শনিবার   ১৪ নভেম্বর ২০২৬   কার্তিক ২৯ ১৪৩৩   ০৩ জমাদিউস সানি ১৪৪৮

সর্বশেষ:
জাতিসংঘে খলিলের কার্যালয়ের আইন কর্মকর্তা হলেন জাইমা রহমান ৯ লাখ টাকায় আপসের দাবি, তাতে কি ছাড়া পাবে ওই কিশোর জাতিসংঘে নেতানিয়াহুর ভাষণ শুরু হতেই প্রতিনিধিদের ওয়াকআউট মার্কিন রণতরিতে ৮ সেনার আত্মহত্যার চেষ্টার কথা স্বীকার জাতিসংঘে আজ রাতে ভাষণ দেবেন প্রধানমন্ত্রী ৫ জনের জাল ভিসা শনাক্ত হতেই বিমানবন্দর থেকে উধাও বাকি ৭১ জন ট্রাম্পকে অভিনন্দন প্রধানমন্ত্রীর ‘খামেনির রক্তের প্রতিশোধ নেওয়া হবে’-লাখো ইরানির প্রতিজ্ঞা গাজা উপত্যকার গণহত্যা আর কতকাল উপেক্ষা করবে পশ্চিমা বিশ্ব? বাংলাদেশ ও আমেরিকা একে অপরের ইতিহাস বিনির্মাণে সহায়তা করেছে যুক্তরাজ্যে অভিবাসী পৌঁছানো কমেছে ৪১ শতাংশ ফের রোহিঙ্গা ঢলের শঙ্কা কানাডাকে কাঁদিয়ে সবার আগে শেষ আটে মরক্কো টেইলর সুইফটের বিয়ে নিয়ে হোয়াইট হাউসের ট্রোল তাপপ্রবাহের কবলে নিউইয়র্ক, স্বাস্থ্যঝুঁকি নিয়ে সতর্কতা যুক্তরাষ্ট্রে অনেক শহরে স্বাধীনতা দিবসের অনুষ্ঠান বাতিল যুক্তরাষ্ট্রের বিমানবন্দরে ভারতীয় শিক্ষার্থীর হাত-পা বাঁধার ভিডিও অস্ট্রিয়ায় স্কুলে সন্ত্রাসী হামলায় ৭ শিক্ষার্থীসহ নিহত ৯ যুক্তরাষ্ট্রের বিমানবন্দরে ভারতীয় শিক্ষার্থীর হাত-পা বাঁধার ভিডিও রুশ-যুক্তরাষ্ট্র তৃতীয় দফা আলোচনা শীঘ্রই যুক্তরাষ্ট্রের ন্যাশনাল গার্ড কী, কখন মোতায়েন করা হয়? যুক্তরাষ্ট্রের টিকা কমিটির সবাইকে বরখাস্ত করলেন কেনেডি ফ্রান্সগামী উড়োজাহাজে চড়ে ইসরাইল ছাড়লেন গ্রেটা থুনবার্গ না ফেরার দেশে চিত্রনায়িকা তানিন সুবাহ সিঙ্গাপুরের ঘাম ঝরিয়েও হার বাংলাদেশের যুক্তরাষ্ট্রের বিভিন্ন শহরে বিক্ষোভ মার্কিন যুদ্ধবিমানের ওপর উপসাগরীয় দেশগুলোর নিষেধাজ্ঞা ইসরাইলের কাছে অস্ত্র বিক্রি বন্ধে মার্কিন কংগ্রেসে বিল উত্থাপন ইরান-ইয়েমেনের কাছাকাছি পারমাণবিক বোমারু বিমান মোতায়েন কফিতে মশগুল ব্রিটেনে পলাতক সাবেক মন্ত্রীরা! নিউইয়র্ক টাইমসের নিবন্ধে