ঢাকায় ফিরে দল গঠনের ব্যাখ্যা দিলেন জেমি ডে
প্রকাশিত: ৪ মার্চ ২০১৯
জাতীয় ফুটবল দলের প্রধান কোচ জেমি ডে ছুটি কাটাতে ইংল্যান্ড থাকা অবস্থায়ই কম্বোডিয়ার বিরুদ্ধে ফিফা ফ্রেন্ডলি ও বাহরাইনের এএফসি অনূর্ধ্ব-২৩ চ্যাম্পিয়নশিপের বাছাই পর্বের প্রাথমিক দল ঘোষণা করেছিল বাফুফে।
ছুটি কাটিয়ে শনিবার ঢাকায় ফিরেছেন এই ইংলিশ কোচ। রবিবার কমলাপুর বীরশ্রেষ্ঠ শহীদ সিপাহী মোহাম্মদ মোস্তফা কামাল স্টেডিয়ামে বাংলাদেশ চ্যাম্পিয়নশিপ লিগের ম্যাচ দেখতে গিয়ে গণমাধ্যমকর্মীদের ব্যাখ্যা দিয়েছেন ঘোষিত দুটি দলের প্রাথমিক তালিকা নিয়ে।
দল কিভাবে ঘোষণা হলো? এমন প্রশ্নের জবাবে জেমি ডে বলেছেন, ‘আমি লিগের খেলা দেখেছি। আমি খেলোয়াড়দের চিনি। লন্ডন থাকা অবস্থায়ও যোগাযোগ ছিল। যে কারণে খেলোয়াড় বাছাই তেমন কঠিন ছিল না।’
খেলোয়াড় বাছাইয়ের ক্ষেত্রে তাদের অতীত আন্তর্জাতিক ম্যাচের পারফরম্যান্স এবং লিগের খেলাকে প্রাধান্য দিয়েছেন উল্লেখ করে জেমি ডে বলেন, ‘আমি মনে করি, এটা তারুণ্য নির্ভর একটা দল। এটা প্রয়োজন ছিল। কম্বোডিয়া সফরের বেশ কিছু খেলোয়াড় থাকবে বাহরাইনগামী দলে।’
আবাহনীর মিডফিল্ডার মামুনুল ইসলামকে দলে নেয়া প্রসঙ্গে জাতীয় দলের প্রধান কোচ বলেছেন, ‘আমি মনে করি, এখনো তার খেলা চালিয়ে যাওয়ার সামর্থ্য আছে। সে অভিজ্ঞ। এক সময় জাতীয় দলে খেলেছে। তার জানা আছে কী করতে হবে। মামুনুল তরুণদের সঙ্গে অনুশীলন ক্যাম্পেও ছিলেন। সে এখনো ১৮ জনে ডাক পাওয়ার। বাকি কয়েক দিনে আমি খেলোয়াড়দের আরো পরখ করবো।’
দল নির্বাচনে কোনো চাপ ছিল না উল্লেখ করে জেমি ডে বলেছেন, ‘জাতীয় দলের খেলোয়াড় নির্বাচনে আমার উপর কোনো চাপ ছিল না। ফেডারেশনের সভাপতি আমাকে শতভাগ স্বাধীনতা দিয়েছেন। চাকরির শুরু থেকেই কখনোই আমি দল নির্বাচনে চাপের সম্মুখীন হইনি।’
অনূর্ধ্ব-২৩ দলটি কোচ চূড়ান্ত করবেন কাতারের বিশেষ অনুশীলন ক্যাম্প শেষে, ‘আমি কম্বোডিয়া থেকে ফিরবো ১০ মার্চ। পরের দিন ২৮ ফুটবলার নিয়ে চলে যাবো কাতার। সেখানে ১০ দিনের ক্যাম্প করে অনূর্ধ্ব-২৩ দল চূড়ান্ত করবো।’
কম্বোডিয়ার বিপক্ষে ফিফা ফ্রেন্ডলি ম্যাচ প্রসঙ্গে জেমি ডে বলেছেন, ‘এ ম্যাচটি আমাদের র্যাংকিং উন্নতিতে সহায়তা করবে। আর এ দলে যে তরুণরা থাকবেন তাদের জন্য বাহরাইনের খেলার ভালো প্রস্তুতিও হবে। কম্বোডিয়া যাওয়ার আগে দুই দিন ক্যাম্প হচ্ছে। আশা করি, এ দুই দিনে তারা সমন্বয়টা করে নিতে পারবেন।’
- ভারতের আন্দোলনে রসদ যোগাচ্ছে ব্যাঙ্গাত্মক মিম ও রিলস
- ফ্রান্সে ১৫ বছরের কম বয়সীদের জন্য সোশ্যাল মিডিয়া নিষিদ্ধ
- কানাডায় বন্দুক সহিংসতা
- দিল্লির বিক্ষোভে ভয় পেয়েছেন কঙ্গনা
- নিউইয়র্কে লাফিয়ে বাড়ছে ডিপোর্টেশন
- সৌদির ইউরেনিয়াম সমৃদ্ধকরণ চুক্তিতে ট্রাম্পের অনুমোদন
- ধর্ষণের পর স্কুলছাত্রীকে ২০ টাকা ধরিয়ে দেন প্রধান শিক্ষক
- আমেরিকানরা ইরান যুদ্ধের বিরোধী নয়: ট্রাম্প
- গ্যাস সরবরাহ কমেছে ৪৫ কোটি ঘনফুট চরম ভোগান্তি
- সরকারি নির্দেশেই দিল্লিতে ইন্টারনেট বন্ধ, দাবি টেলিকম সংস্থাগুলোর
- আন্দোলন নিয়ে আতঙ্কিত মোদি
- জামায়াত থেকে বহিষ্কারের পর গাজী নজরুল ইসলামের এমপি পদ কি থাকবে?
