ঢাকা ওয়াসার এমডি তাকসিম খান এখন কোথায় আছেন?
প্রকাশিত: ১৩ আগস্ট ২০২৪
তার বিরুদ্ধে দুর্নীতি ও অনিয়মের নানা অভিযোগ রয়েছে। তারপরও তাকে দীর্ঘদিন একই পদে রাখা নিয়ে প্রশ্ন রয়েছে। ২০০৯ সাল থেকে ঢাকা ওয়াসার পানির দাম ১৬ বার বেড়েছে।
সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ঘনিষ্ঠ ব্যক্তি, ঢাকা ওয়াসার বহুল আলোচিত ব্যবস্থাপনা পরিচালক (এমডি) তাকসিম আহমেদ খান শেখ হাসিনা পালিয়ে যাওয়ার পর থেকে আত্মগোপনে রয়েছেন।
তবে ঢাকা ওয়াসার একাধিক সূত্রের দেওয়া তথ্যমতে, তাকসিম খান অনলাইনে মিটিং করে কর্মকর্তাদের ভয়ভীতি দেখিয়ে এখনো অবৈধ নিয়োগ দিচ্ছেন।
তাকসিম খানের বিরুদ্ধে দুর্নীতি ও অনিয়মের নানা অভিযোগ রয়েছে। তারপরও তাকে দীর্ঘদিন একই পদে রাখা নিয়ে প্রশ্ন উঠেছে। ২০০৯ সালে তার নিয়োগের পর থেকে ঢাকা ওয়াসার পানির দাম ১৬ বার বেড়েছে।
গতকাল রোববার ও আজ সোমবার তাকসিম খানের অপসারণ ও শাস্তির দাবিতে কারওয়ান বাজারে ওয়াসা ভবনের সামনে বিক্ষোভ করেছেন ঢাকা ওয়াসার একদল কর্মকর্তা-কর্মচারী।
কোথায় আছেন তাকসিম
শিক্ষার্থীদের আন্দোলনের মুখে গত ৫ আগস্ট প্রধানমন্ত্রীর পদ ত্যাগ করে দেশ থেকে পালিয়ে যান শেখ হাসিনা। এরপর থেকে তার আমলে নিয়োগপ্রাপ্ত সরকারি, স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান ও বিশ্ববিদ্যালয়ের অনেক ঊর্ধ্বতন কর্মকর্তা পদত্যাগ করেছেন।
তবে সোমবার (১২ আগস্ট) রাত ১০টায় এ প্রতিবেদন প্রকাশের সময় পর্যন্ত ঢাকা ওয়াসার এমডি তাকসিম এ. খানের বিষয়ে এ ধরনের কোনো তথ্য পাওয়া যায়নি।
ঢাকা ওয়াসার একটি সূত্র জানায়, তাকসিম খান বর্তমানে ঢাকায় অবস্থান করছেন। তবে গুলশানে তার নিজ বাসভবনে তিনি থাকেছেন না।
নাম প্রকাশে অনিচ্ছুক এক কর্মকর্তা টিবিএস-এর কাছে দাবি করেন, 'এমডি ও তার ঘনিষ্ঠ লোকজন অফিসে না এলেও অনলাইনে মিটিং করে এক হয়ে বিভিন্ন সিদ্ধান্ত নিচ্ছেন। কর্মকর্তা-কর্মচারীদের ফোন করে ভয়ভীতি দেখাচ্ছেন।'
অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস তাকসিম খানের ঘনিষ্ঠজন এবং তাকেই আবার এমডি হিসেবে রাখবেন — তাকসিম ও তার সমর্থক কর্মকর্তা-কর্মচারীরা এমন প্রচার করছেন বলেও উল্লেখ করেন ওই কর্মকর্তা।
ঢাকা ওয়াসার উপ-ব্যবস্থাপনা পরিচালক (ওঅ্যান্ডএম) এবং তাকসিমের ঘনিষ্ঠজন প্রকৌশলী একেএম শহীদ উদ্দিন টিবিএসকে বলেন, 'এমডি অফিসে আসছেন না। আমি আমার সেক্টর নিয়ে বলতে পারব, এমডির বিষয়ে আমি জানি না।'
