ড, ইউনুসের নেতৃত্বে বাংলাদেশে অর্ন্তবর্তী সরকারের যাত্রা শুরু
মাসুদ করিম, ঢাকা থেকে
প্রকাশিত: ১০ আগস্ট ২০২৪
শান্তিতে নোবেল বিজয়ী অর্থনীতিবিদ ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে বাংলাদেশে অর্ন্তবর্তী সরকারের যাত্রা শুরু হয়েছে। ছাত্র-জনতার অভ্যূত্থানের মাধ্যমে শেখ হাসিনার সরকারের পতনের পর ১৭ সদস্যের নতুন এই সরকার গঠিত হলো। বঙ্গভবনের দরবার হলে বিশিষ্ট অতিথিদের উপস্থিতিতে সরকারের প্রধান ড. ইউনূসসহ ১৩ জন উপদেষ্টা শপথ গ্রহণ করেন। তিনজন ঢাকার বাইওে থাকায় এদিন শপথ নিতে পারেননি। প্যারিসে অলিম্পিকের ইভেন্টে যোগদান শেষে বৃহস্পতিবার দুপুরে ঢাকায় পৌঁছালে ড. ইউনুসকে সাড়ম্বরে অভ্যর্থনা জানানো হয়। তিন বাহিনীর প্রধান এবং বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতারা হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ড. ইউনূসকে স্বাগত জানান। সেখানে এক সংক্ষিপ্ত বক্তব্যে তিনি দেশে স্থিতিশীলতা প্রতিষ্ঠার আহ্বান জানান। এক পর্যায়ে তিনি ছাত্র আন্দোলনে পুলিশের গুলিতে নিহত রংপুরের ছাত্র আবু সাঈদের কথা স্মরণ করে আবেগাপ্লুত হয়ে পড়েন। মূলত সরকারি চাকুরিতে কোটা ব্যবস্থা সংস্কারের দাবিতে দানা বেঁধে ওঠা ছাত্র আন্দোলন কয়েক সপ্তাহের মধ্যেই সরকার পতন ঘটাতে সমর্থ হয়। তিন সপ্তাহের আন্দোলন চলাকালে অনেক প্রাণহানি ঘটেছে। রাষ্ট্রীয় সম্পদের ক্ষয়ক্ষতি হয়েছে। প্রফেসর ইউনূস ছাত্র জনতার এই অভূতপূর্ব বিজয়কে ‘দ্বিতীয় স্বাধীনতা’ বলে অভিহিত করেছেন। ক্ষুদ্রঋণের প্রবর্তন করে গোটা বিশে^ আলোড়ন সৃষ্টি করে ৮৪ বছর বয়েসী ইউনূস নোবেল পুরস্কারে ভূষিত হয়েছেন। হত দরিদ্র মানুষের অর্থনৈতিক অবস্থার উন্নতির জন্যে সচেষ্ট। পাশাপাশি, কল্যাণমূলক ‘সামাজিক ব্যবসা’ উদ্ভাবনের জন্যেও তিনি বর্হিবিশে^ আলোচিত। তবে বাংলাদেশে শেখ হাসিনার সরকার ইউনূস প্রতিষ্ঠিত গ্রামীণ ব্যাংক ও গ্রামীনফোনের বিষয়ে অনিয়মের অভিযোগ দিয়ে এই নোবেলজয়ীর বিরুদ্ধে মামলা দিয়ে তাকে হয়রাণির কবলে ফেলেছে। ইউনূস বরাবরই তার বিরুদ্ধে আনা অভিযোগ অস্বীকার করেছেন।
ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি সবার আগে ড. ইউনূসের নেতৃত্বাধীন নতুন সরকারকে অভিনন্দন জানিয়েছেন। গতকাল শপথ নেয়া অন্তর্ববর্তী সরকারের ১৬ সদস্যরা হলেন, বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্ণর সালেহ উদ্দিন আহমেদ, ঢাকা বিশ^বিদ্যালয়ের শিক্ষক ড. আসিফ নজরুল, অধিকার নামের একটি বেসরকারী মানবাধিকার সংস্থা অধিকারের প্রধান আদিলুর রহমান খান, সাবেক অ্যাটর্নি জেনারেল হাসান আরিফ, সাবেক পররাষ্ট্র সচিব তৌহিদ হোসেন, পরিবেশ অধিকার কর্মি সৈয়দা রেজওয়ানা হাসান, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক মো. নাহিদ ইসলাম, আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া, সাবেক নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল (অবঃ) এম সাখাওয়াত হোসেন, সাবেক কূটনীতিক সুপ্রদীপ চাকমা, পরিবেশ কর্মী ফরিদা আখতার, বিধান রঞ্জন রায়, আ ফ ম খালিদ হাসান, গ্রামীন ব্যাংকের কর্মকর্তা নুরজাহান বেগম, নির্বাচন পর্যবেক্ষক সংস্থা ব্রতির প্রধান শারমিন মুরশিদ এবং মুক্তিযোদ্ধা ফারুক আযম।
