ঢাকার দুই কলেজে ছাত্রদলের বিক্ষোভ-ককটেল বিস্ফোরণ, আতঙ্ক
প্রকাশিত: ২৬ ডিসেম্বর ২০২৪
ঢাকা কলেজ শাখা ছাত্রদলের নতুন আহ্বায়ক কমিটি ঘোষণা নিয়ে অসন্তোষে টায়ার জ্বালিয়ে সড়ক অবরোধ করেছেন পদবঞ্চিত নেতাকর্মীরা। কলেজের সামনের সড়কে একাধিক ককটেল বিস্ফোরণের ঘটনাও ঘটেছে।
বুধবার (২৫ ডিসেম্বর) সন্ধ্যা সাড়ে সাতটা পর্যন্ত কলেজের প্রধান ফটকে টায়ার জ্বালিয়ে বিক্ষোভ করেন পদবঞ্চিতরা। দিনভর একমুখী সড়কে যানচলাচল বন্ধ হওয়ায় তীব্র যানজট তৈরি হয়।
পরে ধীরে ধীরে যান চলাচল স্বাভাবিক হয়।
এর আগে দুপুরে মিরপুর সড়ক অবরোধ করে পদবঞ্চিত নেতাকর্মীরা ছাত্রদল কেন্দ্রীয় সভাপতি মো. রাকিবুল ইসলাম রাকিব এবং সাধারণ সম্পাদক নাসির উদ্দীন নাসিরের কুশপুত্তলিকা দাহ করেন।
সন্ধ্যায় নিউমার্কেট থানার ওসি মোহসেন উদ্দীন বলেন, তারা চলে যান, পরে আবার সড়কে আসেন। তারা সড়কে আসার পর রাস্তা বন্ধ হয়ে যায়।
এভাবেই চলছে। এর ফলে যানজট তৈরি হয়েছে। আমরা সতর্ক আছি, আমাদের পুলিশ সেখানে আছে।
জানা যায়, মঙ্গলবার বিকেলে কেন্দ্রীয় ছাত্রদল ঢাকা কলেজ শাখার ৩৬ সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটি ঘোষণা করে।
কমিটিতে কলেজের বাংলা বিভাগের ২০০৯-১০ শিক্ষাবর্ষের শিক্ষার্থী পিয়াল হাসানকে আহ্বায়ক এবং ২০১২-১৩ শিক্ষাবর্ষের ব্যবস্থাপনা বিভাগের শিক্ষার্থী মো. মিল্লাদ হোসেনকে সদস্য সচিব করা হয়। আগামী ৪৫ দিনের মধ্যে সম্মেলনের মাধ্যমে পূর্ণাঙ্গ কমিটি গঠনের নির্দেশ রয়েছে।
নতুন আহ্বায়ক কমিটি ঘোষণার পরই বিক্ষোভ শুরু হয়। কলেজ ছাত্রদলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক তারেক বলেন, ত্যাগী-বঞ্চিতদের কমিটিতে রাখা হয়নি। ৫ আগস্টের পরে সুবিধাভোগীরা এতে স্থান পেয়েছে।
তাই বিক্ষোভ হয়েছে।
মঙ্গলবার রাত ১০টা থেকে ১১টা পর্যন্ত এক ঘণ্টার মধ্যে বেশ কয়েকটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। ঢাকা কলেজের প্রধান ফটক, মিরপুর রোডের একাধিক স্থানে এসব বিস্ফোরণের ঘটনা ঘটে। তবে পদধারী-পদবঞ্চিত কেউই ককটেল বিস্ফোরণের দায় স্বীকার করেননি।
কবি নজরুল সরকারি কলেজ :
এদিকে, কবি নজরুল সরকারি কলেজে ছাত্রদলের সদ্য ঘোষিত আহ্বায়ক কমিটিতে পদবঞ্চিত নেতাকর্মীরা বিক্ষোভ করেছেন। এ সময় ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। তবে কলেজের আবাসিক শিক্ষার্থী ও পথচারীদের মধ্যে আতঙ্ক সৃষ্টি হয়েছে।
আজ বুধবার (২৫ ডিসেম্বর) দুপুরে লক্ষ্মীবাজার এলাকায় কলেজের মূল ফটকের সামনে বিক্ষোভ করে কলেজ ছাত্রদলের পদ বঞ্চিত নেতাকর্মীরা। বিকালে কয়েকশ ছাত্রদলের কর্মীরা কলেজের সামনে অবস্থান নেয়। এ সময় কলেজের মসজিদের পিছনে ককটেল বিস্ফোরণের আওয়াজে চারপাশে আতঙ্ক ছড়িয়ে পড়ে।
