তথ্যের অবাধ প্রবাহ কখনও সমস্যা হয়ে দেখা দেয়
আজকাল রিপোর্ট
প্রকাশিত: ২ মার্চ ২০২৪
এবিপিসি’র অভিষেকে কনসাল জেনারেল
বাংলাদেশি সাংবাদিকদের সংগঠন আমেরিকা-বাংলাদেশ প্রেস ক্লাব (এবিপিসি)-এর নবনির্বাচিত কমিটির অভিষেক অনুষ্ঠানে প্রধান অতিথি কন্সাল জেনারেল নাজমুল হুদা বলেছেন, সামাজিক যোগাযোগ মাধ্যমে তথ্যের যে অবাধ প্রবাহ সেটি কখনও কখনও একটি সমস্যা হয়ে দেখা দিয়েছে। বড় ধরনের একটি চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে সমাজের জন্য। এ অবস্থায় যারা প্রতিষ্ঠিত মিডিয়া হাউজে রয়েছেন, যারা পেশাগতভাবেই সাংবাদিকতার সাথে জড়িত আছেন, তারা সাংবাদিকতাকে বস্তুনিষ্ঠভাবে চর্চা করবেন, সত্য এবং প্রকৃত তথ্য আমাদের সামনে উপস্থাপন করবেন, সেটাই প্রত্যাশা।
গত বুধবার সন্ধ্যায় উডসাইডের গুলশান টেরেসে অনুষ্ঠিত এই অভিষেকে এবিপিসি’র নতুন কমিটির কর্মকর্তাদের পরিচয় করিয়ে দেওয়া হয় ও তাদেরকে সম্মাননা স্মারক প্রদান করা হয়।
অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন জাতিসংঘে বাংলাদেশ মিশনের হেড অব চ্যান্সেরি মো. শোয়েব আব্দুল্লাহ, ডেমোক্র্যাটিক পার্টির ডিস্ট্রিক্ট লিডার অ্যাটর্নি মঈন চৌধুরী, সাপ্তাহিক আজকাল সম্পাদক শাহনেওয়াজ, ওয়াশিংটন ইউনিভার্সিটি অব সায়েন্স অ্যান্ড টেকনোলজির চ্যান্সেলর আবুবকর হানিপ, কবি ফকির ইলিয়াস, নিউ হ্যাম্পশায়ার স্টেটের রিপ্রেজেনটেটিভ আবুল খান, পেনসিলভেনিয়ার মিলবোর্ন সিটির মেয়র মাহবুবুল আলম তৈয়ব, নিউ ইয়র্ক সিটি মেয়রের উপদেষ্টা ফাহাদ সোলায়মান, গিয়াস আহমেদ, নুরুল আজিম, ফজলুল হক, সঙ্গীতশিল্পী কাদেরি কিবরিয়া, এবিপিসির সাবেক প্রেসিডেন্ট মুক্তিযোদ্ধা লাবলু আনসার, শাহজাহান শেখ, নিলুফা শিরিন, আহসান হাবিব এবং বেলাল হোসেন।
এবিপিসি’র নবনির্বাচিত কর্মকর্তারা হলেন: সভাপতি মুক্তিযোদ্ধা রাশেদ আহমেদ, সহ সভাপতি পপি চৌধুরী ও আলিম খান আকাশ, সাধারণ সম্পাদক শাহ ফারুক রহমান, কোষাধ্যক্ষ জামান তপন, যুগ্ম সম্পাদক আজিম উদ্দিন অভি, সাংগঠনিক সম্পাদক আরিফুল ইসলাম এবং প্রচার সম্পাদক আনিসুর রহমান। নির্বাহী সদস্য: মুক্তিযোদ্ধা লাবলু আনসার, কানু দত্ত, তপন চৌধুরী, রাজুব ভৌমিক এবং লায়লা খালেদা।
অনুষ্ঠানে ক্লাব সদস্য শহিদুল্লাহ কায়সার, প্রতাপচন্দ্র শীল, সুব্রত চৌধুরী, শামিম আল আমিন, মোস্তফা অনীক রাজ, নুরুন্নাহার নিশা, আলমগীর কবির, আব্দুল আওয়াল, মুক্তিযোদ্ধা মোহাম্মদ আলী হোসেন, রিজওয়ানা এলভিস, জলি আহমেদ, মো. শাহীন হাওলাদার, পিনাকি তালুকদার, সৌমিক আহমেদ এবং আদিত্য শাহীনকে সম্মাননা পদক দেওয়া হয়। এর আগে অনুষ্ঠানের অতিথি এবং ১১ মুক্তিযোদ্ধাকে উত্তরীয় পরিয়ে দেন ক্লাবের কর্মকর্তারা।
