তবে কি সাইফের জন্যই ৩০ তারিখ পর্যন্ত অপেক্ষা?
প্রকাশিত: ২৭ আগস্ট ২০১৯
প্রথমে শোনা যাচ্ছিল ৩০ আগস্টের মধ্যেই অর্থাৎ ২৭-২৮ তারিখের দিকে হবে আসন্ন টেস্ট ও ত্রিদেশীয় সিরিজের দল ঘোষণা। পরে শোনা গেল ৩০ তারিখ। আর গতকাল (সোমবার) মিডিয়ার সঙ্গে আলাপে নির্বাচক হাবিবুল বাশার জানালেন, আমরা ৩০ না হয় ৩১ আগস্ট দল চূড়ান্ত করে ফেলব।
তিনি তখন স্বীকার করেছেন, তামিম ইকবাল ছুটিতে থাকায় উদ্বোধনী জুটি সাজাতেই খানিক দেরি হচ্ছে। টিম ম্যানেজমেন্ট এবং নির্বাচকরা এখনো ঠিক স্থির করে উঠতে পারেননি কোন দুজনকে দিয়ে সাজানো হবে উদ্বোধনী জুটি।
আগেই জানা, বিশ্রাম চেয়ে ছুটির আবেদন করেছেন এক নম্বর ওপেনার তামিম ইকবাল। ছুটি মঞ্জুর হওয়ায় আফগানিস্তানের সঙ্গে একমাত্র টেস্ট ও পরে জিম্বাবুয়ে, আফগানিস্তান এবং বাংলাদেশকে নিয়ে তিন জাতি-টি টোয়েন্টি আসরে দেখা যাবে না এ বাঁহাতি ওপেনারকে।
এবছর মার্চে নিউজিল্যান্ডেও তামিমের পার্টনার ছিলেন তরুণ সাদমান ইসলাম। অবশ্য গত বছর শেষ দিকে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে তামিমের অনুপস্থিতিতে ইমরুল আর সৌম্যকে দিয়েও ওপেন করানো হয়েছিল। কিন্তু দুজনার কেউই কিছু করতে পারেননি। তাই তামিমের অনুপস্থিতিতে টেস্টে অনিবার্যভাবে এখন এক নম্বর ওপেনার সাদমান ইসলাম।
এখন তামিম না থাকায় সাদমানকে এক নম্বর ধরেই দু নম্বর ওপেনার খোঁজা হচ্ছে। এখন প্রশ্ন হলো কে হবেন সেই ওপেনার? সাদমানের সঙ্গী হবেন কে? তা নিয়েই আলোচনা, পর্যালোচনা ও যত হিসেব নিকেশ।
প্রাথমিক দলে ওপেনার আছেন বেশ কজন, সংখ্যায় তারা পাঁচ। কিন্তু দীর্ঘ পরিসরের হিসেবে কষলে সাদমানের সঙ্গে টেস্টে ওপেন করার মত আছেন মূলত তিনজন- ইমরুল কায়েস, জহুরুল ইসলাম অমি আর সাইফ হাসান।
বলার অপেক্ষা রাখে না, ইমরুল অভিজ্ঞ, পরিণত এবং ৩৭ টেস্ট খেলার অভিজ্ঞতায় পূর্ণ। কিন্তু ফর্মটা ঠিক আগের মত নেই। ব্যাট সেভাবে কথা বলছে না। আফগান ‘এ’ দলের সঙ্গে ৫ ওয়ানডেতে ২১, ৩৩, ২৩, ৪০, ২৮ এবং চার দিনের বেসরকারি টেস্টে ২, ০ এবং ৩৪। কাজেই তার ওপর আস্থা রাখতে গিয়ে সংশয়ে নির্বাচকরা।
আরেক সিনিয়র পার্টনার জহুরুলও আছেন বিবেচনায়। কিন্তু তিনি দীর্ঘ ৬ বছর টেস্ট খেলার বাইরে। সর্বশেষ ২০১৩ সালের এপ্রিলে আগে হারারেতে জিম্বাবুয়ের বিপক্ষে শেষ টেস্ট ম্যাচ খেলেছিলেন। এছাড়া একটু পিঠের ব্যথাও আছে। তাই তাকে নেবেন কি নেবেন না?- দোটানায় নির্বাচকরা।