রাজধানীর পানি সরবরাহে কোনো সমস্যা হচ্ছে না উল্লেখ করে তিনি বলেন, 'চলমান পরিস্থিতির কারণে কিছু এলাকার গভীর নলকূপের বোরিংয়ের কাজ বন্ধ আছে।'
ওয়াসার আরেকটি সূত্রের তথ্যমতে, তাকসিম খানের কাছে মার্কিন পাসপোর্ট রয়েছে এবং তিনি যেকোনো সময় দেশ ছেড়ে যেতে পারেন।
তাকসিম খানের মোবাইল নম্বর ও হোয়াটসঅ্যাপ-এ টিবিএস-এর পক্ষ থেকে যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি ফোন রিসিভ করেননি।
এ প্রতিবেদকের পাঠানো হোয়াটসঅ্যাপ বার্তা এবং কল তাকসিমের অ্যাকাউন্ট থেকে দেখা হলেও কোনো পালটা উত্তর আসেনি।
যত অভিযোগ তাকসিমের বিরুদ্ধে
ওয়াসার ইতিহাসে তাকসিম আহমেদ খান দীর্ঘদিন ধরে ব্যবস্থাপনা পরিচালক পদে রয়েছেন। ২০২৩ সালের ১৪ অক্টোবর তিনি সপ্তমবারের মতো নতুন করে তিন বছরের মেয়াদে নিয়োগ পান।
২০০৯ সালের ১৪ অক্টোবর প্রথম নিয়োগ পাওয়ার পর গত ১৫ বছর ধরে ঢাকা ওয়াসা'র ব্যবস্থাপনা পরিচালক হিসেবে দায়িত্ব পালন করছেন তাকসিম।
তার বিরুদ্ধে দুর্নীতি ও অনিয়মের নানা অভিযোগ রয়েছে। তারপরও তাকে দীর্ঘদিন একই পদে রাখা নিয়ে প্রশ্ন রয়েছে। ২০০৯ সাল থেকে ঢাকা ওয়াসার পানির দাম ১৬ বার বেড়েছে।
গত ১৫ বছরে ওয়াসায় নিরঙ্কুশ ক্ষমতায় ছিলেন তাকসিম খান। ওয়াসা আইন ১৯৯৬ অনুযায়ী, বোর্ডের সিদ্ধান্ত মোতাবেক ঢাকা ওয়াসা পরিচালিত হওয়ার কথা। তবে তাকসিম অনেক ক্ষেত্রে বোর্ডকে এড়িয়ে কাজ করেছেন।
এ নিয়ে বোর্ড চেয়ারম্যানের সঙ্গে তার বিরোধও দেখা দেয়। তবে তাকসিমের বিরুদ্ধে কখনো কোনো ব্যবস্থা নেওয়া হয়নি।
বরং প্রতিষ্ঠানটির সাবেক চেয়ারম্যান গোলাম মোস্তফা তাকসিমের অনিয়ম, অর্থ অপচয় ও দুর্নীতির বিরুদ্ধে মন্ত্রণালয়ে অভিযোগ করলে তাকে [মোস্তফা] পদত্যাগ করতে হয়।
'তাকসিম খান ঢাকা ওয়াসায় কর্তৃত্ববাদের পরিবেশ সৃষ্টি করেছিলেন। নিয়ম বহির্ভূতভাবে বারবার তার মেয়াদ বাড়ানো হয়। এমনকি তার নিয়োগ প্রক্রিয়াও ছিল বিতর্কিত,' টিবিএসকে বলেন ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশের (টিআইবি) নির্বাহী পরিচালক ইফতেখারুজ্জামান।
'তার বিরুদ্ধে দুর্নীথি ও অনিয়মের সুনির্দিষ্ট অভিযোগ ও গবেষণা থাকলেও কোনো ব্যবস্থা নেওয়া হয়নি,' বলেন তিনি।
