ঢাকায় হরিজন পল্লী উচ্ছেদের প্রতিবাদে নিউইয়র্কে সমাবেশ
আজকাল রিপোর্ট -
প্রকাশিত: ১৫ জুন ২০২৪
ঢাকার বংশালে আগা সাদেক লেনের মিরন জল্লা হরিজন পল্লী থেকে হরিজন সম্প্রদায়কে জোর করে উচ্ছেদের প্রতিবাদে নিউইয়র্ক বাংলাদেশ কনস্যুলেট অফিসের সামনে গতকাল বৃহস্পতিবার বিকেলে এক প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। সমাবেশ থেকে বাংলাদেশের প্রধানমন্ত্রীর বরাবর একটি স্মারকলিপি প্রদান করা হয়।
এই সমাবেশের আয়োজন করে ইউনাইটেড হিন্দুস অব ইউএসএ। বিক্ষোভ সমাবেশের পর সংগঠনের একটি প্রতিনিধি দল কনস্যুলেট অফিসে গিয়ে কনসাল জেনারেল মো. নাজমুল হুদার হাতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বরাবর একটি স্মারকলিপি প্রদান করেন।
সংগঠনের সভাপতি ভজন সরকারের সভাপতিত্বে প্রতিবাদ সমাবেশে বক্তব্য রাখেন ডা. প্রভাত দাস, নবেন্দু বিকাশ দত্ত, রামদাস ঘরামী, দীনেশ চন্দ্র মজুমদার, উত্তম কুমার সাহা প্রমুখ। সমাবেশ পরিচালনা করেন সুশীল সিনহা।
সমাবেশে পরিকল্পিতভাবে বাংলাদেশের সংখ্যালঘু তথা হিন্দু সম্প্রদায়ের ভূমি দখলকারী ভূমিদস্যুদের প্রতিহত করার অঙ্গীকার ব্যক্ত করা হয়।
সমাবেশে বক্তরা বলেন, ব্রিটিশ আমল থেকে প্রায় ৪ হাজার হরিজন সম্প্রদায়ের মানুষ কয়েক’শ বছর ধরে ঢাকার বংশালের মিরন জল্লার সুইপার কলোনিতে বসবাস করে আসছে। এই কলোনির একটি অংশে অন্যায়ভাবে আধুনিক কাঁচাবাজার নির্মাণের পরিকল্পনা করেছে সিটি করপোরেশন। এ জন্য সেখানকার স্থাপনা গত সোমবার অবৈধভাবে উচ্ছেদ করতে যান সংস্থাটির কর্মকর্তারা। সমাবেশ থেকে সিটি করপোরেশনের এই অমানবিক ও হটকারী সিদ্ধান্ত যেকোন মূল্যে প্রতিহত করার ডাক দেয়া হয়।
ঢাকার খবরে জানা গেছে, মিরন জল্লার সুইপার কলোনিতে হরিজন সম্প্রদায়ের তীব্র আপত্তি ও বাধার মুখে পড়ে সিটি করপোরেশন কর্মকর্তারা। পরে তারা একটি দেয়াল ও কয়েকটি স্থাপনা ভেঙে চলে যান। সিটি করপোরেশনের এই উচ্ছেদ অভিযানের প্রতিবাদে পরদিন থেকে স্কুলের পোশাক পরে বিক্ষোভ করছে হরিজন সম্প্রদায়ের শিক্ষার্থীরা।
ইতোমধ্যে পুরান ঢাকার বংশালে আগা সাদেক লেনের মিরন জল্লা হরিজন কলোনি উচ্ছেদ না করতে নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। একই সঙ্গে উচ্ছেদ কার্যক্রমের ওপর এক মাসের স্থিতাবস্থা জারি করা হয়েছে। ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি) কর্তৃপক্ষকে এই আদেশ বাস্তবায়ন করতে বলা হয়েছে। এক রিট আবেদনের পরিপ্রেক্ষিতে বিচারপতি ফারাহ মাহবুব ও বিচারপতি মো. আতাবুল্লাহ সমন্বয়ে গঠিত হাইকোর্টের অবকাশকালীন বেঞ্চ বৃহস্পতিবার এ আদেশ দেন।
আদালত মিরন জল্লা হরিজন সিটি কলোনির বাসিন্দাদের বসবাসের জন্য বিকল্প ব্যবস্থা করে সরানোর উদ্যোগ নিতে বলেছেন। আদালত বলেছেন, আসছে ঈদেও যে বর্জ্য-আবর্জনা তৈরি হবে, সেটা তো এই হরিজনরা পরিষ্কার-পরিচ্ছন্ন করবেন। তাদের এখন উচ্ছেদ করলে যাবে কোথায়?
