ঢাকা-চাঁপাইনবাবগঞ্জ রুটে রেল চালু ২৫ জুলাই
প্রকাশিত: ৬ জুলাই ২০১৯
রেলপথমন্ত্রী অ্যাডভোকেট নুরুল ইসলাম সুজন বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতিশ্রুতি অনুযায়ী আগামী ২৫ জুলাই থেকে ঢাকা-চাঁপাইনবাবগঞ্জ রুটে বনলতা আন্তঃনগর ট্রেন চালু হবে।
শুক্রবার দুপুরে চাঁপাইনবাবগঞ্জ রেলস্টেশন পরিদর্শনের সময় স্থানীয় আওয়ামী লীগ আয়োজিত এক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, বর্তমানে ঢাকা-রাজশাহী রুটে চলাচলকারী বিরতিহীন বনলতা এক্সপ্রেসকে চাঁপাইনবাবগঞ্জ পর্যন্ত সম্প্রসারণ করা হবে। এ জন্য চাঁপাইনবাবগঞ্জ রেলস্টেশন ভবন আধুনিকায়নের কাজ চলছে।
সমাবেশে রেলপথমন্ত্রী আরো জানান, রেল মন্ত্রণালয়ের দায়িত্ব নেয়ার পরই তিনি ঢাকা-চাঁপাইনবাবগঞ্জ রুটে আন্তঃনগর ট্রেন চালু করতে রেলের পশ্চিমাঞ্চলের জিএমকে নির্দেশ দেন। অবশেষে সব প্রক্রিয়া শেষ করে আগামী ২৫ জলাই থেকে চাঁপাইনবাবগঞ্জবাসীর প্রাণের এ দাবি বাস্তবায়ন করা হচ্ছে।
তিনি বলেন, বর্তমানে রাজশাহী-ঢাকা রুটে চলাচলকারী বিরতিহীন বনলতা এক্সপ্রেস চাঁপাইনবাবগঞ্জ পর্যন্ত সম্প্রসারিত করা হবে। চাঁপাইনবাবগঞ্জ থেকে ছেড়ে এই ট্রেনটি শুধু রাজশাহী রেলস্টেশনে যাত্রাবিরতি করবে। চাঁপাইনবাবগঞ্জের জন্য একটি শীতাতপ নিয়ন্ত্রিত ও দুটি শোভন বগিসহ ২৭৬টি আসন বরাদ্দ থাকবে। বাকি ৫০০ আসন রাজশাহীর জন্য বরাদ্দ থাকবে।
মন্ত্রী বলেন, আন্তঃনগর ট্রেন চালুর জন্যই চাঁপাইনবাবগঞ্জ রেলস্টেশনে নতুন প্ল্যাটফর্ম, আরেকটি রেললাইন, ওয়াসপিট ও ওয়াটার শেড নির্মাণ করা হচ্ছে।
চাঁপাইনবাবগঞ্জ পৌর আওয়ামী লীগের সভাপতি শরিফুল ইসলামের সভাপতিত্বে সমাবেশে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন- জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুল ওদুদ, নারী এমপি ফেরদৌসি ইসলাম জেসি, সদর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নজরুল ইসলাম, জেলা যুবলীগের সভাপতি সামিউল হক লিটন, জেলা কৃষক লীগের সাধারণ সম্পাদক মসফিকুর রহমান টিটো প্রমুখ।
এর আগে সকালে চাঁপাইনবাবগঞ্জ সফরের শুরুতেই রেলমন্ত্রী নুরুল ইসলাম সুজন সোনামসজিদ স্থলবন্দর পরিদর্শন করেন।
সেখানে তিনি সাংবাদিকদের জানান, সারা দেশকে রেল নেটওয়ার্কের আওতায় আনতে কাজ করছে সরকার। যেসব এলাকায় রেললাইন নেই, সেসব এলাকায় নতুন করে রেললাইন নির্মাণ করা হচ্ছে।
ঢাকা-রাজশাহী-চাঁপাইনবাবগঞ্জ রেলপথকে ডাবল লাইনে রূপান্তরের ব্যাপারে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, রেলের গতি বাড়াতে পর্যায়ক্রমে দেশের সব রেললাইনই ডাবল লাইনে রূপান্তর করা হবে।
প্রধানমন্ত্রীর প্রতিশ্রুত সোনামসজিদ স্থলবন্দর পর্যন্ত রেললাইন সম্প্রসারণের বিষয়ে তিনি বলেন, ভারতের সঙ্গে আলোচনা করে এ ব্যাপারে সিদ্ধান্ত নেয়া হবে।
এ সময় উপস্থিত ছিলেন- চাঁপাইনবাবগঞ্জ-১ আসনের এমপি ডা. সামিল উদ্দিন আহমেদ শিমুল, রাজশাহীর এমপি আদিবা আঞ্জুম মিতা, পশ্চিমাঞ্চল রেলওয়ের ব্যবস্থাপক (জিএম) শহিদুল ইসলাম, সাবেক ছাত্রলীগ নেতা রবিউল ইসলাম বুদু, শিবগঞ্জ উপজেলা চেয়ারম্যান নজরুল ইসলাম প্রমুখ।
- হাম ও হামের উপসর্গে প্রাণহানি ১১০০ ছাড়ালো
- এসিসির পরবর্তী সভাপতি হওয়ার পথে তামিম
- উপহার নিয়ে আমি বিপদে পড়লাম : তিশা
- অবৈধ অস্ত্রে বাড়ছে অপরাধ
- বোয়িংয়ের পর এবার ১০ এয়ারবাস কিনবে সরকার
- মাগুরায় এক বাড়ির এক মাসের বিদ্যুৎ বিল ৫০৬ কোটি টাকা
- ইরানের বিমান জব্দ করল তুরস্ক
- ৪ জেলায় নতুন ডিসি
- এলপিজির বাজার ১০ কোম্পানির নিয়ন্ত্রণে
- ইরানের ওপর নিষেধাজ্ঞা শিথিলের খবর অস্বীকার ট্রাম্পের
- ডিমের বাজারে বড় সিন্ডিকেট
- চাঁদাবাজদের পুনর্বাসনে ‘ভিক্ষার’ ‘দানবাক্স’ বসানোর আহ্বান হাসনাত,
- ফিডের দাম বাড়ায় বন্ধের পথে খামার
- যেভাবে দুই দফায় মার্কিন হামলা থেকে বেঁচে যান মোজতাবা খামেনি
- গোপনে আরব আমিরাতে সফর করেছেন নেতানিয়াহু
- তালিকায় শতাধিক হোতার নাম থেকে যাচ্ছে আড়ালেই
- ‘অপারেশন ক্লিন হার্টের’ আদলে অভিযানের চিন্তা
- শি জিনপিং-ট্রাম্প বৈঠক: ৩০ বিলিয়ন ডলারের শুল্ক কমানোসহ ৮ সমঝোতা!