'তিনি [তাকসিম] যদি প্রচার করেন যে, প্রধান উপদেষ্টা তার ঘনিষ্ঠ, তাহলে সেটি আরও বড় প্রতারণা। আমি আশা করব অন্তবর্তীকালীন সরকার জবাবদিহিতা নিশ্চিত করবে এবং এমডিকে অপসারণ করবে,' আরও বলেন টিআইবি পরিচালক।
তাকসিম এ. খানের সময়ে ঢাকা ওয়াসায় বিদেশি ঋণ নিয়ে বেশ কিছু প্রকল্প হাতে নেওয়া হয়। ফলে ঋণের সুদ ও কিস্তি পরিশোধ করতে প্রতিষ্ঠানটিকে বিপুল পরিমাণ অর্থ ব্যয় করতে হচ্ছে।
বিভিন্ন প্রকল্পে ঢাকা ওয়াসার বৈদেশিক ঋণ প্রায় ১৯ হাজার কোটি টাকা। তবে প্রকল্পের ধীরগতি এবং বাস্তবায়নের পর চালু করতে না পারায় প্রতিষ্ঠানটির ব্যয় বেড়েছে।
কর্মকর্তা-কর্মচারীদের বিক্ষোভ
রোববার (১১ আগস্ট) ঢাকা ওয়াসার কর্মকর্তা ও কর্মচারী ইউনিয়ন পরিষদের ব্যানারে ওয়াসা ভবনের সামনে কারওয়ান বাজারে বিক্ষোভ সমাবেশ করেন ওয়াসার কর্মকর্তা-কর্মচারীরা।
এমডি তাকসিম খান যেন কার্যালয়ে প্রবেশ করতে না পারেন, সেজন্য আজ সোমবারও ভবনের সামনে অবস্থান নেন তারা।
ইউনিয়নের সভাপতি মোজাম্মেল হক টিবিএসকে বলেন, 'আমাকে কোনো কারণ ছাড়াই চাকরিচ্যুত করা হয়েছিল। চাকরিতে যোগদানের জন্য আদালতের আদেশ আনার পরেও কয়েকজনকে চাকরিতে যোগ দিতে দেওয়া হয়নি।'
'এখন আমাদের একটিই দাবি, এমডি তাকসিমকে অপসারণ করে তার বিচার নিশ্চিত করা। তারপর একে একে তার দুর্নীতির সহযোগীদের দূর করতে হবে,' বলেন ঢাকা ওয়াসার এ নির্বাহী প্রকৌশলী। -দ্য বিজনেস স্ট্যান্ডার্ড
- শাপলা চত্বরের ঘটনায় রাজসাক্ষী হতে চান সাবেক ডিআইজি জলিল মণ্ডল
- ইরান ইস্যুতে ট্রাম্প-নেতানিয়াহু ফোনালাপ, কী কথা হবে?
- পশ্চিমবঙ্গের মধ্যমগ্রামে গুলিতে নিহত শুভেন্দুর ঘনিষ্ঠ সহযোগী
- জুন মাসের মধ্যে ব্যারাকে ফিরবেন মাঠের সব সেনা সদস্য
- ইরানের শর্তই মানতে বাধ্য হচ্ছে যুক্তরাষ্ট্র?
- ‘এই ধরনের প্রশ্ন করে মানুষকে কেন কষ্ট দেন?’
- মিসাইল হামলার ‘শঙ্কা’, ‘বাংলার জয়যাত্রা’র অবস্থান বদল
- সড়কে ভয়ংকর প্রক্সি বাহিনী
- হামে আক্রান্তদের মৃত্যু বাড়াচ্ছে নিউমোনিয়া!
- যুক্তরাষ্ট্রে জ্বালানির দাম ফের ঊর্ধ্বমুখী
- এনসিপিতে যোগ দিলেন নিজামীর ছেলে নাদিমুর রহমান
- ইরান নিয়ে ট্রাম্পের হুমকিতে রিপাবলিকানদের অস্বস্তি, ক্ষোভ
- ফের বিয়ে করলেন সেই সুবাহ, এবার পাত্র কে?
- ‘প্রজেক্ট ফ্রিডম’ স্থগিত: ট্রাম্প
- নিহত লিমন ও বৃষ্টিকে মরণোত্তর পিএইচডি ডিগ্রি
- ৭ বীরশ্রেষ্ঠের গলায় দড়ি
- পশ্চিমবঙ্গে কে হচ্ছেন মুখ্যমন্ত্রী?
