ঢাকা-কুয়ালালামপুর দ্বিপক্ষীয় সম্পর্কে নতুন গতি
প্রকাশিত: ৯ অক্টোবর ২০১৯
ঢাকা: বাংলাদেশ ও মালয়েশিয়ার দ্বিপক্ষীয় সম্পর্ক নতুন গতি পেয়েছে। অতীতে দু’দেশের মধ্যে শুধু বাংলাদেশের শ্রমবাজার কেন্দ্রীক সম্পর্ক ছিল। এখন ধীরে ধীরে তা থেকে বেরিয়ে এসে বহুমাত্রিক সম্পর্কে পরিণত হয়েছে। দু’দেশের মধ্যে বিগত কয়েক বছরে দ্বিপক্ষীয় সফর, ব্যবসা-বাণিজ্য, শ্রমবাজার প্রসার, পযর্টন ও দ্বিপক্ষীয় সহযোগিতা বেড়েছে।
দ্বিপক্ষীয় সফর:
বাংলাদেশ ও মালেশিয়ার মধ্যে দ্বিপক্ষীয় সফর বেড়েছে। এসব সফরের মাধ্যমে দু’দেশের সম্পর্কে নতুন গতি এসেছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা ২০১৪ সালের দুই থেকে চার ডিসেম্বর মালয়েশিয়া সফরে গিয়েছিলেন। এর আগে ২০১৩ সালে মালয়েশিয়ার তৎকালীন প্রধানমন্ত্রী নাজিব রাজাক বাংলাদেশ সফর করেন। মালয়েশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সাইফুদ্দিন আবদুল্লাহ চলতি বছরের ছয় থেকে আট জুলাই ঢাকা সফর করেন। আবার চলতি বছরের মে মাসে মালয়েশিয়ার উপ প্রতিরক্ষামন্ত্রী থুয়ান লিউ চিন থং ঢাকা সফর করেন। এছাড়া গত বছরের জুলাইয়ে মালয়েশিয়ার প্রতিরক্ষামন্ত্রী থুয়ান মোহাম্মদ বিন সাবুও ঢাকা সফর করেন।
এদিকে, চলতি বছরের ২৯ থেকে ৩০ মার্চ প্রধানমন্ত্রী শেখ হাসিনার নিরাপত্তা বিষয়ক উপদেষ্টা মেজর (অব.) তারিক আহমেদ সিদ্দিক মালয়েশিয়া সফর করেন। চলতি বছরের মে মাসে মালয়েশিয়া সফর করেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী ইমরান আহমেদও। এছাড়া চলতি বছরের এপ্রিলে মালয়েশিয়া সফর করেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম।
দ্বিপক্ষীয় সহযোগিতা:
বাংলাদেশ ও মালয়েশিয়ার মধ্যে দ্বিপক্ষীয় সহযোগিতাও বেড়েছে। দু’দেশের মধ্যে ২০১৭ সালের ১৫ মে ঢাকায় প্রথম দ্বিপক্ষীয় পরামর্শ সভা অনুষ্ঠিত হয়। আবার গত বছর কুয়ালালামপুরে দ্বিতীয়বারের মতো দ্বিপক্ষীয় পরামর্শ সভা অনুষ্ঠিত হয়। দু’দেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তারা এসব বৈঠকে অংশ নেন। বৈঠকে দু’দেশের মধ্যে ব্যবসা-বাণিজ্য, বিনিয়োগ, শিক্ষা, অভিবাসন ও পযর্টন সুবিধা প্রসার নিয়ে আলোচনা করা হয়।
মালয়েশিয়ায় শ্রমবাজার:
মালয়েশিয়া বাংলাদেশের অন্যতম শ্রমবাজার। যদিও গতবছরের সেপ্টেম্বর থেকে মালয়েশিয়ায় বাংলাদেশের কর্মী পাঠানো বন্ধ রয়েছে। ১০টি রিক্রুটিং এজেন্সির প্রতারণা অভিযোগ ওঠার পর থেকে মালয়েশিয়া বাংলাদেশ থেকে কর্মী নেওয়া বন্ধ করে দেয়। তবে এরপর থেকেই দুই দেশের নেতৃবৃন্দ ও কর্মকর্তাদের বিভিন্ন বৈঠকে আলোচনার ধারাবাহিকতায় মালয়েশিয়া বাংলাদেশ থেকে পুনরায় কর্মী নেওয়ার জন্য রাজি হয়েছে। এখনও মালয়েশিয়ায় কর্মী পাঠানোর বিষয়ে আলোচনা অব্যাহত রয়েছে। খুব শিগগির মালয়েশিয়ার শ্রমবাজার খুলবে বলে আশা করা হচ্ছে। এদিকে, গতবছর প্রায় এক লাখ ৭৬ হাজার কর্মী মালয়েশিয়ায় গেছেন।