প্রধান উপদেষ্টা হিসাবে শপথ গ্রহণের পর জাতির উদ্দেশে তাৎক্ষণিক বক্তব্যে ড. মুহাম্মদ ইউনূস বলেছেন, আজ থেকে শিক্ষাপ্রতিষ্ঠানসহ প্রত্যেকে তার নিজ নিজ কর্তব্য পালনের মাধ্যমে দ্বিতীয় স্বাধীনতাকে উপভোগ করবেন। তিনি বলেন, আমি জাতির পক্ষ থেকে প্রত্যেককে নিজ নিজ সামর্থ্য নিয়ে এগিয়ে আসার অনুরোধ করছি। দেশের সব মানুষকে স্বাধীন, নির্ভয়, নিরুদ্বেগের নিশ্চয়তা দেওয়ার জন্য আমাদের ছাত্র শহীদরা প্রাণ দিয়েছেন। এই অভ্যুত্থানের মাধ্যমে সৃষ্ট সরকার দেশের প্রত্যেকের আকাক্সক্ষা পূরণের অধিকার নিশ্চিত করবে। অরাজকতার বিষবাষ্প এখন যে ছড়াবে, বিজয়ী ছাত্র-জনতাসহ মুক্ত মানুষেরা এবং আইনশৃঙ্খলা বাহিনী পূর্ণ শক্তি দিয়ে তাকে ব্যর্থ করে দেবে।
তিনি আরও বলেন, নিষ্ঠুর স্বৈরাচারী সরকার দূর হয়ে গেছে। কাল সূর্য উদয়ের সঙ্গে সঙ্গে গণতন্ত্রের, সুবিচারের, মানবাধিকারের পূর্ণ স্বাধীনতার জন্য সবার স্বচ্ছন্দ জীবন ধারণের পরশ দলমত নির্বিশেষে সবাই উপভোগ করবেন। এটাই আমাদের লক্ষ্য। আমাদের সেই লক্ষ্য পূরণে সাহায্য করেন। সারা বিশ্ব আজ অবাক হয়ে বলছে, শাবাশ বাংলাদেশ। শাবাশ বাংলাদেশের ছাত্র-জনতা।
তিনি বলেন, আমরা এই অর্জনকে আরও অনেকদূর এগিয়ে নিয়ে যেতে চাই। আমাদের ছাত্র-জনতার জন্য কিছুই অসম্ভব নয়। তরুণরা অসম্ভবকে সম্ভব করতে পারে। তারা সেজন্য প্রতিজ্ঞাবদ্ধ। যদি আমরা ঐক্যবদ্ধ থাকি, ধ্বংসাত্মক কর্মকান্ড থেকে দূরে থাকি, সবার জন্য মুক্ত পরিবেশ সৃষ্টি করতে পারি, আমাদের বিজয় অবশ্যই হবে। মহান আল্লাহ আমাদের সহায়।
ড. ইউনূসের সামনে এখন দেশে স্থিতিশীলতা ফেরানোই বড় চ্যালেঞ্জ বলে মনে করা হচ্ছে। কারণ গোটা পুলিশ বাহিনী বিলুপ্ত প্রায়। আন্দোলনের সময়ে দৃর্বৃত্তরা প্রায় ৩০০ থানা পুড়িয়ে দেয়। অনেক পুলিশ হত্যার শিকার হন। এসব কারণে নিরাপত্তার ঝুঁকি বিবেচনায় নিয়ে বেশিরভাগ পুলিশই পালিয়ে আত্মরক্ষা করেন। নতুন একজন আইজিপি নিয়োগ করা হয়েছে। তিনি পুলিশ সদস্যদের আজকের মধ্যে কাজে যোগদানের আহ্বান জানিয়েছেন।
- তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশের উজ্জ্বল ভবিষ্যৎ রয়েছে: ট্রাম্প
- হিসাব মেলানোই দায়
- প্রকাশ্যে মার্কিন প্রশাসনের অন্তর্দ্বন্দ্ব
- ইরানে ফের মার্কিন বিমান হামলা শুরু, জানালেন ট্রাম্প
- ‘আমি বেঁচে গেছি, কিন্তু আমার ভাই-বোন পারেনি’
- ৪৯ বছরে বিএনপি
- পালটা-পালটি হামলার পর এবার ইরানকে আরও কঠোর হুমকি দিলেন ট্রাম্প
- ইরানে পারমাণবিক হামলার সম্ভাবনা নাকচ করলেন ট্রাম্প
- ইরান-যুক্তরাষ্ট্রের নতুন সংঘাতের প্রভাব তেলের বাজারে
- পে-স্কেলের প্রস্তাবিত গেজেটে দেখুন কার বেতন কত বাড়ল
- শীর্ষ সন্ত্রাসীদের হাতে লুটের অস্ত্র
- বিমানবন্দরের থার্ড টার্মিনালে দুর্ঘটনা, বিমানবাহিনীর ৩ সদস্য নিহত
- জ্বালানির বহুমুখী সংকটে বিদ্যুৎ পরিস্থিতি নাজুক
- নিউ ইয়র্কে তোপের মুখে আরএসএস প্রধান মোহন ভাগবত
- নেপালে বন্যা বিপর্যয়: সর্বশেষ প্রাণহানি ও নিখোঁজ কতজন?