পরিচিতি সমাবেশের জন্য গঠিত কমিটির সদস্য সচিব শামীম আল আমিনের সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত মুক্তিযোদ্ধাদের মঞ্চে উঠিয়ে ক্লাবের উত্তরীয় পরিয়ে দেওয়া হয়। মুক্তিযোদ্ধাদের মধ্যে ছিলেন রেজাউল বারি, আবুল বাশার চুন্নু, গুলজার হোসেন, ইমদাদুল হক, আশরাফ আলী, শরাফত খান মবীন এবং চৌধুরী সারওয়ারুল হাসান।
- মা হারালেন চিত্রনায়িকা পপি
- অর্ণব পরবর্তী ১০ ঘূর্ণিঝড় নিয়ে তথ্য প্রকাশ
- ভয়াবহ ট্রেন দুর্ঘটনায় কোপা দেল রের সব ম্যাচ স্থগিত
- যুক্তরাষ্ট্রের ফেডারেল নির্বাচন কমিশনের ওয়েবসাইটে সাইবার হামলা
- এক লিটার দুধের উৎপাদন খরচ ৪৪.৮০ টাকা, বিক্রি হচ্ছে ১০০-১১০ টাকায়
- যুক্তরাষ্ট্রকে শিক্ষা দিতে চায় ইরান
- স্পেনে দুই ট্রেনের সংঘর্ষে ভয়াবহ পরিস্থিতি, নিহত বেড়ে ৬৪
- ইসরায়েলে রেকর্ড আসন পেয়েও কেন ‘কিংমেকার’ হতে পারছে না আরব দলগুলো?
- জন্মদিনের পার্টিতে নাচে ঝড় তুললেন পরীমনি, সঙ্গী কে?
- উন্নত দেশ গঠনে প্রবাসী-দেশবাসীকে একসঙ্গে কাজ করার আহ্বান
- আমি তোমার যত্ন নেব’ বলেই ধর্ষণ করেন ট্রাম্প
- ইউনিক্লোকে বাংলাদেশে আরও বিনিয়োগ বাড়ানোর আহ্বান প্রধানমন্ত্রীর
- ৬.৩ বিলিয়ন ডলার বিনিয়োগ ও দুই লাখ কর্মসংস্থানের ঘোষণা
- সৌদিকে সামরিক সহায়তা দিচ্ছে মিসর, ক্ষুব্ধ হুতি
- একই পরীক্ষায় রোগীর খরচ কোথাও ৬৫৭, কোথাও ১৩০০
- ডেমোক্র্যাটরা কংগ্রেসের নিয়ন্ত্রণ পেলে যেসব সংকটে পড়বেন ট্রাম্প
- ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের ব্যয় ছাড়াল ৪৭০০ কোটি ডলার
- নেতানিয়াহু শিবির ৫২, বিরোধী জোট ৫০, সরকার গঠনে জটিলতা
- নেতানিয়াহু থাকছেন নাকি বিদায় নিচ্ছেন, রায় আজ
- ব্যালন ডি’অর জিতলেন হ্যারি কেইন
- জনমত জরিপকে ‘ভুয়া’ বললেন ট্রাম্প, নিজের সমর্থন ৬০ শতাংশ দাবি
- ট্রাম্পের নির্দেশ পেলে ৯৬ ঘণ্টার মধ্যে ইরানে হামলার প্রস্তুতি যুক
- সরকারবিরোধী বিক্ষোভে উত্তাল রোম
- বিদেশে পাচার হচ্ছে কোটি কোটি টাকার প্রত্নসম্পদ
- দেশ ছাড়ার খবর জানিয়ে রুমি বললেন— ‘আপনারা ভালো থাকেন’
- ভারতের গুয়াহাটিতে হোটেলে গুলি, নিহত ৫
- মাদকের অর্থে হোটেল রিসোর্ট
- যুক্তরাষ্ট্র ও ইসরায়েল থেকে ইউরোপকে দূরত্ব বজায় রাখার আহ্বান ইরান
- যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে আগাম ভোট দিলেন ট্রাম্প
- প্রশ্নবিদ্ধ বাংলাদেশিদের গ্রহণযোগ্যতা
- প্রতিমন্ত্রী নূরসহ বিগ বাজেটের মিডিয়া বিনিয়োগ নিয়ে চাঞ্চল্য
- আজকাল ৯২১
- ফেসবুক থেকে উধাও শাওনের আইডি!