এর আগে রাজধানীর হরিজন সিটি কলোনি উচ্ছেদের জন্য নোটিশ দেয় ডিএসসিসি। এর বৈধতা চ্যালেঞ্জ করে রিট করেন সুপ্রিম কোর্টের তিন আইনজীবী।
- ভার্জিনিয়ায় নজরুল সম্মেলন ১৯-২০ সেপ্টেম্বর
- ওয়েস্টার্ন নিউইয়র্ক জাতীয়তাবাদী ফোরামের আলোচনা সভা
- নিউইয়র্কে শেরপুর জেলা সমিতির এক মিলনমেলা
- মিশিগানে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উৎযাপন
- ফোবানায় সেরা ড্রামারের সম্মাননা পেলেন শাহাদাত ওসমান মিথুন
- জেরুজালেমে যুক্তরাজ্যের কনস্যুলেট বন্ধের নির্দেশ
- সিলেট এমসি কলেজ এলামনাই অ্যাসোসিয়েশনের এলামনাই নাইট
- নিউইয়র্কের কক্সবাজারবাসীর এডহক কমিটি গঠন
- আনজুমানে আল ইসলাহ’র উদ্যোগে ঈদে মীলাদুন্নবীর মাহফিল ও র্যালি
- সিডনিতে প্রথম বাংলাদেশি ডেপুটি মেয়র এলিজা রহমান
- আগামীর বাংলাদেশ সোসাইটি নিয়ে মতবিনিময় সভা অনু্িঠত
- চিকিৎসকের অবহেলায় ডা. ডোরার মৃত্যুর অভিযোগে স্মারকলিপি প্রদান
- জাতিসংঘের স্বার্থেই কাজ করার শপথ নিলেন ড. খলিলুর রহমান
- ল’ সোসাইটির ফ্যামিলি নাইট
- ইউনূসের গ্রামীণ কল্যাণের ৬৬৬ কোটি টাকা কর বলবৎ
- নিউইয়র্কে চট্টগ্রামের ঐতিহ্যবাহী মেজবান অনুষ্ঠিত
- মিউজিক্যাল নাইট ২৭ সেপ্টেম্বর
- আইএমএফ’র উদ্যোগে সমুদ্র ভ্রমণ ও নৈশভোজ
- মধ্যবর্তী নির্বাচনে ৯/৬ আসনই গেমচেঞ্জার
- বিমানে উশৃংখল যাত্রীকে ডাক্ট টেপে বাঁধলো
- ৫০ কোটি ডলার খরচের ঘোষণা ট্রাম্পের
- নেতানিয়াহু’র নির্বাচনী কার্ড মামদানি ও খামেনি
- লড়ছে সেলিম-আলী ও কুনু-ফিরোজ প্যানেল
- ৩ নভেম্বর মধ্যবর্তী নির্বাচন
৫ হাজার ডলার ‘ট্রাম্প ভাতা’র ঘোষণা - ২৫ সেপ্টেম্বর প্রধানমন্ত্রীর সংবর্ধনা
- ট্রাম্প মানচিত্রে নেই কানাডা, মেক্সিকো ও গ্রীনল্যান্ড
- ইরান যুদ্ধকে ‘গোল আলু’র সাথে তুলনা করলেন ট্রাম্প
- হোকুলকে ‘হিজাব হোকুল’ অ্যাখ্যায়িত
- আজ ৯/১১ ভয়াবহ হামলার ২৫ বছর
- পর্দা নামলো ৪০তম টরেন্টো ফোবানার
- প্রতিমন্ত্রী নূরসহ বিগ বাজেটের মিডিয়া বিনিয়োগ নিয়ে চাঞ্চল্য
- আজকাল ৯২১
- আজকের সংখ্যা ৯১৭
- ফেসবুক থেকে উধাও শাওনের আইডি!
- আজকাল ৯১১
- আজকাল ৯১৫
- নতুন নামে করোনার ‘সিকাডা’ ভ্যারিয়েন্ট
- শীর্ষ গোয়েন্দাদের যুক্তরাষ্ট্রে রহস্যময় সফর
- ১২০ ডলারের খাদ্য সহায়তা পাচ্ছে নিউইয়র্কের শিশুরা
- আজকাল ৯১২
- আজকাল ৯১৩
- ব্রংকসে বাকার মেলায় মানুষের ঢল
- এনটিভি ও গোল্ডেন এজের হোম কেয়ার গালা ডিনার আজ
- আজকাল ৯২৪
- নিউইয়র্কে আলোচনায় শামীম ওসমান
- আজকাল ৯১৬
- এবার স্টেডফাস্টের ১০ লাখ গ্রাহকের তথ্য ফাঁস
- আজকাল ৯১৪
- আসামে মাটির নিচে মিললো মাছের সন্ধান, বিস্মিত বিজ্ঞানীরা
- বট বাহিনীর নৃত্য, আমিনুলের তেল ও বিব্রত জাইমা
- ব্রংকসের খলিল চাইনিজ রেষ্টুরেন্ট বিক্রি হয়ে গেল
- গভীর সংকটে জালালাবাদ এসোসিয়েশন
- যুক্তরাষ্ট্র বিএনপি’র তিন নেতাকে খুঁজছে পুলিশ
- নারায়ণগঞ্জের এমপিদের জেলাতেই থাকা শ্রেয় : তরুণের অভিমত
- এ বি সিদ্দিক এবং জাস্টিসকে নিয়ে জামালপুর জেলা সমিতির নতুন কমিটি
- টুটুলের কাছে পাওনাঃ রোকসানা মির্জা ও আজাদের কান্না
- জ্যাকসন হাইটসে গাড়ির ধাক্কায় বাংলাদেশি নিহত
- হোমিওপ্যাথিক ডক্টরস সোসাইটির ৪৭ সদস্য বিশিষ্ট কমিটি গঠিত
- সড়ক ছাড়লেন শ্রমিকরা, যান চলাচল স্বাভাবিক
- বদলে গেল গ্রীনকার্ড ও ওয়ার্ক পারমিটের ডিজাইন
- আইসিটিইএবির নতুন কমিটি গঠিত
- সম্পাদকীয় নেতাদের নতুন সংগঠনের আত্মপ্রকাশ
- বিজয় দিবসে রাবিতে `ইচ্ছে`র পিঠা উৎসব
- বাংলাদেশিরা এখনও মূলধারায় স্থান করে নিতে পারেনি
- সাংবাদিকরা সমাজের দর্পণ : এমপি বাবু
