ডেলিভারি পার্সন মুসলিম হওয়ায় খাবার ফেরত, ভারতে তোলপাড়!
প্রকাশিত: ১ আগস্ট ২০১৯
‘খাবারের কোনো ধর্ম হয় না। খাবার নিজেই একটা ধর্ম’ পালটা টুইট করে গ্রাহক অমিত শুক্লার অযৌক্তিক দাবি নাকচ করে দিয়েছে জোমাটো।
মঙ্গলবার সন্ধ্যায় যখন জবলপুরে অনলাইনে খাবার অর্ডার পৌঁছে দেয়ার দায়িত্ব পেয়েছিলেন জোমাটো কর্মী ফাইয়াজ তখনও ভাবতে পারেননি এই অর্ডারই তার জীবনের অন্যতম গুরুত্বপূর্ণ অধ্যায় হয়ে উঠবে।
আর পাঁচটা দিন যেমন বাড়ি বাড়ি গিয়ে খাবার পৌঁছে দেন, এটিকেও সাধারণ ডেলিভারির চেয়ে বেশি কিছু মনে করেননি ফাইয়াজ। তবে দুই ঘণ্টা পরেই বদলে যায় পুরো ঘটনা। গ্রাহক অধিকার এবং ধর্মীয় পার্থক্য নিয়ে দেশ জুড়ে উত্তাল হয়ে ওঠা বিতর্কের কেন্দ্র হয়ে ওঠেন জোমাটোর ডেলিভারি পার্সন ফাইয়াজ।
গ্রাহক অমিত শুক্লা খাবার অর্ডার করেও তা বাতিল করে দেন কারণ ডেলিভারি পার্সন ফাইয়াজ একজন মুসলিম। ডেলিভারি এক্সিকিউটিভের ধর্ম অবশ্য খালি পেটের থেকেও বেশিই গুরুত্বপূর্ণ মনে হয়েছে অমিতের কাছে। তাই মুসলিম ব্যক্তির আনা খাবার মুখে রুচবে না তার, বদলে দিতে হবে ডেলিভারি পার্সনকে। এমনটাই দাবি ছিল তার।
তিনি টুইট করেন, জোমাটোইন এর একটি অর্ডার বাতিল করলাম। ওরা আমার খাবার পৌঁছে দেয়ার জন্য একজন অ-হিন্দু রাইডারকে বরাদ্দ করেছিল। তারা জানিয়েছে যে তারা চালক পরিবর্তন করতে পারে না এবং বাতিল করার টাকাও ফেরত দিতে পারবে না। আমি জানিয়েছিলাম, আমি যে ডেলিভারি নিতে চাই না, সেই ডেলিভারি নিতে আপনারা আমাকে বাধ্য করতে পারেন না, আমি রিফান্ডও চাই না। অর্ডার বাতিল করে দিন।
জোমাটো এই ঘটনায় যা উত্তর দিয়েছে তা সারা দেশেই সাড়া ফেলে দিয়েছে। ‘খাবারের কোনো ধর্ম হয় না। খাবার নিজেই একটা ধর্ম’ পালটা টুইট করে গ্রাহক অমিত শুক্লার অযৌক্তিক দাবি নাকচ করে দিয়েছে জোমাটো।
সামান্য একটা খাবার ডেলিভারি করতে যাওয়ার ঘটনা নিয়ে এতকিছু হয়ে যেতে পারে তা অবশ্য ঘুণাক্ষরেও ভাবেননি ফাইয়াজ। তিনি বলেন, এমন ঘটনায় আমি আহত, তবে আমি কী করতে পারি... আমরা দরিদ্র মানুষ, আমাদের এই জাতীয় ব্যবহারের সঙ্গে মানিয়ে নিতে হচ্ছে।
জোমাটোর প্রতিষ্ঠাতা দীপিন্দর গোয়েল অবশ্য ডেলিভারি এক্সিকিউটিভের পাশেই দাঁড়িয়েছেন।
‘আমরা ভারতের ধারণা এবং আমাদের সম্মানীয় গ্রাহক এবং অংশীদারদের বৈচিত্র্য বিষয়ে গর্বিত। আমরা আমাদের মূল্যবোধের পথে আসে এমন কোনো ব্যবসা হারাতে হলেও আমাদের দুঃখ নেই’ টুইট করেন দীপিন্দর।
কেন্দ্রীয় মন্ত্রী রামনাথ আটওয়ালেও অমিত শুক্লার এই মনোভাবকে ‘সমাজে ফাটল সৃষ্টির প্রয়াস' বলেই মনে করেছেন।