- এক দশক পর নিউইয়র্ক সিটির নির্বাচিত জনপ্রতিনিধিদের বেতন বাড়ছে
- নিউইয়র্কে গুলিতে নিহত পুলিশ কর্মকর্তা দিদারুলের নামে সড়কের নাম
- গৃহকর্মীদের ইকামা নিয়ে বড় সুখবর দিলো সৌদি আরব
- ফের বিয়ের পিঁড়িতে জেনিফার
- ৪ বছরে যুক্তরাজ্য পেল ৫ প্রধানমন্ত্রী
- সৌদি আরবের বিরুদ্ধে নৌ অবরোধ ঘোষণা করল হুতি
- সাবমেরিন কেবল নিয়ে চীন-যুক্তরাষ্ট্র ‘লড়াই’
- টানা দশম রাতেও ইরানে মার্কিন হামলা, কুয়েতে পালটা আঘাত তেহরানের
- স্বৈরাচার পতনের পর গুপ্ত বাহিনীর আত্মপ্রকাশ: প্রধানমন্ত্রী
- ১৯৮৩ সালের পর সর্বনিম্ন পর্যায়ে নেমেছে যুক্তরাষ্ট্রের তেল মজুত
- যুক্তরাষ্ট্রের নাগরিকদের জন্য বিশ্বব্যাপী ভ্রমণ সতর্কতা জারি
- সৌদি আরবকে ইউরেনিয়াম সমৃদ্ধকরণের অনুমতি দিতে পারে যুক্তরাষ্ট্র
- নেতানিয়াহুকে গ্রেফতার করাতে পারেন মামদানি
- ট্রাম্প দেখবেন খেলা, প্রস্তুত থাকবে এফ-১৬ যুদ্ধবিমান
- যুক্তরাষ্ট্রে লেবাননের প্রেসিডেন্টের সঙ্গে বৈঠকে বসেছেন মার্কো
- ফাইনালে দুই পরিবর্তনসহ আর্জেন্টিনার সম্ভাব্য একাদশ
- মার্কিন সেনা নিহতের ঘটনায় মুখ খুললেন ট্রাম্প
- নির্জনা হত্যা: আদালতে বাবার স্বীকারোক্তি
- প্রতিমন্ত্রী নূরসহ বিগ বাজেটের মিডিয়া বিনিয়োগ নিয়ে চাঞ্চল্য
- আজকের সংখ্যা ৯০৩
- আজকাল ৯০৪
- কাবা শরিফ ও মদিনায় ৩০ দিনে ৭ কোটি ৮৮ লাখ মুসল্লি
- আজকাল ৯০৫ তম সংখ্যা
- অর্ধশতাব্দী পর ফের চাঁদে মানুষ পাঠানোর প্রস্তুতি নাসার
- আজকাল ৯২১
- সিনেটে ইমিগ্র্যান্ট বিরোধী ‘স্টপ সিটিজেনশিপ অ্যাবিউজ’ বিল উত্থাপ
- আজকাল ৯০৬ তম সংখ্যা
- আজকাল ৯০৭
- আজকাল ৯০৮
- আজকের সংখ্যা ৯১৭
- মেটার ঘোষণা: ব্রাউজার ও ডেস্কটপে বন্ধ হচ্ছে মেসেঞ্জার
- আজকাল ৯১০
- আজকাল ৯১১
- আজকাল ৯১৫
- বিয়ে করছেন রাফসান-জেফার!
- আজকাল ৯০৯
- নতুন নামে করোনার ‘সিকাডা’ ভ্যারিয়েন্ট
- আজকাল ৯১২
- হোপে আশাহত বাংলাদেশ
- জাতীয় দলের দরজাও বন্ধ হচ্ছে মদ এনে নিষিদ্ধ ৫ ফুটবলারের
- ধোনিকে দিয়ে জুতার ফিতা বাঁধালেন যে নারী!
- লাইভে সঞ্চালিকা বলে ফেললেন ‘সেক্স’!
- ইংলিশ তারকা ওয়েন রুনি গ্রেফতার
- বিবাহবার্ষিকীতে দারুণ উপহার দিলেন সাকিব
- সিলেট পর্ব থেকেই জিং বেল!
- বিপিএল কমিটিকে যে প্রস্তাব দিতে চান নাফিসা কামাল
- ডুফা কাপে চ্যাম্পিয়ন বনশ্রী অ্যাভেঞ্জার্স
- আউট, অর নট-আউট!
- জয়ের ধারায় ফিরল রিয়াল মাদ্রিদ
- প্রস্তুতি ম্যাচে নিউজিল্যান্ড একাদশের বিপক্ষে বাংলাদেশের জয়
- ‘২০ বছর’ খেলতে চান মাশরাফি
- ২০৮ করেও অস্ট্রেলিয়ার কাছে পাত্তা পেলো না ভারত
- বিপিএলে খেলতে পারবেন ভারতীয় ক্রিকেটাররা
