ঢাকার সড়ক মগের মুল্লুক
প্রকাশিত: ১৪ মে ২০২৬
ঢাকার সড়ক এখন ‘মগের মুল্লুকে’ পরিণত হয়েছে। ট্রাফিক পুলিশ ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর শিথিলতায় গোটা রাজধানীর যানবাহন চলাচলে তথা ট্রাফিকব্যবস্থা একপ্রকার ভেঙে পড়েছে। অনিয়ন্ত্রিত ব্যাটারিচালিত রিকশা অলিগলি পেরিয়ে এখন গুলশান-বনানীর মতো ভিআইপি এলাকার প্রধান সড়কে দাপটের সঙ্গে চলছে। ব্যাটারিচালিত রিকশার সঙ্গে পাল্লা দিয়ে চলছে ইজিবাইকও। পুরোনো ভাঙাচোরা বাসগুলো আগের মতোই সড়কে যাত্রী তুলতে যত্রতত্র দাঁড় করাচ্ছে। আছে এক কোম্পানির বাসের সঙ্গে আরেক কোম্পানির বাসের ওভারটেকিং। প্রাইভেট কারের উচ্চ গতি, যত্রতত্র পার্কিং আর হর্ন বাজানোও থামানো যাচ্ছে না। মোটরসাইকেল চালকদের বেপরোয়া চালনায় অতিষ্ঠ নগরীর মানুষ। এ অবস্থায় সড়কে শৃঙ্খলা ফেরাতে আজ ১৪ মে ঢাকার দুই সিটি করপোরেশন, ডিএমপি ও ট্রাফিক বিভাগের কর্মকর্তাদের নিয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের বৈঠকে বসার কথা রয়েছে বলে ট্রাফিক পুলিশের দায়িত্বশীল কর্মকর্তারা জানিয়েছেন।
যোগাযোগ বিশেষজ্ঞরা বাংলাদেশ প্রতিদিনকে বলেন, ঢাকার ব্যাটারিচালিত রিকশাগুলো নিয়ন্ত্রণ করার কোনো চেষ্টাই করা হচ্ছে না। এগুলো অনেকটাই নিয়ন্ত্রণের বাইরে চলে গেছে। ঢাকায় সড়কের পরিমাণ অনেক কম। শহরের বৈশিষ্ট্য অনুযায়ী ২৫ শতাংশ সড়ক থাকার কথা থাকলেও আছে ৬ শতাংশের মতো। আর এমন সড়ক ব্যবস্থাপনায় এ ধরনের খুচরা যানবাহনকে কোনোভাবেই চলাচলে ‘ব্ল্যাঙ্ক চেক’ দেওয়া ঠিক হয়নি। এসব অবৈধ যান কিনে অনেকে একে জীবিকার সহজ বাহন হিসেবে দেখছে। এগুলো কিনতে কোনো কাগজপত্র লাগছে না। ফলে যাদের কাছে কালোটাকা আছে তারা এগুলোতে বিনিয়োগ করছে। এসব ঘিরে অনেকগুলো শক্তি বলয় দাঁড়িয়ে যাচ্ছে। একটি দুষ্টচক্র এ খাত থেকে চাঁদাবাজিও করছে।
ঢাকার অলিগলিতে আগে চললেও এখন এমন কোনো প্রধান সড়ক নেই যেখানে ব্যাটারিচালিত অটোরিকশা চলছে না। গুলশান-বনানীর মতো অভিজাত এলাকার প্রধান সড়কগুলোও এখন ব্যাটারিচালিত রিকশা আর ইজিবাইকে ছেয়ে গেছে। গতকাল গুলশান-২ নম্বর গোলচত্বরে শয়ে শয়ে ব্যাটারিচালিত রিকশা চলাচল করতে দেখা যায়।
নতুন উৎপাত হিসেবে যোগ হয়েছে রিকশাসদৃশ তিন চাকার আরেক ব্যাটারিচালিত যান। এর পেছনের অংশ রিকশার মতো কিন্তু সামনে অংশ যান্ত্রিক। আশঙ্কার বিষয় হচ্ছে- দ্রুতগতির এই যানে মানুষের পরিবহনের সঙ্গে চালকরা ভারী মালামালও বহন করছে। ভ্যান ও পিকআপের মতো এ যানগুলো ব্যবহার করা হচ্ছে। এতে যেকোনো সময় বড় ধরনের দুর্ঘটনার আশঙ্কা থেকে যায়। উদ্বেগের বিষয় হচ্ছে এই চালকদের কোনো লাইসেন্স নেই, নেই