তরুণদের পছন্দ ‘স্লিম ফিট’ পাঞ্জাবি, বয়স্কদের ‘রেগুলার ফিট’
প্রকাশিত: ২৫ মে ২০১৯
ছোট থেকে বড়, ঈদের দিন সবারই যেন পছন্দ পাঞ্জাবি। এখন রাজধানীর দোকানগুলোয় অন্যান্য পোশাকের মধ্যে পুরুষদের জন্য পাঞ্জাবি কেনার ধুম চলছে। কেউ নিজের জন্য, কেউবা আত্মীয়-স্বজন কিংবা পরিবারের সদস্যদের জন্য কিনছেন পাঞ্জাবি।
শুক্রবার (২৪ মে) রাজধানীর বিভিন্ন দোকানে খোঁজ নিয়ে জানা যায়, এ বছর তরুণদের পছন্দ ‘স্লিম ফিট পাঞ্জাবি’। আর বয়স্কদের পছন্দ ‘এক্সিকিউটিভ পাঞ্জাবি’, কোনো কোনো দোকানে এই একই পাঞ্জাবিকে বলছেন ‘রেগুলার ফিট পাঞ্জাবি’ বা ‘নরমাল ফিট পাঞ্জাবি’। এসব পাঞ্জাবি ১ হাজার ৯০ টাকা থেকে শুরু করে ৩ হাজার ৪৯৫ টাকা পর্যন্ত বিক্রি করছেন দোকানিরা। দোকানিরা বলছেন, পাঞ্জাবির বিক্রি এবার তুলনামূলক ভালো।
রাজধানীর বসুন্ধরা শপিং কমপ্লেক্সের একটি দোকান ‘জেন্টল পার্ক’। এর দোকানিরা জানান, তারা এবার স্লিম ফিট পাঞ্জাবির ওপর জোর দিয়েছেন বেশি। এর বাইরেও রয়েছে এক্সিকিউটিভ পাঞ্জাবি। যেগুলো বয়স্ক মানুষের বেশি পছন্দ। স্লিম ফিট পাঞ্জাবি সর্বনিম্ন ১ হাজার ৬৯৫ টাকা এবং সর্বোচ্চ ২ হাজার ২৯৫ টাকায় বিক্রি করছেন। আর এক্সিকিউটিভ পাঞ্জাবি সর্বনিম্ন ২ হাজার ৭৯৫ টাকা এবং সর্বোচ্চ ৩ হাজার ৪৯৫ টাকায় বিক্রি করছেন তারা।
দোকানটির সেলস এক্সিকিউটিভ নাজমুল হোসেন বলেন, ‘স্লিম ফিট পাঞ্জাবির প্রতি তরুণদের আগ্রহ বেশি। আর এক্সিকিউটিভ পাঞ্জাবির প্রতি আগ্রহ বেশি বয়স্কদের।’
এই শপিং কমপ্লেক্সেরই আরেকটি স্টল ‘সিওয়াক’। এই স্টলের সেলস ম্যানেজার মো. মাহবুবও বলেন, ‘স্লিম ফিট বেশি কিনছে তরুণরা। এর মধ্যে যেগুলো বেশি উজ্জ্বল, সেগুলোর বিক্রি আরেকটু বেশি। রেগুলার ফিট কিনছে একটু বয়স্করা। আমাদের বেশিরভাগ কাপড়ই কটনের। এর বাইরে রয়েছে মিক্সড কটন।’
তারা স্লিম ফিট পাঞ্জাবি বিক্রি করছেন ১ হাজার ২৯০ থেকে ২ হাজার ৭৯০ টাকায়। আর রেগুলার ফিট পাঞ্জাবি বিক্রি করছেন ১ হাজার ২৯০ থেকে ২ হাজার ৭৯০ টাকায়।
‘সিওয়াক’ স্টল থেকেই বাবা ও চাচার জন্য দুটি রেগুলার ফিট পাঞ্জাবি কেনেন রাজধানীর একটি বেসরকারি প্রতিষ্ঠানে কর্মরত সিরাজুম সালেহীন। তিনি জাগো নিউজকে বলেন, ‘দুটো পাঞ্জাবি কেনার ক্ষেত্রে বেশি গুরুত্ব দিয়েছি নকশার ওপর। ফিটিংয়ের ওপরও জোর দিয়েছি। বিশেষ করে এখানকার পাঞ্জাবির হাত ও বডির ফিটিংটা বেশি ভালো হয়।’