বাংলাদেশের ভুল চিত্র তুলে ধরেছে ভূমিকম্পে ১৭০ প্রিয়জন হারালেন এক ইমাম ইসরায়েলি হামলায় আরও ৪২ ফিলিস্তিনি নিহত ট্রাম্প কি আসলেই তৃতীয় মেয়াদে প্রেসিডেন্ট হতে পারবেন লিবিয়ায় অপহৃত ২৩ বাংলাদেশি উদ্ধার দুদিনে নিহত ১৩, চট্টগ্রামের জাঙ্গালিয়া যেভাবে মরণফাঁদ হয়ে উঠলো বাংলাদেশের অর্থপাচার তদন্তে ব্রিটিশ এমপিদের বিভ্রান্ত করার চেষ্টা ভেনিজুয়েলার তেল-গ্যাস কিনলেই শুল্কারোপের হুমকি ট্রাম্পের সাভারে চলন্ত বাসে আবার ডাকাতি, চালক ও সহকারী আটক ছুটিতে এটিএম সেবা সবসময় চালু রাখার নির্দেশ উসকানিতে প্রভাবিত না হতে বললেন সেনাপ্রধান রেড ফ্ল্যাগ সতর্কতার আওতায় ২৫ মিলিয়নের বেশি মানুষ এনসিপি নেতা হান্নানের পথসভায় হামলা, আহত ‘অর্ধশতাধিক’ নির্বাচনী ট্রেনে বাংলাদেশ বাংলাদেশ সোসাইটি অব ব্র্রঙ্কসের সাধারণ সভা অনুষ্ঠিত সাবওয়ে ট্রেনে সন্তান প্রসব নিউইয়র্কে আইস পুলিশের বিশাল অফিস উদ্বোধন মেয়রের মামলা প্রত্যাহারে প্রসিকিউটরের পদত্যাগ হাসিনা নিজেই হত্যার নির্দেশদাতা জন্ম নাগরিকত্ব বাতিল আদেশ আটকে দিল আদালতে নিউইয়র্কে ডিমের ডজন ১২ ডলার নিউইয়র্কে ভালোবাসা দিবস উৎযাপন আমেরিকান বাংলাদেশী টেক কোয়ালিশন’র আত্মপ্রকাশ জামালপুর সমিতির সভাপতি সিদ্দিক ও সম্পাদক জাস্টিস শেখ হাসিনার আমলে বছরে গড়ে ১৬ বিলিয়ন ডলার পাচার হয়েছে বাংলাদেশিদের অস্ত্রোপচার বাতিলে কলকাতাজুড়ে হাসপাতালে হাহাকার দি‌ল্লি যাওয়া ছাড়াই পাওয়া যাবে মে‌ক্সি‌কান ভিসা বাজার থেকে উধাও বোতলজাত সয়াবিন কেউ আপনার স্ত্রীকে ‘হট’ বললে সেটা কি ভালো লাগে, প্রশ্ন সানার পাচারের ১৭ লাখ কোটি ফেরাবে কে এবাদুলের মিলিয়ন ডলারের কোম্পানি হংকং-দুবাইয়ে পাচারকারীরা বেপরোয়া ছিল শেখ পরিবারের প্রশ্রয়ে সোনার দাম দেশের ইতিহাসে সর্বোচ্চ, ভরি ১ লাখ ৪২ হাজার টাকা আবু সাঈদের মৃত্যু নিয়ে শেখ হাসিনার বক্তব্য কতটুকু সত্য? দিনে মাত্র একবেলা খাচ্ছে গাজার অনেক মানুষ পছন্দের লোক নিয়োগ দিতে বদলে দেয়া