পদবঞ্চিতদের অভিযোগ, নবগঠিত আহ্বায়ক কমিটিতে যোগ্য নেতাদের বাদ দিয়ে কেন্দ্রীয় নেতারা পক্ষপাতিত্ব করেছেন। তাদের দাবি, প্রকৃত ত্যাগী ও যোগ্য কর্মীদের বাদ দিয়ে সুবিধাভোগীদের জায়গা দেওয়া হয়েছে।
প্রত্যক্ষদর্শী চায়ের দোকানদার মোহম্মদ রহিম বলেন, দুপুরের দিকে ছাত্রদলের কর্মীরা কলেজের সামনে বিক্ষোভ করে। এ সময় তারা কলেজের গেটের সামনে টায়ার জ্বালিয়ে নানারকম স্লোগান দেয়। একপর্যায়ে বিকালের দিকে কয়েকশ ছাত্রদলের নেতা-কর্মী জড়ো হয় বাহাদুর শাহ পার্কের সামনে। এ সময় ককটেল বিস্ফোরণের মতো শব্দ শোনা যায়। তখন স্থানীয়দের মধ্যে আতঙ্কের সৃষ্টি হয়।
কলেজ শাখা ছাত্রদলের আহ্বায়ক ইরফান আহমেদ ফাহিম জানান, আমরা কিছু জানি না। কে বা কারা ক্যাম্পাসের সামনে বিক্ষোভ করেছে এবং ককটেল বিস্ফোরণ করেছে। আমরা আহ্বায়ক কমিটির নেতা-কর্মীদের নিয়ে বিএনপি পার্টি অফিসে এসেছি।
এ বিষয়ে কবি নজরুল সরকারি কলেজের অধ্যক্ষ মোহাম্মদ হাবিবুর রহমান জানান, আমি এ বিষয়ে এখনও কিছুই জানি না। খোঁজ খবর নিয়ে দেখছি।
এর আগে গত সোমবার (২৩ ডিসেম্বর) বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের কবি নজরুল সরকারি কলেজ শাখার ২৬ সদস্যবিশিষ্ট আংশিক আহ্বায়ক কমিটির অনুমোদন দেওয়া হয়েছে। এতে আহ্বায়ক করা হয়েছে মাস্টার্সের শিক্ষার্থী ইরফান আহমেদ ফাহিম এবং সদস্য সচিব করা হয়েছে মাস্টার্সের শিক্ষার্থী নাজমুল হাসানকে।
এসব বিষয়ে ছাত্রদলের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক নাসির উদ্দীন নাসির সাংবাদিকদের বলেন, সাংগঠনিক কাঠামোর কারণে আমরা সবাইকে প্রত্যাশিত পদে দিতে পারছি না। কিন্তু যারা প্রত্যাশিত পদ পাননি তারা যোগ্য নন, এমনটি নয়। পদবঞ্চিত হলে বা যথাযথ মূল্যায়ন না হলে সাংগঠনিক কাঠামো আছে, দলীয় শৃঙ্খলা ভঙ্গ করা যাবে না।
তিনি বলেন, যে নতুন কমিটি দেওয়া হয়েছে, তা মাত্র ৪৫ দিনের জন্য সম্মেলন প্রস্তুতি কমিটি। এই কমিটির দায়িত্ব মূলত ৪৫ দিনের মধ্যে বর্তমান শিক্ষার্থীদের হাতে নেতৃত্ব হস্তান্তরের ব্যবস্থা করা। সম্মেলন প্রস্তুতি কমিটির আকার সেশন অনুযায়ী সমন্বয় করেই দ্রুত বাড়ানো হবে।
- মা হারালেন চিত্রনায়িকা পপি
- অর্ণব পরবর্তী ১০ ঘূর্ণিঝড় নিয়ে তথ্য প্রকাশ
- ভয়াবহ ট্রেন দুর্ঘটনায় কোপা দেল রের সব ম্যাচ স্থগিত
- যুক্তরাষ্ট্রের ফেডারেল নির্বাচন কমিশনের ওয়েবসাইটে সাইবার হামলা
- এক লিটার দুধের উৎপাদন খরচ ৪৪.৮০ টাকা, বিক্রি হচ্ছে ১০০-১১০ টাকায়
- যুক্তরাষ্ট্রকে শিক্ষা দিতে চায় ইরান
- স্পেনে দুই ট্রেনের সংঘর্ষে ভয়াবহ পরিস্থিতি, নিহত বেড়ে ৬৪
- ইসরায়েলে রেকর্ড আসন পেয়েও কেন ‘কিংমেকার’ হতে পারছে না আরব দলগুলো?
- জন্মদিনের পার্টিতে নাচে ঝড় তুললেন পরীমনি, সঙ্গী কে?