তবে যার মনোভাব নিয়ে এতো বিতর্ক সেই অমিত শুক্লা অবশ্য নিজের ‘ধর্ম' বাঁচাতে যুক্তিহীনতাকেই আঁকড়ে রয়েছেন এখনও। একটি নিউজ চ্যানেলকে তিনি বলেন, আমার মত প্রকাশের এবং ধর্মের স্বাধীনতা কি ভারতের ধারণার আওতায় পড়ে না? পবিত্র শ্রাবণ মাস চলছে, এবং এটি ব্যক্তিগত পছন্দের বিষয়।
অন্যদিকে, জম্মু ও কাশ্মীরের সাবেক মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লাহ এবং সাবেক প্রধান নির্বাচন কমিশনার এসওয়াই কুরেশি সহ অনেকেই প্রশংসায় ভরিয়ে তুলেছেন এই অনলাইন খাবার ডেলিভারি সংস্থাকে।
ওমর আবদুল্লাহ টুইট করেছেন, শ্রদ্ধা। আমি আপনাদের অ্যাপ্লিকেশনটি বেশ ভালোবাসি। এর পেছনে থাকা সংস্থার প্রশংসা করার জন্য এমন একটা কারণ দেয়ার জন্য আপনাদের ধন্যবাদ।
- গ্রিন কার্ড ও ওয়ার্ক পারমিট ফরমে সেপ্টেম্বর থেকে পরিবর্তন
- অষ্টম শ্রেণি পর্যন্ত নিউইয়র্কের সরকারি স্কুলে এআই ব্যবহার নিষিদ্ধ
- মক্কা জোটে বাংলাদেশের অবস্থান নিয়ে চিন্তিত নয় ইরান: রাষ্ট্রদূত
- নিউইয়র্কে কুমিল্লা সমিতির বনভোজন অনুষ্ঠিত
- প্রবাহের আয়োজনে কবি নজরুল ও মতিউর রহমান মল্লিকের স্মরণসভা
- সেলিম-আলী পরিষদের নির্বাচন পরিচালনা কমিটি গঠন
- শিশুর পাসপোর্ট পেতে বাবা-মা’র নাগরিকত্ব লাগবে
- পরম্পরা মিউজিক একাডেমির বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত
- সুনামগঞ্জ জেলা বন্ধন সোসাইটির বনভোজন অনুষ্ঠিত
- জ্যামাইকা বাংলাদেশ ফ্রেন্ডস সোসাইটি’র বারবিকিউ পার্টি
- আটলান্টিক সিটিতে বিএএসজের ব্যাক টু স্কুল কর্মসূচি
- জাতিসংঘে বাংলাদেশের স্থায়ি প্রতিনিধির দায়িত্ব নিলেন আইরিন খান
- কুনু-ফিরোজ পরিষদের নির্বাচন পরিচালনা কমিটির সভা
- যুক্তরাষ্ট্র ও ইরান আবার পাল্টাপাল্টি হামলা চালাচ্ছে
- লায়ন্স ক্লাবের নতুন কমিটির বর্ণাঢ্য অভিষেক
- নিউইয়র্কে বিএনপির প্রতিষ্ঠা বার্ষিকী পালিত
- চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় এলামনাই’র বনভোজন অনুষ্ঠিত
- ব্যাংক অব আমেরিকার ভাইস প্রেসিডেন্ট গুলিতে নিহত
- সেলিম-আলী পরিষদের মনোনয়নপত্র সংগ্রহ
- নারায়ণগঞ্জ সোসাইটির বনভোজনে দৃষ্টিকাড়া উপস্থিতি
- মসজিদে হামলায় ৩ জন নিহত
১৭ বছরের কিশোরী হত্যা মামলায় আসামী - মিউজিক্যাল নাইট ৩ অক্টোবর গাইবেন ইমরান, কনা ও ঝিলিক
- ইরান যুদ্ধ স্থগিতে পথ খুঁজছেন ট্রাম্প
- নিউইয়র্ক সাইবার বিজনেস লায়ন্স ক্লাবের স্কুল সামগ্রী বিতরণ
- চেয়ারম্যান ঢাকায়, সেক্রেটারি নির্বাচনে, ভাইস চেয়ারম্যান ভ্রমণে
- প্রেসিডেন্ট পদে ওকাসিওকে মেয়র মামদানীর সর্মথন!