হয় মেট্রোরেলের নিয়োগবিধি যানজটের কারণে নষ্ট হচ্ছে দৈনিক ১৩৯ কোটি টাকা মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে নজর চার খাতে বিশ্ববাজারে জ্বালানি তেলের দামে বড় পতন হাথুরুসিংহের অপকর্ম ধামাচাপা দেন পাপন ‘ট্রাম্পের দ্বিতীয় মেয়াদ আমেরিকার জন্য বিশাল হুমকি হবে’ নীরবে সরবে চাঁদাবাজি পাকিস্তানকে হোয়াইটওয়াশের দ্বারপ্রান্তে বাংলাদেশ ইন্টারনেট ছাড়াই গুগল ম্যাপ ব্যবহারের উপায় নেতানিয়াহুর বিরুদ্ধে গুরুতর অভিযোগ বাইডেনের ভাড়া ফাঁকিবাজদের ধরতে চলছে সাঁড়াশি অভিযান সীমান্তে বাংলাদেশি কিশোরীকে গুলি করে মরদেহ নিয়ে গেল বিএসএফ ভিসা ফি ছাড়াই এবার পাকিস্তান যেতে পারবেন বাংলাদেশিরা ঢাকার সাবেক অতিরিক্ত পুলিশ সুপার কাফি আটক সাবেক আইজিপি বেনজীরের সম্পত্তি ক্রোকের নির্দেশ যুক্তরাষ্ট্রে ব্যয়বহুল সফরে ২৬ ব্যাংক এমডি যুক্তরাষ্ট্রে নিষিদ্ধ সাবেক সেনাপ্রধান ইরানের ওপর যুক্তরাষ্ট্র-যুক্তরাজ্যের নতুন নিষেধাজ্ঞা দিনের বেলায় মরুভূমির চেয়েও উত্তপ্ত চাঁদ ডেঙ্গুতে একদিনে ১১ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ২৩২৭ ৬ কংগ্রেসম্যানের চিঠির সত্যতা চ্যালেঞ্জ করে ২৬৭ প্রবাসী বাংলাদেশি অক্টোবরের মধ্যেই ‘আন্দোলনের ফসল’ ঘরে তুলতে চায় বিএনপি শর্তসাপেক্ষে নিউইয়র্কে মসজিদে আজানের অনুমতি বাংলাদেশ থেকে বিনা খরচে মালয়েশিয়া গেলেন ৩১ কর্মী খেলাপি ঋণ কমাতে কঠোর নির্দেশ জার্মানে পাঁচ বছর বাস করলেই পাওয়া যাবে নাগরিকত্ব বিএনপি-জাপা বৈঠক সিঙ্গাপুরে বাইডেন প্রশাসনকে হাসিনার কড়া বার্তা এবার হাসিনার পাশে রাশিয়া বঙ্গ সম্মেলনের ইতিহাসে ন্যাক্কারজনক ঘটনা স্টুডেন্ট লোন মওকুফ প্রস্তাব বাতিল বাংলাদেশিদের ওপর উপর্যুপরি হামলা যুক্তরাষ্ট্রের উচিত আগে নিজ দেশে মানবাধিকার রক্ষা করা: শেখ হাসিনা তামিমের অবসর অভিযোগের তীর পাপনের দিকে নিউইয়র্কে এখন চোরের উপদ্রুব যুক্তরাষ্ট্রের ২৪৭তম স্বাধীনতা দিবস উদযাপন এলিভেটেড এক্সপ্রেসওয়েতে হাতিরঝিলের ক্ষতি