ড্রাইভিং প্রশিক্ষণ, এমনকি এসব গাড়ির কোনো নিবন্ধনও নেই। এত কিছুর পরও এ যানগুলো সব ট্রাফিক আইনকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে সড়কে দাপিয়ে বেড়াচ্ছে। সঠিক পরিসংখ্যান না থাকলেও ধারণা করা হচ্ছে ঢাকা এখন ১০ লাখ ব্যাটাারিচালিত রিকশার দখলে। স্থানীয় প্রভাবশালী ও ব্যবসায়ীরা সিন্ডিকেট করে ঢাকার সড়কে এই যান নামাচ্ছে। এতে সড়কে এখন তীব্র বিশৃঙ্খলা ও যানজট তৈরি হচ্ছে। আবার মাত্রাতিরিক্ত গতিতে মোটরসাইকেল চালকদের যান চালানোর সঙ্গে নতুন সমস্যা তৈরি করছেন মোটরসাইকেল রাইড শেয়ার চালকরা।
- যুক্তরাষ্ট্র ও ইসরায়েল থেকে ইউরোপকে দূরত্ব বজায় রাখার আহ্বান ইরান
- যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে আগাম ভোট দিলেন ট্রাম্প
- প্রশ্নবিদ্ধ বাংলাদেশিদের গ্রহণযোগ্যতা
- ইরানে হামলার সিদ্ধান্ত থেকে পিছু হটলেন ট্রাম্প
- মাথাপিছু আয়ে ভারতকে পেছনে ফেলছে বাংলাদেশ
- ১২৪৩ কোটি টাকা আত্মসাৎ
- রাজধানীতে চাঁদাবাজির অভিযোগে বিএনপি নেতা গ্রেপ্তার
- বারাক ওবামা ‘চরম অযোগ্য’: ট্রাম্প
- চারদিনের রাষ্ট্রীয় সফরে টোকিও`র পথে প্রধানমন্ত্রী
- সাজেক সড়কে অবরোধ অব্যাহত, মাটিরাঙ্গায় অস্ত্র নিয়ে মহড়া
- বিসিবি থেকে চাকরি হারালেন আশরাফুল
- ফিলিস্তিনি কর্তৃপক্ষের জন্য ‘বড় চমক’ অপেক্ষা করছে: নেতানিয়াহু
- সৌদি রুটে ১৪৪ ফ্লাইট স্থগিত, ভোগান্তিতে ২২ হাজার যাত্রী
- ৮ যুদ্ধ থামিয়েছি, তবুও নোবেল পেলাম না: ট্রাম্প
- রাজধানীমুখী মানুষের ঢল
- আতঙ্ক ছড়াচ্ছে কারা
- পারস্য উপসাগরে মার্কিন জাহাজ ঢুকতে দেবে না ইরান
- ‘তদন্তের স্বার্থে’ রুমির বিষয়ে পুলিশের সিদ্ধান্ত বদল
- সীমান্ত পেরিয়ে বাংলাদেশিদের ওপর সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করল বিএসএফ
- কেলার উইলিয়ামস ল্যান্ডমার্ক ২-এর স্বাগত অনুষ্ঠান সম্পন্ন
- জ্যামাইকায় সেলিম-আলী পরিষদের প্যানেল পরিচিতি ও নির্বাচনী সভা
- ডিভি লটারি স্থগিত চেয়ে আদালতে ট্রাম্প প্রশাসনের আপিল
- আমেরিকার প্রতিটি শিশু জন্য স্পেসএক্সের শেয়ার
- জেএমসি’র স্পেশাল ফান্ড রেইজিং কাল
- জিপ কোডের ভিত্তিতে ভোটকেন্দ্র নির্ধারণ
- আটলান্টিক সিটিতে ভ্রাম্যমাণ কনস্যুলেট সেবা ১০ নভেম্বর
- কুনু-ফিরোজ প্যানেলের ব্রুকলিনের সভা অনুষ্ঠিত
- ইসরায়েলসহ ১২ দেশে নাগরিকদের সতর্ক করলো যুক্তরাষ্ট্র
- সাবেক চিফ প্রসিকিউটরে তাজুল ইসলামের সঙ্গে মতবিনিময়
- ওয়ার্ল্ড হিউম্যান রাইটসের সাধারণ সম্পাদক ড. সাদিয়া
- প্রতিমন্ত্রী নূরসহ বিগ বাজেটের মিডিয়া বিনিয়োগ নিয়ে চাঞ্চল্য
- আজকাল ৯২১
- আজকের সংখ্যা ৯১৭
- ফেসবুক থেকে উধাও শাওনের আইডি!
