড নিয়ে বদলে গেল মার্কিনিদের অবস্থান, জরিপে চমক
- টেস্ট লিখে ডায়াগনস্টিক সেন্টারগুলো থেকে চিকিৎসকরা বছরে কমিশন পান
- লিটন-হৃদয়ের শতকে দক্ষিণ আফ্রিকায় রেকর্ড সংগ্রহ বাংলাদেশের
- মডেল হওয়ার স্বপ্ন দেখিয়ে পর্নোগ্রাফিতে বাধ্য করা হয় তরুণীকে
- হঠাৎ ওয়াশিংটনে মোসাদপ্রধান
- যুক্তরাষ্ট্রে দ্বিতীয় দিনেও বাতিল ৫ হাজারের বেশি ফ্লাইট
- যুক্তরাষ্ট্রের হেলিকপ্টার ঘাঁটিতে ইরানের ড্রোন হামলা
- সেই এসপি গ্রেফতার
- হরমুজে ২৪ ঘণ্টায় ৫ জাহাজে হামলা
- দিনাজপুর সমিতির সভাপতি জাভেদ ও সেক্রেটারী বিপুল
- আর্জেন্টিনার নৌ ও বিমানবাহিনীকে সন্ত্রাসী সংগঠন ঘোষণা ইরানের
- অবসর বয়সের আগে কর্মরতদের আয়ের সীমা বাড়ছে
- লস অ্যাঞ্জেলেসে গাড়ি চাপায় ৩ পথচারী নিহত
- বিশ্ব নেতাদের প্রতি জাতিসংঘ মহাসচিবের আহ্বান
- নিউইয়র্কে সাদেক হোসেন খোকা স্মরণে দোয়া মাহফিল
- শিবচর অ্যাসোসিয়েশন নামে নতুন সংগঠনে যাত্রা
- ফিলাডেলফিয়ায় ’৭১-এর অস্ত্রবাহী জাহাজ অবরোধের ইতিহাস স্মরণ
- জ্যামাইকা ফ্রেন্ডস সোসাইটির ২৫ বছরপূর্তি অনুষ্ঠান জানুয়ারিতে
- যুক্তরাষ্ট্রে মানব পাচারে আটক ৭ বাংলাদেশি
- বাফেলো ডিটেনশন সেন্টারে আটক ৫০ বাংলাদেশি
- ইকবাল সোবহান চৌধুরীসহ আটক সকল সাংবাদিকের মুক্তি দাবি
- নিউইয়র্কে বিপ্লব ও সংহতি দিবস পালন
- ব্রুকলিনে ভবন ধসে ৮ জনের মৃত্যু : আহত ১৭
- শপথ নিলে প্রথম বাংলাদেশি মেয়র মুহিত
- মাইক্রোসফটের সেবায় বিপর্যয় প্রভাব ৭৪ দেশে
- আজকাল ৯২১
- আজকাল ৯৩২
- ফেসবুক থেকে উধাও শাওনের আইডি!
- এনটিভি ও গোল্ডেন এজের হোম কেয়ার গালা ডিনার আজ
- ১২০ ডলারের খাদ্য সহায়তা পাচ্ছে নিউইয়র্কের শিশুরা
- আজকাল ৯২৪
- উৎসব মুখর পরিবেশে নিউইয়র্কে ঈদ জামাত
- ব্রংকসে বাকার মেলায় মানুষের ঢল
- নিউইয়র্কে আলোচনায় শামীম ওসমান
- আজকাল ৯৩৮
- আজকাল ৯২৫
- হজের আনুষ্ঠানিকতা শুরু সোমবার, রাতেই মিনায় যাবেন হাজিরা
- ‘লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক’ ধ্বনিতে মুখর মক্কা-মিনা
- আজ পবিত্র ঈদুল আজহা
- মধ্যপ্রাচ্যে উদযাপিত হচ্ছে পবিত্র ঈদুল আজহা
- দীপ্তির জন্মের ৬ বছর আগেই এসএসসি পাশ করেছেন তার স্বামী
- আজকাল ৯২৬
- আজকাল ৯২৩
- মন্তব্য প্রতিবেদন
কর্নেল অলির প্রার্থীতা ও কাজি মন্টুর কলাম - হোয়াটসঅ্যাপে সাইবার হামলা
- বিশ্বের সবচেয়ে ক্ষুদ্রতম ১০টি দেশ
- বাসর রাতে ‘সেক্স’, বোকামি ছাড়া আর কিছুই নয়!
- সৌন্দর্যময় স্তন গড়ে তুলতে যেসব বিষয় জেনে রাখা উচিত
- চুমু কত রকম, জানেন?
- ছেলেদের কিছু হেয়ারস্টাইল
- সহধর্মিনীতে সুখ চান; ঘরে তুলুন মোটা মেয়ে!
- আজ ভালোবাসা দিবস
- যতনে বাঁধিও চুল, খোপায় বাঁধিও ফাল্গুনী ফুল
- ছেলেদের সাইড ব্যাগ কেন এত উপকারী
- নকশা করা কাঠের আসবাব পরিষ্কারের উপায়
- কোন খাবারে কত ক্যালরি
- কেন পছন্দ করবেন খাটো মেয়ে?
- রোজায় ডায়াবেটিস রোগীরা যেসব নিয়ম মানবেন
- যে ৫ উক্তি আপনার জীবন বদলে দেবে
- দ্রুত ও ঘন দাড়ি-গোঁফ গজানোর উপায় জেনে নিন