হবেই ইসরায়েল-ফিলিস্তিন যুদ্ধবিরতি, পাঁচ দিনে নিহত ৩৫ যুক্তরাষ্ট্রে একের পর এক বন্দুক হামলার ঘটনা ঘটছে বাখমুত থেকে পিছু হটেছে সেনারা, স্বীকার করল রুশ প্রতিরক্ষা মন্ত্রণ ঘূর্ণিঝড় ‘মোখা’ সুপার সাইক্লোন হবে না, দাবি আবহাওয়া অধিদপ্তরের সুদানে যুদ্ধে সাড়ে ৪ লাখ শিশু বাস্তুচ্যুত : জাতিসংঘ পারস্য উপসাগরে সামরিক উপস্থিতি বাড়াচ্ছে যুক্তরাষ্ট্র দক্ষিণ এশিয়ায় খেলাপি ঋণে দ্বিতীয় বাংলাদেশ বিদ্যুৎ ও গ্যাস সংকটে সারা দেশে ভোগান্তি রুশ হামলা সামলে ফের বিদ্যুৎ রপ্তানি করতে যাচ্ছে ইউক্রেন রিজার্ভ সংকট, খাদ্যমূল্য বৃদ্ধির জন্য সরকারের দুর্বল নীতিও দায়ী পূজার ‘জিন’ একা দেখতে পারলেই মিলবে লাখ টাকা! সিরিয়ায় আর্টিলারি হামলা শুরু করেছে ইসরায়েল বাইডেন না দাঁড়ালে প্রার্থী হবেন কে নাইজেরিয়ায় ৭৪ জনকে গুলি করে হত্যা ভারতে বাড়ছে করোনা, বিধিনিষেধ জারি তিন রাজ্যে ব্রাজিলের প্রেসিডেন্ট হিসেবে শপথ নিলেন লুলা যে কোনো দিন খুলবে স্বপ্নের বঙ্গবন্ধু টানেল শীতে কাঁপছে উত্তরাঞ্চল দেশে করোনার নতুন ধরন, সতর্কতা বিএনপির সব পদ থেকে বহিষ্কার আব্দুস সাত্তার ভূঁইয়া নৌকার প্রার্থীর পক্ষে মাঠে কাজ করবো: মাহিয়া মাহি মর্মান্তিক, মেয়েটিকে ১২ কিলোমিটার টেনে নিয়ে গেল ঘাতক গাড়ি! স্ট্যামফোর্ড-আশাসহ ৪ বিশ্ববিদ্যালয়ের ভর্তি বন্ধ রাখার সিদ্ধান্ত বর্ষবরণে বায়ু-শব্দদূষণ জনস্বাস্থ্যে ধাক্কা কোনো ভুল মানুষকে পাশে রাখতে চাই না বাসস্থানের চরম সংকটে নিউইয়র্কবাসী ট্রাকসেল লাইনে মধ্যবিত্ত-নিম্নবিত্ত একাকার! ছুটি ৬ মাসের বেশি হলে কুয়েতের ভিসা বাতিল ১০ হাজার বাড়িঘর ক্ষতিগ্রস্ত চুক্তিতে বিয়ে করে ইউরোপে পাড়ি আইফোন ১৪ প্রোর ক্যামেরায় নতুন দুই সমস্যা পায়ের কিছু অংশ কাটা হলো গায়ক আকবরের ১৫ দিনে রেমিট্যান্স এসেছে ১০০ কোটি ডলার নারী ফুটবলে দক্ষিণ এশিয়ার চ্যাম্পিয়ন বাংলাদেশ অতীতের সব রেকর্ড ভেঙে আবার বাড়লো স্বর্ণের দাম
১২

ঢাকায় ভারত-যুক্তরাষ্ট্রের রহস্যময় বৈঠক!