- ঢাকার ব্যাটারিচালিত রিকশা আসছে নিবন্ধনের আওতায়
- ২ হাজার টাকা ছাড়াল ১২ কেজির সিলিন্ডার
- চাঁদাবাজদের তালিকায় বিএনপির নেতাকর্মীদের আধিপত্য
- রাড্ডা স্বাস্থ্যকেন্দ্রে ভাঙচুর, পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন
- ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ২১৫৮ জন, মৃত্যু ৬
- মার্কিন হামলার উপযুক্ত জবাব দিতে ‘পুরোপুরি প্রস্তুত’ ইরান: আরাগচি
- হাফপ্যান্ট পরায় অ্যাথলেট স্নিগ্ধকে মেট্রোস্টেশনে হেনস্তা
- জুলাই-আগস্টে ৮৬২৬ কোটি টাকার বিদেশি ঋণ পরিশোধ
- ঢাকায় কবরের সংকট
- মনে হয় দেশে কোনো সরকার নেই বা সরকার আছে দখলবাজদের পক্ষে: হাসনাত
- সালমান মুক্তাদিরের স্টুডিও ভাঙচুর, মামলার মূল আসামি গেপ্তার
- কোনো ‘প্ল্যান’ ছাড়াই যা করেন জয়া আহসান
- প্রতিমন্ত্রী নূরসহ বিগ বাজেটের মিডিয়া বিনিয়োগ নিয়ে চাঞ্চল্য
- আজকাল ৯২১
- আজকের সংখ্যা ৯১৭
- ফেসবুক থেকে উধাও শাওনের আইডি!
- আজকাল ৯১৫
- ১২০ ডলারের খাদ্য সহায়তা পাচ্ছে নিউইয়র্কের শিশুরা
- শীর্ষ গোয়েন্দাদের যুক্তরাষ্ট্রে রহস্যময় সফর
- নতুন নামে করোনার ‘সিকাডা’ ভ্যারিয়েন্ট
- আজকাল ৯১৩
- ব্রংকসে বাকার মেলায় মানুষের ঢল
- এনটিভি ও গোল্ডেন এজের হোম কেয়ার গালা ডিনার আজ
- নিউইয়র্কে আলোচনায় শামীম ওসমান
- আজকাল ৯২৪
- আজকাল ৯১৬
- এবার স্টেডফাস্টের ১০ লাখ গ্রাহকের তথ্য ফাঁস
- আজকাল ৯১৪
- বট বাহিনীর নৃত্য, আমিনুলের তেল ও বিব্রত জাইমা
- আসামে মাটির নিচে মিললো মাছের সন্ধান, বিস্মিত বিজ্ঞানীরা
- আজকাল ৯৩২
- হজের আনুষ্ঠানিকতা শুরু সোমবার, রাতেই মিনায় যাবেন হাজিরা
- শেখ রাসেলের একটি প্রিয় খেলা
- ঢাকার ২৩ প্রার্থীর মনোনয়ন প্রত্যাহার
- বিকাশের কাছে জিম্মি এজেন্টরা
- আবার ক্ষমতায় আসছে আওয়ামী লীগ: ইআইইউ
- ‘নগদ’কে অনুসরণ করে এগুচ্ছে বিকাশ!
- জাতিসংঘে অভিবাসন নিয়ে প্রধানমন্ত্রীর প্রস্তাবনা গৃহীত
- ৫০ হাজার আসনের ‘শেখ হাসিনা’ ক্রিকেট স্টেডিয়াম হচ্ছে পূর্বাচলে
- শেষ ঠিকানা আজিমপুর কবরস্থান
- শেখ হাসিনার হাতটি ধরে পথের শিশু যাবে ঘরে
- জাতীয় চেতনার স্মারক ‘দোয়েল চত্বর’
- ভেনামি চিংড়ি চাষে প্রতিমন্ত্রীর আশ্বাস
- সরকার যথাসময়ে পদক্ষেপ নেওয়ায় কোভিডের ক্ষয়ক্ষতি অনেক কম হয়েছে: প্
- বেসরকারি মেডিকেল কলেজের দিকে মনোযোগ বাড়ানোর তাগিদ
- প্রচারণার শুরুতেই সহিংসতা অনাকাঙ্ক্ষিত: সিইসি
- আমিরাতের সঙ্গে বাণিজ্য সমঝোতা স্মারক সই