- বিদ্যুতের দাম ইউনিটে দেড় টাকা বাড়ানোর প্রস্তাব
- কুমিল্লায় স্বামীর কাছ থেকে ছিনিয়ে নিয়ে স্ত্রীকে দলবদ্ধ ধর্ষণ
- আমাকে জোর করে হারানো হয়েছে: মমতা
- ইউক্রেনের সঙ্গে যুদ্ধবিরতির ঘোষণা রাশিয়ার
- পশ্চিমবঙ্গে সংখ্যাগরিষ্ঠতা অর্জন, সরকার গঠন বিজেপির
- একদিনে হাম ও উপসর্গ নিয়ে মৃত্যু ১৭
- সরকারি কর্মকর্তারা ‘২৫ বছর’ আতঙ্কে
- টিন সার্টিফিকেট ছাড়া মিলবে না যেসব সেবা
- ইরানকে ‘পৃথিবীর বুক থেকে মুছে ফেলার’ হুমকি ট্রাম্পের
- পলাতক আসামি রন হক সিকদারের মৃত্যু
- শাপলা ট্র্যাজেডি: ঢাকাতেই ৩২ জনকে হত্যার প্রমাণ
- মার্কিন সামরিক বিমানে ঠাসা মধ্যপ্রাচ্যের আকাশপথ রণপ্রস্তুতির আভাস
- ৮ মাস পর ঘুরে দাঁড়াল রপ্তানি, এপ্রিলে আয় ৩৩% বৃদ্ধি
- আজকাল এর ৮৯৩ তম সংখ্যা
- ২০২৬ সালের রোজা ও ঈদের সম্ভাব্য তারিখ জানা গেল
- আজকাল ৮৯৪
- প্রতিমন্ত্রী নূরসহ বিগ বাজেটের মিডিয়া বিনিয়োগ নিয়ে চাঞ্চল্য
- টেলিগ্রামে ১০৮ পর্নোগ্রাফি চ্যানেল শনাক্ত, বন্ধে চিঠি
- আজকাল ৮৯৫
- আজকের সংখ্যা ৯০৩
- বড় জয়ে সিরিজ বাংলাদেশের
- আজকাল ৯০২
- তারেকের দেশপ্রেম, মাতৃভক্তি ও বিদেশি নাগরিকত্ব!
- যে কারণে বাংলাদেশসহ বিশ্বের বিভিন্ন গণমাধ্যমের ওয়েবসাইটে বিপর্যয়
- আজকাল ৯০০
- আজকাল ৮৯৭
- এআই বিভাগ থেকে ৬০০ কর্মী ছাঁটাই করবে মেটা
- বেগম রোকেয়া পদক পেলেন ফুটবলার ঋতুপর্ণা
- উস্কানির অভিযোগে ইলিয়াসের আরেক পেজ সরাল মেটা
- আজকাল ৯০৪
- আজকাল ৮৯৮
- আজকাল ৯০১
- গ্রেফতারের আগে খালেদাকে নিয়ে শওকত মাহমুদ
- মার্কিন ভিসা বাতিল ৫১ বাংলাদেশির!
- প্রশাসনকে নিরপেক্ষ করবে যুক্তরাষ্ট্র
শলা-পরামর্শ করতে আসছেন হাস - তারেকের অপচেষ্টা প্রতিহত করবে ভোটাররা
- অবিলম্বে খালেদা জিয়ার মুক্তি ৩৫ লাখ মামলা প্রত্যাহার
- নির্বাচনী কর্মকর্তাদের সাথে নারায়ণগঞ্জ প্রার্থীদের মতবিনিময় সভা
- গণসংযোগকালে যুবলীগ নেতা হত্যা
- মুখোমুখি বাইডেন-হাসিনা
জিতবে কে? - ধর্ম ব্যবসায়ীরা ধোকা দিয়ে রাষ্ট্র ক্ষমতায় আসতে চায়:সালমা ওসমান
- এনবিআরে ‘কমপ্লিট শাটডাউন’ চলবে রোববারও
- আমেরিকার ‘ধমকে’ প্রথম কুপোকাত আজম
- বাংলাদেশে বাজেট পেশ
যেসব পন্যের দাম বাড়বে-কমবে - বাংলাদেশের নির্বাচন
বাইডেন-মোদী বৈঠকেই হাসিনার ভাগ্য নির্ধারণ? - সুন্দর আগামীর জন্য আবারও নৌকায় ভোট দিন: সোহেল তাজ
- রাষ্ট্রদূত হাস আসছেন ফাইলে কি থাকছে?
- দেশকে বাঁচাতে নির্বাচনে বিজয়ের কোনো বিকল্প নেই : এইচটি ইমাম