মাসুদ করিম, ঢাকা থেকে

প্রকাশিত: ১৪ নভেম্বর ২০২৬  

বাসে, ট্রেনে, পুলিশের গাড়ীতে আগুন : শতশত ককটেল বিস্ফোরণ


গণআন্দোলনে ক্ষমতাচ্যুত শেখ হাসিনা আগামী ডিসেম্বরে আবার বাংলাদেশে ফিরবেন এমন ঘোষণা দেয়ার পর সারা দেশে নভেম্বরেই ব্যাপক সহিংসতা ছড়িয়ে দেয়া হয়েছে। জানা যায়, তার কর্মীরা সরাসরি মাঠে নেমে এসব সহিংস কর্মকান্ডের বিস্তার ঘটাচ্ছে। সপ্তাহজুড়ে ঢাকাসহ সারাদেশে শতশত ককটেল বিস্ফোরণ, পুলিশের গাড়ীতে আগুন, ট্রেনে আগুনসহ ভয়াবহ অগ্নি সন্ত্রাসের সহিংস ঘটনায় ব্যাপক আতঙ্ক ছড়িয়ে পড়েছে। সর্বোচ্চস্তরের গ্রীণ সিগন্যালের পর এমন পরিস্থিতিতে ঢাকায় মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট টি ক্রিস্টিয়েনসেন এবং ভারতীয় হাইকমিশনার দীনেশ ত্রিবেদীর মধ্যে গত বৃহস্পতিবার একান্ত একটি বৈঠক অনুষ্ঠিত হয়ে গেলো। এধরণের বৈঠক তাদের এই প্রথম।  দু’দেশের মধ্যে ওই বৈঠকটিকে ঘিরে ডালপালা মেলেছে নানা রহস্যময় গুঞ্জন। ঢাকার কূটনৈতিক ও গণমাধ্যম মহলে জন্ম নিয়েছে ব্যাপক কৌতূহলের। মার্কিন দূতাবাসের একটি সূত্রের বরাত দিয়ে বার্তা সংস্থা জানায়, বৈঠক হওয়ার বিষয়টি নিশ্চিত হওয়া গেলেও বৈঠকে কী বিষয়ে তাঁরা আলোচনা করেছেন তা জানা যায়নি। তবে রাজনৈতিক ও কূটনৈতিক পর্যবেক্ষক মহলের মতে, শেখ হাসিনার ফেরার ঘোষণার প্রেক্ষিতে বৈঠকটির আলাদা কিছু তাৎপর্য দেখা দিয়েছে। ভারতীয় হাইকমিশনার দীনেশ ত্রিবেদি গত ৩১শে জুলাই যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক বিশেষ দূত ও ভারতে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত সার্জিয় গড়ের সঙ্গে ঢাকার একটি হোটেলে বৈঠক করেছিলেন। তাও ছিল আলোচনার শীর্ষে।
এদিকে, হাসিনার দেশে ফেরার জন্যে ডিসেম্বরের সময়সীমা ঘনিয়ে আসার সঙ্গে সঙ্গে রাজনীতিতে বিষয়টি নিয়ে ব্যাপক আলোচনা শুরু হয়েছে। যদিও ভারতে থাকা সাবেক এই প্রধানমন্ত্রী কীভাবে দেশে ফিরবেন তার কোনও চূড়ান্ত রূপরেখা তিনি এখনও প্রকাশ করেননি। বর্তমানে তার কোন পাসপোর্ট নেই। নতুন করে পাসপোর্ট পাবার বিষয়টি মৃত্যুদন্ডের আসামি হিসেবে শেখ হাসিনার দেশে ফেরা আইনি জটিলতা এবং দু’দেশের সরকারের মধ্যে ঘুরপাক খাচ্ছে।