তাদের চেয়ে অনেক হিসেব নিকেশেই এগিয়ে রয়েছেন সাইফ হাসান। বয়সে নবীন ও সম্ভাবনাময়। এ মুহুর্তে সীমিত ওভারের ফরম্যাট আর দীর্ঘ পরিসরের ক্রিকেট- সব কটায় হাই পারফরমেন্স ইউনিটের এক নম্বর ওপেনার সাইফ। পরিপাটি ব্যাটিংশৈলি। ধীরস্থির সাইফের দিকে দৃষ্টি নির্বাচকদের।
অবস্থাদৃষ্টে পরিষ্কার বোঝা যাচ্ছে, সাইফকে খুঁটিয়ে দেখতেই সময় নিচ্ছেন নির্বাচকরা। ভাবছেন এখন আবার সাইফকে কোধায় কিভাবে খুঁটিয়ে দেখা হবে? হ্যাঁ, সাইফকে ভালমত পরখ করার ক্ষেত্রও আছে নির্বাচকদের। আগামীকাল (২৮ আগস্ট) থেকে খুলনার শেখ আবু নাসের স্টেডিয়ামে শ্রীলঙ্কান ইমার্জিং দলের সঙ্গে বাংলাদেশ ইমার্জিং দলের চার দিনের ম্যাচ।
সেখানে সাইফের পারফরমেন্স পাখির চোখে পরখ করতেই মাঠে উপস্থিত থাকবেন নির্বাচকরা। ২৮ থেকে পরের তিনদিনেই জানা হয়ে যাবে সাইফ কী করলেন, কেমন খেললেন? ভাল খেললে তো কথাই নেই। তাকেই হয়ত বেছে নেয়া হবে।
কারণ, সাইফ রানে আছেন। তিন ম্যাচের ওয়ানডে সিরিজে লঙ্কান ইমার্জিং দলের বিপক্ষে একটি সেঞ্চুরি ও হাফ সেঞ্চুরি (৫৫) আছে তার। যে মাঠে কাল থেকে চার দিনের ম্যাচ, ২৪ আগস্ট সেই মাঠেই তৃতীয় ও শেষ ওয়ানডেতে শতরান (১৩০ বলে ১১৭) করেছেন সাইফ।
এখন সেই খুলনার শেখ আবু নাসের স্টেডিয়ামে চার দিনের ম্যাচে রান পেলেই হয়ত ভাগ্য খুলে যাবে। প্রথমবারের মত টেস্ট দলে ডাক পেতে পারেন ঢাকার এ ২০ বছরের তরুণ ওপেনার। কাজেই খুলনায় ইমার্জিং দলের চার দিনের ম্যাচে সাইফের পারফরমেন্সের দিকেই আসলে তাকিয়ে নির্বাচকরা। সে ম্যাচ দেখতে এরই মধ্যে খুলনায় চলে গেছেন নির্বাচক হাবিবুল বাশার সুমন।
- যুক্তরাষ্ট্রে ট্রাম্পবিরোধী বিক্ষোভে লাখ লাখ মানুষের সমাগম
- গ্রিস উপকূলে ২২ অভিবাসনপ্রত্যাশীর মৃত্যু: ২১ বাংলাদেশি উদ্ধার
- আওয়ামী পরিবারের স্বাধীনতা দিবস উদযাপন
- ব্র্রংকস কমিউনিটির উদ্যোগে আলবেনিতে বাংলাদেশ ডে
- ব্রংকসে ডিটেকটিভ দিদারের নামে রাস্তা
- ‘ড. ইউনূসকে ২০২৯ পর্যন্ত রাখতে চেয়েছিল’
- ট্রাম্পের আঙ্গিনায় ডেমোক্র্যাটদের বিজয়
- বিমানবন্দরে আইস পুলিশ মোতায়েন
- বাংলাদেশিদের ঈদের জামাতে মেয়র মামদানি
- ইরানকে আলোচনায় বাধ্য করার চেষ্টা
- দৃশ্যমান হচ্ছে আওয়ামী লীগ
- মার্কিন সেনাদের রুখতে ইরানের ১০ লাখ যোদ্ধা প্রস্তুত
- ডা. জুবাইদা রহমান প্রশংসিত
- সেন্ট্রাল পার্কে মুসলিম নারীকে হিজাব খুলে ধর্ষণচেষ্টা
- নিউ ইয়র্ক সিটিতে ন্যূনতম মজুরি ঘণ্টায় ৩০ ডলার!