রাজধানীর মৌচাকে অবস্থিত আয়েশা শপিং কমপ্লেক্সের নিচ তলার প্রায় পুরোটা জুড়ে রয়েছে পাঞ্জাবির দোকান। এই শপিং কমপ্লেক্সের এম ফ্যাশন, চৌধুরী ফ্যাশন, কুইন ফ্যাশন, প্রিয়তী মনি, মাহিনস ফ্যাশনসহ আরও বেশ কয়েকটি স্টলে গিয়ে দেখা যায়, ঈদকে সামনে রেখে পাঞ্জাবি বেচাকেনা বেশ জমে উঠেছে। এখানেও ক্রেতারা স্লিম ফিট পাঞ্জাবিই বেশি দেখছিলেন। তাদের ঝোঁক বেশি লক্ষ্য করা যায়, স্লিম ফিট কাবলি পাঞ্জাবির প্রতি।
রাজধানীর বাড্ডা এলাকার বেল দোকানে স্লিম ফিট কারচুপি পাঞ্জাবির সর্বনিম্ন দাম ১ হাজার ৯০ টাকা, সর্বোচ্চ ২ হাজার ৯৯০ টাকা। স্লিম ফিট কাবলি পাঞ্জাবি ১ হাজার ৬৯০ টাকা এবং নরমাল পাঞ্জাবি ১ হাজার ৪৯০ টাকা ও ১ হাজার ৫৯০ টাকায় বিক্রি করা হচ্ছে।
বেলের ম্যানেজার মো. মামুন বলেন, ‘গত বছর আমাদের প্রিন্টের শার্ট বেশি বিক্রি হয়েছিল। এ বছর অন্যান্য পোশাকের চেয়ে আমাদের দোকানে পাঞ্জাবির বিক্রি বেশি।’
- ১১৬ টাকার তেল বিক্রি হচ্ছিল ১৬০ টাকায়, ব্যবসায়ীকে শাস্তি
- তেলবাহী ট্রেন লাইনচ্যুত, সিলেটের সঙ্গে সারাদেশের রেল যোগাযোগ বন্ধ
- আরব দেশগুলোর ওপর ইরান যুদ্ধের খরচ চাপাতে চান ট্রাম্প
- অস্ত্র পরিবহনে ইসরায়েলকে আকাশসীমা ব্যবহারের অনুমতি দেয়নি ফ্রান্স
- গ্ল্যামার জগতকে বিদায় জানিয়ে বিয়ে, প্রশংসায় ভাসছেন লুবাবা
- মিত্রদের ‘সাহস করে’ হরমুজে গিয়ে তেল ‘ছিনিয়ে নিতে’ বললেন ট্রাম্প
- হরমুজ প্রণালি কার্যত স্থবির, আজ পারি দিয়েছে মাত্র ৩টি জাহাজ
- ফিলিস্তিনিদের জন্য মৃত্যুদণ্ডের আইন পাস ইসরায়েলি পার্লামেন্টে
- মার্কিন প্রযুক্তি কোম্পানিকে লক্ষ্যবস্তু করার হুমকি ইরানের
- হামসহ ছয় টিকার সংকট
- চাঁদা তোলা নিয়ে যুবদলের দুগ্রুপে সংঘর্ষ, আহত ১০
- স্কুল-কলেজে ৩ দিন অনলাইন ক্লাস, ৩ দিন অফলাইনে
- একা হয়ে পড়ছেন ট্রাম্প, পোস্টে অধৈর্য ও অসহিষ্ণুতা
- এবার যুক্তরাষ্ট্রের জন্য আকাশসীমা বন্ধ করল স্পেন
- লিবিয়ার দালাল কে এই আজিজ
- সত্যি বলতে ইরানের তেল নেওয়াই আমার প্রধান কাজ : ট্রাম্প
- সিএমপি’র সাবেক কমিশনার জলিল মন্ডল গ্রেপ্তার
- কুমিল্লায় হামে আক্রান্ত হয়ে তিন শিশুর মৃত্যু