- ১২০ ডলারের খাদ্য সহায়তা পাচ্ছে নিউইয়র্কের শিশুরা
- শীর্ষ গোয়েন্দাদের যুক্তরাষ্ট্রে রহস্যময় সফর
- ব্রংকসে বাকার মেলায় মানুষের ঢল
- এনটিভি ও গোল্ডেন এজের হোম কেয়ার গালা ডিনার আজ
- নিউইয়র্কে আলোচনায় শামীম ওসমান
- আজকাল ৯২৪
- আজকাল ৯৩২
- আসামে মাটির নিচে মিললো মাছের সন্ধান, বিস্মিত বিজ্ঞানীরা
- আজকাল ৯৩৮
- হজের আনুষ্ঠানিকতা শুরু সোমবার, রাতেই মিনায় যাবেন হাজিরা
- উৎসব মুখর পরিবেশে নিউইয়র্কে ঈদ জামাত
- ‘লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক’ ধ্বনিতে মুখর মক্কা-মিনা
- আজ পবিত্র ঈদুল আজহা
- মধ্যপ্রাচ্যে উদযাপিত হচ্ছে পবিত্র ঈদুল আজহা
- দীপ্তির জন্মের ৬ বছর আগেই এসএসসি পাশ করেছেন তার স্বামী
- আজকাল ৯২৫
- মার্কিন ভিসা বাতিল ৫১ বাংলাদেশির!
- প্রশাসনকে নিরপেক্ষ করবে যুক্তরাষ্ট্র
শলা-পরামর্শ করতে আসছেন হাস - তারেকের অপচেষ্টা প্রতিহত করবে ভোটাররা
- ছাত্রলীগ নেত্রীর ভিডিও ভাইরাল
- অবিলম্বে খালেদা জিয়ার মুক্তি ৩৫ লাখ মামলা প্রত্যাহার
- এনবিআরে ‘কমপ্লিট শাটডাউন’ চলবে রোববারও
- নির্বাচনী কর্মকর্তাদের সাথে নারায়ণগঞ্জ প্রার্থীদের মতবিনিময় সভা
- গণসংযোগকালে যুবলীগ নেতা হত্যা
- মুখোমুখি বাইডেন-হাসিনা
জিতবে কে? - আমেরিকার ‘ধমকে’ প্রথম কুপোকাত আজম
- বাংলাদেশে বাজেট পেশ
যেসব পন্যের দাম বাড়বে-কমবে - ধর্ম ব্যবসায়ীরা ধোকা দিয়ে রাষ্ট্র ক্ষমতায় আসতে চায়:সালমা ওসমান
- বাংলাদেশের নির্বাচন
বাইডেন-মোদী বৈঠকেই হাসিনার ভাগ্য নির্ধারণ? - সুন্দর আগামীর জন্য আবারও নৌকায় ভোট দিন: সোহেল তাজ
- রাষ্ট্রদূত হাস আসছেন ফাইলে কি থাকছে?