- যুক্তরাষ্ট্রের ইতিহাসের বৃহত্তম বিক্ষোভ শনিবার
- ৫ লাখ নিউইর্য়কার মেডিকেইড সুবিধা হারাচ্ছেন
- নিউইয়র্ক স্টেট আইনসভা বাংলাদেশময়
- বট বাহিনীর নৃত্য, আমিনুলের তেল ও বিব্রত জাইমা
- ১/১১ কুশীলবরা গা ঢাকা দিচ্ছে
- নিউইয়র্ক সিটিতে ৮ হাজার কলেজ শিক্ষার্থীই হোমলেস
- আজকাল ৯১৫
- ভিয়েতনামে দলের সঙ্গে যোগ দিলেন হামজা চৌধুরী
- সংসার ভেঙে গেল মৌসুমী হামিদের
- যুক্তরাষ্ট্রের গ্লোবাল সামিটে জুবাইদা রহমান
- ইসরায়েলের অন্যতম বড় বিদ্যুৎকেন্দ্রে ইরানের ক্ষেপণাস্ত্র হামলা
- শাসক বদলেছে, শোষণের ধারা বদলায়নি: শফিকুর রহমান
- নবীন ফ্যাশনের শোরুম বন্ধের ঘটনায় হাতিরঝিল থানার ওসি ‘ক্লোজড’
- জ্বালানি তেলের মজুত পর্যাপ্ত
- ট্রাম্পের শান্তি আলোচনার প্রস্তাবে দুশ্চিন্তায় ইসরায়েল
- আজকাল এর ৮৯৩ তম সংখ্যা
- কোন দল জিতবে সংসদ নির্বাচনে
- টুটুলের কাছে পাওনাঃ রোকসানা মির্জা ও আজাদের কান্না
- ২০২৬ সালের রোজা ও ঈদের সম্ভাব্য তারিখ জানা গেল
- আজকাল ৮৮৭
- আজকাল ৮৮৯
- জামাত কেন এবারই ক্ষমতায় যেতে চায়!
- ইনস্টাগ্রামের ফিচার এখন হোয়াটসঅ্যাপে
- আজকাল ৮৯২
- আজকাল ৮৯১ তম সংখ্যা
- আজকাল ৮৯৪
- শাহ নেওয়াজ গ্রুপে নতুন মুখ
- আজকাল ৮৯০
- ডাকসু ইলেকশন মেটিকুলাসলি ডিজাইন্ড!
- টেলিগ্রামে ১০৮ পর্নোগ্রাফি চ্যানেল শনাক্ত, বন্ধে চিঠি
- হজযাত্রীদের নিবন্ধনের সময় আরও বাড়লো
- সব ভিসাতেই পালন করা যাবে ওমরাহ
- আজকাল ৮৯৫
- আজকের সংখ্যা ৯০৩
- শেখ হাসিনা একজন ছোটখাটো হিটলার: মাহমুদুর রহমান
- হোপে আশাহত বাংলাদেশ
- জাতীয় দলের দরজাও বন্ধ হচ্ছে মদ এনে নিষিদ্ধ ৫ ফুটবলারের
- ধোনিকে দিয়ে জুতার ফিতা বাঁধালেন যে নারী!
- লাইভে সঞ্চালিকা বলে ফেললেন ‘সেক্স’!
- ইংলিশ তারকা ওয়েন রুনি গ্রেফতার
- বিবাহবার্ষিকীতে দারুণ উপহার দিলেন সাকিব
- সিলেট পর্ব থেকেই জিং বেল!
- বিপিএল কমিটিকে যে প্রস্তাব দিতে চান নাফিসা কামাল
- আউট, অর নট-আউট!
- ডুফা কাপে চ্যাম্পিয়ন বনশ্রী অ্যাভেঞ্জার্স
- জয়ের ধারায় ফিরল রিয়াল মাদ্রিদ
- প্রস্তুতি ম্যাচে নিউজিল্যান্ড একাদশের বিপক্ষে বাংলাদেশের জয়
- ‘২০ বছর’ খেলতে চান মাশরাফি
- ২০৮ করেও অস্ট্রেলিয়ার কাছে পাত্তা পেলো না ভারত
- বিপিএলে খেলতে পারবেন ভারতীয় ক্রিকেটাররা