- নিউ ইয়র্কে পুতুলনাচের আসরে ইসরাইলবিরোধী বিক্ষোভ
- মান নিয়ে প্রশ্ন, তবু বেড়েছে বেসরকারি বিশ্ববিদ্যালয়
- ইরানে পারমাণবিক হামলা চালাতে পারে যুক্তরাষ্ট্র
- মার্কিন হামলার জবাবে ইরানের পাল্টা হামলা শুরু
- প্রতিদিন ৭ বিলিয়ন ডলার করে বাড়ছে যুক্তরাষ্ট্রের ঋণ
- নবম পে-স্কেলের দুয়ারে সরকারি চাকরিজীবীরা
- সব পাপ ধুয়েমুছে আল্লাহ-খোদার নাম নিয়ে মরতে চাই: পপি
- বিমানবন্দর ছাত্রদলের সভাপতি-সম্পাদকসহ গ্রেফতার ৩
- ঢাকার ভোর ভয়ংকর
- বছরে কোটি টাকার বেশি বৃত্তিতে যুক্তরাষ্ট্রে ফেলোশিপের সুযোগ
- মধ্যরাতে সড়ক দুর্ঘটনার কবলে তিশা
- ইরান যুদ্ধ ও বাণিজ্য উত্তেজনা, মধ্যবর্তী নির্বাচনের আগে চাপে ট্রা
- ভেনেজুয়েলার বিশাল তেল ভাণ্ডারের নিয়ন্ত্রণ নিচ্ছে যুক্তরাষ্ট্র
- পাকিস্তানে ঘন ঘন ভিড়ছে তুর্কি সামরিক বিমান, দুশ্চিন্তায় ভারত
- প্রেম-বিয়ে যেকোনো বিচ্ছেদেই মিলবে ৭ দিনের বেতনসহ ছুটি
- প্রতিমন্ত্রী নূরসহ বিগ বাজেটের মিডিয়া বিনিয়োগ নিয়ে চাঞ্চল্য
- আজকাল ৯২১
- আজকের সংখ্যা ৯১৭
- আজকাল ৯১০
- মেটার ঘোষণা: ব্রাউজার ও ডেস্কটপে বন্ধ হচ্ছে মেসেঞ্জার
- আজকাল ৯১১
- আজকাল ৯১৫
- নতুন নামে করোনার ‘সিকাডা’ ভ্যারিয়েন্ট
- ফেসবুক থেকে উধাও শাওনের আইডি!
- শীর্ষ গোয়েন্দাদের যুক্তরাষ্ট্রে রহস্যময় সফর
- আজকাল ৯১২
- আজকাল ৯০৯
- আজকাল ৯১৩
- ব্রংকসে বাকার মেলায় মানুষের ঢল
- নিউইয়র্কে আলোচনায় শামীম ওসমান
- আজকাল ৯২৪
- এনটিভি ও গোল্ডেন এজের হোম কেয়ার গালা ডিনার আজ
- আজকাল ৯১৬
- এবার স্টেডফাস্টের ১০ লাখ গ্রাহকের তথ্য ফাঁস
- আজকাল ৯১৪
- মার্কিন ভিসা বাতিল ৫১ বাংলাদেশির!
- প্রশাসনকে নিরপেক্ষ করবে যুক্তরাষ্ট্র
শলা-পরামর্শ করতে আসছেন হাস - তারেকের অপচেষ্টা প্রতিহত করবে ভোটাররা
- অবিলম্বে খালেদা জিয়ার মুক্তি ৩৫ লাখ মামলা প্রত্যাহার
- নির্বাচনী কর্মকর্তাদের সাথে নারায়ণগঞ্জ প্রার্থীদের মতবিনিময় সভা
- ছাত্রলীগ নেত্রীর ভিডিও ভাইরাল
- এনবিআরে ‘কমপ্লিট শাটডাউন’ চলবে রোববারও
- গণসংযোগকালে যুবলীগ নেতা হত্যা
- মুখোমুখি বাইডেন-হাসিনা
জিতবে কে? - আমেরিকার ‘ধমকে’ প্রথম কুপোকাত আজম
- ধর্ম ব্যবসায়ীরা ধোকা দিয়ে রাষ্ট্র ক্ষমতায় আসতে চায়:সালমা ওসমান
- বাংলাদেশে বাজেট পেশ
যেসব পন্যের দাম বাড়বে-কমবে - বাংলাদেশের নির্বাচন
বাইডেন-মোদী বৈঠকেই হাসিনার ভাগ্য নির্ধারণ? - সুন্দর আগামীর জন্য আবারও নৌকায় ভোট দিন: সোহেল তাজ
- রাষ্ট্রদূত হাস আসছেন ফাইলে কি থাকছে?