- ইরানে ব্রিটিশ সেনা পাঠানো নিয়ে যে সিদ্ধান্ত জানালেন স্টারমার
- হুহু করে বাড়ছে তাইজুল ইসলামের ফলোয়ার
- ‘জ্বালানি তেলের নতুন দাম নির্ধারণ মঙ্গলবার’
- আর কত লোক মারা গেলে সড়কমন্ত্রী অস্বস্তি বোধ করবেন
- মার্কিন স্থল সেনাদের জন্য যে ‘নরক’ তৈরি করেছে ইরান
- ইরানে পারমাণবিক হামলা করবে যুক্তরাষ্ট্র
- যুক্তরাষ্ট্রে ট্রাম্পবিরোধী বিক্ষোভে লাখ লাখ মানুষের সমাগম
- গ্রিস উপকূলে ২২ অভিবাসনপ্রত্যাশীর মৃত্যু: ২১ বাংলাদেশি উদ্ধার
- আওয়ামী পরিবারের স্বাধীনতা দিবস উদযাপন
- ব্র্রংকস কমিউনিটির উদ্যোগে আলবেনিতে বাংলাদেশ ডে
- ব্রংকসে ডিটেকটিভ দিদারের নামে রাস্তা
- ‘ড. ইউনূসকে ২০২৯ পর্যন্ত রাখতে চেয়েছিল’
- আজকাল এর ৮৯৩ তম সংখ্যা
- কোন দল জিতবে সংসদ নির্বাচনে
- টুটুলের কাছে পাওনাঃ রোকসানা মির্জা ও আজাদের কান্না
- ২০২৬ সালের রোজা ও ঈদের সম্ভাব্য তারিখ জানা গেল
- আজকাল ৮৮৭
- আজকাল ৮৮৯
- জামাত কেন এবারই ক্ষমতায় যেতে চায়!
- ইনস্টাগ্রামের ফিচার এখন হোয়াটসঅ্যাপে
- আজকাল ৮৯২
- আজকাল ৮৯১ তম সংখ্যা
- আজকাল ৮৯৪
- শাহ নেওয়াজ গ্রুপে নতুন মুখ
- আজকাল ৮৯০
- ডাকসু ইলেকশন মেটিকুলাসলি ডিজাইন্ড!
- টেলিগ্রামে ১০৮ পর্নোগ্রাফি চ্যানেল শনাক্ত, বন্ধে চিঠি
- হজযাত্রীদের নিবন্ধনের সময় আরও বাড়লো
- সব ভিসাতেই পালন করা যাবে ওমরাহ
- আজকাল ৮৯৫
- আজকের সংখ্যা ৯০৩
- শেখ হাসিনা একজন ছোটখাটো হিটলার: মাহমুদুর রহমান
- শেখ রাসেলের একটি প্রিয় খেলা
- ঢাকার ২৩ প্রার্থীর মনোনয়ন প্রত্যাহার
- বিকাশের কাছে জিম্মি এজেন্টরা
- আবার ক্ষমতায় আসছে আওয়ামী লীগ: ইআইইউ
- ‘নগদ’কে অনুসরণ করে এগুচ্ছে বিকাশ!
- জাতিসংঘে অভিবাসন নিয়ে প্রধানমন্ত্রীর প্রস্তাবনা গৃহীত
- ৫০ হাজার আসনের ‘শেখ হাসিনা’ ক্রিকেট স্টেডিয়াম হচ্ছে পূর্বাচলে
- শেষ ঠিকানা আজিমপুর কবরস্থান
- শেখ হাসিনার হাতটি ধরে পথের শিশু যাবে ঘরে
- ভেনামি চিংড়ি চাষে প্রতিমন্ত্রীর আশ্বাস
- সরকার যথাসময়ে পদক্ষেপ নেওয়ায় কোভিডের ক্ষয়ক্ষতি অনেক কম হয়েছে: প্
- বেসরকারি মেডিকেল কলেজের দিকে মনোযোগ বাড়ানোর তাগিদ
- প্রচারণার শুরুতেই সহিংসতা অনাকাঙ্ক্ষিত: সিইসি
- আমিরাতের সঙ্গে বাণিজ্য সমঝোতা স্মারক সই
- জাতীয় চেতনার স্মারক ‘দোয়েল চত্বর’