- উন্নত দেশ গঠনে প্রবাসী-দেশবাসীকে একসঙ্গে কাজ করার আহ্বান
- আমি তোমার যত্ন নেব’ বলেই ধর্ষণ করেন ট্রাম্প
- ইউনিক্লোকে বাংলাদেশে আরও বিনিয়োগ বাড়ানোর আহ্বান প্রধানমন্ত্রীর
- ৬.৩ বিলিয়ন ডলার বিনিয়োগ ও দুই লাখ কর্মসংস্থানের ঘোষণা
- সৌদিকে সামরিক সহায়তা দিচ্ছে মিসর, ক্ষুব্ধ হুতি
- একই পরীক্ষায় রোগীর খরচ কোথাও ৬৫৭, কোথাও ১৩০০
- ডেমোক্র্যাটরা কংগ্রেসের নিয়ন্ত্রণ পেলে যেসব সংকটে পড়বেন ট্রাম্প
- ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের ব্যয় ছাড়াল ৪৭০০ কোটি ডলার
- নেতানিয়াহু শিবির ৫২, বিরোধী জোট ৫০, সরকার গঠনে জটিলতা
- নেতানিয়াহু থাকছেন নাকি বিদায় নিচ্ছেন, রায় আজ
- ব্যালন ডি’অর জিতলেন হ্যারি কেইন
- জনমত জরিপকে ‘ভুয়া’ বললেন ট্রাম্প, নিজের সমর্থন ৬০ শতাংশ দাবি
- ট্রাম্পের নির্দেশ পেলে ৯৬ ঘণ্টার মধ্যে ইরানে হামলার প্রস্তুতি যুক
- সরকারবিরোধী বিক্ষোভে উত্তাল রোম
- বিদেশে পাচার হচ্ছে কোটি কোটি টাকার প্রত্নসম্পদ
- দেশ ছাড়ার খবর জানিয়ে রুমি বললেন— ‘আপনারা ভালো থাকেন’
- ভারতের গুয়াহাটিতে হোটেলে গুলি, নিহত ৫
- মাদকের অর্থে হোটেল রিসোর্ট
- যুক্তরাষ্ট্র ও ইসরায়েল থেকে ইউরোপকে দূরত্ব বজায় রাখার আহ্বান ইরান
- যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে আগাম ভোট দিলেন ট্রাম্প
- প্রশ্নবিদ্ধ বাংলাদেশিদের গ্রহণযোগ্যতা
- প্রতিমন্ত্রী নূরসহ বিগ বাজেটের মিডিয়া বিনিয়োগ নিয়ে চাঞ্চল্য
- আজকাল ৯২১
- ফেসবুক থেকে উধাও শাওনের আইডি!
- ১২০ ডলারের খাদ্য সহায়তা পাচ্ছে নিউইয়র্কের শিশুরা
- ব্রংকসে বাকার মেলায় মানুষের ঢল
- এনটিভি ও গোল্ডেন এজের হোম কেয়ার গালা ডিনার আজ
- নিউইয়র্কে আলোচনায় শামীম ওসমান
- আজকাল ৯২৪
- আজকাল ৯৩২
- আজকাল ৯৩৮
- আসামে মাটির নিচে মিললো মাছের সন্ধান, বিস্মিত বিজ্ঞানীরা
- উৎসব মুখর পরিবেশে নিউইয়র্কে ঈদ জামাত
- হজের আনুষ্ঠানিকতা শুরু সোমবার, রাতেই মিনায় যাবেন হাজিরা
- ‘লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক’ ধ্বনিতে মুখর মক্কা-মিনা
- আজ পবিত্র ঈদুল আজহা
- মধ্যপ্রাচ্যে উদযাপিত হচ্ছে পবিত্র ঈদুল আজহা
- দীপ্তির জন্মের ৬ বছর আগেই এসএসসি পাশ করেছেন তার স্বামী
- আজকাল ৯২৫
- হোয়াটসঅ্যাপে সাইবার হামলা
- আজকাল ৯২৩
- মার্কিন ভিসা বাতিল ৫১ বাংলাদেশির!
- প্রশাসনকে নিরপেক্ষ করবে যুক্তরাষ্ট্র
শলা-পরামর্শ করতে আসছেন হাস - তারেকের অপচেষ্টা প্রতিহত করবে ভোটাররা
- ছাত্রলীগ নেত্রীর ভিডিও ভাইরাল
- অবিলম্বে খালেদা জিয়ার মুক্তি ৩৫ লাখ মামলা প্রত্যাহার
- এনবিআরে ‘কমপ্লিট শাটডাউন’ চলবে রোববারও
- নির্বাচনী কর্মকর্তাদের সাথে নারায়ণগঞ্জ প্রার্থীদের মতবিনিময় সভা
- গণসংযোগকালে যুবলীগ নেতা হত্যা
- মুখোমুখি বাইডেন-হাসিনা
জিতবে কে? - আমেরিকার ‘ধমকে’ প্রথম কুপোকাত আজম
- বাংলাদেশে বাজেট পেশ
যেসব পন্যের দাম বাড়বে-কমবে - ধর্ম ব্যবসায়ীরা ধোকা দিয়ে রাষ্ট্র ক্ষমতায় আসতে চায়:সালমা ওসমান
- বাংলাদেশের নির্বাচন
বাইডেন-মোদী বৈঠকেই হাসিনার ভাগ্য নির্ধারণ? - সুন্দর আগামীর জন্য আবারও নৌকায় ভোট দিন: সোহেল তাজ
- রাষ্ট্রদূত হাস আসছেন ফাইলে কি থাকছে?