মেট্রিকস চেম্বার নামের শেখ হাসিনার ব্রিটিশ আইনজীবী ফার্ম দিল্লিতে বাংলাদেশ হাই কমিশনে ই-মেইল পাঠিয়ে শেখ হাসিনার পাসপোর্ট এবং এনআইডি কার্ড পাবার তৎপরতা শুরু করেছে। দিল্লিতে বাংলাদেশ হাই কমিশন অবশ্য বলছে, মেট্রিক্সকে শেখ হাসিনা আইনী সহায়তায় নিযুক্ত করেছেন কি-না তাও নিশ্চিত হওয়ার মতো কোন ডকুমেন্ট ই-মেইলের সঙ্গে যুক্ত করা হয়নি। এদিকে, বাংলাদেশে সরকারের তরফে বলা হচ্ছে, শেখ হাসিনাকে পাসপোর্ট কিংবা এনআইডি দেবার প্রশ্নই আসে না। কারণ তিনি একজন দন্ডিত আসামী এবং তাকে বাংলাদেশ ও ভারতের মধ্যে সম্পাদিত দ্বিপক্ষীয় প্রত্যর্পণ চুক্তির আওতায় ফিরিয়ে আনার জন্য বাংলাদেশ কূটনৈতিক প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে। যদিও এই প্রক্রিয়ায় ভারতের খুব একটা সাড়া মিলছে না।
শেখ হাসিনার আইনী ফার্ম দিল্লিতে বাংলাদেশ হাই কমিশনে ই-মেইল পাঠানো সংক্রান্ত একটি সংবাদ আন্তর্জাতিক সংবাদ মাধ্যম রয়টার্সে প্রচার হওয়ার পর থেকে বাংলাদেশে আওয়ামী লীগ এবং তার বিভিন্ন অঙ্গ-সংগঠনের নেতা-কর্মীদের মধ্যে চাঙ্গাভাব লক্ষ্য করা যাচ্ছে। বাংলাদেশের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থাপনায় ও যানবাহনে ককটেল বিস্ফোরণ এবং অগ্নিসংযোগ করা হচ্ছে। সর্বশেষ ন্যাশনাল সিটিজেন পার্টি (এনসিপি) নেত্রী নুসরাত তাবাসসুমের কুষ্টিয়ার দৌলতপুরের বাড়িতে পেট্রোল বোমা নিক্ষেপ করার পর অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে। ২০২৪ সালের জুলাই-আগস্টে তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে পরিচালিত ছাত্রদের নেতৃত্বাধীন অভ্যুত্থানের অন্যতম নেত্রী নুসরাত তাবাসসুম। শেখ হাসিনা ভারতে আশ্রয় নেবার পর আন্দোলনকারী ছাত্রদের নেতৃত্বে এনসিপি গঠন করা হয়। নুসরাত বর্তমানে এনসিপি’র যুগ্ম আহব্বায়ক এবং দলটির হয়ে জাতীয় সংসদে সংরক্ষিত নারী আসনের এমপি। জাতীয় সংসদের স্পিকার এই ঘটনায় উদ্বেগ জানিয়েছেন। সাধারণ মানুষ চরম নিরাপত্তাহীনতায় রয়েছে বলে তারা জানান। তবে স্বরাষ্ট্রমন্ত্রী সংসদে বলেছেন নিরাপত্তার কোন সমস্যা  কোথাও ঘটেনি।
নিষিদ্ধ ঘোষিত দলটির অবরোধের ডাকে সবচেয়ে ভয়াবহ ঘটনা ঘটেছে গোপালগঞ্জে। সেখানে পুলিশের গাড়িতে আগুন দিয়েছে আওয়ামী লীগের সমর্থকরা। তারা বিএনপি অফিস ভাংচুর করেছে এবং জামায়াত নেতাদের ওপরও হামলা চালিয়েছে। শেখ হাসিনার ডিসেম্বরের ফেরার বিষয়ে কোনও কর্মপরিকল্পনা তিনি ঘোষণা করেননি। তবে ভূ-রাজনৈতিক সমীকরণ একটি বড় বিষয়। যুক্তরাষ্ট্র ও ভারতের মিলিত প্রস্তাব ছাড়া বাংলাদেশ এই ধরনের পরিস্থিতিতে কোনও রাজনৈতিক সমাধানের দিকে অগ্রসর হবে না বলেই মনে করা হয়। শেখ হাসিনার কাছে পাসপোর্ট কিংবা ট্রাভেল পাসের কোনও ব্যবস্থা নেই। বাংলাদেশ সরকারও কোনও ট্রাভেল ডকুমেন্ট তাকে দেবে না বলে জানিয়েছে। নানা কারণে তিনি যে ফিরতে পারবেন না তা স্পষ্ট। তবে রাজনৈতিক মতৈক্য ছাড়া শেখ হাসিনার দেশে ফেরার বিষয়ে কোনও অগ্রগতি হওয়াটা অস্বাভাবিক বিষয় হিসেবে দেখা হচ্ছে।
