ঢাকা-চট্টগ্রাম সিটি নির্বাচন ডিসেম্বরে
নিউজ ডেস্ক:
প্রকাশিত: ৮ জুলাই ২০১৯
ঢাকা উত্তর ও দক্ষিণ এবং চট্টগ্রাম সিটি করপোরেশনের নির্বাচন আগামী ডিসেম্বর মাসের শেষে অনুষ্ঠিত হতে পারে। সে ক্ষেত্রে অক্টোবরের প্রথম সপ্তাহে তফসিল ঘোষণা করতে পারে নির্বাচন কমিশন (ইসি)। স্থানীয় সরকার মন্ত্রণালয় ও আওয়ামী লীগের নির্ভরযোগ্য কয়েকটি সূত্রে এ তথ্য নিশ্চিত হওয়া গেছে।
এদিকে, ঢাকা ও চট্টগ্রামের সিটি নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী পরিবর্তনেরও আভাস পাওয়া গেছে। এ নিয়ে দলের ভেতরে চলছে ব্যাপক গুঞ্জন। তবে প্রধানমন্ত্রী শেখ হাসিনা দলীয় প্রার্থীর বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন।
আওয়ামী লীগ সূত্রে জানা গেছে, চীন সফর শেষে দেশে ফিরে সিটি নির্বাচন এবং দলের কাউন্সিল নিয়ে সিনিয়র নেতাদের সঙ্গে বসবেন আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা। তবে সিটি নির্বাচনে দলের প্রার্থী ঘোষণা করা হবে আগামী সেপ্টেম্বর মাসে।
সিটি নির্বাচনের বিষয়ে আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব-উল-আলম হানিফ বলেন, ‘মেয়াদ শেষ হলে নির্বাচনের আয়োজন শুরু হবে। ভোটের আয়োজন করা আওয়ামী লীগের কাজ নয়। নিয়ম অনুযায়ী, স্থানীয় সরকার মন্ত্রণালয় ও নির্বাচন কমিশন নির্বাচনের আয়োজন করবে।’
তবে দলীয় প্রার্থী পরিবর্তনের বিষয়ে তিনি বলেন, ‘নির্বাচনের বিষয়ে নির্বাচন কমিশন থেকে এখনও কোনও ঘোষণা আসেনি। সুতরাং কে প্রার্থী হবেন সে ব্যাপারে এখনই কেন সিদ্ধান্ত নেওয়া হবে? নির্বাচনের তফসিল ঘোষণা করা হলে দলের প্রার্থীর বিষয়ে ফোরামে সিদ্ধান্ত হবে।’
প্রসঙ্গত, স্থানীয় সরকার (সিটি করপোরেশন) আইন-২০০৯ অনুযায়ী- সিটি করপোরেশন নির্বাচনে নির্বাচিতদের মেয়াদ হবে পাঁচবছর। সে ক্ষেত্রে কমিশনের মেয়াদ শেষ হওয়ার আগে ১৮০ দিনের মধ্যে পরবর্তী নির্বাচন অনুষ্ঠিত হতে হবে। ২০১৫ সালের ২৮ এপ্রিল ঢাকা উত্তর (ডিএনসিসি), ঢাকা দক্ষিণ (ডিএসসিসি) এবং চট্টগ্রাম সিটি করপোরেশন (সিসিসি) নির্বাচন অনুষ্ঠিত হয়। একই বছরের ৬ মে শপথ নেন যথাক্রমে- প্রয়াত ও সাবেক মেয়র আনিসুল হক, মোহাম্মদ সাঈদ খোকন এবং আ জ ম নাসির উদ্দিন। তবে ২০১৭ সালের ৩০ নভেম্বর সাবেক মেয়র আনিসুল হকের মৃত্যুতে ডিএনসিসি’র মেয়র পদ শূন্য হয়। ফলে ২০১৯ সালের ২৮ ফেব্রুয়ারি উপ-নির্বাচনে জয়ী হন আওয়ামী লীগ প্রার্থী মো. আতিকুল ইসলাম।
স্থানীয় সরকার মন্ত্রণালয়ের এক কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে বলেন, ‘আগামী ডিসেম্বরে ঢাকা ও চট্টগ্রাম সিটি নির্বাচনের প্রস্তুতি নিতে নির্বাচন কমিশনকে চিঠি পাঠানোর প্রস্তুতি চলছে।’
- হাম ও হামের উপসর্গে প্রাণহানি ১১০০ ছাড়ালো
- এসিসির পরবর্তী সভাপতি হওয়ার পথে তামিম
- উপহার নিয়ে আমি বিপদে পড়লাম : তিশা
- অবৈধ অস্ত্রে বাড়ছে অপরাধ
- বোয়িংয়ের পর এবার ১০ এয়ারবাস কিনবে সরকার
- মাগুরায় এক বাড়ির এক মাসের বিদ্যুৎ বিল ৫০৬ কোটি টাকা
- ইরানের বিমান জব্দ করল তুরস্ক
- ৪ জেলায় নতুন ডিসি
- এলপিজির বাজার ১০ কোম্পানির নিয়ন্ত্রণে
- ইরানের ওপর নিষেধাজ্ঞা শিথিলের খবর অস্বীকার ট্রাম্পের
- ডিমের বাজারে বড় সিন্ডিকেট
- চাঁদাবাজদের পুনর্বাসনে ‘ভিক্ষার’ ‘দানবাক্স’ বসানোর আহ্বান হাসনাত,
- ফিডের দাম বাড়ায় বন্ধের পথে খামার
- যেভাবে দুই দফায় মার্কিন হামলা থেকে বেঁচে যান মোজতাবা খামেনি
- গোপনে আরব আমিরাতে সফর করেছেন নেতানিয়াহু
- তালিকায় শতাধিক হোতার নাম থেকে যাচ্ছে আড়ালেই
- ‘অপারেশন ক্লিন হার্টের’ আদলে অভিযানের চিন্তা
- শি জিনপিং-ট্রাম্প বৈঠক: ৩০ বিলিয়ন ডলারের শুল্ক কমানোসহ ৮ সমঝোতা!