বাংলাদেশ-মালয়েশিয়া বাণিজ্য:
বাংলাদেশ ও মালয়েশিয়ার মধ্যে দ্বিপক্ষীয় বাণিজ্য ধীরে ধীরে বাড়ছে। দু’দেশের মধ্যে এখন দ্বিপক্ষীয় বাণিজ্যের পরিমাণ দুই দশমিক ৩৭ বিলিয়ন মার্কিন ডলার। এক বছরের ব্যবধানে দু’দেশের মধ্যে বাণিজ্য বেড়েছে ৩৫ দশমিক ছয় শতাংশ। মালয়েশিয়া থেকে বাংলাদেশে রপ্তানি হয়েছে দুই দশমিক ১১ বিলিয়ন মার্কিন ডলারের পণ্য। আর বাংলাদেশ থেকে মালয়েশিয়ায় রপ্তানি হয়েছে ২৬০ মিলিয়ন মার্কিন ডলারের পণ্য। বাংলাদেশ থেকে রপ্তানির পরিমাণ কম হলেও মালয়েশিয়া থেকে রপ্তানি বেড়েছে।
বাংলাদেশি পর্যটক বেড়েছে:
মালয়েশিয়ায় প্রতি বছর বাংলাদেশি পর্যটক বাড়ছে। চলতি বছর বাংলাদেশ থেকে দেড় লাখেরও বেশি পযর্টক মালিয়েশিয়ায় যাবেন বলে প্রত্যাশা করছে দেশটি। এর আগে গত বছর দেড় লাখ বাংলাদেশি মালয়েশিয়া যান। এরও আগের বছর ২০১৭ সালে মালয়েশিয়া গেছেন এক লাখ ১১ হাজার ৮৩৬ জন।
রোহিঙ্গাদের জন্য সহায়তা:
বাংলাদেশে আশ্রয় নেওয়া রোহিঙ্গাদের জন্য শুরু থেকেই মালয়েশিয়া সহায়তা দিয়ে আসছে। ২০১৭ সাল থেকে এ পর্যন্ত চার দফায় মালয়েশিয়া রোহিঙ্গাদের জন্য ১০৭ টন খাদ্য, ওষুধ ও অন্যান্য সামগ্রী দিয়ে সহায়তা করেছে। এছাড়া রোহিঙ্গাদের চিকিৎসার জন্য মালয়েশিয়া সরকার কক্সবাজারে একটি হাসপাতাল প্রতিষ্ঠা করেছে।
দু’দেশের দ্বিপক্ষীয় সম্পর্কের বিষয়ে ঢাকায় নিযুক্ত মালয়েশিয়া হাইকমিশনের ভারপ্রাপ্ত হাইকমিশনার আমির ফরিদ বিন আবু হাসান বাংলানিউজকে বলেন, বাংলাদেশ ও মালয়েশিয়ার দ্বিপক্ষীয় সম্পর্ক বহুদিনের। তবে অতীতের চেয়ে বর্তমানে এই সম্পর্ক আরও গতি পেয়েছে। দুই দেশের মধ্যে বাণিজ্য, উচ্চপযার্য়ের সফর বিনিময়, পর্যটনসহ নানাখাতে সহযোগিতা বেড়েছে বলে তিনি জানান।
- ২ হাজার টাকা ছাড়াল ১২ কেজির সিলিন্ডার
- চাঁদাবাজদের তালিকায় বিএনপির নেতাকর্মীদের আধিপত্য
- রাড্ডা স্বাস্থ্যকেন্দ্রে ভাঙচুর, পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন
- ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ২১৫৮ জন, মৃত্যু ৬
- মার্কিন হামলার উপযুক্ত জবাব দিতে ‘পুরোপুরি প্রস্তুত’ ইরান: আরাগচি
- হাফপ্যান্ট পরায় অ্যাথলেট স্নিগ্ধকে মেট্রোস্টেশনে হেনস্তা
- জুলাই-আগস্টে ৮৬২৬ কোটি টাকার বিদেশি ঋণ পরিশোধ
- ঢাকায় কবরের সংকট
- মনে হয় দেশে কোনো সরকার নেই বা সরকার আছে দখলবাজদের পক্ষে: হাসনাত
- সালমান মুক্তাদিরের স্টুডিও ভাঙচুর, মামলার মূল আসামি গেপ্তার
- কোনো ‘প্ল্যান’ ছাড়াই যা করেন জয়া আহসান
- ক্ষমতা যত কমছে, ততই বিপজ্জনক হচ্ছেন ট্রাম্প