ঢাকায় সরকারের আইন কর্মকর্তারা বলছেন যে, শেখ হাসিনার বিরুদ্ধে মৃত্যুদন্ডের আদেশ রয়েছে। ২০২৪ সালের জুলাই-আগস্টে সংগঠিত মানবতাবিরোধী অপরাধের দায়ে আদালত এই রায় দিয়েছে। ওই সময়ে ১৪০০ নিরিহ মানুষকে হত্যা করা হয়েছে বলে জাতিসংঘের এক প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। শেখ হাসিনাকে ভারত যদি বাংলাদেশের কাছে হস্তান্তর করে তবুও আইনত তিনি বন্দি থাকবেন।
শেখ হাসিনার বিষয়ে বাংলাদেশে বিদ্যমান রাজনৈতিক দলগুলোর মধ্যে একটি রাজনৈতিক মতৈক্য রয়েছে। বিএনপি, জামায়াতে ইসলামী এবং এনসিপিসহ সকল দলই শেখ হাসিনার বিচার চায়। তারা মনে করেন, দেশে ফেরার জন্যে পাসপোর্ট ও এনআইডি পেতে তিনি যে তৎপরতা শুরু করেছেন এটি একটি রাজনৈতিক স্টান্টবাজি। শেখ হাসিনার রাজনীতি বাংলাদেশে প্রত্যাখ্যান করেছেন দেশের জনগণ। পৃথিবীর কোনও দেশেই গণআন্দোলনে পতিত স্বৈরশাসককের ফেরা সম্ভব হয় না। এদিকে, স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, জার্মানীর নাৎসি বাহিনী যেভাবে প্রত্যাখ্যাত হয়েছে; শেখ হাসিনার আওয়ামী লীগের রাজনীতিও এখন একইভাবে প্রত্যাখ্যান করেছেন বাংলাদেশের জনগণ। আওয়ামী লীগের রাজনীতিতে ফেরার আর কোন সম্ভাবনা নেই।
শেখ হাসিনার ইস্যু ঘিরে ঢাকা-দিল্লি সম্পর্কে স্থবিরতা সৃষ্টি হয়েছে। প্রধানমন্ত্রী তারেক রহমান ভারত সফরে যাবেন বলে চাউর থাকলেও তিনি শিগগিরই ভারত  যাচ্ছেন না। শেখ হাসিনার ইস্যুতে ভারত বাংলাদেশকে সুস্পষ্ট বার্তা দেওয়া প্রয়োজন যে, তিনি ভারতে বসে তার কর্মীদের বাংলাদেশে অগ্নিসংযোগ, ককটেল নিক্ষেপের নির্দেশ দেওয়া থেকে বিরত থাকবেন।
এদিকে, ঢাকায় আগামী ১৭-১৮ নভেম্বর বাংলাদেশ-ভারত কনস্যুলার সংলাপ হওয়ার কথা ছিলো। তবে এই সংলাপে বসে বাংলাদেশকে ভারত যদি শেখ হাসিনাকে প্রত্যাবর্তনের প্রস্তাব করে বসে তবে বিব্রতকর পরিস্থিতির সৃষ্টি হবে। তাই সংলাপ স্থগিত করেছে বাংলাদেশ। এটি দুই দেশের এই পর্যায়ের পঞ্চম সংলাপ। চতুর্থ সংলাপটি দিল্লিতে হয়েছিলো। হাসিনার রাজনৈতিক স্টান্টবাজির শিকার তার দলের সাধারণ কর্মীরা জেলায় জেলায় গ্রেফতার হয়ে এখন কারাগারে দিন কাটাচ্ছে। ঢাকাসহ সারাদেশে এখন অতিরিক্ত নিরাপত্তা আরোপ করা হয়েছে বলে জানা যায়।

 

সাপ্তাহিক আজকাল
সাপ্তাহিক আজকাল
এই বিভাগের আরো খবর