- ট্রাম্প ও তারেকের সাক্ষাৎ শিঘ্রই
- কালো ও সংখ্যালঘুদের স্কলারশীপ বন্ধ করতে হবে
- জন্মসূত্রে নাগরিকত্ব বাতিলে আবারও ধাক্কা খেলেন ট্রাম্প
- অবৈধ অভিবাসী ধরতে এবার রোবট ডগ কিনছে ট্রাম্প
- প্রতিমন্ত্রী নূরসহ বিগ বাজেটের মিডিয়া বিনিয়োগ নিয়ে চাঞ্চল্য
- আজকাল ৯২১
- আজকের সংখ্যা ৯১৭
- আজকাল ৯১০
- মেটার ঘোষণা: ব্রাউজার ও ডেস্কটপে বন্ধ হচ্ছে মেসেঞ্জার
- ফেসবুক থেকে উধাও শাওনের আইডি!
- আজকাল ৯১১
- আজকাল ৯১৫
- নতুন নামে করোনার ‘সিকাডা’ ভ্যারিয়েন্ট
- শীর্ষ গোয়েন্দাদের যুক্তরাষ্ট্রে রহস্যময় সফর
- আজকাল ৯১২
- ১২০ ডলারের খাদ্য সহায়তা পাচ্ছে নিউইয়র্কের শিশুরা
- আজকাল ৯১৩
- ব্রংকসে বাকার মেলায় মানুষের ঢল
- আজকাল ৯২৪
- এনটিভি ও গোল্ডেন এজের হোম কেয়ার গালা ডিনার আজ
- নিউইয়র্কে আলোচনায় শামীম ওসমান
- আজকাল ৯১৬
- এবার স্টেডফাস্টের ১০ লাখ গ্রাহকের তথ্য ফাঁস
- আজকাল ৯১৪
- হোটেল রুমে একাধিক গোপন ক্যামেরা, অন্তরঙ্গ ভিডিও ভাইরাল
- অবৈধ সম্পর্কের শীর্ষ ১০ দেশ
- নেশা থেকে মুক্ত হতে, যা করবেন...
- টাইম ম্যাগাজিনের ‘পারসন অব দ্য ইয়ার’ খাশোগি
- মার্কিন প্রেসিডেন্ট নির্বাচন ২০২৪
ট্রাম্পের মুখোমুখি পেন্স - কমিউনিটির স্বার্থে দুই তরুণের উদ্ভাবিত প্লাটফর্ম ‘লিস্টুলেট ডট কম
- সাপ্তাহিক আজকাল সংখ্যা ৭৮১
- বিরোধীদের অভিযোগ, বাজার সিন্ডিকেটে মন্ত্রী জড়িত
- নেশার অপর নাম ফোর্টনাইট গেম!
- কে কত বিলিয়নের মালিক?
- এই সংখা ৮১৪
- যুক্তরাষ্ট্রের সঙ্গে পরমাণু যুদ্ধ অনিবার্য হয়ে উঠছে : রাশিয়া
- ভূতের ছবি দেখতে গিয়ে প্রেক্ষাগৃহেই ব্রিটিশ নাগরিকের মৃত্যু
- যে কোনো সময় মহাপ্রলয়ের আশঙ্কা বিজ্ঞানীদের, যা ঘটতে চলেছে…
- শেখ হাসিনাকে চায় না যুক্তরাষ্ট্র!