- এবার মোহাম্মদপুরে শতাধিক মানুষ নিয়ে জমি দখল
- ফিলিস্তিনের শাসন ফিলিস্তিনিদের হাতেই থাকবে: চীন
- যুদ্ধ বন্ধে ইরানের সাত দিনের রোডম্যাপ প্রত্যাখ্যান করলেন ট্রাম্প
- যুদ্ধাপরাধীদের জায়গা আদালতে, জাতিসংঘের মঞ্চে নয়: এরদোয়ান
- ভুলে ছবি প্রকাশ, দেখা গেল গাজার ব্যাপক ধ্বংসযজ্ঞ
- যুক্তরাষ্ট্রে অবস্থানকারী বিদেশিদের জন্য জরুরি নির্দেশনা
- যুক্তরাষ্ট্রে ছেলের সামনেই শামা ওবায়েদকে হেনস্তার চেষ্টা
- টিকাদানকেন্দ্র ভাঙচুরে এমপি ও পুলিশ জড়িত থাকলে ব্যবস্থা
- তারেক রহমানের সাক্ষাৎ অনুষ্ঠানে বিশৃঙ্খলা
- আটলান্টিক সিটিতে ফ্যাশন শো
- আটলান্টিক সিটিতে জমজমাট ঘুড়ি উৎসব
- ভার্জিনিয়ায় বাইটপোর অ্যাপ্রিসিয়েশন পার্টি
- বার্থ ট্যুরিজম ঠেকাতে ভিসা নিষেধাজ্ঞার ঘোষণা
- গ্রেটার নোয়াখালী সোসাইটি মাসিক সভা অনুষ্ঠিত
- ওজন পার্কে চারুকণ্ঠের বাংলা স্কুলের উদ্বোধন
- নিউইয়র্কের ২৫ লাখ পরিবারে বিদ্যুৎ-গ্যাস বিলে ছাড় পাবে
- প্রেসিডেন্ট ট্রাম্পের যে বৈঠকে মেয়র মামদানির বাসভবনে
- অবৈধদের নির্বাসনে পাঠাতে আদালতের আপত্তি
- প্রতিমন্ত্রী নূরসহ বিগ বাজেটের মিডিয়া বিনিয়োগ নিয়ে চাঞ্চল্য
- আজকাল ৯২১
- আজকের সংখ্যা ৯১৭
- ফেসবুক থেকে উধাও শাওনের আইডি!
- আজকাল ৯১৫
- ১২০ ডলারের খাদ্য সহায়তা পাচ্ছে নিউইয়র্কের শিশুরা
- শীর্ষ গোয়েন্দাদের যুক্তরাষ্ট্রে রহস্যময় সফর
- নতুন নামে করোনার ‘সিকাডা’ ভ্যারিয়েন্ট
- আজকাল ৯১৩
- ব্রংকসে বাকার মেলায় মানুষের ঢল
- এনটিভি ও গোল্ডেন এজের হোম কেয়ার গালা ডিনার আজ
- নিউইয়র্কে আলোচনায় শামীম ওসমান
- আজকাল ৯২৪
- আজকাল ৯১৬
- এবার স্টেডফাস্টের ১০ লাখ গ্রাহকের তথ্য ফাঁস
- আজকাল ৯১৪
- বট বাহিনীর নৃত্য, আমিনুলের তেল ও বিব্রত জাইমা
- আসামে মাটির নিচে মিললো মাছের সন্ধান, বিস্মিত বিজ্ঞানীরা
- আজকাল ৯৩২
- হজের আনুষ্ঠানিকতা শুরু সোমবার, রাতেই মিনায় যাবেন হাজিরা
- শেখ রাসেলের একটি প্রিয় খেলা
- ঢাকার ২৩ প্রার্থীর মনোনয়ন প্রত্যাহার
- বিকাশের কাছে জিম্মি এজেন্টরা
- আবার ক্ষমতায় আসছে আওয়ামী লীগ: ইআইইউ
- ‘নগদ’কে অনুসরণ করে এগুচ্ছে বিকাশ!
- জাতিসংঘে অভিবাসন নিয়ে প্রধানমন্ত্রীর প্রস্তাবনা গৃহীত
- ৫০ হাজার আসনের ‘শেখ হাসিনা’ ক্রিকেট স্টেডিয়াম হচ্ছে পূর্বাচলে
- শেষ ঠিকানা আজিমপুর কবরস্থান
- শেখ হাসিনার হাতটি ধরে পথের শিশু যাবে ঘরে
- জাতীয় চেতনার স্মারক ‘দোয়েল চত্বর’
- ভেনামি চিংড়ি চাষে প্রতিমন্ত্রীর আশ্বাস
- সরকার যথাসময়ে পদক্ষেপ নেওয়ায় কোভিডের ক্ষয়ক্ষতি অনেক কম হয়েছে: প্
- বেসরকারি মেডিকেল কলেজের দিকে মনোযোগ বাড়ানোর তাগিদ
- প্রচারণার শুরুতেই সহিংসতা অনাকাঙ্ক্ষিত: সিইসি
- আমিরাতের সঙ্গে বাণিজ্য সমঝোতা স্মারক সই