- ঢাকার ব্যাটারিচালিত রিকশা আসছে নিবন্ধনের আওতায়
- ২ হাজার টাকা ছাড়াল ১২ কেজির সিলিন্ডার
- চাঁদাবাজদের তালিকায় বিএনপির নেতাকর্মীদের আধিপত্য
- রাড্ডা স্বাস্থ্যকেন্দ্রে ভাঙচুর, পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন
- ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ২১৫৮ জন, মৃত্যু ৬
- মার্কিন হামলার উপযুক্ত জবাব দিতে ‘পুরোপুরি প্রস্তুত’ ইরান: আরাগচি
- হাফপ্যান্ট পরায় অ্যাথলেট স্নিগ্ধকে মেট্রোস্টেশনে হেনস্তা
- জুলাই-আগস্টে ৮৬২৬ কোটি টাকার বিদেশি ঋণ পরিশোধ
- ঢাকায় কবরের সংকট
- মনে হয় দেশে কোনো সরকার নেই বা সরকার আছে দখলবাজদের পক্ষে: হাসনাত
- সালমান মুক্তাদিরের স্টুডিও ভাঙচুর, মামলার মূল আসামি গেপ্তার
- কোনো ‘প্ল্যান’ ছাড়াই যা করেন জয়া আহসান
- প্রতিমন্ত্রী নূরসহ বিগ বাজেটের মিডিয়া বিনিয়োগ নিয়ে চাঞ্চল্য
- আজকাল ৯২১
- আজকের সংখ্যা ৯১৭
- ফেসবুক থেকে উধাও শাওনের আইডি!
- আজকাল ৯১৫
- ১২০ ডলারের খাদ্য সহায়তা পাচ্ছে নিউইয়র্কের শিশুরা
- শীর্ষ গোয়েন্দাদের যুক্তরাষ্ট্রে রহস্যময় সফর
- নতুন নামে করোনার ‘সিকাডা’ ভ্যারিয়েন্ট
- আজকাল ৯১৩
- ব্রংকসে বাকার মেলায় মানুষের ঢল
- এনটিভি ও গোল্ডেন এজের হোম কেয়ার গালা ডিনার আজ
- নিউইয়র্কে আলোচনায় শামীম ওসমান
- আজকাল ৯২৪
- আজকাল ৯১৬
- এবার স্টেডফাস্টের ১০ লাখ গ্রাহকের তথ্য ফাঁস
- আজকাল ৯১৪
- বট বাহিনীর নৃত্য, আমিনুলের তেল ও বিব্রত জাইমা
- আসামে মাটির নিচে মিললো মাছের সন্ধান, বিস্মিত বিজ্ঞানীরা
- আজকাল ৯৩২
- হজের আনুষ্ঠানিকতা শুরু সোমবার, রাতেই মিনায় যাবেন হাজিরা
- শেখ রাসেলের একটি প্রিয় খেলা
- ঢাকার ২৩ প্রার্থীর মনোনয়ন প্রত্যাহার
- বিকাশের কাছে জিম্মি এজেন্টরা
- আবার ক্ষমতায় আসছে আওয়ামী লীগ: ইআইইউ
- ‘নগদ’কে অনুসরণ করে এগুচ্ছে বিকাশ!
- জাতিসংঘে অভিবাসন নিয়ে প্রধানমন্ত্রীর প্রস্তাবনা গৃহীত
- ৫০ হাজার আসনের ‘শেখ হাসিনা’ ক্রিকেট স্টেডিয়াম হচ্ছে পূর্বাচলে
- শেষ ঠিকানা আজিমপুর কবরস্থান
- শেখ হাসিনার হাতটি ধরে পথের শিশু যাবে ঘরে
- জাতীয় চেতনার স্মারক ‘দোয়েল চত্বর’
- ভেনামি চিংড়ি চাষে প্রতিমন্ত্রীর আশ্বাস
- সরকার যথাসময়ে পদক্ষেপ নেওয়ায় কোভিডের ক্ষয়ক্ষতি অনেক কম হয়েছে: প্
- বেসরকারি মেডিকেল কলেজের দিকে মনোযোগ বাড়ানোর তাগিদ
- প্রচারণার শুরুতেই সহিংসতা অনাকাঙ্ক্ষিত: সিইসি
- আমিরাতের সঙ্গে বাণিজ্য সমঝোতা স্মারক সই
