ঢাকা-দর্শনা রুটে নতুন ট্রেন চালুর উদ্যোগ
ডেস্ক নিউজ
প্রকাশিত: ৬ জুন ২০১৯
ইন্দোনেশিয়া থেকে ইতোমধ্যে ৫০টি ব্রডগেজ বগি দেশে চলে এসেছে। এর মধ্যে ব্রডগেজের একটি নতুন ট্রেন চালু করেছে সরকার। বাকি বগিগুলোর মধ্যে কয়েকটি দিয়ে ঢাকা থেকে খুলনার দর্শনা রুটে নতুন একটি ট্রেন চালু করার উদ্যোগ নেওয়া হয়েছে। তবে এ ট্রেনটি বেনাপোল পর্যন্ত চালানো উচিত বলে মন্তব্য করেছেন রেল যাত্রীরা।
আগামী কোরবানির ঈদের আগেই নতুন ট্রেনটি চালু করা হবে বলে জানা গেছে।
রেল সচিব মো. মোফাজ্জল হোসেন দর্শনা পর্যন্ত নতুন ট্রেনের বিষয়টি নিশ্চিত করে গণমাধ্যমকে বলেন, ইন্দোনেশিয়া থেকে আসা ব্রডগেজ বগি দিয়ে ঢাকা থেকে দর্শনা রুটে একটি নতুন ট্রেন তৈরি করা হবে। বাকি বগিগুলো বিভিন্ন ট্রেনে সংযুক্ত করা হবে।
ট্রেনটি বেনাপোল পর্যন্ত চালানো উচিত বলে মন্তব্য করেছেন ভারতগামী রেল যাত্রীরা। এতে ভারতগামী যাত্রীরা সহজেই বেনাপোলে নেমে চেকপোস্ট পার হয়ে ভারতে যেতে পারবেন বলে অভিমত তাদের।
রেলের বগি সংকট কাটাতে ৫০টি ব্রডগেজ ও ২০০টি মিটারগেজ বগি কেনার জন্য ইন্দোনেশিয়ার রাষ্ট্রীয় মালিকানাধীন ট্রেন প্রস্তুতকারী প্রতিষ্ঠান পিটি ইন্ডাস্ট্রি কেরেতা এপির (ইনকা) সঙ্গে চুক্তি হয় বাংলাদেশ রেলওয়ের। মিটারগেজ বগিতে ব্যয় ধরা হয়েছে ৫৮০ কোটি টাকা। আর ব্রডগেজ বগি কেনার জন্য ব্যয় ধরা হয় ২১৩ কোটি টাকা। প্রতিটি বগির আমদানি মূল্য ৫ কোটি টাকা। তার মধ্যে চলতি ৩১ মে পর্যন্ত তিন শিফটে এই ৫০টি বগি সৈয়দপুর কারখানায় চলে এসেছে।
এদিকে চলতি মাস থেকে ৯টি শিপমেন্টে ২০২০ সালের জুন পর্যন্ত সময়কালে আসবে ২০০টি মিটারগেজ বগি। ২০০টি মিটারগেজ দিয়ে ১২টি নতুন ট্রেন তৈরি করা যাবে।
জানা গেছে, নতুন যে কোচগুলো এসেছে সেগুলোর আয়ুষ্কাল অনেক বেশি হবে। এখন রেলবহরে ব্রডগেজ এবং মিটারগেজের যে কোচগুলো আছে সেগুলোর আয়ুষ্কাল ৩৫ বছর। নতুন যে কোচগুলো আমদানি করা হয়েছে সেগুলোর আয়ুষ্কাল ৪৫ বছর।
নতুন ২০০টি মিটারগেজ বগি যুক্ত হবে রেলওয়ের পূর্বাঞ্চলে। আর পশ্চিমাঞ্চল প্রায় পুরোটাই ব্রডগেজ। ওই অঞ্চলের জন্য আমদানি করা হয়েছে ৫০টি ব্রডগেজ।
বর্তমানে আন্তঃনগর, মেইল এক্সপ্রেস ও লোকালসহ রেলওয়েতে ট্রেন আছে ৩৪৭টি। এর মধ্যে আন্তঃনগর ৯০টি, মেইল এক্সপ্রেস ডেমু ১২০টি, লোকাল ১৩৫টি। নতুন ট্রেনটি চালু হলে দেশে ট্রেনের সংখ্যা দাঁড়াবে ৩৪৮টিতে।
- দিনাজপুর সমিতির সভাপতি জাভেদ ও সেক্রেটারী বিপুল
- আর্জেন্টিনার নৌ ও বিমানবাহিনীকে সন্ত্রাসী সংগঠন ঘোষণা ইরানের
- অবসর বয়সের আগে কর্মরতদের আয়ের সীমা বাড়ছে
- লস অ্যাঞ্জেলেসে গাড়ি চাপায় ৩ পথচারী নিহত
- বিশ্ব নেতাদের প্রতি জাতিসংঘ মহাসচিবের আহ্বান
- নিউইয়র্কে সাদেক হোসেন খোকা স্মরণে দোয়া মাহফিল
- শিবচর অ্যাসোসিয়েশন নামে নতুন সংগঠনে যাত্রা
- ফিলাডেলফিয়ায় ’৭১-এর অস্ত্রবাহী জাহাজ অবরোধের ইতিহাস স্মরণ
- জ্যামাইকা ফ্রেন্ডস সোসাইটির ২৫ বছরপূর্তি অনুষ্ঠান জানুয়ারিতে
- যুক্তরাষ্ট্রে মানব পাচারে আটক ৭ বাংলাদেশি
- বাফেলো ডিটেনশন সেন্টারে আটক ৫০ বাংলাদেশি
- ইকবাল সোবহান চৌধুরীসহ আটক সকল সাংবাদিকের মুক্তি দাবি
- নিউইয়র্কে বিপ্লব ও সংহতি দিবস পালন
- ব্রুকলিনে ভবন ধসে ৮ জনের মৃত্যু : আহত ১৭
- শপথ নিলে প্রথম বাংলাদেশি মেয়র মুহিত
- মাইক্রোসফটের সেবায় বিপর্যয় প্রভাব ৭৪ দেশে
- ৪ ঘণ্টার অচলাবস্থার পর যুক্তরাষ্ট্রে ফের ফ্লাইট চলাচল শুরু
- ঢাকায় ভারত-যুক্তরাষ্ট্রের রহস্যময় বৈঠক!