- ১২০ ডলারের খাদ্য সহায়তা পাচ্ছে নিউইয়র্কের শিশুরা
- ব্রংকসে বাকার মেলায় মানুষের ঢল
- এনটিভি ও গোল্ডেন এজের হোম কেয়ার গালা ডিনার আজ
- নিউইয়র্কে আলোচনায় শামীম ওসমান
- আজকাল ৯২৪
- আজকাল ৯৩২
- আজকাল ৯৩৮
- আসামে মাটির নিচে মিললো মাছের সন্ধান, বিস্মিত বিজ্ঞানীরা
- উৎসব মুখর পরিবেশে নিউইয়র্কে ঈদ জামাত
- হজের আনুষ্ঠানিকতা শুরু সোমবার, রাতেই মিনায় যাবেন হাজিরা
- ‘লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক’ ধ্বনিতে মুখর মক্কা-মিনা
- আজ পবিত্র ঈদুল আজহা
- মধ্যপ্রাচ্যে উদযাপিত হচ্ছে পবিত্র ঈদুল আজহা
- দীপ্তির জন্মের ৬ বছর আগেই এসএসসি পাশ করেছেন তার স্বামী
- আজকাল ৯২৫
- হোয়াটসঅ্যাপে সাইবার হামলা
- আজকাল ৯২৩
- ব্রংকসের খলিল চাইনিজ রেষ্টুরেন্ট বিক্রি হয়ে গেল
- গভীর সংকটে জালালাবাদ এসোসিয়েশন
- যুক্তরাষ্ট্র বিএনপি’র তিন নেতাকে খুঁজছে পুলিশ
- নারায়ণগঞ্জের এমপিদের জেলাতেই থাকা শ্রেয় : তরুণের অভিমত
- এ বি সিদ্দিক এবং জাস্টিসকে নিয়ে জামালপুর জেলা সমিতির নতুন কমিটি
- টুটুলের কাছে পাওনাঃ রোকসানা মির্জা ও আজাদের কান্না
- হোমিওপ্যাথিক ডক্টরস সোসাইটির ৪৭ সদস্য বিশিষ্ট কমিটি গঠিত
- জ্যাকসন হাইটসে গাড়ির ধাক্কায় বাংলাদেশি নিহত
- সড়ক ছাড়লেন শ্রমিকরা, যান চলাচল স্বাভাবিক
- বদলে গেল গ্রীনকার্ড ও ওয়ার্ক পারমিটের ডিজাইন
- আইসিটিইএবির নতুন কমিটি গঠিত
- সম্পাদকীয় নেতাদের নতুন সংগঠনের আত্মপ্রকাশ
- বিজয় দিবসে রাবিতে `ইচ্ছে`র পিঠা উৎসব
- বাংলাদেশিরা এখনও মূলধারায় স্থান করে নিতে পারেনি
- সাংবাদিকরা সমাজের দর্পণ : এমপি বাবু