- গোল্ডেন এজের গৌরবময় এক দশক উৎযাপন
- জামাইকা মুসলিম সেন্টারে ওয়াক্ত নামাজ ও জুমা শুরু
- যুক্তরাষ্ট্র আওয়ামী নেতৃবৃন্দের দিল্লী যাত্রা
- চাক শুমারকে বার্নি স্যান্ডার্সের না
- নিউইয়র্কে ৪০ হাজার ডলার পার্কিং টিকেট!
- ইসরাইলী লবিস্ট গ্রুপ আইপ্যাক’র বিপরীতে হাবিবি প্যাক গঠন
- পুঁজিবাদের দেশে বড় শহরগুলো সমাজতন্ত্রী মেয়র
- ওয়াশিংটনের কেন্দ্রবিন্দুতে নিউইয়র্কের ৩ সন্তান
- আজকাল ৯৪৮
- নিউইয়র্কে বহুতল ভবন ধসে নিহত ২, আহত ১৭
- এক দশকের গৌরবময় পথচলা উদযাপন করল গোল্ডেন এজ হোমকেয়ার
- নিউইয়র্কে আবাসিক ভবনে ভয়াবহ আগুন
- আজকাল ৯২১
- ফেসবুক থেকে উধাও শাওনের আইডি!
- আজকাল ৯৩২
- ১২০ ডলারের খাদ্য সহায়তা পাচ্ছে নিউইয়র্কের শিশুরা
- ব্রংকসে বাকার মেলায় মানুষের ঢল
- এনটিভি ও গোল্ডেন এজের হোম কেয়ার গালা ডিনার আজ
- নিউইয়র্কে আলোচনায় শামীম ওসমান
- আজকাল ৯২৪
- আজকাল ৯৩৮
- আসামে মাটির নিচে মিললো মাছের সন্ধান, বিস্মিত বিজ্ঞানীরা
- উৎসব মুখর পরিবেশে নিউইয়র্কে ঈদ জামাত
- হজের আনুষ্ঠানিকতা শুরু সোমবার, রাতেই মিনায় যাবেন হাজিরা
- ‘লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক’ ধ্বনিতে মুখর মক্কা-মিনা
- আজ পবিত্র ঈদুল আজহা
- মধ্যপ্রাচ্যে উদযাপিত হচ্ছে পবিত্র ঈদুল আজহা
- দীপ্তির জন্মের ৬ বছর আগেই এসএসসি পাশ করেছেন তার স্বামী
- আজকাল ৯২৫
- আজকাল ৯২৩
- হোয়াটসঅ্যাপে সাইবার হামলা
- আজকাল ৯২৬
- শেখ রাসেলের একটি প্রিয় খেলা
- ঢাকার ২৩ প্রার্থীর মনোনয়ন প্রত্যাহার
- বিকাশের কাছে জিম্মি এজেন্টরা
- আবার ক্ষমতায় আসছে আওয়ামী লীগ: ইআইইউ
- ‘নগদ’কে অনুসরণ করে এগুচ্ছে বিকাশ!
- জাতিসংঘে অভিবাসন নিয়ে প্রধানমন্ত্রীর প্রস্তাবনা গৃহীত
- ৫০ হাজার আসনের ‘শেখ হাসিনা’ ক্রিকেট স্টেডিয়াম হচ্ছে পূর্বাচলে
- শেষ ঠিকানা আজিমপুর কবরস্থান
- শেখ হাসিনার হাতটি ধরে পথের শিশু যাবে ঘরে
- জাতীয় চেতনার স্মারক ‘দোয়েল চত্বর’
- ভেনামি চিংড়ি চাষে প্রতিমন্ত্রীর আশ্বাস
- প্রচারণার শুরুতেই সহিংসতা অনাকাঙ্ক্ষিত: সিইসি
- বেসরকারি মেডিকেল কলেজের দিকে মনোযোগ বাড়ানোর তাগিদ
- সরকার যথাসময়ে পদক্ষেপ নেওয়ায় কোভিডের ক্ষয়ক্ষতি অনেক কম হয়েছে: প্
- প্রতিমা বিসর্জনে শেষ হলো দুর্গোৎসব
